TIC নিয়োগ নিয়ে RTI করার পরিপেক্ষিতে যে উত্তর পাওয়া গেছে তার সূত্রে আজকের এই আলোচনা ।
সত্যিই কি TIC নিয়োগের কোনও পদ্ধতি নেই ? নাকি আছে আমরা জানি না ? স্কুল কর্তৃপক্ষ এই নিয়োগের ক্ষেত্রে ঠিক কী ভাবে এগোবে ? এই সমস্ত সন্দেহ নিরসনের উদ্দেশ্যে একটা RTI করা হয়েছিল School Education Directorate এ। তার রিপ্লাই যেভাবে পাওয়া গেছে তার পরিপেক্ষিতে প্রশ্নোত্তর কেমন ছিল ব্যাখ্যাসহ সংক্ষেপে আলোচনা করা হল। তার সঙ্গে দেওয়া হল RTI এর প্রশ্ন ও ডিরেক্টরেট এর উত্তরের কপি।
———————————————————————————————————-
RTI Question No 1-
School Education Department এর মেমো নং – Edn ( B) /IM-25/91, dated– 13/08/1991 ছাড়া TIC নির্বাচনের পদ্ধতি নিয়ে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এর কোনও অর্ডার আছে কি ? থাকলে একটা কপি আমাকে দেওয়া হোক।
রিপ্লাই – স্কুল এডুকেশন ডিরেক্টরেট জানিয়ে দিল যে তার Grant in Aid Section এর এরকম কোনও অর্ডারের কথা জানা নেই। এই ব্যাপারে সাহায্য চেয়ে WBBSE এর কাছে আবেদন করা যেতে পারে।
ব্যাখ্যা – এখান থেকে পরিষ্কার হলো যে TIC নিয়োগ সিনিয়রিটির ভিত্তিতে হবে, কী একাডেমিক স্কোর এর ভিত্তিতে হবে, কী কম্পিটিটিভ কোনও ব্যবস্থার মাধ্যমে হবে এই ব্যাপারে কোনো সরকারি নির্দেশিকা নেই। আছে কেবল উক্ত G O ( Edn B/IM – 25/91, Dated– 13/08/1991) যাতে বলা হয়েছে TIC হবে HM এর সমযোগ্যতা সম্পন্ন কোনও টিচার। কিন্তু তাতে নিয়োগ পদ্ধতি নিয়ে কিছু বলা নাই। সুতরাং আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এই প্রসিডিওর এর ব্যাপারে এমসিই হলো ফাইনাল অথরিটি যেহেতু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এর গেজেট নোটিফিকেশান মেমো নং 215 SE, dated– 08/03/2018 তে বলেছে Short Term নিয়োগ করবে এমসি। সুতরাং বলা যায় যেহেতু TIC একটি Short Term Arrangement তাই TIC নিয়োগ পদ্ধতি এমসিই ঠিক করবে। TIC এমন ব্যক্তি হবেন যাঁর SSC দিয়ে HM হওয়ার যোগ্যতা আছে। কিন্তু আবার এমন স্কুলও থাকতেই পারে যেখানে HM এর সমযোগ্যতা সম্পন্ন কোনও টিচার নেই। সেক্ষেত্রে যে কোনও টিচারকে স্কুল কর্তৃপক্ষ বিশেষ কোনো নীতি ফলো করে TIC হিসাবে বেছে নেবেন। তবে স্কুল কর্তৃপক্ষ চাইলে বোর্ডের কাছে এই ব্যাপারে Clarification চাইতে পারে লিখিতভাবে। কিন্তু রিপ্লাই কিছু পাবেন বলে মনে হয় না।
RTI Question No 2-
যদি TIC নিয়োগের পদ্ধতি নিয়ে কোনও সরকারি নির্দেশিকা না থাকে তাহলে কী ভাবে TIC নিয়োগ হবে সেটা আমাকে জানানো হোক।
রিপ্লাই – ডিরেক্টরেট পরিষ্কার বলে দিচ্ছে এরকম কোনও প্রসিডিওর তারা বলতে পারবে না। ডিরেক্টরেট কোনও কোর্ট অর্ডারের উল্লেখ করেও জানায়নি যে সেই কোর্ট অর্ডার সব ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ব্যাখ্যা – এর অর্থ হলো TIC নিয়োগের পদ্ধতি নিয়ে কোনও সরকারি অর্ডার নেই। তাই কোনও ইন্ডিভিজুয়াল কেসের কোর্ট অর্ডার দেখিয়ে সেটাই রীতি বলে দাবী করা যাবে না। এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। স্কুল কর্তৃপক্ষ বলতে যে এমসি কে বোঝায় সেটা বিভিন্ন Govt Order এ বলা আছে। তবে যদি এমসি কোনও যুক্তিগ্রাহ্য নির্দিষ্ট নিয়ম মেনে নিয়োগ না করে তাহলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ কোর্টে যেতেই পারেন। তখন কোর্টের অর্ডার যা হবে সেটাই সকলকে মানতে হবে। কিন্তু আগের কোনও কোর্ট অর্ডার দেখিয়ে সেটাই নিয়ম বলে চালাতে চাইলে হবে না।
RTI Question No -3
HM এর দীর্ঘ বা স্বল্প অনুপস্থিতিতে কে স্কুল চালাবে ? অর্থাৎ কে হবে সাময়িক TIC ?
রিপ্লাই – ডিরেক্টরেট এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছে এটাকে “Administrative Issue” বলে। অর্থাৎ HM অনুপস্থিত থাকলে HM এর জায়গায় স্কুল চালানোর দায়িত্ব অফিসিয়ালি কেউ পেয়ে যাবে এমন কোনো নিয়ম নেই। এটা Administrative Issue । অর্থাৎ HM দীর্ঘদিন অনুপস্থিত, এরকম অস্বাভাবিক ঘটনা ঘটলে Higher Authority অর্থাৎ ডি আই এবং বোর্ডের দৃষ্টি আকর্ষণ করবে এমসি। ঐ HM এর জায়গায় সাময়িক ভাবে TIC নেওয়ার আবেদন করতে পারেন। সেই পারমিসন পেলে তবেই সেই ক্ষেত্রে TIC নিয়োগ করা যাবে। স্কুল কর্তৃপক্ষ এই ব্যাপারে নিজের থেকে সিদ্ধান্ত নিতে পারে না। আর সাময়িকভাবে HM এর অনুপস্থিতিতে কেউ তাঁর দায়িত্ব নিতে পারবেন না। বোঝাপড়ার ভিত্তিতে কিছু সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কিন্তু তাতে আইনি সিলমোহর থাকবে না।–

SOURCE-SMR




