1972 সালের স্পন্সরড ইনস্টিটিউশন ম্যানেজমেন্ট রুলস এর পরিবর্তন ঘটানোতে উদ্যোগী হলো এডুকেশন ডিপার্টমেন্ট। ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট ও PIE দের নিয়ে আবার নতুন একটা সংশোধনীর প্রস্তাব এলো।

আসুন একঝলকে দেখা যাক তার বিষয়বস্তু

—————————————————————————————————————- 
১) প্রশ্ন – কোন নোটিফিকেশন এর দ্বারা এই সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে ? তাতে কী আছে ?
উত্তর – স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার মেমো নং – 130 – SE/S10R-01/2023, dated – 17/01/2025 দ্বারা জানিয়েছে যে ডিপার্টমেন্ট একটি draft ammendment এর মাধ্যমে 1972 সালের স্পন্সরড ইনস্টিটিউশন ম্যানেজমেন্ট রুলস এর Rule 10 এর ammendment                  ( সংশোধন) এর প্রস্তাব দিয়েছে । এর জন্য একটি গেজেট নোটিফিকেশন জারি হয়েছে।
২) প্রশ্ন – গেজেট নোটিফিকেশন কবে প্রকাশিত হয়েছে ? তাতে ঠিক কী বলা হয়েছে ?
উত্তর — উপরে উল্লেখিত কারনে গেজেট নোটিফিকেশন জারি হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এর মেমো নং 01 -SE/S/10R-01/2023, dated – 02/01/2025 দ্বারা। ঐ গেজেট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে 02/01/2025 তারিখেই। ঐ নোটিফিকেশনে 1972 সালের স্পন্সরড ইনস্টিটিউশন ম্যানেজমেন্ট রুলস এর Rule 10 এর কিছু পরিবর্তন করার প্রস্তাব করা হয়েছে। এখানে পরিবর্তনের বিষয় হলো এমসি তে প্রেসিডেন্ট এবং PIE দের মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের অপসারনের পদ্ধতি।
৩) প্রশ্ন – তাহলে কি ম্যানেজমেন্ট Rules এর সংশোধন হয়েই গেল এই নোটিফিকেশন এর মাধ্যমে ?
উত্তর – না। এটি এখনও সংশোধন হয়নি। এটি একটি ড্রাফট আম্মেন্ডমেন্ট। অর্থাৎ সংশোধনের একটি প্রস্তাব মাত্র। এই প্রস্তাব রাখা হয়েছে সকলের বিবেচনার জন্য। সময় দেওয়া হয়েছে এই গেজেট নোটিফিকেশান প্রকাশিত হওয়ার তারিখ থেকে ত্রিশ দিন। এই সময়সীমার মধ্যে কেউ চাইলে এই সংশোধনী প্রস্তাবের বিরুদ্ধে মতামত দিতে পারেন বা অন্য কোনো সাজেশন দিতে পারেন। এই প্রস্তাব বা সাজেশন উল্লেখিত সময়সীমার মধ্যে লিখিতভাবে জমা দিতে হবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারির নিকট। এই সময়সীমা পার হয়ে গেলে এই Rules জারি হয়ে যাবে এবং সংশোধনী কার্যকর হয়ে যাবে।
৪) প্রশ্ন — Sponsored Institution Management Rules, 1972 এর কোন Rule টির সংশোধনের কথা বলা হয়েছে ?
উত্তর — শুধুমাত্র Rule 10 এর সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে এই draft ammendment এ। এই Rule টি ম্যানেজিং কমিটির মেয়াদ সম্পর্কিত।
৫) প্রশ্ন – বিভিন্ন সময়ে এই Rules টির সংশোধন ( ammedment) কী ভাবে হয়েছে ? এবং এই প্রস্তাবিত সংশোধনের পর Rule 10 টি ঠিক কীরকম দাঁড়াল ?
উত্তর – ক ) Sponsored Institution Management Rules, 1972 এর অরিজিন্যাল নোটিফিকেশানে Rule 10 এ শুধুমাত্র বলা হয়েছিল যে নবগঠিত ম্যানেজিং কমিটি তার প্রথম মিটিং থেকে তিন বছর ভ্যালিড থাকবে। সেখানে বলা হয়নি কী ভাবে মেয়াদ শেষ হওয়ার আগেই কমিটি থেকে প্রেসিডেন্ট ও PIE দের সরিয়ে দেওয়া যায়।
খ) এরপর ওই Rule 10 এর প্রথম সংশোধনী এলো এডুকেশন ডিপার্টমেন্ট এর গেজেট নোটিফিকেশান মেমো নং 215 SE, dated– 08/03/2018 এর মাধ্যমে। উক্ত নোটিফিকেশনে উক্ত Rule টিকে সংশোধন করে বলা হলো যে এমসির মেয়াদ শেষ হওয়ার আগেই স্কুলের একাডেমিক ও অ্যাডমিনিস্ট্রেটিভ স্বার্থ রক্ষা করার জন্য যে কোনো ফরমাল বা ইনফরমাল অভিযোগের ভিত্তিতে PIE ও প্রেসিডেন্টকে সরিয়ে সরিয়ে দিতে পারে তাঁদের নমিনেটিং অথরিটি। অর্থাৎ PIE দের ক্ষেত্রে কমিশনার অফ স্কুল এডুকেশন আর প্রেসিডেন্ট এর ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এই কাজটি করবে। এখানে অভিযোগ কে করবে আর সেই অভিযোগ খতিয়ে দেখে কে সেই সুপারিশ করবে তার কোনও উল্লেখ ছিল না।
গ) এরপর এল এই সংশোধনী প্রস্তাবটি ( draft ammendment ) যেটি নিয়ে আজ আলোচনা করছি। এই প্রস্তাবেও বলা হয়েছে যে উক্ত নমিনেটিং অথরিটিগণ প্রেসিডেন্ট ও PIE দের কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সরিয়ে দিতে পারেন। কিন্তু প্রসেসটাতে কিছু চেঞ্জ আনা হচ্ছে। এই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ডি আই কে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। কোনও প্রেসিডেন্ট বা PIE এর বিরুদ্ধে কিছু অভিযোগ উঠলে আগে ডি আই তার সত্যতা নিয়ে তদন্ত করবেন। অভিযুক্তের মতামত শুনবেন। তারপর ডি আই তাঁর সুপারিশ পাঠাবেন যথাক্রমে কমিশনার অফ স্কুল এডুকেশন ও ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনে।
৬) প্রশ্ন – তাহলে বর্তমানে যদি কমিটির প্রেসিডেন্ট বা PIE দের স্কুলের স্বার্থে সরাতে হয় সে ক্ষেত্রে ঠিক কী করতে হবে ?
উত্তর – সে ক্ষেত্রে উক্ত প্রেসিডেন্ট বা PIE দের বিরুদ্ধে সমস্ত প্রমাণসহ ডি আই এর কাছে লিখিত অভিযোগ জমা দিতে হবে। ডি আই হিয়ারিং এ ডাকলে সেখানে নিজের বক্তব্য পেশ করতে হবে। এরপর ডি আই তাঁর রিপোর্টে যেমন রেকমেন্ড করবেন সেই অনুযায়ী উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা ঠিক হবে উক্ত PIE বা প্রেসিডেন্ট থাকবেন না অপসারিত হবেন। অপসারণের অর্ডার এলে তাঁদের জায়গায় নতুন প্রেসিডেন্ট বা PIE এর নমিনেশন আনার উদ্যোগ নিতে হবে।
৭) প্রশ্ন – এই draft ammendment এর প্রস্তাব সবার কাছে বিশেষ করে শিক্ষক সংগঠনগুলির কাছে ঠিক কী রকম সুযোগ এনে দিয়েছে ? প্রধানশিক্ষক সংগঠন তথা অন্যান্য সংগঠনগুলির এই সুযোগ কী ভাবে কাজে লাগানো উচিত ?  
উত্তর – স্কুলের প্রেসিডেন্ট ও PIE নিয়ে প্রচুর সমস্যা আছে শত শত স্কুলে। এই সুযোগে তাঁদের মেয়াদ বা অপসারণ নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার সুযোগ এনে দিয়েছে এই draft ammendment। এই সুযোগকে কাজে লাগানো উচিত। একটি ভালো প্রস্তাব ও তার গৃহীত হওয়া স্কুলের অ্যাডমিনিস্টেস্টিভ স্ট্রাকচারের ফলপ্রসূ পরিবর্তন সাধন করতে পারে।
 
 
SOURCE-SMR-

©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top