PROVITIONAL PENSION

1. Provisional pension মূলত দুটি ক্ষেত্রে অনুমোদন করা হয়। –
( i) যেখানে হাই কোর্ট এর অন্তর্বর্তী নির্দেশে উচ্চ বেতনক্রম এ বা উচ্চহারে বেতন নির্ধারিত করা হয় অথবা যে আদেশের বিরুদ্ধে অ্যাপিল করা হয়েছে যা এখন বিচারাধীন আছে সেই বেতনের উপর ফাইনাল পেনশন ও gratuity কিছুই অনুমোদন করা যায় না যতদিন এই কেস এর নিষ্পত্তি হচ্ছে । এই সব কর্মচারীরা যতদিন কেস এর নিষ্পত্তি হচ্ছে ততদিন PROVISIONAL PENSION পাবেন মহামান্য আদালতের নির্দেশে। কোন provisional gratuity দেওয়া যাবে না। এই ক্ষেত্রে AG র তরফে PPO ইস্যু করার প্রয়োজনীয়তা নেই। অর্ডার নম্বর 547-f( pen) 12.4.93 , 334-F( PEN) 19.3.99 এবং DT/O/14/C-07/92(64) dated 20.01.09
2. কোন কর্মচারীর প্রশাসনিক / বিচার বিভাগীয় তদন্ত চলাকালীন অবসর নেন বা সাসপেনশন এ থাকাকালীন অবসর নেন সেক্ষেত্রে PROVISIONAL PENSION চালু করতে AG র অনুমোদন আবশ্যক। অর্ডার নম্বর 691-F, 30.1.81, 334-F( PEN) ,19.3.99
3. কোন অবস্থায় প্রভিসনাল পেনশন 12 মাসের বেশি অনুমোদন করা যাবে না ফিনান্স ডিপার্টমেন্ট এর CONCURRENCE ছাড়া। অর্ডার নম্বর 10000-F, 13.9.82 , DT/O/14/C-07/92(64) dated 20.01.09
4. AG তে পেনশন পেপার জমা দেওয়ার পর কোন PROVISIONAL পেনশন বা PROVISIONAL GRATUITY দেওয়া যাবে না। অর্ডার নম্বর 7680-F, 16.10.73
5. PROVISIONAL PENSION এর পরিমাণ কখনোই অবসর নেওয়ার পর প্রাপ্য বেসিক পেনশন এর চেয়ে বেশি হবে না। অবসরের দিন সাসপেনশন এ থাকলে সেইক্ষেত্রে তিনি সাসপেন্ড হওয়ার আগের দিন যে বেসিক পে ছিল সেই হিসাবে তার কোয়ালিফাইং সার্ভিস ধরে তার যা বেসিক পেনশন হত তার থেকে provisional পেনশন বেশি হবে না। অর্ডার নম্বর 691-F, 30.1.81 এবং DCRB 1981 রুল 10(2)
6. Provisional pension এর বিল করতে হবে e billing থেকে। পেনশন বা ফ্যামিলি পেনশন এর যে হেড অফ একাউন্ট সেই হেড থেকে। PSA কে দিয়ে একটা sanction অর্ডার করতে হবে। তার ভিত্তিতে DDO বিল ড্র করবে। 1 বছর পরে ফিনান্স থেকে যে sanction করবে তার ভিত্তিতে PSA sanction অর্ডার করবে।

©Kamaleshforeducation.in (2023)

error: Content is protected !!
Scroll to Top