WB Govt Attendance App:
রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাপের মাধ্যমে হাজিরা!
কাটা যাবে বেতন?
পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের সুবিধার্থে সরকারি ব্যবস্থা এবং সরকারের সুবিধা কে আরো স্বচ্ছ করার জন্য রাজ্যের সরকারি কর্মচারীদের মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা বা এটেন্ডেন্স দেওয়ার ব্যবস্থা চালু করতে চলেছে। মূলত টাইম মতো অফিসাররা অফিস আসছে কিনা তা যাচাই করার জন্য এই নতুন প্রক্রিয়া চালু করা হবে। বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।
একনজরে »
1 West Bengal Govt Attendance App: রাজ্য সরকারের নতুন হাজিরা বা এটেন্ডেন্স অ্যাপ
1.1 মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা দেওয়ার পদ্ধতি
2 দেরিতে এলে কড়া নিয়ম: জেনে নিন নতুন সময়সূচী
West Bengal Govt Attendance App:
রাজ্য সরকারের নতুন হাজিরা বা এটেন্ডেন্স অ্যাপ
নবান্ন থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সমস্ত অফিসারদের প্রতিদিন নিয়ম মেনে হাজিরা দেওয়ার নিয়ম চালু করা হবে। কিভাবে এই প্রক্রিয়া কাজ করবে? এবং অফিসের নির্দিষ্ট টাইম কি রয়েছে? এই নতুন ব্যবস্থার মূল ভিত্তি হলো আধার কার্ড। জালিয়াতি বা ভুয়ো হাজিরা (Proxy Attendance) সম্পূর্ণ রুখতে এই অ্যাপটিকে কর্মীদের আধার ডেটাবেসের সাথে যুক্ত করা হয়েছে।
-
কর্মীকে প্রথমে তাঁর নির্দিষ্ট আধার নম্বর দিয়ে অ্যাপটিতে রেজিস্টার বা লগ-ইন করতে হবে।
-
এরপর হাজিরার সময়ে অ্যাপের ফেস ভেরিফিকেশন ফিচারের মাধ্যমে মুখের স্ক্যান বা সেলফি নেওয়া হবে।
-
এই লাইভ ফেস স্ক্যানটি সরাসরি আধার কার্ডের বায়োমেট্রিক রেকর্ডের সঙ্গে মিলিয়ে যাচাই (Verify) করা হবে। আধার ডেটার সাথে মুখের মিল মিললেই তবেই হাজিরা নথিভুক্ত হবে। ফলে অন্য কেউ আপনার হয়ে হাজিরা দিয়ে দেবে—এমন কোনো সুযোগ আর থাকছে না।
মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা দেওয়ার পদ্ধতি
অ্যাপটিতে রয়েছে আধুনিক ‘জিও-ফেন্সিং’ (Geo-fencing) প্রযুক্তি। আপনার অফিস বিল্ডিংয়ের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে আপনি পৌঁছালেই অ্যাপটির লোকেশন ট্র্যাকিং সক্রিয় হয়ে উঠবে এবং হাজিরা দেওয়ার অপশনটি আপনার মোবাইলে খুলে যাবে।
-
এরপর মোবাইলে অ্যাপটি খুলে নির্দেশিকা অনুযায়ী নিজের মুখের একটি সেলফি বা লাইভ স্ক্যান করতে হবে।
-
অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আধার রেকর্ডের সাথে আপনার মুখমণ্ডল মিলিয়ে দেখে চোখের পলকে হাজিরা নিশ্চিত করে নেবে, কোনো ঝামেলা ছাড়াই নিমেষের মধ্যে সম্পূর্ণ হবে প্রক্রিয়া।
দেরিতে এলে কড়া নিয়ম:
জেনে নিন নতুন সময়সূচী
নতুন অ্যাপ চালুর পাশাপাশি অফিসে আসা এবং দেরিতে প্রবেশের ক্ষেত্রে অত্যন্ত কড়া নিয়ম বেঁধে দেওয়া হয়েছে:
-
সকাল ১০:১৫ মিনিট: অফিসে প্রবেশের সঠিক ও আদর্শ সময়।
-
সকাল ১০:১৬ থেকে ১০:৪৫ মিনিট: এই সময়ের মধ্যে অফিসে ঢুকলে তা ‘লেট মার্ক’ (Late Mark) হিসেবে গণ্য হবে।
-
টানা ৩ দিন লেট মার্ক: কোনো কর্মী পরপর ৩ দিন দেরিতে এলে তাঁর অ্যাকাউন্ট থেকে ১ দিনের ক্যাজুয়াল লিভ (CL) বা ছুটি কেটে নেওয়া হবে।
-
সকাল ১০:৪৫ মিনিটের পর: কোনো কর্মী সকাল ১০টা ৪৫ মিনিটের পর অফিসে পৌঁছালে, সেই দিনের পুরো ছুটিই বাতিল বা কাটা যাবে।





