আসন্ন উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ও বিগত তৃতীয় সেমিস্টার এর সাপ্লিমেন্টারি পরীক্ষার চলার সময় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ছুটি নেওয়ার পদ্ধতি নিয়ে গাইডলাইন প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের মেমো নং – L/PR/029/2026, তারিখ- 30/01/2026 দ্বারা।

আসুন দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কী ভাবে ছুটি নিতে পারবেন একজন টিচিং বা নন টিচিং স্টাফ। 

———————————————————————————

১) প্রশ্ন – এই নিয়মগুলি কোন কোন স্কুলের স্টাফদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ? এবং কোন সময়ের জন্য প্রযোজ্য হবে ?

উত্তর — এই অর্ডার জারি করেছে WBCHSE তাদের Affiliated স্কুলগুলোর জন্য। এখানে বলা হয়নি যে এটা HS এর সেন্টার বা ভেন্যু স্কুলের স্টাফদের জন্যই শুধুমাত্র প্রযোজ্য হবে। অর্থাৎ WBCHSE এর Affiliated সমস্ত HS স্কুলের টিচিং এবং নন টিচিং স্টাফদের জন্য এই অর্ডার বলবৎ হবে। তাতে সেই স্কুলে HS পরীক্ষার সেন্টার / ভেন্যু থাকুক বা না থাকুক। কিন্তু এই অর্ডার মাধ্যমিক ও জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যেহেতু WBCHSE এই স্কুলগুলোর Affiliating Authority নয় এবং এই অর্ডারেও কেবল HS স্কুলের কথাই উল্লেখ করা হয়েছে।

এই অর্ডারের শর্তাবলী 12/02/2026 তারিখ থেকে 27/02/2026 তারিখের মধ্যে নেওয়া যে কোনো ছুটির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

২) প্রশ্ন — HS পরীক্ষার সময় HS স্কুলের টিচারদের CCL সহ অন্যান্য ছুটি পাওয়ার ক্ষেত্রে এই অর্ডারে ঠিক কীরকম বিধিনিষেধ আরোপ করা হয়েছে ?

উত্তর – এই অর্ডারে সমস্ত HS স্কুলের HOI দের পরিষ্কারভাবে নিষেধ করে দেওয়া হয়েছে যে তাঁরা যেন HS পরীক্ষা চলার সময় CCL সহ অন্য কোনও ছুটি কোনও স্টাফকে না দেন। এখানে কোনো নির্দিষ্ট ছুটির কথা উল্লেখ করা হয়নি। সমস্ত ছুটির ক্ষেত্রেই এই রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে।

৩) প্রশ্ন – তাহলে কি কোনো ভাবেই HS স্কুলের একজন স্টাফ HS পরীক্ষার সময় কোনও ছুটি পাবে না ?

উত্তর — পেতে পারেন। কিন্তু কয়েকটি বিশেষ ক্ষেত্রে এবং বিশেষ পদ্ধতি অনুসরণ করে তবেই HS স্কুলের স্টাফরা HS পরীক্ষার সময় ছুটি পেতে পারেন। সেই শর্তগুলি হলো নিম্নরূপ —

ক ) যদি অত্যন্ত গুরুতরভাবে কেউ অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় বা সার্জারির প্রয়োজন হয় , তখন সেই স্টাফের ছুটির আবেদনপত্র ( উপযুক্ত কারন দেখিয়ে ও সাপোর্টিং ডকুমেন্টস যুক্ত করে) + এমসি রেজোলিউশন ( যাতে সিদ্ধান্ত নেওয়া হবে যে উক্ত আবেদনপত্র WBCHSE তে পাঠানো হবে উক্ত ছুটির অনুমোদনের জন্য) + HOI এর ফরওয়ার্ডিং লেটার দিয়ে WBCHSE এর রিজিওনাল অফিসে পাঠাতে হবে অনুমোদনের জন্য। সেখান থেকে অনুমোদিত হয়ে এলে সেই অর্ডারের রেফারেন্স দিয়ে মেডিক্যাল গ্রাউন্ডে কোনও ছুটি অনুমোদন করবে এমসি পরবর্তী রেজোলিউশন করে।

খ) যদি কোনো স্টাফের Maternity Leave এর প্রয়োজন হয় তাহলেও পাবে। কিন্তু সেই আবেদনও পূর্বে উল্লেখিত পদ্ধতিতে WBCHSE থেকে অনুমোদন করিয়ে নিতে হবে এবং তারপর আর একটা রেজোলিউশন করে সেই ছুটি অনুমোদন করবে এমসি।

গ) HS স্কুলের যে সমস্ত স্টাফের সন্তানরা ক্লাস টেন বা টুয়েলভ এর বোর্ড পরীক্ষায় বসছে (যে কোনো বোর্ড) সেই সমস্ত স্টাফরা CCL বা অন্য ছুটি পেতে পারেন। তবে উপরে উল্লেখিত একই পদ্ধতিতে তাঁদের আবেদনপত্র WBCHSE এর রিজিওনাল অফিসে পাঠাতে হবে। সেখান থেকে অ্যাপ্রুভাল পেলে তবে এমসি ছুটি Sanctioned করবে।

ঘ) যদি HS স্কুলের কোনও স্টাফের Spouse ( স্বামী/ স্ত্রী ) কোনও সরকারি বা আধা সরকারি সংস্থার কর্মচারী হন এবং তাঁর সন্তান এই বছরের বোর্ড পরীক্ষার্থী হয় তাহলে উপরে বর্ণিত পদ্ধতিতে CCL বা অন্য ছুটি পেতে পারেন। কিন্তু উপরোক্ত পদ্ধতি অনুসরণ করা ছাড়াও তাঁকে একটি ঘোষণাপত্র দিতে হবে যে তাঁর Spouse একই কারনে ছুটি নিচ্ছেন না

৪) প্রশ্ন — যদি একজন HS স্কুলের স্টাফের সন্তান WBCHSE এর আন্ডারে HS পরীক্ষার্থী হয় এবং ঐ স্টাফ HS পরীক্ষার সময় কোনও ছুটি না নেন তাহলে তিনি কি HS পরীক্ষা সংক্রান্ত কোনো ডিউটি করতে পারবেন ?

উত্তর — না। তিনি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা সংক্রান্ত কোনো ডিউটি বা Invigilation ডিউটি করতে পারবেন না। তিনি বরং নিজেকে পরীক্ষা চলাকালীন দূরে সরিয়ে রাখবেন (“Keep himself/ herself away/ isolated” )। এই দূরে সরিয়ে রাখা মানেটা কী ? কতদূরে সরিয়ে রাখবেন ? তিনি কি পরীক্ষার দিনগুলিতে absent থেকে বিশেষ ছুটি পাবেন ? এর উত্তর অর্ডারে নেই।

৫) প্রশ্ন – কিন্তু এই অর্ডারের নির্দেশ মেনে ছুটির অ্যাপ্লিকেশান নিয়ে কাউন্সিলের রিজিওনাল অফিসে গেলে তাঁরা যদি এই অর্ডারের বাইরে অন্যরকম কিছু বলেন। অনেক সময় মৌখিকভাবে বলেন ML অনুমোদনের জন্য কাউন্সিলের অনুমতির প্রয়োজন নেই। ওটা এমসিই করে দেবে। অনেক সময় অন্য ছুটির ক্ষেত্রেও একই কথা বলেছে কাউন্সিলের রিজিওনাল অফিসগুলি। এই অবস্থায় কী করা উচিত হবে ? 

উত্তর – রিজিওনাল অফিসে যখন এই অর্ডার মোতাবেক অ্যাপ্লিকেশন নিয়ে যাওয়া হয় তখন ওখানকার আধিকারিকরা অন্য কথা বলেন। এটা গতবারের অভিজ্ঞতা। কিন্তু আমাদের উচিত হবে ওদের মৌখিক কথা না শোনা। অর্ডারে যা লেখা আছে সেই অনুযায়ী অ্যাপ্লিকেশান সাবমিট করা। Received নেওয়া । Received না করলে মেল করে দেওয়া। তারপর ওরা যা পারে করবে। হ্যাঁ বা না কেনো উত্তর না পেলে পরীক্ষা শেষে এমসি রেজোলিউশন করে সেই ছুটি অনুমোদন করে দেবে স্কুল কর্তৃপক্ষ। সেই রেজোলিউশনে পরিষ্কার করে উল্লেখ করে দেবেন যে কাউন্সিলের অনুমোদন চাওয়া হলেও সেখান থেকে কোনো রেসপন্স না পাওয়ার কারনে এই ছুটি অনুমোদন করে দেওয়া হলো ক্যান্ডিডেট এর জরুরী প্রয়োজনের কথা বিবেচনায় রেখে। পরে যদি কাউন্সিল বা উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে এই ব্যাপারে অন্য রকম নির্দেশ আসে সেই নির্দেশ অনুযায়ী তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই পদ্ধতিটা ফলো করা উচিত। নাহলে ভবিষ্যতে এই ছুটি নিয়ে জটিলতা সৃষ্টি হলে দায়টা চলে আসবে সংশ্লিষ্ট কর্মী বা HOI এর উপরে। সেটা করতে দেওয়া ঠিক হবে না।  

বিঃ দ্রঃ –

ক) এই অর্ডারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। নন ভেন্যু স্কুলগুলির সব টিচারের ক্ষেত্রে কেন এই রেস্ট্রিকশন প্রযোজ্য হবে ? যদি কোনো নন ভেন্যু স্কুল থেকে টিচারকে ভেন্যুতে ডিউটি দিতে হয় সেটা তো আগেই নির্ধারিত হয়ে যাবে। সে ক্ষেত্রে বাকিদের কেন এই রেস্ট্রিকশন এর আন্ডারে আনতে হবে বোঝা গেল না। নন ভেন্যু থেকে টিচার নিতে হয় 5-7% এর বেশি নয়। তাঁদের জন্য সবাইকে এইভাবে আটকানোর কোনও অর্থ হয় না। মাধ্যমিক পরীক্ষার সময় WBBSE এরকমই একটা অর্ডার জারি করে। কিন্তু তাতে নন ভেন্যু/ সেন্টার স্কুলগুলোর ক্ষেত্রে এরকম ফতোয়া থাকে না। এটা ঠিক নন ভেন্যু স্কুলগুলো থেকে অনেক সময়েই পাশের সেন্টারে টিচারদের ইনভিজিলেশন ডিউটি দেওয়া হয়। সেটা তো সবাই করে না। যাদের ডিউটি থাকবে না তাদের উপর এই অত্যাচার কীসের স্বার্থে বাবুরাই বলতে পারবেন। বছর বছর অর্ডারের কপি পেস্ট না পেরে ওনাদের এটা ভাবা দরকার।

খ) সর্বোপরি সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই অর্ডার জারি করার কি অথরিটি আদৌ আছে WBCHSE এর ? স্কুলের Management Rules ( Sponsored বা Aided ) এ ছুটি প্রদানের অথরিটি হিসাবে এমসি আর বোর্ডের ( WBBSE) এর কথাই শুধুমাত্র উল্লেখ আছে। কোথাও HS কাউন্সিলের কথা নেই। অ্যানুয়াল অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও ছুটির লিস্ট সেই কারনেই বোর্ড দেয়। এমনকি WBCHSE ACT এও শুধুমাত্র HS এর সিলেবাস ও পরীক্ষা পরিচালনা সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে কাউন্সিলকে। তারা ছুটি রেগুলেট করতে পারবে এমন কথা সেখানে নেই। তাহলে কী করে তারা এটা করছে মাথায় ঢুকছে না। এরকম চলতে থাকলে WBBSE এবং WBCHSE এর মধ্যে তো সংঘাত লেগে যাবে। একই সরকারের অধীনে থাকা দুটি “স্বাধীন” সংস্থা একই বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত হতে পারে না। শিক্ষক সংগঠনগুলির উচিত হবে এই ব্যাপারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এর দৃষ্টি আকর্ষণ করা। 

SOURCE-SMR

 

©Kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top