SVMCM Aadhaar Verification:

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আধার ভেরিফিকেশন!

নতুন আপডেট

Updated on: 

পশ্চিমবঙ্গের লক্ষাধিক ছাত্রছাত্রী বর্তমানেSwami Vivekananda Scholarship (SVMCM)-এর স্কলারশিপের টাকার অপেক্ষায় রয়েছেন। এর মধ্যেই স্কলারশিপ পোর্টালে আধার (Aadhaar) ভেরিফিকেশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। কারা এই আপডেট করবেন? যাদের কোনও সমস্যা নেই, তাঁদেরও কি কিছু করতে হবে? আধার DBT (Direct Benefit Transfer) চালু আছে কি না, তা কীভাবে জানা যাবে?

একনজরে »

1 SVMCM Scholarship Aadhaar Verification: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আধার ভেরিফিকেশন

1.1 কারা Aadhaar Verification করবে?

2 Aadhaar DBT ও Bank Seeding কেন জরুরি?

2.1 সরাসরি লিংক ও গুরুত্বপূর্ণ তথ্য (Link)

SVMCM Scholarship Aadhaar Verification:

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আধার ভেরিফিকেশন

 

আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপএর টাকা মূলত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও IFSC Code-এর ভিত্তিতে পাঠানো হত। বর্তমানে আধারভিত্তিক যাচাই প্রক্রিয়াকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে ড্যাশবোর্ডে আধার তথ্য যাচাই বা আপডেট করার নোটিফিকেশন দেখা যাচ্ছে। যেখানে বলা হয়েছে তাঁদের আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং একাডেমিক নেম যাচাই করতে হবে।

কারা Aadhaar Verification করবে?

 

যদি লগইন করার পরে Pop Up আসে: ড্যাশবোর্ডে লগইন করার পর যদি  “Update Your Aadhaar Details”ধরনের নোটিফিকেশন দেখা যায়, তাহলে অবশ্যই নির্দেশ অনুযায়ী আধার যাচাই সম্পূর্ণ করতে হবে।

যদি কোনও পপ-আপ না আসে: পপ-আপ না এলেও নিশ্চিন্ত হয়ে বসে থাকা ঠিক হবে না। কারণ অনেক সময় ব্রাউজারের Cache বা Popup Blocker-এর জন্য নোটিফিকেশন দেখা নাও যেতে পারে। একবার লগইন করে দেখে নিন  

 

  • আধারের তথ্য ঠিক আছে কি না

  • কোনও আপডেট চাওয়া হচ্ছে কি না

  • Aadhaar Verification Status ঠিক আছে কি না

কীভাবে SVMCM Portal-এ Aadhaar Verification করবে?

 

  1. ধাপ ১:SVMCM Portal-এ Applicant Login করুন।

  2. ধাপ ২: Dashboard খুলুন।

  3. ধাপ ৩:যদি Aadhaar Update-এর নোটিফিকেশন আসে, তাহলে সেটিতে ক্লিক করুন। (অথবা, সরাসরি লিংক নিচে দেওয়া থাকবে)

  4. ধাপ ৪: সেখানে আপনার — Aadhaar Number, Name, Gender আগেই পূরণ করা থাকবে।

  5. ধাপ ৫: সম্মতির (Consent) অপশন নির্বাচন করুন।

  6. ধাপ ৬: Update Profile-এ ক্লিক করুন।

সব তথ্য ঠিক থাকলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপডেট সম্পূর্ণ হয়ে যাবে। অনেক আবেদনকারীর স্ক্রিনে “Aadhaar Verification Failed” লেখা দেখা যেতে পারে।

Aadhaar DBT ও Bank Seeding কেন জরুরি?

 

বর্তমানে শুধু স্কলারশিপ নয়, বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ Aadhaar Enabled DBTএর মাধ্যমে পাঠানো হচ্ছে। তাই আপনার আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে যুক্ত (Seeded) থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি Aadhaar Seeding সক্রিয় না থাকে, তাহলে টাকা পাঠানোর সময় সমস্যা হতে পারে।

কীভাবে Aadhaar Bank Seeding Status চেক করবেন?

 

যে ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা নিতে চান, সেটির সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কি না, তা যাচাই করুন। যদি Status ঠিক থাকে, তাহলে অতিরিক্ত কোনও পদক্ষেপের প্রয়োজন নেই। ধাপগুলো হলো —

  1. UIDAI-এর পরিষেবায় Bank Seeding Status অপশন খুলুন।

  2. Aadhaar Number লিখুন।

  3. Captcha পূরণ করুন।

  4. OTP দিয়ে লগইন করুন।

  5. বর্তমানে কোন ব্যাংকের সঙ্গে Aadhaar Mapping রয়েছে তা দেখে নিন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং একাডেমিক নামের মধ্যে মিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধার যাচাইকরণ এবং ব্যাঙ্ক সিডিং সঠিকভাবে সম্পন্ন না করলে আপনার স্কলারশিপের টাকা আটকে যেতে পারে

সরাসরি লিংক ও গুরুত্বপূর্ণ তথ্য (Link)

বিষয়

লিংক

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট (Status Check)

https://svmcm.wb.gov.in/

◈ Direct Link to Check AADHAAR Verification

(লগ ইন করার পরে এই লিংকে ক্লিক করলে তবেই পেজ খুলবে)

Click Here »

 

 

Swami Vivekananda Scholarship পেতে আধারভিত্তিক যাচাই প্রক্রিয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেতাই যাঁরা আবেদন করেছেন, তাঁরা একবার লগইন করে Aadhaar Verification ও Bank Seeding Status সময়মতো পোর্টালে লগইন করে স্ট্যাটাস চেক করুন এবং প্রয়োজনীয় সংশোধন করুন।

 

SOURCE-EDT

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top