

মাধ্যমিক বাংলা সাজেশন 2027
WBBSE Madhyamik Bengali Suggestion 2027
September 11, 2026 12:13 pm
যারা মাধ্যমিক ২০২৭ এর পরীক্ষার্থী, তাদের জন্য Kamaleshforeducation.in এর পক্ষ থেকে এবার নিয়মিত মাধ্যমিক সাজেশন দেওয়া শুরু হল। আজকের এই প্রতিবেদনে মাধ্যমিক বাংলা সাজেশন 2027 নিয়ে আলোচনা করব। WBBSE এর অফিসিয়াল নম্বর বিভাজন মেনে প্রতিটি অধ্যায়ের MCQ, SAQ, ৩ নম্বর, ৪ নম্বর ও ৫ নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে দেওয়া হল। এটি পরীক্ষার প্রশ্নপত্রের একটি স্পষ্ট ধারণা দেবে এবং প্রস্তুতিকে আরও মজবুত করবে।
মাধ্যমিক বাংলা সাজেশন 2027
পরীক্ষা |
মাধ্যমিক ২০২৭ (Madhyamik 2027)। |
বোর্ড |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। |
মোট নম্বর |
১০০ (৯০ লিখিত+১০ প্রজেক্ট)। |
সময় |
৩ ঘন্টা ১৫ মিনিট। |
প্রশ্নের মান |
MCQ, SAQ (১ নম্বর করে), ৩ নম্বর, ৪ নম্বর ও ৫ নম্বরের প্রশ্ন ও ১০ নম্বরের রচনা। |
WBBSE Madhyamik Bengali Suggestion 2027
বিভাগ–’ক’ : বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) [মান: ১]
(মোট ১৭টি প্রশ্নের উত্তর করতে হবে)
গল্প ও কবিতা অংশ
১.১ তপনের মেসোমশাই কোন্ পত্রিকার সম্পাদককে চিনতেন?
(ক) শুকতারা (খ) আনন্দমেলা (গ) সন্ধ্যাতারা (ঘ) দেশ
১.২ হরিদার ঘরের জানালাটি ছিল
(ক) উত্তরের (খ) দক্ষিণের (গ) পূর্বের (ঘ) পশ্চিমের
১.৩ গিরিশ মহাপাত্রের ট্যাঁক থেকে পাওয়া গিয়েছিল
(ক) একটি টাকা ও গণ্ডাছয়েক পয়সা (খ) একটি টাকা ও আনাছয়েক পয়সা (গ) একটি সিকি (ঘ) পাঁচটি টাকা
১.৪ “সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে” কী চূর্ণ হয়ে গেল?
(ক) মিষ্টি বাড়ি (খ) দেবতাদের মূর্তি (গ) চিমনি (ঘ) গোলাপ গাছ
১.৫ “হায় ছায়াবৃতা” ‘ছায়াবৃতা’ কাকে বলা হয়েছে?
(ক) সভ্যা সমাজকে (খ) আফ্রিকা মহাদেশকে (গ) অরণ্যকে (ঘ) বন্দিনীকে
১.৬ “জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া” ‘মহাবাহু’ কে?
(ক) রাবণ (খ) রামচন্দ্র (গ) ইন্দ্রজিৎ (ঘ) বিভীষণ
প্রবন্ধ অংশ
১.৭ সিজার যে কলমটি দিয়ে ক্যাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকী নাম কী?
(ক) স্টাইলাস (খ) কুইল (গ) রিড পেন (ঘ) ফাউন্টেন পেন
১.৮ পালকের কলমের ইংরেজি নাম হলো
(ক) ফাউন্টেন পেন (খ) কুইল (গ) বল পেন (ঘ) স্টাইলাস
১.৯ ফাউন্টেন পেনের আবিষ্কারক কে?
(ক) লুইস এডসন ওয়াটারম্যান (খ) পার্কার (গ) শেফার্ড (ঘ) স্টিফেনসন
ব্যাকরণ অংশ
১.১০ অনুসর্গের অপর নাম কী?
(ক) নির্দেশক (খ) পরসর্গ (গ) উপসর্গ (ঘ) বিভক্তি
১.১১ ‘সমাস’ শব্দের অর্থ কী?
(ক) সংক্ষেপ (খ) বিস্তার (গ) মিলন (ঘ) বিশ্লেষণ
১.১১ ‘সূর্য উঠলে পদ্ম ফোটে’ এখানে ‘সূর্য’ হলো
(ক) সমাপিকা কর্তা (খ) নিরপেক্ষ কর্তা (গ) প্রযোজ্য কর্তা (ঘ) সহযোগী কর্তা
১.১২ সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে
(ক) পূর্বপদ (খ) উত্তরপদ (গ) ব্যাসবাক্য (ঘ) সমস্তপদ
১.১৩ গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার?
(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ
১.১৪ “বাঃ! কী সুন্দর দৃশ্য!” এটি কী ধরনের বাক্য?
(ক) নির্দেশক (খ) অনুজ্ঞালাইক (গ) আবেগসূচক (ঘ) প্রশ্নবোধক
১.১৫ “মহাশয়ের কোথায় থাকা হয়?” এটি কোন্ বাচ্যের উদাহরণ?
(ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্ম-কর্তৃবাচ্য
১.১৬ যে বাচ্যে কর্মই কর্তার মতো আচরণ করে, তাকে বলে
(ক) কর্মবাচ্য (খ) ভাববাচ্য (গ) কর্ম-কর্তৃবাচ্য (ঘ) কোনোটিই নয়

বিভাগ–’খ’ : সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ) [মান: ১]
(কম-বেশি ২০টি শব্দে উত্তর দাও।
মোট ১৯টি প্রশ্নের উত্তর করতে হবে)
গল্প অংশ (৪টি প্রশ্নের উত্তর দাও)
২.১ ‘জ্ঞানচক্ষু’ গল্পে তপনের নতুন মেসোমশাইয়ের পরিচয় কী ছিল?
২.২ হরিদা বিরাগী সেজে জগদীশ বাবুর বাড়ি থেকে কত টাকা প্রণামী পেয়েছিলেন এবং তা কেন নেননি?
২.৩ “অপূর্ব রাজি হইয়াছিল।” অপূর্ব কোন্ বিষয়ে রাজি হয়েছিল?
২.৪ “অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না।” হরিদার কোন্ ভুলের কথা বলা হয়েছে?
২.৫ “বামোক্ষাস মশাই, এ বড়ো ল্যাঠার কথা।” ল্যাঠার কথাটি কী?
কবিতা অংশ (৪টি প্রশ্নের উত্তর দাও)
২.৬ “সে জানত না” সে কী জানত না? (‘অসুখী একজন’)
২.৭ “ছিনিয়ে নিয়ে গেল তোমাকে” কে, কাকে ছিনিয়ে নিয়ে গেল? (‘আফ্রিকা’)
২.৮ “হায়! বিধি বাম মম প্রতি” বক্তা কেন এমন বলেছেন? (‘অভিষেক’)
২.৯ “আমাদের চোখমুখ ঢাকা” এই উক্তির মধ্য দিয়ে কবির কোন ভাবনা প্রকাশিত হয়েছে?
২.১০ “নমি পুত্র পিতার চরণে” পিতা ও পুত্রের নাম লেখো।
প্রবন্ধ অংশ (৩টি প্রশ্নের উত্তর দাও)
২.১১ লেখক শ্রীপান্থ ছোটবেলায় কীভাবে কালি তৈরি করতেন?
২.১২ “জন্ম নিল ফাউন্টেন পেন।” ফাউন্টেন পেন কীভাবে জন্ম নিয়েছিল?
২.১৩ ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী কাদের বলা হয়?
২.১৪ কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর।” লেখক কোন্ প্রসঙ্গে এই উক্তি করেছেন?
ব্যাকরণ অংশ (৮টি প্রশ্নের উত্তর দাও)
২.১৪ বিভক্তি ও অনুসর্গের একটি প্রধান পার্থক্য লেখো।
২.১৫ প্রযোজক কর্তা কাকে বলে? উদাহরণ দাও।
২.১৬ অলুক সমাস কাকে বলে? একটি উদাহরণ দাও।
২.১৭ রূপক কর্মধারয় সমাসের একটি বৈশিষ্ট্য লেখো।
২.১৮ বাক্য নির্মাণের তিনটি শর্ত বা গুণ কী কী?
২.১৯ জটিল বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
২.২০ কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তনের একটি নিয়ম লেখো।
২.২১ কর্ম-কর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও।

বিভাগ–’গ’ : সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন [মান: ৩]
গল্প অংশ (যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও)
৩.১ “রতনবাবুর এত টাকা, অথচ মানুষটা বড়ো খাঁটি।” বক্তা কে? কার সম্পর্কে কেন এই উক্তি?
৩.২ “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে।” বাবুটি কে? তাঁর শখ ও সাজসজ্জার পরিচয় দাও।
কবিতা অংশ (যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও)
৩.৪ “এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে” ‘ওরা’ কারা? ওদের লোহার হাতকড়ি নিয়ে আসার তাৎপর্য কী?
৩.৫ “ত্বরা করি আসি কহ দাসেরে” দাস কে? সে কোন্ বারতা শোনার জন্য ব্যাকুল হয়েছিল?

বিভাগ–’ঘ’ : রচনাধর্মী প্রশ্ন [মান: ৫]
গল্প অংশ (যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও)
৪.১ “নিজের লেখা গল্প পড়তে বসে তপন কী অভিজ্ঞতা লাভ করেছিল?” গল্পটি শেষ পর্যন্ত তপনের কীভাবে ‘জ্ঞানচক্ষু’ খুলে দিয়েছিল তা আলোচনা করো।
৪.২ ‘বহুরূপী’ গল্প অবলম্বনে হরিদার পেশাগত জীবন এবং তাঁর বহুরূপী রূপের বিভিন্ন পরিচয় দাও।
কবিতা অংশ (যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও)
৪.৩ “যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা” ‘অসুখী একজন’ কবিতা অবলম্বনে যুদ্ধের ভয়াবহতার যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো।
৪.৪ ‘অভিষেক’ কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের দেশপ্রেম, বীরত্ব এবং বীরোচিত মানসিকতার পরিচয় দাও।
প্রবন্ধ অংশ (যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও)
৪.৫. “কম্পিউটার আমাদের কলম কেড়ে নিচ্ছে” কলমের বিলুপ্তি নিয়ে লেখকের যে আক্ষেপ ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে প্রকাশিত হয়েছে, তা বুঝিয়ে দাও।
৪.৬ “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।” লেখকেরা কীভাবে বাড়িতে কালি তৈরি করতেন এবং প্রাচীনকালে কালির গুণগত মান কেমন ছিল তা বর্ণনা করো।

বিভাগ–’ঙ’ : নাটক (সিরাজদ্দৌলা) [মান: ৪]
(যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও)
৫.১ “বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা।” বক্তা কে? কোন্ দুর্যোগের কথা বলা হয়েছে?
৫.২ সিরাজদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগম চরিত্রটি বিশ্লেষণ করো।

বিভাগ–’চ’ : সহায়ক পাঠ (কোনি) [মান: ৫]
(যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও। ৫ × ২ = ১০)
৬.১ “ফাইট কোনি ফাইট!” কোনিকে এই উদ্দীপনা দেওয়ার পেছনে ক্ষিতীশের যে অবদান ছিল, তা আলোচনা করো।
৬.২ . “বিষ্ণুচরণ ধরের” চরিত্রের পরিচয় দাও এবং কোনির জীবনে তাঁর ভূমিকা কী ছিল?
৬.৩ . কোনির জীবনে দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের যে কাহিনী উপন্যাসে ফুটে উঠেছে, তা সংক্ষেপে লেখো।

বিভাগ–’ছ’ : নির্মিতি ও ব্যাকরণগত রচনা
চলতি গদ্যে বঙ্গানুবাদ (নমুনা) [মান: ৪]
৭.১ Home is the first school where the child learns his first lessons. He sees, hears and begins to learn at home. It is home which builds his character. In a good home, honest and healthy men are made.
কাল্পনিক সংলাপ / প্রতিবেদন (যেকোনো ১টি) [মান: ৫]
৭.২ সংলাপ: প্লাস্টিক বর্জনের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
৭.৩ প্রতিবেদন: তোমার এলাকায় একটি ‘রক্তদান শিবির’ অনুষ্ঠিত হয়েছে এই বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।
প্রবন্ধ রচনা (যেকোনো ১টি) [মান: ১০]
৭.৪ বিজ্ঞান ও কুসংস্কার / দৈনন্দিন জীবনে বিজ্ঞান
৭.৫ পরিবেশ দূষণ ও তার প্রতিকার
৭.৬ বাংলার উৎসব
৭.৭ তোমার জীবনের লক্ষ্য



