কীভাবে নিজের কাস্ট ক্যাটাগরী এন্ট্রি করবেন ?
এর আগের পোষ্টে লেখা হয়েছে ছবি, সই, নাম ডেট অফ বার্থ, জেন্ডার এক্সপেরিয়েন্স ইত্যাদি কীভাবে এডিট করবেন। সেগুলি যাঁদের করার দরকার ছিল করে নিন। যাঁরা আগে করেননি এখনও করতে পারবেন। প্রয়োজনে করে নিন।
আজকে বলা হল কীভাবে নিজের কাস্ট ক্যাটাগরী এন্ট্রি করবেন যেটা আগে করতে পারেননি। ––
——————————————————————
August 8,2025
১) প্রথমেই মনে রাখুন যাঁরা বিভিন্ন কাস্ট ( SC, ST, OBC, PH, EWS ) এর মধ্যে পড়ছেন তাঁরা যদি রিজার্ভেশন এর সুবিধা পেতে চান তাহলে তাঁদের কাস্ট ক্যাটাগরী এডিট করে এন্ট্রি করতেই হবে তাতে আপনার আগে থেকে সার্টিফিকেট থাক বা না থাক।
২) এই এডিট করার জন্য প্রথমে আগের মতোই একই আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
২) স্ক্রিনে দেখুন আগেরটার নীচে নতুন এডিট অপশন দিয়েছে স্কাই BLUE COLOUR বক্সের মধ্যে। এখানে লেখা রয়েছে “Edit Category Vide …….” । ঐ বক্সের মধ্যে ক্লিক করুন।
৩) এবার আসবে Update Caste Category। ওখানে বাম দিকের ছোট্ট বর্গাকার চেক বক্সে ক্লিক করে টিক দিন।
৪) ওখানে Current Category তে আগে থেকে যা লেখা আছে থাক। তার নীচে New Category তে ক্লিক করুন। সেখান থেকে আপনার যেটা Category ( SC/ ST/OBC A/ OBC B ইত্যাদি) সেটাকে সিলেক্ট করুন। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা মনে রাখুন যদি নতুন নিয়ম অনুযায়ী ক্যাটাগরি চেঞ্জ হয়ে থাকে অর্থাৎ সার্টিফিকেটে রয়েছে OBC- A কিন্তু এখন হয়েছে OBC- B , সে ক্ষেত্রে সার্টিফিকেটে যাই থাকুক বর্তমান ক্যাটাগরিই সিলেক্ট করুন। অসুবিধা হবে না।
৫) এবার দেখুন নীচে এসেছে সার্টিফিকেট নং । এখানে আপনার কাস্ট সার্টিফিকেট নং লিখুন। সার্টিফিকেটে যে নাম্বার লেখা আছে (ম্যানুয়াল বা ডিজিটাল ) সেটাই লিখুন। সার্টিফিকেট নাম্বার না থাকলে ঘরটা ফাঁকা রাখুন।
৬) যাঁরা সদ্য OBC তে এসেছেন তাঁদের এখনও কাস্ট সার্টিফিকেট হয়নি। তাঁরাও আগে বলা নিয়ম অনুযায়ী নিজের Caste Category সিলেক্ট করুন। আর সার্টিফিকেট নাম্বারের ঘরটা ফাঁকা রেখে দিন। এই ফর্ম করার আগে বা পরে তাঁরা কাস্ট সার্টিফিকেট এর জন্য অনলাইনে আবেদনটা করে রাখবেন।
৭) যদি OBC ক্যাটাগরি সিলেক্ট করে থাকেন তাহলে দেখবেন সার্টিফিকেট নং এর নীচে আর বক্স আসছে। সেটা হচ্ছে “SUB- CATEGORY” । এটাতে ক্লিক করে ওবিসির মধ্যে আপনি কোন গোত্রের মধ্যে পড়ছেন সেটা সিলেক্ট করুন। SC/ ST বা অন্যদের ক্ষেত্রে এই অপশনটা নেই। করতেও হবে না।
৮) এবার নীচের SUBMIT অপশনে ক্লিক করুন।
৯) একটা OTP আসবে আপনার ফোনে। যদি না আসে তার নীচেই RESEND OTP অপশন আছে ওটাতে ক্লিক করে আবার OTP নিন। সেই OTP নির্দিষ্ট ঘরে বসান।
যদি OTP ঠিক দেন তাহলে তাহলে স্ক্রিনে লেখা উঠবে CASTE CATEGORY UPDATED SUCCESSFULLY। এটার অর্থ আপনার কাস্ট ঠিকভাবে বসানো হয়েছে। ওখানে OK বাটনে ক্লিক করে কাজটা শেষ করুন।
১০) এবার দেখতে পাবেন স্ক্রিনে আপনার ফর্মটা ভেসে উঠেছে। দেখবেন সেখানে আপনার CATEGORY এবং SUB CATEGORY ঠিক আছে কি না। ঠিক থাকলে আর কিছু করতে হবে না। কাস্ট ক্যাটাগরী বা সাব ক্যাটাগরিতে ভুল থাকলে আবার আগের নিয়মে এডিট করুন। 12 তারিখ পর্যন্ত যতবার খুশি এডিট করতে পারেন।
১১) ছবি যদি রঙিন দিয়ে থাকেন এবং ছবির নীচে সই যদি কালো বা নীল কালিতে করে থাকেন তাহলে আর ছবি /সই আপডেট করার দরকার নেই। যদি অন্যথা হয় তাহলে আপডেট করুন। —
১২) Experience Edit করার অপশনটা Dashboard এর একেবারে নীচের দিকে দিয়েছে। প্রয়োজন থাকলে ওটাতে ক্লিক করে তারপর যে পেজটা খুলবে তার চেক বক্সে টিক দিন। এরপর সেখানে প্রথম এসএসসি দিয়ে যে চাকরি পেয়েছিলেন নির্দিষ্ট ঘরে সেটার Roll No বসান। তারপর তখনকার Teacher Code ( IOSMS Employee Code) বসান। তারপর সেই পরীক্ষা দিয়ে যে স্কুলে জয়েন করেছিলেন সেই স্কুলের DISE কোড বসান । দেখুন নীচের বক্সে সেই স্কুলের নাম নিজে থেকেই নিয়ে নেবে। এরপর নীচের Experience Count এর ঘরে যত বছর চাকরি সম্পূর্ণ হয়েছে তার সংখ্যা লিখুন। যেমন 3 বছর 1 মাস হলেও 3 লিখুন, আবার 3 বছর 11 মাস হলেও 3 লিখুন।
১৩) এখন First Date of Joining এন্ট্রি করার ক্ষেত্রে কয়েকটি বিশেষ সমস্যার সৃষ্টি হচ্ছে।
ক) পোর্টালে 2025 সালের জয়েনিং দেখানোর সুযোগ নেই কারন পোর্টালে ড্রপ ডাউন লিস্টে 2024 এর পরে আর কোনো সাল নেই। এঁদের ক্ষেত্রে এডিট করে ইন সার্ভিস দেখানোর দরকার নেই কারন এখানে ইন সার্ভিসটা শুধুমাত্র এক্সপেরিয়েন্স কাউন্ট এর জন্যই দরকার ছিল। যেহেতু এক বছরের কম চাকরি হলে এক্সপেরিয়েন্স কাউন্ট হবে না তাই 2025 এর জয়েনিং দেওয়ার সুযোগ নেই। দেওয়ার দরকারও নেই। আগে যদি ইন সার্ভিস দেখিয়ে থাকেন সেরকমই থাক। অথবা যদি কিছু না দেখানো থাকে তাই থাক।
খ) আর একটা ঘটনা হয়েছে। সবারই Date of Joining টা চেঞ্জ হয়ে যে বছরে জয়েন করেছেন সেই বছরের 1st January হয়ে যাচ্ছে। এডিট করে ঠিক করে দিলেও লগ আউট করে আবার লগ ইন করলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সম্ভবত একটা বছরের যে মাসেই জয়েন হোক না কেন এক্সপেরিয়েন্স টা গোটা বছরের জন্যই দেবে। তাই সিস্টেম থেকেই হয়ত এটা হচ্ছে। আপনারা এডিট করার পর যে ফর্মটা ডাউনলোড হচ্ছে ওটার একটা প্রিন্ট নিয়ে রাখুন। ওটাতে ঠিকই আসছে। তারপর যা চেঞ্জ হচ্ছে হোক।
গ) এসব করার পর আবার ওয়েট করুন। ওয়েবসাইটে নজর রাখুন। এসএসসি বারে বারে এডিট অপশন চেঞ্জ করছে। আবার কী দেয় দেখুন।
SOURCE-SMR



