
Sikshashree Medhashree:
শিক্ষাশ্রী মেধাশ্রী স্কলারশিপে আবেদন শুরু!
বিস্তারিত দেখে নিন
রাজ্যের স্কুল পড়ুয়াদের পড়াশোনা সচল রাখতে এবং অর্থনৈতিক বাধা দূর করতে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের তরফ থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষাশ্রী ও মেধাশ্রী আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই দুটি জনপ্রিয় স্কলারশিপের মাধ্যমে রাজ্যের দুঃস্থ ও অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রতি বছর আর্থিক সহায়তা পেয়ে থাকে।
একনজরে »
1 Sikshashree & Medhashree Scholarship 2026-27: শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপ
1.1 আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলী (Eligibility)
2 ২০২৬-২৭ শিক্ষাবর্ষে শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপে আবেদন পদ্ধতি
2.1 Documents: আবেদন জানানোর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
2.2 Status Check: স্কলারশিপের টাকা পাওয়ার স্ট্যাটাস চেক করার নিয়ম
3 আবেদনের শেষ তারিখ (Application Last Date)
Sikshashree & Medhashree Scholarship 2026-27:
শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপ
ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ আবেদনটি অফলাইনের মাধ্যমে (Offline Form Fill Up) নিজের স্কুলে জমা করতে হবে। শিক্ষাশ্রী ও মেধাশ্রী এই দুটি স্কলারশিপের আর্থিক অনুদানের পরিমাণ এক হলেও, আবেদনকারীদের জাতিগত (Caste) যোগ্যতার উপর ভিত্তি করে এই প্রকল্প দুটি আলাদা –
বৈশিষ্ট্য |
শিক্ষাশ্রী প্রকল্প |
মেধাশ্রী প্রকল্প |
|---|---|---|
পরিচালনাকারী বিভাগ |
অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ |
অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ |
সুবিধাভোগী শ্রেণী |
পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর SC এবং ST পড়ুয়ারা |
পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর OBC পড়ুয়ারা |
বার্ষিক অনুদান |
বছরে ৮০০ টাকা (সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে) |
বছরে ৮০০ টাকা (সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে) |
আবেদন পদ্ধতি |
স্কুল মারফত অফলাইন আবেদন |
স্কুল মারফত অফলাইন আবেদন |
আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলী (Eligibility)
শিক্ষাশ্রী এবং মেধাশ্রী—উভয় স্কলারশিপে আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকা আবশ্যক:
-
স্থায়ী বাসিন্দা: আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
-
শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বা সরকারি বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে পাঠরত হতে হবে।
-
আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০ (আড়াই লক্ষ) টাকার নিচে হতে হবে।
-
শিক্ষাশ্রীর জন্য SC/ST এবং মেধাশ্রীর জন্য OBC কাস্ট সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপে আবেদন পদ্ধতি
এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে বিদ্যালয় স্তরে নিয়ন্ত্রিত হয়। ছাত্র-ছাত্রীদের কোথাও অনলাইনে নিজে থেকে ফর্ম ফিলাপ করতে হবে না।
-
ধাপ ১: ছাত্র-ছাত্রীদের প্রথমে নিজের স্কুল থেকে নির্দিষ্ট স্কলারশিপের (শিক্ষাশ্রী অথবা মেধাশ্রী) আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে।
-
ধাপ ২: ফর্মটি সঠিকভাবে পূরণ করে ওপরে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ছবি যুক্ত করতে হবে।
-
ধাপ ৩: সম্পূর্ণ তৈরি আবেদনপত্রটি নিজের স্কুলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে জমা দিতে হবে।
-
ধাপ ৪: এরপর স্কুল কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের প্রদত্ত সমস্ত তথ্য যাচাই করে সরকারি পোর্টালে অনলাইনের মাধ্যমে আপলোড বা সাবমিট করে দেবেন।
-

Documents: আবেদন জানানোর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
স্কুলে ফর্ম জমা দেওয়ার সময় নিচে দেওয়া নথিপত্রগুলির জেরক্স কপি ফর্মের সাথে যুক্ত করতে হবে:
-
আবেদনকারী শিক্ষার্থীর আধার কার্ডের জেরক্স।
-
নিজস্ব কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC)।
-
শিক্ষার্থীর নিজস্ব সচল ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার জেরক্স (যেখানে IFSC কোড এবং অ্যাকাউন্ট নম্বর স্পষ্ট থাকে)।
-
পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র (Income Certificate)।
-
পাসপোর্ট সাইজের সাম্প্রতিক রঙিন ছবি।
-
একটি বৈধ ও সচল মোবাইল নম্বর।
Status Check: স্কলারশিপের টাকা পাওয়ার স্ট্যাটাস চেক করার নিয়ম
টাকা সরাসরি ট্রেজারি (Treasury)-র মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। টাকা ক্রেডিট হলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS চলে আসে। তবে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক বা টাকা ঢুকেছে কিনা তা নিশ্চিত করার জন্য কোনো নির্দিষ্ট অনলাইন পোর্টাল নেই। তাই ছাত্র-ছাত্রী বা অভিভাবকদের নির্দিষ্ট সময় অন্তর নিজেদের ব্যাংকের পাসবইটি আপডেট (Passbook Update) করে দেখে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া আগামী তিন থেকে চার মাস পর্যন্ত চলবে (Expected)। যেহেতু আবেদনপত্রটি অফলাইনে পূরণ করে স্কুলে জমা দিতে হবে এবং পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষকে সেটি অনলাইনে নথিভুক্ত করতে হবে, তাই সময়সীমা শেষ হওয়ার আগেই সমস্ত নথিপত্র সহ বিদ্যালয়ে যোগাযোগ করে আবেদন প্রক্রিয়াটি তাড়াতাড়ি করে নিতেে হবে।
বিষয় |
তথ্য |
|---|---|
শিক্ষাশ্রী ও মেধাশ্রী অফিসিয়াল ওয়েবসাইট |
https://www.shikshamedha.in/ |
Pre Matric অনলাইন আবেদন OASIS পোর্টাল |
https://oasis.wb.gov.in/ |
আবেদন প্রক্রিয়া কত দিন চলবে |
আগামী ৬ মাস পর্যন্ত চলবে (Expected) |



