উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী
তৃতীয় সেমিস্টার দর্শন
তৃতীয় অধ্যায়
দেহ-মন সমস্যা প্রশ্ন উত্তর
HS Class 12 3rd Semester Philosophy
Chapter 3 MCQ Question Answer
Published on:
উচ্চ মাধ্যমিক (Class 12) দর্শনের (Philosophy) তৃতীয় সেমিস্টারের (3rd Sem) তৃতীয় অধ্যায় ‘দেহ-মন সমস্যা’ (Mind-Body Problem)–এর মধ্যে দেহ ও মনের সম্পর্ক বিষয়ক বিভিন্ন দার্শনিক মতবাদ, যেমন— দেকার্তের ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ, স্পিনোজার সমান্তরালবাদ, লাইবনিজের পূর্বস্থাপিত শৃঙ্খলবাদ এবং হাক্সলের উপাঙ্গবাদ বা উপসৃষ্টবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) শেয়ার করা হলো।
◆ বিষয়বস্তু ◆
1 উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন তৃতীয় অধ্যায় দেহ-মন সমস্যা প্রশ্ন উত্তর | HS 3rd Semester Philosophy Chapter 3 MCQ
1.1 ক্লাস 12 সেমিস্টার 3 দর্শন তৃতীয় অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর (Class 12 Semester 3 Philosophy Chapter 3 One Liner Question Answer)
1.2 দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দেহ-মন সমস্যা MCQ প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester Philosophy Chapter 3 MCQ
1.3 দ্বাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ | Class 12 3rd Semester Philosophy Chapter 3 Fill in the blanks Type MCQ
1.4 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন তৃতীয় অধ্যায় (দেহ-মন সমস্যা) বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর | HS 3rd Semester Philosophy Chapter 3 Assertion and Reason Assertion and Reason MCQ
1.5 দ্বাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 3rd Semester Philosophy Chapter 3 Column Matching MCQ
1.6 দ্বাদশ তৃতীয় সেমিস্টার দর্শন তৃতীয় অধ্যায় সত্য/মিথ্যা | Class 12 3rd Semester Philosophy Chapter 3 True/False MCQ
ক্লাস 12 সেমিস্টার 3
দর্শন তৃতীয় অধ্যায়
এককথায় প্রশ্ন উত্তর
Class 12 Semester 3 Philosophy
Chapter 3 One Liner Question Answer
১) দেকার্তের মতে দেহের একমাত্র ধর্ম কী? → বিস্তৃতি।
২) মনের একমাত্র ধর্ম কী? → চেতনা।
৩) দেকার্তের মতে দেহ ও মন কেমন দ্রব্য? → বিপরীতধর্মী ও স্বতন্ত্র।
৪) পিনিয়াল গ্রন্থি শরীরের কোথায় থাকে? → মস্তিষ্কে।
৫) মিথস্ক্রিয়াবাদের প্রধান প্রবক্তা কে? → দেকার্ত।
৬) সমান্তরালবাদের প্রধান প্রবক্তা কে? → স্পিনোজা।
৭) “The Concept of Mind” গ্রন্থের লেখক কে? → গিলবার্ট রাইল।
৮) লাইবনিজের মতে দেহ ও মন কার দ্বারা সৃষ্ট? → ঈশ্বর।
৯) মনকে ‘অশরীরী ভূত’ (Ghost in the machine) কে বলেছেন? → গিলবার্ট রাইল।
১০) “ঘড়ি”র উপমা দেহ-মন প্রসঙ্গে কে ব্যবহার করেছেন? → লাইবনিজ।
১১) দেকার্তের মতে মন কী? → অবিভাজ্য ও চেতন দ্রব্য।
১২) স্পিনোজার মতে ঈশ্বর কী? → একমাত্র দ্রব্য।
১৩) দেহ-মন সমস্যা দর্শনের কোন শাখার অংশ? → অধিবিদ্যার।
১৪) লাইবনিজ কয়টি ঘড়ির কথা বলেছেন? → দুটি।
১৫) “Meditations” কত সালে প্রকাশিত হয়? → ১৬৪১।
দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার
দেহ-মন সমস্যা MCQ প্রশ্ন উত্তর
Class 12 3rd Semester
Philosophy Chapter 3 MCQ
১. দেকার্ত দেহ ও মনের সম্পর্ককে কী বলেছেন?
(A) সমান্তরাল
(B) অচ্ছেদ্য
(C) স্পষ্ট ও বিবিক্ত
(D) অবিচ্ছেদ্য
উত্তর: (C) স্পষ্ট ও বিবিক্ত
২. লাইবনিজের মনাডতত্ত্বের মূল ভিত্তি কী?
(A) গবাক্ষহীন চিৎপরমাণু
(B) জড় পরমাণু
(C) ঈশ্বরহীন জগত
(D) দেহ-মন ঐক্য
উত্তর: (A) গবাক্ষহীন চিৎপরমাণু
৩. দেকার্তের মতে দেহ কী?
(A) চেতনাহীন ও বিস্তৃত
(B) চেতনযুক্ত
(C) অবিভাজ্য
(D) অবিনশ্বর
উত্তর: (A) চেতনাহীন ও বিস্তৃত
৪. স্পিনোজার মতে দেহ ও মন হলো একই মুদ্রার এপিঠ-ওপিঠ, এটি কোন তত্ত্বের সারকথা?
(A) মিথস্ক্রিয়াবাদ
(B) দ্বিভঙ্গিবাদ
(C) আচরণবাদ
(D) সংশয়বাদ
উত্তর: (B) দ্বিভঙ্গিবাদ
৫. গিলবার্ট রাইল দেকার্তের দ্বৈতবাদকে কী বলে উপহাস করেছেন?
(A) যন্ত্রের ভেতর প্রেতাত্মা
(B) গবাক্ষহীন মনাড
(C) অদ্বৈতবাদ
(D) যান্ত্রিকতা
উত্তর: (A) যন্ত্রের ভেতর প্রেতাত্মা
৬. সমান্তরালবাদীরা কার্যের কারণ হিসেবে কাকে দায়ী করেন?
(A) কেবল মনকে
(B) কেবল দেহকে
(C) দেহ ও মন উভয়কে
(D) দৈহিক কার্যের কারণ দেহ এবং মানসিক কার্যের কারণ মন
উত্তর: (D) দৈহিক কার্যের কারণ দেহ এবং মানসিক কার্যের কারণ মন
৭. দেকার্তের মতে আত্মার অবস্থান কোথায়?
(A) হৃদপিণ্ডে
(B) পিনিয়াল গ্রন্থিতে
(C) সারা শরীরে
(D) পাকস্থলীতে
উত্তর: (B) পিনিয়াল গ্রন্থিতে
৮. লাইবনিজের মতে জগতের নিয়ম শৃঙ্খলা রক্ষাকারী নিয়মটি কী?
(A) কার্যকারণ নিয়ম
(B) অভ্যাসের নিয়ম
(C) পূর্বপ্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম
(D) প্রসক্তি নিয়ম
উত্তর: (C) পূর্বপ্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম
৯. স্পিনোজার মতে ঈশ্বর হলেন—
(A) সগুণ ঈশ্বর
(B) অন্তর্বর্তী ঈশ্বর
(C) বাহ্যিক স্রষ্টা
(D) কল্পিত শক্তি
উত্তর: (B) অন্তর্বর্তী ঈশ্বর
১০. দেহ ও মনকে দুটি সমান্তরাল রেখার সাথে তুলনা করেন কারা?
(A) সমান্তরালবাদীরা
(B) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদীরা
(C) জড়বাদীরা
(D) ভাববাদীরা
উত্তর: (A) সমান্তরালবাদীরা
দ্বাদশ শ্রেণীর দর্শন
তৃতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ
Class 12 3rd Semester
Philosophy Chapter 3
Fill in the blanks Type MCQ
১. দেকার্তের মতে মন হলো ________ ধর্মী দ্রব্য।
(A) জড়
(B) চেতনা
(C) বিস্তার
(D) অন্ধকার
উত্তর: (B) চেতনা
২. স্পিনোজা দেহ ও মনের সম্পর্ককে ________ বলেছেন।
(A) বিপরীত
(B) সহ-পরিবর্তন
(C) বিরোধ
(D) বিচ্ছিন্ন
উত্তর: (B) সহ-পরিবর্তন
৩. লাইবনিজের মতে প্রতিটি মনাড হলো ________।
(A) গবাক্ষহীন
(B) ছিদ্রযুক্ত
(C) জড়ময়
(D) দৃশ্যমান
উত্তর: (A) গবাক্ষহীন
৪. দেকার্তের ক্রিয়া-প্রতিক্রিয়াবাদকে ________ কলঙ্ক বলা হয়।
(A) যান্ত্রিক1
(B) কার্তেজীয়
(C) নৈতিক
(D) ধর্মীয়
উত্তর: (B) কার্তেজীয়
৫. বার্নার্ড উইলিয়ামস দেকার্তের ঐক্যের তত্ত্বকে ________ করেছেন।
(A) সমর্থন
(B) সমালোচনা
(C) প্রশংসা
(D) উপেক্ষা
উত্তর: (B) সমালোচনা
৬. ________ এর মতে মন হলো অশরীরের ভূত।
(A) স্পিনোজা
(B) রাইল
(C) লক
(D) দেকার্ত
উত্তর: (B) রাইল
৭. বিস্তৃত দ্রব্যটি হলো ________।
(A) মন
(B) দেহ
(C) ঈশ্বর
(D) ধারণা
উত্তর: (B) দেহ
৮. সমান্তরালবাদ অনুসারে দেহ ও মন দুটি ________ সত্তা।
(A) নির্ভরশীল
(B) স্বতন্ত্র
(C) একীভূত
(D) অবাস্তব
উত্তর: (B) স্বতন্ত্র
৯. পিনিয়াল গ্রন্থি মস্তিষ্কের একটি ________ অংশ।
(A) ক্ষুদ্র
(B) বিশাল
(C) অপ্রয়োজনীয়
(D) বাহ্যিক
উত্তর: (A) ক্ষুদ্র
১০. লাইবনিজ ছিলেন একজন ________ দার্শনিক।
(A) একতত্ত্ববাদী
(B) বহুত্ববাদী
(C) দ্বৈতবাদী
(D) শূন্যবাদী
উত্তর: (B) বহুত্ববাদী
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার
দর্শন তৃতীয় অধ্যায় (দেহ-মন সমস্যা)
বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর
HS 3rd Semester Philosophy Chapter 3
Assertion and Reason MCQ
১. বিবৃতি (A): দেকার্তের মতে দেহ ও মন পরস্পর নিরপেক্ষ দ্রব্য।
কারণ (R): দেহ ও মন পিনিয়াল গ্রন্থির মাধ্যমে একে অপরের ওপর প্রভাব ফেলে।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
২. বিবৃতি (A): স্পিনোজার মতে দেহ ও মনের মধ্যে কোনো কার্যকারণ সম্বন্ধ নেই।
কারণ (R): স্পিনোজা সমান্তরালবাদে বিশ্বাসী ছিলেন।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
৩. বিবৃতি (A): লাইবনিজের মতে ঈশ্বর জগত সৃষ্টি করে তাকে তার নিজের মতো চলতে ছেড়ে দিয়েছেন।
কারণ (R): পূর্বপ্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম জগতকে শৃঙ্খলিত রাখে।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
৪. বিবৃতি (A): দেকার্তের মতে দ্রব্য হলো স্বনির্ভর।
কারণ (R): ঈশ্বর ছাড়া অন্য কোনো দ্রব্যই অস্তিত্বের জন্য অন্য কিছুর ওপর নির্ভরশীল নয়।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
৫. বিবৃতি (A): গিলবার্ট রাইল দেকার্তের দ্বৈতবাদকে খণ্ডন করেছেন।
কারণ (R): রাইল মনে করেন দেহ ও মন কোনো পৃথক দ্রব্য নয়।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
৬. বিবৃতি (A): স্পিনোজার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য।
কারণ (R): জড় ও মন ঈশ্বরের দুটি ভিন্ন গুণ।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
৭. বিবৃতি (A): লাইবনিজ একজন দ্বৈতবাদী দার্শনিক।
কারণ (R): তিনি অসংখ্য চিৎপরমাণুর অস্তিত্ব স্বীকার করেছেন।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য। (লাইবনিজ বহুত্ববাদী)।
৮. বিবৃতি (A): দেকার্তের মতে মন একটি বিস্তৃত দ্রব্য।
কারণ (R): মন চিন্তা করতে পারে।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য। (মন অবিস্তৃত)।
৯. বিবৃতি (A): দ্বিভঙ্গিবাদ ও সমান্তরালবাদ আসলে একই তত্ত্ব।
কারণ (R): স্পিনোজা দেহ-মন সম্পর্ক ব্যাখ্যার জন্য এই তত্ত্বটি দিয়েছিলেন।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
১০. বিবৃতি (A): পিনিয়াল গ্রন্থি হলো আত্মার বাসস্থল।
কারণ (R): এটি দেকার্তের অভিমত।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
দ্বাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়
স্তম্ভ মেলানো
Class 12 3rd Semester
Philosophy Chapter 3
Column Matching MCQ
1. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
স্তম্ভ-I |
স্তম্ভ-II |
|---|---|
i) দেকার্তের গ্রন্থ |
a) অশরীরী ভূত |
ii) গিলবার্ট রাইলের উক্তি |
b) পূর্বপ্রতিষ্ঠিত সামঞ্জস্য |
iii) স্পিনোজার মতবাদ |
c) Meditations |
iv) লাইবনিজের মতবাদ |
d) সমান্তরালবাদ |
(A) i-b, ii-c, iii-d, iv-a
(B) i-c, ii-a, iii-d, iv-b
(C) i-a, ii-d, iii-b, iv-c
(D) i-d, ii-b, iii-a, iv-c
উত্তর: (B) i-c, ii-a, iii-d, iv-b
2. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
স্তম্ভ-I |
স্তম্ভ-II |
|---|---|
i) মন (দেকার্তের মতে) |
a) ঐক্যের স্থান (দেকার্ত) |
ii) দেহ (দেকার্তের মতে) |
b) একমাত্র দ্রব্য |
iii) পিনিয়াল গ্রন্থি |
c) অবিভাজ্য ও চেতন |
iv) ঈশ্বর (স্পিনোজার মতে) |
d) বিস্তৃতিশীল ও অচেতন |
(A) i-c, ii-d, iii-a, iv-b
(B) i-a, ii-b, iii-c, iv-d
(C) i-d, ii-c, iii-b, iv-a
(D) i-b, ii-a, iii-d, iv-
উত্তর: (A) i-c, ii-d, iii-a, iv-b
3. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
স্তম্ভ-I |
স্তম্ভ-II |
|---|---|
i) বহুত্ববাদ |
a) বার্নার্ড উইলিয়ামস |
ii) কার্তেজীয় কলঙ্ক |
b) দেকার্ত |
iii) সহ-পরিবর্তন |
c) লাইবনিজ |
iv) মিথস্ক্রিয়াবাদ |
d) স্পিনোজা |
(A) i-a, ii-b, iii-c, iv-d
(B) i-d, ii-c, iii-b, iv-a
(C) i-c, ii-a, iii-d, iv-b
(D) i-b, ii-d, iii-a, iv-c
উত্তর: (C) i-c, ii-a, iii-d, iv-b
দ্বাদশ তৃতীয় সেমিস্টার
দর্শন তৃতীয় অধ্যায় সত্য/মিথ্যা
Class 12 3rd Semester
Philosophy Chapter 3 True/False MCQ





