
UDISE+ এর “Teacher Module”
——————————————————————–
UDISE+ এর অনলাইন সাবমিট করতে গিয়ে টিচার মডিউলে কয়েকটি পয়েন্টে অনেকের খুব কনফিউশন হচ্ছে। সম্ভবত টেটা আতঙ্ক এর কারন। এখনো পর্যন্ত জানা নেই UDISE এ আপার প্রাইমারির গন্ধ থাকলেই টেট দিতে হবে কি না। তবে সব চেয়ে ভালো কীভাবে এই টিচার মডিউলের তথ্যগুলি দেওয়া যেতে পারে সেটা নিয়ে আলাকপাত চেষ্টা করা হল।
—————————————————-
1) Point 3.2.11 (Date of Joining in Service)-
এটাতে ভালো করে দেখে নিন আপনার প্রথম চাকরির জয়েনিং এর ডেট ঠিক আছে কি না। আবার বলছি একাধিক স্কুলে চাকরি করে থাকলে প্রথম স্কুলের জয়েনিং ডেট লেখা থাকবে এখানে। এটা আগে থেকেই পূরণ করা থাকবে। শুধু দেখে নিন ডেটটা ঠিক আছে কি না। ভুল থাকলে স্কুল থেকে এডিট করতে পারবেন না। SI অফিসে যোগাযোগ করতে হবে।
2) Point 3.2.12(Nature of Appointment) – এটাও স্কুল থেকে এডিট হবে না। ঠিক আছে কি না মিলিয়ে নিন।
3) Point 3.213(Date of Joining in Present School) —
এখানে বর্তমান স্কুলে জয়েনিং এর তারিখ লিখতে হবে। যদি ট্রান্সফার বা অন্য কারনে স্কুল চেঞ্জ করে থাকেন তাহলে শেষ স্কুলে জয়েনিং এর তারিখ লিখতে হবে এখানে। একই স্কুলে থাকলে 1 নং এ উল্লেখিত ডেটটাই লিখতে হবে এখানে।
4) পয়েন্ট 3.2.14(Type of Teacher) —
i) AT রা সিলেক্ট করুন – “Teacher”
ii) HM গণ সিলেক্ট করুন- “Principal”
iii) AHM গণ সিলেক্ট করুন – “Vice Principal”
iv) TIC রা সিলেক্ট করুন – “Acting Head Teacher”
v) প্যারা টিচাররা সিলেক্ট করুন – “Para Teacher”
vi) ICT টিচাররা সিলেক্ট করুন – “ICT Instructor “
5) Point 3.2.15(Date of joining in the present teacher type or post)–
i) যে সমস্ত AT দের স্কেল চেঞ্জ বা সেকশন চেঞ্জ হয়নি তাঁরা 1 নং তে উল্লেখিত ডেট লিখুন এখানে। যদি স্কেল চেঞ্জ বা সেকশন চেঞ্জ হয়ে থাকে তাহলে যেদিন থেকে সেই চেঞ্জ হয়েছে সেই ডেটটা লিখুন এখানে।
ii) যাঁরা HM হয়েছেন তাঁরা তাঁদের HM পোস্টে জয়েনিং এর ডেট লিখুন এখানে।
iii) TIC রা TIC হিসাবে জয়েনিং এর ডেটটা লিখুন।
6) পয়েন্ট 3.2.16 (Classes Taught) –
i) যাঁরা 2016 এর প্যানেল থেকে আপার প্রাইমারির জন্য নিয়োগ পেয়েছেন তাঁরা সিলেক্ট করুন- “Upper Primary Only” অথবা যদি IX -X এর ক্লাস নেন তাহলে “Upper Primary and Secondary” সিলেক্ট করতেও পারেন।
ii) যাঁরা 2016 এর প্যানেল থেকে XI -XII এ নিয়োগ পেয়েছেন তাঁরা সিলেক্ট করুন “Higher Secondary Only” অথবা “Secondary and Higher Secondary”
iii) যাঁরা 2016 এর প্যানেল থেকে IX -X এর জন্য নিয়োগ পেয়েছেন তাঁরা সিলেক্ট করুন “Secondary Only” অথবা “Upper Primary and Secondary”।
iv) যাঁরা 2016 এর আগে নিয়োগ পেয়েছেন তাঁরা যদি HS এর জন্য নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন অর্থাৎ অ্যাপ্রুভালে HS Section লেখা থাকে তাঁরা সিলেক্ট করুন Higher Secondary Only অথবা Higher Secondary and Secondary ।
v) যাঁরা 2016 এর আগে নিয়োগ পেয়েছেন এবং যাঁদের অ্যাপ্রুভালে “নরমাল সেকশন” লেখা আছে তাঁরা সিলেক্ট করুন “Secondary Only” অথবা “Upper Primary and Secondary”। আমি প্রথম অপশনটাকেই সিলেক্ট করতে বলব। এমনকি যদি IX -X এর সঙ্গে সঙ্গে আপনি V থেকে VIII পর্যন্ত ক্লাস নেন তবুও। হয়ত হতে পারে নরমাল সেকশনের সবাই সেকেন্ডারি অনলি হয়ে গেল তবুও ঘাবড়াবেন না। কেন ? সেটা পড়ে বলব।
vi) প্যারা টিচারদের জন্য “Upper Primary Only” টা সিলেক্ট করুন।
vii) ICT Instructor এর জন্য “Upper Primary and Secondary” সিলেক্ট করাই ভালো হবে।
7) পয়েন্ট 3.2.17(Appointment Level) – এটি অপশনাল ফিল্ড।
i) যাঁরা পি জি স্কেলের অ্যাসিস্ট্যান্ট টিচার তাঁদের জন্য সিলেক্ট করুন – “PGT”
ii) যাঁরা পাস স্কেলের টিচার তাঁরা “TGT” সিলেক্ট করুন।
iii) যাঁরা অনার্স স্কেলের টিচার তাঁরা কিছুই সিলেক্ট করবেন না।
iv) যাঁরা পি জি স্কেলের টিচার কিন্তু সেকেন্ডারি স্কুলে চাকরি করেন তাঁরা যদি “PGT” অপশন না পান কিছুই সিলেক্ট করবেন না।
v) HM গণ সিলেক্ট করুন -“Headmaster/Principal”
vi) AHM এর জন্য সিলেক্ট করুন – “AHM/Vice Principal”
vii) TIC দেরকে AT হিসাবে ট্রিট করে উপরের মতো যেটা প্রযোজ্য সেটা করুন।
পয়েন্ট 3.2.18 (Appointed for subject) – আপনার এসএসসি রেকমেন্ডেশনে উল্লেখিত সাবজেক্টটি এখানে সিলেক্ট করুন।
9) পয়েন্ট 3.2.19(a) ( Main Subject Taught 1) – এখানে আপনার এসএসসি রেকমেন্ডেশনে উল্লেখিত সাবজেক্টটি সিলেক্ট করুন।
10) পয়েন্ট 3.2.19(b) ( Main Subject Taught 2) – এখানে যদি অন্য কোনো সাবজেক্ট পড়ান সেটা সিলেক্ট করুন। অথবা ছেড়ে দিন। কিছুই সিলেক্ট করার দরকার নেই।
11) পয়েন্ট 3.2.20 (Whether the teacher is on deputation) – এটা ” No” সিলেক্ট করুন।
12) পয়েন্ট 3.2.21(Whether the teacher is also teaching at other school)- এটাতেও “No” সিলেক্ট করুন।
14) টেট আতঙ্কে ভুগতে থাকা নরমাল সেকশনের টিচারদের জন্য শেষ কথা –
এখানে যা হওয়ার তো হলো।
অন্য একটা কথায় আসুন।
উৎসশ্রী পোর্টালে আপনার Appointment Level কে কোর্ট অর্ডার এবং এডুকেশন ডিপার্টমেন্টের অর্ডার অনুযায়ী নরমাল সেকশন হিসাবে দেখানো হয়েছে তো ? এটা নিয়ে এডুকেশন ডিপার্টমেন্ট একটা অর্ডার দিয়েছিল। সেটাতে বলা হয়েছিল ডি আই অফিসে গিয়ে নরমাল সেকশনের টিচারদের সব অ্যাপয়েন্টমেন্ট লেভেল নরমাল সেকশন হিসাবে আপডেট করাতে। অনেক স্কুল করেছে। অনেক স্কুল করেনি। অনেক ডি আই অফিস ব্যাপারটাকে গুরুত্বই দেয়নি। অথচ ওটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। –
SOURCE-SMR




