WB CM Scholarship 2026:

মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপ ১০০০০ টাকা!

PDF ফর্ম অনলাইন আবেদন

Updated on: 

পশ্চিমবঙ্গ সরকারের Chief Minister অর্থাৎ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রী স্কলারশিপ, অর্থাৎ যেটি আগে নবান্ন স্কলারশিপ দেওয়া হতো সেটি শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া, ফর্ম ফিলাপ, কি কি ডকুমেন্ট লাগবে? – এর বিষয়ে সবকিছুই বিস্তারিত জানতে পারবে।

 

একনজরে »

1 মুখ্যমন্ত্রী স্কলারশিপ (নবান্ন স্কলারশিপ) WB Chief Minister Nabanna Scholarship

2 মুখ্যমন্ত্রী স্কলারশিপ যোগ্যতা (Nabanna Scholarship Eligibility 2026)

2.1 Marks Required: নবান্ন স্কলারশিপ পেতে কত নম্বর লাগবে?

3 স্কলারশিপে কীভাবে আবেদন? (Online Application Form Fill Up)

3.1 কী কী ডকুমেন্ট লাগবে? (Documents Required)

4 গুরুত্বপূর্ণ লিংক, PDF ফরম্যাট এবং অনলাইন আবেদন পোর্টাল

মুখ্যমন্ত্রী স্কলারশিপ (নবান্ন স্কলারশিপ)

WB Chief Minister Nabanna Scholarship

 

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে মেধাবী গরীব ছাত্র-ছাত্রীদের পড়াশোনা এবং উচ্চশিক্ষা জন্য পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রান তহবিল থেকে এই নবান্ন স্কলারশিপ প্রকল্প চালু করেন। এর মূল লক্ষ্য হলো- যে সমস্ত ছাত্র-ছাত্রীরা অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না তাদের জন্য আর্থিক সহায়তা‘।

তথ্য

বিস্তারিত

নবান্ন স্কলারশিপ

পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রান তহবিল শিক্ষা সহায়তা

প্রদানকারী

পশ্চিমবঙ্গ সরকার, Govt. of West Bengal

যোগ্যতা

বোর্ড পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর

অনুদান

এককালীন ১০ হাজার টাকা

আবেদন

অনলাইন নতুন পোর্টালে

মুখ্যমন্ত্রী স্কলারশিপ যোগ্যতা

(Nabanna Scholarship Eligibility 2026)

 

পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীতে (Class-11) পাঠরত (মাধ্যমিক পাশ), স্নাতক কোর্সে পঠনরত অর্থাৎ উচ্চমাধ্যামিক পাস (BA, Bsc, BCom) এবং স্নাতকোত্তর স্তরের (MA, Msc) সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের আর্থিক অনুদান হিসেবে প্রতিবছরে ₹১০,০০০ টাকা বৃত্তি পাবে।

 

  1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

  2. মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে ৫০ শতাংশ নম্বর পেতে হবেতবে 60% এর বেশি হলে চলবে না!

 

পারিবারিক আয় (Family Income): পরিবারের বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজারের (১,২০,০০০ টাকা) বেশি হওয়া চলবে না। পশ্চিমবঙ্গের রাজ্য বোর্ড, উচ্চশিক্ষা পরিষদ এবং শিক্ষা সংসদ এর সহায়তা প্রাপ্ত যেকোনো কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করতে হবে।

Marks Required:

নবান্ন স্কলারশিপ পেতে কত নম্বর লাগবে?

 

মাধ্যমিক/উচ্চমাধ্যমিক স্তরের জন্য: আর্থিক সহায়তা পাওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট ৫০% বা তার উর্দ্ধে এবং ৬০%-এর নিম্নে নম্বর পেতে হবে। উচ্চমাধমিক পরীক্ষায় সর্বমোট ৫০% বা তার উর্দ্ধে এবং ৬০%-এর নিম্নে নম্বর পেতে হবে, এর বেশি পেয়ে গেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদনের যোগ্য হবে

 

স্নাতক স্তরের জন্য: স্নাতক বা স্নাতকস্তরে সর্বমোট ৫০% বা তার উর্দ্ধে এবং ৫৩%-এর নিম্নে নম্বর পেতে হবে সাম্মানিক বিষয়ে (স্নাতকোত্তর স্তরের জন্য)।

 

স্কলারশিপে কীভাবে আবেদন?

(Online Application Form Fill Up)

নতুন পোর্টাল চালু হয়েছে এবং সমস্ত আবেদন প্রক্রিয়া থেকে ভেরিফিকেশনের  কাজ Online পোর্টালের মাধ্যমে হয়ে যায়। বাড়িতে বসেই মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে পড়ুয়ারা প্রথমে আপনাকে পোর্টালে প্রবেশ করতে হবে, তারপর সেখানে অনলাইনে রেজিস্ট্রেশন করে ফরম পূরণ করে সমস্ত তথ্য জমা করতে হবে।

কী কী ডকুমেন্ট লাগবে?

(Documents Required)

 

এই স্কলারশিপ পাওয়ার জন্য যে নথি গুলি অবশ্যই লাগবে, সেগুলি হল –

 

  1. মুখ্যমন্ত্রীর কাছে আবেদন বা প্রার্থনা পত্র (ফরম্যাট PDF শেষে দেওয়া আছে)

  2. Marksheet: শেষ পরীক্ষার মার্কশীট (মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশের)।

  3. Aadhar Card: আধার কার্ড।

  4. Passport Photo: রঙিন পাসপোর্ট ফটোগ্রাফ।

  5. Bank Pass Book: ছাত্র বা ছাত্রীর নিজস্ব ব্যাংক একাউন্ট।

  6. Family Income Certificate: পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট।

  7. MLA/MP রেকমেন্ডেশন এবং স্ব ঘোষণা। (এগুলির ফরমেট শেষে দেওয়া আছে)

  8. Mobile & Email ID: একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি।

গুরুত্বপূর্ণ লিংক, PDF ফরম্যাট এবং অনলাইন আবেদন পোর্টাল

 

নিচে পোর্টালের মাধ্যমেই অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থনা ফর্ম, এম এল এর রেকমেন্ডেশন এবং সেলফ ডিক্লারেশন একটি পিডিএফ এ দেওয়া আছে – এগুলি আলাদা আলাদা ভাবে আপলোড করতে হবে।

 

যে ক্ষেত্রে প্রার্থনা পত্রটি আপলোড হবে (Prayer for Scholarship) সেখানে একটি চিঠি ছাত্রছাত্রী নিজের হাতে লিখে দুটো পাতাকে একসাথে একটাই PDF করে ওই জায়গায় আপলোড করতে হবে। (একটি নমুনা ফরম্যাট নিচে দেওয়া থাকলো – বাংলা এবং ইংরেজি যে কোন ভাষায় লেখা যাবে)

 

বিবরণ

PDF লিংক

অফিসিয়াল ওয়েবসাইট (অনলাইন আবেদন)

https://cmrf.wb.gov.in/

Prayer FormMLA RecomendationSelf Declaration

[3 Format – Single PDF]

এগুলি প্রিন্ট আউট করে Fil Up করে আপলোড করতে হবে

⇓ Download PDF

Prayer Letter to CM [Format: English/ বাংলা]

এটি শুধুমাত্র একটি নমুনা কপি ছাত্রছাত্রীকে নিজের হাতে লিখতে হবে।

 

প্রতি
মাননীয় মুখ্যমন্ত্রী,
পশ্চিমবঙ্গ সরকার,
নবান্ন, ৩২৫, শরৎ সাটার্জী রোড,
হাওড়া-৭১১১০২।
                                                                                  তারিখ:———-

বিষয়: শিক্ষার জন্য আর্থিক সহায়তা (Scholarship/Educational Assistance) প্রদানের আবেদন।
শ্রদ্ধেয় মহাশয়,
বিনীত নিবেদন এই যে, আমি ——————-পিতা/মাতা————জেলা:—————————–এর পুত্র/কন্যা। আমার স্থায়ী ঠিকানা —————————————পিন: —————-

বর্তমানে আমি (বিদ্যালয়/কলেজ/বিশ্ববিদ্যালয়ের নাম)-এ (কোর্স/শ্রেণি)-এ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে অধ্যয়নরত।

আমার পারিবারিক আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। পরিবারের সীমিত আয়ের কারণে আমার পড়াশোনার ভতি ফি, টিউশন ফি, পরীক্ষার ফি, বইপত্র ও অন্যান্য শিক্ষার ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অর্থাভাবে আমার পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
আমি একজন নিয়মিত ও অধ্যবসায়ী ছাত্র/ছাত্রী এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজ ও রাজ্যের উন্নয়নে অবদান রাখতে চাই। কিন্তু বর্তমান আর্থিক সংকটের কারণে আমার শিক্ষাজীবন চালিয়ে যাওয়া অভ্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
অতএব, আপনার নিকট আমার বিনীত প্রার্থনা, আমার আর্থিক অবস্থার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল (Chief Minister’s Relief Fund) থেকে শিক্ষার জন্য আর্থিক সহায়তা (Educational Assistance/Scholarship) মঞ্জুর করলে আমি উপকৃত হব এবং নির্বিঘ্নে আমার পড়াশোনা চালিয়ে যেতে পারব।
আপনার সদয় বিবেচনার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।

অফিস ঠিকানা এবং যোগাযোগ

ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকলে তারা সরাসরি অফিসে যোগাযোগ করতে পারে এবং সঙ্গে টোল ফ্রি নম্বরে কথা বলতে পারে।

ঠিকানা

সহকারী সচিব,  মুখ্যমন্ত্রীর কার্যালয়, ‘নবান্ন’

325, শরৎ চ্যাটার্জি রোড 

হাওড়া – 711102

The Assistant Secretary, Chief Minister’s Office, ‘Nabanna’ 325, Sarat Chatterjee Road 

Howrah – 711102.

 

 

SOURCE-EDT

©Kamaleshforeducation.in (2023)

 

error: Content is protected !!
Scroll to Top