উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী

তৃতীয় সেমিস্টার দর্শন

  ‘কার্যকারণ সম্পর্ক’ প্রশ্ন উত্তর

HS Class 12 3rd Semester

Philosophy Chapter 2

MCQ Question Answer

Published on: 

উচ্চ মাধ্যমিক (Class 12) দর্শনের (Philosophy) তৃতীয় সেমিস্টারের (3rd Sem) দ্বিতীয় অধ্যায় ‘কার্যকারণ সম্পর্ক’ (Causality / Cause and Effect)-এর মধ্যে কারণ ও কার্যের স্বরূপ, কারণের বিভিন্ন শর্ত (আবশ্যিক, পর্যাপ্ত এবং আবশ্যিক-পর্যাপ্ত শর্ত), অ্যারিস্টটলের চার প্রকার কারণ, ডেভিড হিউমের ‘সতত সংযোগ তত্ত্ব’ (Constant Conjunction Theory) এবং বুদ্ধিবাদীদের ‘প্রশক্তি তত্ত্ব’ (Entailment Theory)-নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)  শেয়ার করা হলো।

 

◆ বিষয়বস্তু ◆

1 উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্পর্ক প্রশ্ন উত্তর | HS 3rd Semester Philosophy Chapter 2 MCQ

1.1 ক্লাস 12 সেমিস্টার 3 দর্শন দ্বিতীয় অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর (Class 12 Semester 3 Philosophy Chapter 2 One Liner Question Answer)

1.2 দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার কার্যকারণ সম্বন্ধ MCQ প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester Philosophy Chapter 2 MCQ

1.3 দ্বাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ | Class 12 3rd Semester Philosophy Chapter 2 Fill in the blanks Type MCQ

1.4 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন দ্বিতীয় অধ্যায় (কার্যকারণ সম্পর্ক) বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর | HS 3rd Semester Philosophy Chapter 2 Assertion and Reason MCQ

1.5 দ্বাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 3rd Semester Philosophy Chapter 2 Column Matching MCQ

1.6 দ্বাদশ তৃতীয় সেমিস্টার দর্শন দ্বিতীয় অধ্যায় সত্য/মিথ্যা | Class 12 3rd Semester Philosophy Chapter 2 True/False MCQ

ক্লাস 12 সেমিস্টার 3

দর্শন দ্বিতীয় অধ্যায়

এককথায় প্রশ্ন উত্তর

Class 12 Semester 3

Philosophy Chapter 2

One Liner Question Answer

 

১) কারণ কি? → যার জন্য কোন কিছু ঘটে তাই হলো—- কারণ।
২) লৌকিক মতে কারণ ও কার্যের সম্পর্ক কি? → অকালিক।
৩) কার্যকারণের ধারণা হলো সহজাত – কারা একথা বলেন? → বুদ্ধিবাদীরা।
৪) কারণ কার্যকে প্রসক্ত করে – উক্তিটি কার? → বুদ্ধিবাদীদের।
৫) কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা – একথা কে বলেছেন? → ইউয়িং।

৬) শক্তির ধারণা কাল্পনিক – কে এ কথা বলেছেন? → হিউম।
৭) ‘কারণ হলো কার্যের নিহত পূর্ববর্তী ঘটনা’ – উক্তিটি কার? → হিউম।
৮) উদ্দেশ্য মূলক কার্যকারণবাদে বিশ্বাসী হলেন → ভাববাদী দার্শনিক।
৯) বৈজ্ঞানিক দিক থেকে কারণ ও কার্যের সম্বন্ধ হলো → পরিমাণগত।
১০) “কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বতসিদ্ধ জ্ঞান নয়” – উক্তিটি কার? → হিউম।

দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার

কার্যকারণ সম্বন্ধ MCQ প্রশ্ন উত্তর 

Class 12 3rd Semester

Philosophy Chapter 2 MCQ

 

1. কাদের মতে কার্য ও কারণ এর মধ্যে আবশ্যিক সম্পর্ক রয়েছে?
(A) অভিজ্ঞতাবাদী
(B) লৌকিক মত
(C) বুদ্ধিবাদী
(D) বিচারবাদী
উত্তর: (C) বুদ্ধিবাদী

 

2. কে ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন?
(A) দেকার্ত
(B) হিউম
(C) লক
(D) বার্কলে
উত্তর: (D) বার্কলে

3. যান্ত্রিক কার্যকারণবাদে বিশ্বাসী হলেন—
(A) ভাববাদী দার্শনিক
(B) জড়বাদী দার্শনিক
(C) অভিজ্ঞতাবাদী দার্শনিক
(D) লৌকিকতাবাদী
উত্তর: (B) জড়বাদী দার্শনিক

4. সতত সংযোগতত্ত্বের অপর নাম কি?
(A) নিয়তসংযোগতত্ত্ব
(B) প্রসক্তিতত্ত্ব
(C) যান্ত্রিক তত্ত্ব
(D) পূর্বতসিদ্ধ তত্ত্ব
উত্তর: (A) নিয়তসংযোগতত্ত্ব

5. কোন দার্শনিকের মতে, কার্যকারণ সম্বন্ধের ভিত্তি অভিজ্ঞতা?
(A) হিউম
(B) কান্ট
(C) হেগেল
(D) ইউয়িং
উত্তর: (B) কান্ট

দ্বাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়

শূন্যস্থান পূরণ 

Class 12 3rd Semester

Philosophy Chapter 2

Fill in the blanks Type MCQ

 

1. ______ দার্শনিকদের কার্যকারণ সম্পর্কিত মতের নাম প্রসক্তি সম্বন্ধ মতবাদ।
(A) অভিজ্ঞতাবাদী
(B) বুদ্ধিবাদী
(C) বিচারবাদী
(D) জড়বাদী
উত্তর: (B) বুদ্ধিবাদী

2. দৃষ্টিবাদী মতে কারণ ও কার্য দুটি বিচ্ছিন্ন ______।
(A) শক্তি
(B) ধারণা
(C) ঘটনা
(D) প্রসক্তি
উত্তর: (C) ঘটনা

3. কারণকে বলা হয় ______, আর কার্যকে বলা হয় সৃষ্টি।
(A) স্রষ্টা
(B) ধ্বংস
(C) শক্তি
(D) ঘটনা
উত্তর: (A) স্রষ্টা

4. অবরোহ যুক্তির হেতু বাক্য ও সিদ্ধান্তের মধ্যে ______ সম্বন্ধ থাকে।
(A) পরিমাণগত
(B) কারণগত
(C) প্রসক্তি
(D) বাহ্যিক
উত্তর: (C) প্রসক্তি

5. হিউমের মতে কারণ ও কার্যের সম্পর্ক হল ______ সম্পর্ক।
(A) বাহ্যিক
(B) অভ্যন্তরীণ
(C) যৌক্তিক
(D) উদ্দেশ্যমূলক
উত্তর: (A) বাহ্যিক

উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার

দর্শন দ্বিতীয় অধ্যায় (কার্যকারণ সম্পর্ক)

বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর 

HS 3rd Semester Philosophy Chapter 2

Assertion and Reason MCQ

 

1. বিবৃতি (A): বুদ্ধিবাদীদের মতে কার্যকারণের ধারণা হলো সহজাত।
কারণ (R): বুদ্ধিবাদীরা মনে করেন, কারণের স্বভাবের মধ্যে কার্যের ব্যাখ্যা পাওয়া যায় এবং কারণ কার্যকে প্রসক্ত করে।

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।

2. বিবৃতি (A): হিউমের মতে অভিজ্ঞতার সাহায্যে অনিবার্য সম্বন্ধের কোন জ্ঞান হয় না।
কারণ (R): হিউম বলেন, আমাদের অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকেই কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধের ধারণা সৃষ্টি হয়।

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।

3. বিবৃতি (A): সাধারণ মানুষ বা লৌকিক মতে কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে না।
কারণ (R): কার্য ও কারণ সম্পর্কে সাধারণ মানুষের মতকে লৌকিকবাদ বলা হয়।

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।

দ্বাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়

স্তম্ভ মেলানো 

Class 12 3rd Semester Philosophy

Chapter 2 Column Matching MCQ

 

1. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

স্তম্ভ-I

স্তম্ভ-II

i) সতত সংযোগ তত্ত্ব

a) ভাববাদী দার্শনিক

ii) প্রসক্তি তত্ত্ব

b) কান্ট

iii) উদ্দেশ্যমূলক কার্যকারণবাদ

c) ইউয়িং

iv) কার্যকারণ সম্বন্ধ হলো বুদ্ধির আকার

d) হিউম

(A) i-c, ii-a, iii-b, iv-d
(B) i-d, ii-c, iii-a, iv-b
(C) i-b, ii-d, iii-a, iv-c
(D) i-a, ii-b, iii-d, iv-c
উত্তর: (B) i-d, ii-c, iii-a, iv-b

2. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

স্তম্ভ-I

স্তম্ভ-II

i) “কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা”

a) মিল ও বেইন

ii) মানসিক শক্তিকে ঐশ্বরিক শক্তি বলেছেন

b) হেগেল

iii) কারণ শব্দটিকে পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করেছেন

c) হিউম

iv) কারণ ও কার্যের বস্তুগত্য অস্তিত্ব আছে

d) বার্কলে

(A) i-a, ii-c, iii-d, iv-b
(B) i-c, ii-d, iii-a, iv-b
(C) i-d, ii-a, iii-b, iv-c
(D) i-b, ii-c, iii-d, iv-a
উত্তর: (B) i-c, ii-d, iii-a, iv-b

3. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

স্তম্ভ-I

স্তম্ভ-II

i) লৌকিক মত

a) কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি বা যৌক্তিক সম্বন্ধ

ii) বৈজ্ঞানিক মত

b) কারণ ও কার্যের সম্বন্ধ পরিমাণগত

iii) অভিজ্ঞতাবাদ

c) কারণ ও কার্যের মধ্যে অকালিক সম্পর্ক

iv) বুদ্ধিবাদ

d) কারণ ও কার্যের মধ্যে বাহ্যিক সম্পর্ক

(A) i-c, ii-b, iii-d, iv-a
(B) i-b, ii-a, iii-c, iv-d
(C) i-a, ii-c, iii-b, iv-d
(D) i-d, ii-b, iii-a, iv-c
উত্তর: (A) i-c, ii-b, iii-d, iv-a

4. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

স্তম্ভ-I

স্তম্ভ-II

i) কার্ভেথ রিড

a) “কারণ হলো এমন একটি শক্তি যা আবশ্যকভাবে কার্য উৎপাদন করে”

ii) লক

b) “কার্যকারণ সম্বন্ধটি কেবল অবভাসিক জগতেই প্রযোজ্য”

iii) কান্ট

c) “কার্যকারণ সম্পর্ক পৌনঃপুনিক সম্পর্ক”

iv) হিউম

d) পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান

(A) i-b, ii-a, iii-d, iv-c
(B) i-d, ii-c, iii-b, iv-a
(C) i-d, ii-a, iii-b, iv-c
(D) i-c, ii-b, iii-a, iv-d
উত্তর: (C) i-d, ii-a, iii-b, iv-c

দ্বাদশ তৃতীয় সেমিস্টার দর্শন

দ্বিতীয় অধ্যায় সত্য/মিথ্যা 

Class 12 3rd Semester Philosophy

Chapter 2 True/False MCQ

1. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. হিউমের সতত সংযোগতত্ত্ব হলো যুক্তিহীন – একথা বলেছেন হোয়াইটহেড।
II. কারণ শব্দটিকে পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করেছেন মিল ও বেইন।
III. কান্ট বলেন কার্যকারণ মূলক বাক্য হল অভিজ্ঞতালব্ধ বা পরতসাধ্য জ্ঞান।
IV. বৈজ্ঞানিক দিক থেকে কারণ ও কার্যের সম্বন্ধ হলো পরিমাণগত।

(A) (I) – T, (II) – T, (III) – F, (IV) – T
(B) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F
(C) (I) – T, (II) – F, (III) – F, (IV) – T
(D) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
উত্তর: (A) (I) – T, (II) – T, (III) – F, (IV) – T

2. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. লৌকিক মতে কারণ ও কার্যের সম্পর্ক হলো অকালিক।
II. “কার্যকারণ সম্পর্ক পৌনঃপুনিক সম্পর্ক” – একথা বলেছেন কান্ট।
III. দেকার্ত হলেন প্রসক্তিতত্ত্বের একজন সমর্থক।
IV. অভিজ্ঞতাবাদের মতে কার্যকারণের ধারণা হলো সহজাত।

(A) (I) – T, (II) – F, (III) – T, (IV) – F
(B) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F
(C) (I) – T, (II) – T, (III) – F, (IV) – T
(D) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
উত্তর: (A) (I) – T, (II) – F, (III) – T, (IV) – F

3. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. “ভোরের স্বপ্ন সত্যি হয়।” – এই দুটি ঘটনার মধ্যে সম্বন্ধটি অনিবার্য।
II. বর্তমান কালের দার্শনিক রাসেল হিউমের কার্যকারণ মতবাদকে খন্ডন করেছেন।
III. “কারণ ও কার্যের ধারণা স্বতন্ত্র।” – একথা বলেছেন হিউম।
IV. অবরোহ যুক্তির হেতু বাক্য ও সিদ্ধান্তের মধ্যে সতত সংযোগ সম্বন্ধ থাকে।

(A) (I) – T, (II) – F, (III) – T, (IV) – T
(B) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F
(C) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F
(D) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
উত্তর: (B) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F

4. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. বুদ্ধিবাদীদের মতে, ‘কারণের স্বভাবের মধ্যে কার্যের ব্যাখ্যা পাওয়া যায়’।
II. হিউমের মতে শক্তির ধারণা কাল্পনিক নয়, এটি বাস্তব।
III. “আগুনে হাত দিলে হাত পুড়বে।” – এখানে দুটি ঘটনার মধ্যে অনিবার্য সম্পর্ক আছে।
IV. কার্য ও কারণের মধ্যে বস্তুগত্য অস্তিত্ব স্বীকার করেছেন দার্শনিক মিল।

(A) (I) – T, (II) – F, (III) – T, (IV) – F
(B) (I) – T, (II) – T, (III) – F, (IV) – T
(C) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F
(D) (I) – F, (II) – F, (III) – F, (IV) – T
উত্তর: (A) (I) – T, (II) – F, (III) – T, (IV) – F

আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায় (কার্যকারণ সম্পর্ক) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি   পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।

SOURCE-EDT

©Kamaleshforeducation.in (2023)

 

error: Content is protected !!
Scroll to Top