WB College Decentralised Admission 2026 @dap.wbcap.in প্রকাশিত সম্পূর্ণ সময়সূচি
Published on:
অবশেষে পশ্চিমবঙ্গে কলেজ ভর্তির WBCAP Decentralised Admission প্রক্রিয়া শুরু হতে চলেছে। ৩১ আগস্ট ২০২৬ তারিখের Govt. Order No. 999-Edn(CS)/10M-95/14 অনুযায়ী, আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইন Portal-এর মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। এই সংক্রান্ত নোটিশ ইতিমধ্যেই একাধিক সরকারি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
একনজরে »
1 WBCAP Decentralised Admission 2026: কলেজ ডিসেন্ট্রালাইজ ভর্তি
1.1 Eligibility: কারা আবেদন করতে পারবেন?
1.2 যারা ইতিমধ্যেই Centralised Admission-এর মাধ্যমে ভর্তি হয়ে গেছেন?
2 Decentralised Admission 2026: সম্পূর্ণ Schedule
2.1 গুরুত্বপূর্ণ Link ও অফিসিয়াল নোটিশ
WBCAP Decentralised Admission 2026:
কলেজ ডিসেন্ট্রালাইজ ভর্তি
Centralised Admission-এর মাধ্যমে UG ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিভিন্ন কলেজ ও কোর্সে কিছু আসন খালি থেকে যেতে পারে। সেই অবশিষ্ট আসনগুলিতে ভর্তি সম্পন্ন করার জন্যই Decentralised Admission Process চালু করা হচ্ছে।
অর্থাৎ, Centralised Admission-এর মাধ্যমে পছন্দের কলেজ বা কোর্সে সুযোগ না পাওয়া যোগ্য ছাত্রছাত্রীরা খালি আসনের ভিত্তিতে আবারও ভর্তির সুযোগ পাবেন। এই পর্যায়ে সংশ্লিষ্ট কলেজ ও কোর্সের Seat Matrix প্রকাশ করা হবে। সেই Seat Matrix অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে Merit List ও Allocation List প্রকাশ করে আসন বরাদ্দ করা হবে।
Eligibility: কারা আবেদন করতে পারবেন?
নোটিশ অনুযায়ী, Decentralised Admission-এর প্রথম পর্যায়ে মূলত দুই ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন।
১. Fresh Applicants
যেসব যোগ্য ছাত্রছাত্রী Centralised Admission Portal-এ আগে আবেদন করেননি, তাঁরা Fresh Applicant হিসেবে Decentralised Admission-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
২. Centralised Portal-এর Existing Applicants
যেসব ছাত্রছাত্রী আগে Centralised Admission Portal-এ আবেদন করেছিলেন, তাঁরাও এই Decentralised Admission Process-এ অংশ নিতে পারবেন, যদি সংশ্লিষ্ট কলেজ বা কোর্সে আসন খালি থাকে এবং তাঁরা সংশ্লিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করেন।
যারা ইতিমধ্যেই Centralised Admission-এর মাধ্যমে ভর্তি হয়ে গেছেন?
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সরকারি notification-এ স্পষ্ট বলা হয়েছে—
“Actions already completed lawfully through CAP shall remain unaffected.”
অর্থাৎ CAP-এর মাধ্যমে ইতিমধ্যে আইনসম্মতভাবে সম্পন্ন হওয়া admission এই notification-এর কারণে বাতিল বা প্রভাবিত হবে না।
তবে ইতিমধ্যে ভর্তি হয়ে যাওয়া কোনও ছাত্রছাত্রী Decentralised Admission-এর মাধ্যমে নতুন করে অন্য কলেজ বা course-এ admission পেলে existing admission কীভাবে cancel/switch করতে হবে—এই নির্দিষ্ট বিষয়টি এই notification-এ আলাদা করে বলা হয়নি।
Decentralised Admission 2026: সম্পূর্ণ Schedule
এই Decentralised Admission-এর সময়সীমা খুবই কম। আবেদন গ্রহণ করা হবে মাত্র ৩ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে Portal চালু হওয়ার পর Seat Matrix প্রকাশ করা হবে এবং ৫ সেপ্টেম্বরের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে। এরপর ৭ সেপ্টেম্বর Merit ও Allocation List এবং ৭–৮ সেপ্টেম্বর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
Phase 1: প্রথম পর্ব
তারিখ |
কার্যক্রম |
|---|---|
03 September 2026 |
Decentralised Admission Portal Launch ও Seat Matrix প্রকাশ |
03–05 September 2026 |
Fresh Applicants এবং Centralised Admission Portal-এর Existing Applicants-এর আবেদন |
07 September 2026 |
Merit List ও Allocation List প্রকাশ |
07–08 September 2026 |
Seat Allotment অনুযায়ী Admission |
07–09 September 2026 |
Institution level-এ Physical Verification |
Phase 2: দ্বিতীয় পর্ব
তারিখ |
কার্যক্রম |
|---|---|
11 September 2026 |
নতুন Seat Matrix প্রকাশ |
11–13 September 2026 |
Fresh Applicants, Centralised Admission-এর Existing Applicants এবং Decentralised Admission-এর Existing Applicants-এর আবেদন |
15 September 2026 |
Merit List ও Allocation List প্রকাশ |
15–16 September 2026 |
Seat Allotment অনুযায়ী Admission |
15–18 September 2026 |
Institution level-এ Physical Verification |
গুরুত্বপূর্ণ Link ও অফিসিয়াল নোটিশ
বিষয় |
Link |
|---|---|
Official Notification |
↓ Download PDF |
Apply Online |
https://dap.wbcap.in/ |





