WB DElEd Admission 2026:

সরকারি ডিএলএড অনলাইন ভর্তি শুরু!

যোগ্যতা, লাস্ট ডেট দেখে নিন

 

Updated on: 

ভবিষ্যতে প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন? তাহলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এর অধীনে দুই বছরের সরকারি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (D.El.Ed.)কোর্সে ভর্তি হওয়ার এই সুযোগ। ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে ৩রা জুলাই ২০২৬ থেকে বিস্তারিতভাবে এই কোর্সে ভর্তির যোগ্যতা, আবেদনের পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্ট, এবং সময়সূচি

একনজরে »

1 D.El.Ed কোর্সে ভর্তি শুরু: West Bengal DELED Admission 2026

1.1 আবেদনকারী যোগ্যতা (Eligibility Criteria for DElEd)

2 আবেদন ফর্ম জমা পদ্ধতি (Application Process)

2.1 প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ (Documents to be Uploaded)

3 নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

3.1 গুরুত্বপূর্ণ সময়সূচি ও লিংক (Apply Link)

D.El.Ed কোর্সে ভর্তি শুরু:

West Bengal DELED Admission 2026

 

2026-28 শিক্ষাবর্ষে সরকারি কলেজে ডিএলএডপ্রাইমারি টিচার্স ট্রেনিং ভর্তিনোটিফিকেশন বেরিয়েছে। উচ্চমাধ্যমিক পরবর্তীপ্রাথমিক বিদ্যালয় শিক্ষকতার চাকরির ক্ষেত্রে এই কোর্সের যথেষ্ট চাহিদা রয়েছে।

আবেদনকারী যোগ্যতা

(Eligibility Criteria for DElEd)

 

বর্তমানে প্রাইমারি টেট পরীক্ষায় বসার জন্য ডি এল এড কোর্স বাধ্যতামূলক করা হয়েছে। আপনার ঠিক কি কি যোগ্যতা থাকলে ডি এল এড কোর্সে এডমিশন দিতে পারবেন দেখে নিন –

  • ১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

  • 2. দ্বাদশ শ্রেণীতে (Class 12) যেকোনো সাবজেক্ট কম্বিনেশনে কমপক্ষে ৫০ শতাংশ নাম্বার পেতে হবে।

  • 3. প্রার্থীদের অবশ্যই সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফর্ম জমা পদ্ধতি

 (Application Process)

প্রার্থীকে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আবেদন করার প্রক্রিয়া (How to Apply)

  1. অফিসিয়াল ওয়েবসাইটে যান:https://wbbpe.wb.gov.in

  2. লিংকে ক্লিক করুন:“Online Application for Admission to Two Year D.El.Ed. Course (Regular Mode) for the Session 2026-2028”

  3. নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী ফর্ম পূরণ করুন।

  4. স্ক্যান করা ডকুমেন্ট আপলোড করুন।

  5. সাবমিট করার আগে ফর্ম ভালোভাবে চেক করুন।

প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ

(Documents to be Uploaded)

 

  • মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড– জন্মতারিখের প্রমাণপত্র হিসেবে

  • উচ্চমাধ্যমিক (10+2) বা সমতুল্য পরীক্ষার মার্কশিট

  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি (Scanned)

  • আবেদনকারীর স্বাক্ষরের স্ক্যান কপি, মোবাইল নাম্বার, ইমেইল আইডি

  • কাস্ট/ক্যাটাগরি সার্টিফিকেট (SC/ST/OBC), যা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত।

  • ডোমিসাইল সার্টিফিকেট (শুধুমাত্র সাঁওতালি মাধ্যমের ছাত্র-ছাত্রীদের জন্য, যারা ঝাড়গ্রামের DIET-এর রামগড় ইউনিটে আবেদন করবেন)।

আবেদন মূল্য

(Application Fees)

সাধারণ শ্রেণীর জন্য আবেদন মূল্য থাকছে ১০০০ টাকা, অনগ্রসর শ্রেণীর জন্য আবেদন মূল্য ৭৫০ টাকা এবং তপশিলি জাতী ও উপজাতি, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য আবেদন মূল্য থাকছে ৫০০ টাকা।

 

নির্বাচন প্রক্রিয়া

(Selection Process)

 

১. প্রথমে প্রার্থীদের আবেদনের ভিত্তিতে মোট প্রার্থীদের একটি শর্ট লিস্ট বানানো হবে। প্রার্থীদের উচ্চমাধ্যমিকের (10+2) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি তালিকা করা হবে এবংবেস্ট অফ ফাইভ (Best of 5) বিষয় সর্বোচ্চ নম্বর গ্রহণ করা হবে এরপর প্রার্থীদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।

২. মোট প্রাপ্ত নম্বর অনুযায়ী ফাইনাল লিস্ট (DelEd Merit List) প্রকাশ করা হবে এবং সেই লিস্টের ভিত্তিতে বিভিন্ন কলেজে ভর্তি নেওয়া হবে।

 

গুরুত্বপূর্ণ সময়সূচি ও লিংক

(Apply Link)

লিঙ্কের নাম

URL

সরাসরি আবেদন লিঙ্ক(Direct Link)

Apply Online →

পূর্ণ নোটিফিকেশন (Official Notification)

Date: 01/07/2026

⇓ Download PDF

Last Date: ফর্ম ফিলাপের শেষ তারিখ (Extended)

২৫ জুলাই ২০২৬ (25.07.2026)

Helpline Numbers (হেল্পলাইন)

9883480660 / 8902081201

SOURCE-EDT

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top