উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান

রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা

প্রশ্ন উত্তর

(Class 12 3rd Semester Political Science)

(Chapter 5 MCQ Question Answer)

Published on: 

উচ্চ মাধ্যমিক (Class 12) রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় সেমিস্টারের (3rd Sem) পঞ্চম অধ্যায় ‘রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা -এর মধ্যে রাজনৈতিক দলের স্বরূপ ও বৈশিষ্ট্য, একদলীয়, দ্বিদলীয় ও বহুদলীয় ব্যবস্থা, জাতীয় ও আঞ্চলিক দলের মধ্যে পার্থক্য, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা এবং চাপসৃষ্টিকারী গোষ্ঠী নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)   শেয়ার করা হলো।

 

বোর্ড: বিষয়বস্তু

1 দ্বাদশ তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা প্রশ্ন উত্তর | HS Class 12 3rd Semester Political Science 1st Chapter MCQ

1.1 ক্লাস 12 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর | Class 12 Semester 3 Chapter 5 One Liner

1.2 ক্লাস ১২ সেমিস্টার ৩ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester Political Science Chapter 5 MCQ

1.3 দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় শূন্যস্থান পূরণ (Fill in the Blanks Type MCQ)

1.4 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ৫ অধ্যায় সত্য-মিথ্যা | HS Semester 3 Political Science 5th Chapter True False MCQ

1.5 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 Sem 3 Political Science Chapter 5 Column Matching MCQ

1.6 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় ৫ বিবৃতি-ব্যাখ্যা | HS Class 12 Semester 3 Political Science 5th Chapter Assertion Reason MCQ

1.7 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় সঠিক ক্রমে সাজাও | HS Class 12 Semester 3 Political Science Chronology Sequence MCQ

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান

রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা

প্রশ্ন উত্তর

পঞ্চম অধ্যায়

এককথায় প্রশ্ন উত্তর 

Class 12 Semester 3 Chapter 5 One Liner

 

১. একটি নির্দিষ্ট মতাদর্শ ও লক্ষ্য নিয়ে গঠিত সংগঠিত জনসমষ্টিকে বলা হয় রাজনৈতিক দল
২. সুইডেনে যে ধরনের বহুদলীয় ব্যবস্থা বর্তমান তা হলো স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা
৩. রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হলোসাংবিধানিক পদ্ধতিতেরাষ্ট্রক্ষমতা দখল করা।
৪. ভারতের দলব্যবস্থাকে ‘একদলীয় প্রাধান্যযুক্ত বহুদলীয় ব্যবস্থা’ বলেছেন অ্যালান বল
৫. কংগ্রেসের দীর্ঘকালীন আধিপত্যকে ‘The Congress System’ বলে অভিহিত করেছেন রজনী কোঠারি

৬. রাজনৈতিক দলগুলি জনমত গঠন করার জন্য মূলত ব্যবহার করে সভা, সমাবেশ ও প্রচার মাধ্যম
৭. ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস
৮. নির্বাচনে পরাজিত রাজনৈতিক দল আইনসভায় পালন করে বিরোধী দলের ভূমিকা
৯. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল ১৮৮৫ খ্রিস্টাব্দে
১০. ভারতে রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি প্রদান করে ভারতের নির্বাচন কমিশন

১১. রাজনৈতিক দলের একটি প্রধান বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট আদর্শগত ঐক্য
১২. তত্ত্বগতভাবে রাজনৈতিক দলকে ‘গণতন্ত্রের রক্ষাকবচ’বলে অভিহিত করেছেন লর্ড ব্রাইস
১৩. অ্যালান বল-এর মতে রাজনৈতিক দলের অন্যতম কাজ হলো স্বার্থের সমষ্টিকরণ।
১৪. ৫২-তম সংবিধান সংশোধনী যে বিষয়ের সঙ্গে যুক্ত তা হলো দলত্যাগ বিরোধী আইন
১৫. বর্তমান ভারতে নির্বাচন কমিশন অনুমোদিতজাতীয় দলের সংখ্যা ৬টি

১৬. লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি- এই দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় ব্রিটেনে
১৭. অখিলের ভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC) গঠিত হয়েছিল ১ জানুয়ারি ১৯৯৮ সালে
১৮. রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক পার্টির দ্বিদলীয় উপস্থিতি দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে
১৯. একদলীয় শাসনব্যবস্থার একটি অন্যতম উদাহরণ হলো চীন
২০. ফ্রান্সের রাজনৈতিক দলব্যবস্থা হলো একটি অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা

২১. মহারাষ্ট্রের একটি অন্যতম প্রধান আঞ্চলিক দল হলো শিবসেনা
২২. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় জনসংঘ
২৩. ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মোরারজি দেশাই
২৪. ভারতের কমিউনিস্ট পার্টি (CPI) প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২৫ খ্রিস্টাব্দে
২৫. ১৯৬৪ সালে সিপিআই ভেঙে গঠিত নতুন দলটির নাম সিপিআই (এম)

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান

রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা

প্রশ্ন উত্তর

  পঞ্চম অধ্যায়

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর 

Class 12 3rd Semester Political Science Chapter 5 MCQ

 

১. রাজনৈতিক দল হলো এমন একটি সংগঠিত জনসমষ্টি যারা নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে শাসনক্ষমতা দখল করতে চায়—এই মতবাদের প্রধান প্রবক্তা কে?
(a) লর্ড ব্রাইস
(b) এডমন্ড বার্ক
(c) জোসেফ সুমপিটার
(d) আর. জি. গেটেল
উত্তর: (b) এডমন্ড বার্ক

২. আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে রাজনৈতিক দলকে ‘সরকারের চতুর্থ অঙ্গ’ হিসেবে অভিহিত করা হয় কেন?
(a) এটি আইন প্রণয়ন করে বলে
(b) এটি বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে বলে
(c) এটি জনমত গঠন ও সরকারের যোগসূত্র হিসেবে কাজ করে বলে
(d) এটি সংবিধান সংশোধন করতে পারে বলে
উত্তর: (c) এটি জনমত গঠন ও সরকারের যোগসূত্র হিসেবে কাজ করে বলে

৩. কোনো রাজনৈতিক দল যখন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়, তখন সংসদীয় গণতন্ত্রে তার প্রধান ভূমিকা কী হওয়া উচিত?
(a) সংসদ বয়কট করা
(b) গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করা
(c) পুনরায় নির্বাচনের দাবি জানানো
(d) বিচার বিভাগের দ্বারস্থ হওয়া
উত্তর: (b) গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করা

৪. রাজনৈতিক দলগুলি সুস্থ জনমত গঠনের উদ্দেশ্যে নিচের কোন মাধ্যমটি সবথেকে বেশি ব্যবহার করে?
(a) কেবল গোপন বৈঠক
(b) নির্বাচনী ইস্তেহার ও জনসভা
(c) আদালতের রায়
(d) সরকারি আমলাতন্ত্র
উত্তর: (b) নির্বাচনী ইস্তেহার ও জনসভা

৫. রাজনৈতিক দলব্যবস্থার বিবর্তনে ‘The Congress System’ কথাটি দ্বারা রজনী কোঠারি আসলে কী বোঝাতে চেয়েছেন?
(a) ভারতে দ্বিদলীয় ব্যবস্থার সূচনা
(b) একটি দলের আধিপত্যের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর সহাবস্থান
(c) কংগ্রেস দলের অভ্যন্তরীণ একনায়কতন্ত্র
(d) বিরোধী দলগুলির সম্পূর্ণ অনুপস্থিতি
উত্তর: (b) একটি দলের আধিপত্যের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর সহাবস্থান

৬. ভারতের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রাজনৈতিক দলত্যাগকে আইনত নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে?
(a) ৪২-তম সংশোধনী
(b) ৪৪-তম সংশোধনী
(c) ৫২-তম সংশোধনী
(d) ৭৩-তম সংশোধনী
উত্তর: (c) ৫২-তম সংশোধনী

৭. রাজনৈতিক দলগুলি যখন সমাজের বিভিন্ন স্বার্থকে একত্রিত করে একটি নির্দিষ্ট নীতিতে রূপান্তর করে, তখন তাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কী বলা হয়?
(a) রাজনৈতিক নিয়োগ
(b) স্বার্থের সমষ্টিকরণ (Interest Aggregation)
(c) রাজনৈতিক সামাজিকীকরণ
(d) স্বার্থের স্পষ্টীকরণ (Interest Articulation)
উত্তর: (b) স্বার্থের সমষ্টিকরণ (Interest Aggregation)

৮. দ্বিদলীয় ব্যবস্থা প্রচলিত আছে এমন একটি রাষ্ট্র হলো-
(a) উত্তর কোরিয়া
(b) সুইজারল্যান্ড
(c) গ্রেট ব্রিটেন
(d) কিউবা
উত্তর: (c) গ্রেট ব্রিটেন

৯. দলত্যাগ বিরোধী আইন (Anti-Defection Law) ভারতীয় সংবিধানের কোন তফশিলের অন্তর্ভুক্ত করা হয়েছে?
(a) অষ্টম তফশিল
(b) নবম তফশিল
(c) দশম তফশিল
(d) একাদশ তফশিল
উত্তর: (c) দশম তফশিল

১০. ভারতের কমিউনিস্ট পার্টিতে (CPI) ১৯৬৪ সালে যে ভাঙন ধরেছিল, তার মূল তাত্ত্বিক কারণ কী ছিল?
(a) নেতৃত্ব নিয়ে ব্যক্তিগত বিবাদ
(b) আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের রণকৌশলগত মতভেদ
(c) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত
(d) ধর্মীয় আদর্শের অনুপ্রবেশ
উত্তর: (b) আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের রণকৌশলগত মতভেদ

১১. রাজনৈতিক দলের একটি প্রধান ‘মনস্তাত্ত্বিক’ কাজ হলো-
(a) কর সংগ্রহ করা
(b) নাগরিকদের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানো
(c) বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া
(d) আইনসভার অধিবেশন স্থগিত করা
উত্তর: (b) নাগরিকদের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানো

১২. ১৯৫০ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ভারতের রাজনৈতিক ব্যবস্থাকে ‘একদলীয় প্রাধান্যযুক্ত বহুদলীয় ব্যবস্থা’ বলার কারণ কী?
(a) তখন অন্য কোনো দল নিবন্ধিত ছিল না
(b) বহু দল থাকলেও ক্ষমতার কেন্দ্রে কেবল কংগ্রেসের একাধিপত্য ছিল
(c) নির্বাচন কমিশন কেবল কংগ্রেসকে স্বীকৃতি দিয়েছিল
(d) সংবিধান তখন বহুদলীয় ব্যবস্থার অনুমতি দেয়নি
উত্তর: (b) বহু দল থাকলেও ক্ষমতার কেন্দ্রে কেবল কংগ্রেসের একাধিপত্য ছিল

১৩. ভারতের প্রথম জোট সরকার (Coalition Government) কেন্দ্রীয় স্তরে কত সালে গঠিত হয়েছিল?
(a) ১৯৫২ সালে
(b) ১৯৬৭ সালে
(c) ১৯৭৭ সালে
(d) ১৯৮৯ সালে
উত্তর: (c) ১৯৭৭ সালে

১৪. ‘Political Parties’ গ্রন্থের রচয়িতা এবং রাজনৈতিক দলের তাত্ত্বিক বিশ্লেষক হলেন-
(a) মরাসি দুভার্জার
(b) হ্যারল্ড লাস্কি
(c) কার্ল মার্কস
(d) প্লেটো
উত্তর: (a) মরাসি দুভার্জার

১৫. মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো-
(a) সেখানে কোনো তৃতীয় দলের অস্তিত্ব নেই
(b) কঠোর দলীয় শৃঙ্খলার অভাব এবং ব্যক্তিস্বাতন্ত্র্য
(c) একটি মাত্র দলের আধিপত্য
(d) ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রাধান্য
উত্তর: (b) কঠোর দলীয় শৃঙ্খলার অভাব এবং ব্যক্তিস্বাতন্ত্র্য

১৬. আঞ্চলিক দলগুলির উত্থানের ফলে ভারতীয় রাজনীতিতে কোন প্রবণতাটি সবথেকে বেশি শক্তিশালী হয়েছে?
(a) একনায়কতন্ত্র
(b) যুক্তরাষ্ট্রীয় কাঠামোর গুরুত্ব বৃদ্ধি ও জোট রাজনীতি
(c) সংসদীয় ব্যবস্থার বিলুপ্তি
(d) কেন্দ্রীয় সরকারের একচ্ছত্র আধিপত্য
উত্তর: (b) যুক্তরাষ্ট্রীয় কাঠামোর গুরুত্ব বৃদ্ধি ও জোট রাজনীতি

১৭. একটি রাজনৈতিক দলের ইস্তেহার (Manifesto) আসলে কী?
(a) দলের আর্থিক হিসাবনিকাশ
(b) দলের লক্ষ্য, কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনার দলিল
(c) দলের সদস্যদের গোপন নির্দেশিকা
(d) আদালতের কাছে পেশ করা হলফনামা
উত্তর: (b) দলের লক্ষ্য, কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনার দলিল

১৮. ‘সিপিআই’ (CPI) দলটির প্রতীক চিহ্ন কী?
(a) হাতুড়ি ও কাস্তে
(b) ধানগাছ ও কাস্তে
(c) পদ্ম ফুল
(d) ঘাসফুল
উত্তর: (b) ধানগাছ ও কাস্তে

১৯. সর্বভারতীয় স্তরে ‘ন্যাশনাল পিপলস পার্টি’ (NPP) মূলত ভারতের কোন অঞ্চলের প্রতিনিধিত্ব করে?
(a) দক্ষিণ ভারত
(b) উত্তর-পূর্ব ভারত
(c) পশ্চিম ভারত
(d) কাশ্মীর উপত্যকা
উত্তর: (b) উত্তর-পূর্ব ভারত

২০. ভারতে বহুদলীয় ব্যবস্থা থাকা সত্ত্বেও ১৯৫২-১৯৬৭ পর্যন্ত যুগকে রজনী কোঠারি কী নামে চিহ্নিত করেছেন?
(a) একদলীয় ব্যবস্থা
(b) একদলীয় আধিপত্যের ব্যবস্থা
(c) দ্বিদলীয় ব্যবস্থা
(d) অরাজকীয় ব্যবস্থা
উত্তর: (b) একদলীয় আধিপত্যের ব্যবস্থা

২১. রাজনৈতিক দলসমূহকে ‘অদৃশ্য সরকার’ (Invisible Government) বলে কে অভিহিত করেছেন?
(a) লর্ড ব্রাইস
(b) ওয়াল্টার লিপম্যান
(c) অ্যালান বল
(d) হারমান ফিনার
উত্তর: (b) ওয়াল্টার লিপম্যান

২২. ভারতের নির্বাচন কমিশন কোনো দলকে ‘জাতীয় দল’ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য লোকসভা নির্বাচনে অন্তত কত শতাংশ ভোট পাওয়ার শর্ত আরোপ করে?
(a) ৪ শতাংশ
(b) ৫ শতাংশ
(c) ৬ শতাংশ
(d) ১০ শতাংশ
উত্তর: (c) ৬ শতাংশ

২৩. রাজনৈতিক দলের প্রধান কাজ হিসেবে ‘রাজনৈতিক নিয়োগ’ (Political Recruitment)-এর কথা কে বলেছেন?
(a) কার্ল মার্কস
(b) গ্যাব্রিয়েল অ্যালমন্ড
(c) জন স্টুয়ার্ট মিল
(d) মেকিয়াভেলি
উত্তর: (b) গ্যাব্রিয়েল অ্যালমন্ড

২৪. ব্রিটিশ পার্লামেন্টারি ব্যবস্থায় ‘Official Opposition’ বা সরকারি বিরোধী দলের মর্যাদা পেতে গেলে মোট আসনের কত শতাংশ পাওয়া আবশ্যিক?
(a) ৫ শতাংশ
(b) ১০ শতাংশ
(c) ১৫ শতাংশ
(d) ২০ শতাংশ
উত্তর: (b) ১০ শতাংশ

২৫. ‘আম আদমি পার্টি’ (AAP) ভারতের নির্বাচন কমিশন কর্তৃক কত সালে জাতীয় দলের মর্যাদা পায়?
(a) ২০২০ সালে
(b) ২০২১ সালে
(c) ২০২৩ সালে
(d) ২০২৪ সালে
উত্তর: (c) ২০২৩ সালে

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান

রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা

প্রশ্ন উত্তর

  রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়

শূন্যস্থান পূরণ

(Fill in the Blanks Type MCQ)

 

১. রাজনৈতিক দল ব্যবস্থা হলো আধুনিক _______ চালিকাশক্তি।
(a) স্বৈরতন্ত্রের
(b) সমাজতন্ত্রের
(c) গণতন্ত্রের
(d) রাজতন্ত্রের
উত্তর: (c) গণতন্ত্রের

২. ১৯৫২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ভারতে কংগ্রেসের _______ বজায় ছিল।
(a) একাধিপত্য
(b) বিরোধিতামূলক অবস্থান
(c) পতন
(d) অস্তিত্বহীনতা
উত্তর: (a) একাধিপত্য

৩. ভারতের সংবিধানের দশম তফশিল _______ আইন নামে পরিচিত।
(a) নাগরিকত্ব
(b) দলত্যাগ বিরোধী
(c) শিক্ষা অধিকার
(d) অর্থ সংস্কার
উত্তর: (b) দলত্যাগ বিরোধী

৪. ভারতের নির্বাচন কমিশন একটি _______ সংস্থা যা রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়।
(a) বেসরকারি
(b) স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক
(c) সামরিক
(d) স্থানীয়
উত্তর: (b) স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক

৫. ব্রিটিশ দলীয় ব্যবস্থাকে _______ ব্যবস্থা হিসেবে চিহ্নিত করা হয়।
(a) একদলীয়
(b) দ্বিদলীয়
(c) বহুদলীয়
(d) জোটবদ্ধ
উত্তর: (b) দ্বিদলীয়

৬. আঞ্চলিক দলগুলি মূলত নির্দিষ্ট _______ স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকে।
(a) জাতীয়
(b) আন্তর্জাতিক
(c) আঞ্চলিক বা প্রাদেশিক
(d) ধর্মীয়
উত্তর: (c) আঞ্চলিক বা প্রাদেশিক

৭. রাজনৈতিক দল এবং স্বার্থগোষ্ঠীর মধ্যে প্রধান পার্থক্য হলো _______ লাভের ইচ্ছা।
(a) অর্থ
(b) ক্ষমতা
(c) নিরাপত্তা
উত্তর: (b) ক্ষমতা

৮. কোনো নির্দিষ্ট আদর্শ ছাড়াই রাজনৈতিক দল গঠন করলে তাকে _______ বলা হয়।
(a) উপদল বা গোষ্ঠী
(b) আদর্শবাদী দল
(c) জাতীয় দল
(d) আন্তর্জাতিক দল
উত্তর: (a) উপদল বা গোষ্ঠী

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান

রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা

প্রশ্ন উত্তর

প্রশ্ন উত্তর

  রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়

সত্য-মিথ্যা 

HS Semester 3 Political Science

5th Chapter True False MCQ

 

৯. নিচের বিবৃতি দুটি বিবেচনা করো:
i. রাজনৈতিক দল নির্বাচন পরিচালনা করে।
ii. রাজনৈতিক দল বিচার বিভাগ পরিচালনা করে।

(a) i ও ii উভয়ই সঠিক
(b) i সঠিক কিন্তু ii ভুল
(c) i ভুল কিন্তু ii সঠিক
(d) i ও ii উভয়ই ভুল
উত্তর: (b) i সঠিক কিন্তু ii ভুল

১০. ভারতের দলীয় ব্যবস্থা সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
(a) ভারতে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান
(b) ভারতে জোট রাজনীতির গুরুত্ব বাড়ছে
(c) ভারতে দলত্যাগ বিরোধী আইন নেই
(d) আঞ্চলিক দলগুলি কেন্দ্রীয় সরকার গঠনে ভূমিকা রাখে
উত্তর: (c) ভারতে দলত্যাগ বিরোধী আইন নেই

১১. রাজনৈতিক দলের কার্যাবলি সম্পর্কে নিচের বিবৃতিগুলি লক্ষ করো:
i. জনমত গঠন করা।
ii. নির্বাচনে প্রার্থী দেওয়া।
iii. আইন প্রণয়নে অংশ নেওয়া।
iv. আদালতের বিচার করা।

(a) i, ii ও iii সঠিক
(b) ii, iii ও iv সঠিক
(c) i, iii ও iv সঠিক
(d) সবকটি সঠিক
উত্তর: (a) i, ii ও iii সঠিক

১২. আঞ্চলিক দল হওয়ার শর্ত সম্পর্কে নিচের কোনটি সত্য?
i. বিধানসভা নির্বাচনে ৬% ভোট পাওয়া।
ii. অন্তত ২টি বিধানসভা আসন জয় করা।

(a) i সঠিক কিন্তু ii ভুল
(b) ii সঠিক কিন্তু i ভুল
(c) i ও ii উভয়ই সঠিক
(d) কোনোটিই সঠিক নয়
উত্তর: (c) i ও ii উভয়ই সঠিক

১৩. নিচের বিবৃতিগুলি পড়ো:
i. ব্রিটেন ও আমেরিকায় দ্বিদলীয় ব্যবস্থা আছে।
ii. ফ্রান্সে একদলীয় ব্যবস্থা বর্তমান।

(a) i ও ii উভয়ই সত্য
(b) i সত্য কিন্তু ii মিথ্যা
(c) i মিথ্যা কিন্তু ii সত্য
(d) i ও ii উভয়ই মিথ্যা
উত্তর: (b) i সত্য কিন্তু ii মিথ্যা

১৪. রাজনৈতিক দলের সংজ্ঞা সম্পর্কে বিবৃতিগুলি বিবেচনা করো:
i. এটি একটি সুসংগঠিত জনসমষ্টি।
ii. এদের একটি নির্দিষ্ট আদর্শ থাকে।
iii. এদের লক্ষ্য হলো সংবিধান বহির্ভূত উপায়ে ক্ষমতা দখল।
iv. এরা জনমত গঠনে সচেষ্ট থাকে।

(a) i, ii ও iii সঠিক
(b) i, ii ও iv সঠিক
(c) ii, iii ও iv সঠিক
(d) সবকটি সঠিক
উত্তর: (b) i, ii ও iv সঠিক

১৫. ভারতের জাতীয় দলসমূহ সম্পর্কে নিচের কোনটি সত্য?
i. বর্তমানে ভারতে ৬টি স্বীকৃত জাতীয় দল রয়েছে।
ii. বিজেপি একটি জাতীয় দল।
iii. তৃণমূল কংগ্রেস বর্তমানে একটি জাতীয় দল।
iv. আম আদমি পার্টি একটি জাতীয় দল।

(a) i, ii ও iii সঠিক
(b) i, ii ও iv সঠিক
(c) ii, iii ও iv সঠিক
(d) সবকটি সঠিক
উত্তর: (b) i, ii ও iv সঠিক

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান

রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা

প্রশ্ন উত্তর

  রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়

স্তম্ভ মেলানো 

Class 12 Sem 3 Political Science

Chapter 5 Column Matching MCQ

 

১৬. Column A-এর সাথে Column B-এর সঠিক মিল যুক্ত অপশনটি নির্বাচন করো:

Column A Column B
1. রজনী কোঠারি i. ১৯২৫ সালে প্রতিষ্ঠা
2. এডমন্ড বার্ক ii. the congress system
3. সি. পি. আই. (CPI) iii. ৫২-তম সংবিধান সংশোধনী
4. রাজীব গান্ধী iv. নির্দিষ্ট আদর্শভিত্তিক সংগঠন

(a) 1-ii, 2-iv, 3-i, 4-iii
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iv, 2-iii, 3-ii, 4-i
(d) 1-ii, 2-i, 3-iv, 4-iii
উত্তর: (a) 1-ii, 2-iv, 3-i, 4-iii

১৭. নিচের টেবিল থেকে সঠিক মিলটি খুঁজে বের করো:

Column A

Column B

1. একদলীয় ব্যবস্থা

i. ভারত

2. দ্বিদলীয় ব্যবস্থা

ii. ফ্রান্স

3. বহুদলীয় ব্যবস্থা

iii. মার্কিন যুক্তরাষ্ট্র

4. অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা

iv. চীন

(a) 1-iv, 2-iii, 3-i, 4-ii
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iv, 2-i, 3-ii, 4-iii
(d) 1-iii, 2-iv, 3-ii, 4-i
উত্তর: (a) 1-iv, 2-iii, 3-i, 4-ii

১৮. রাজনৈতিক দলের কার্যাবলি ও তত্ত্বের মিল করো:

Column A

Column B

1. স্বার্থের সমষ্টিকরণ

i. ভোটারদের শিক্ষিত করা

2. রাজনৈতিক সামাজিকীকরণ

ii. অ্যালমন্ড ও পাওয়েল

3. দলীয় ইস্তেহার

iii. সরকার গঠন

4. সংখ্যাগরিষ্ঠ দল

iv. দলের কর্মসূচি

(a) 1-ii, 2-i, 3-iv, 4-iii
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iv, 2-iii, 3-ii, 4-i
(d) 1-ii, 2-iv, 3-i, 4-iii
উত্তর: (a) 1-ii, 2-i, 3-iv, 4-iii

১৯. ভারতের রাজনৈতিক দল ও তাদের প্রতীকের মিল করো:

রাজনৈতিক দল

প্রতীক

1. বিজেপি (BJP)

i. হাত

2. জাতীয় কংগ্রেস

ii. ঝাড়ু

3. আম আদমি পার্টি

iii. পদ্ম

4. বি. এস. পি (BSP)

iv. হাতি

(a) 1-iii, 2-i, 3-ii, 4-iv
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iv, 2-iii, 3-ii, 4-i
(d) 1-ii, 2-i, 3-iv, 4-iii
উত্তর: (a) 1-iii, 2-i, 3-ii, 4-iv

২০. দলত্যাগ বিরোধী আইন সংক্রান্ত তথ্যের মিল করো:

Column A

Column B

1. সংশোধনী বছর

i. দশম তফশিল

2. অন্তর্ভুক্ত তফশিল

ii. ১৯৮৫

3. চূড়ান্ত সিদ্ধান্তকারী

iii. ৯১-তম সংশোধন (২০০৩)

4. কঠোরতর আইন

iv. স্পিকার বা অধ্যক্ষ

(a) 1-ii, 2-i, 3-iv, 4-iii
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iv, 2-iii, 3-ii, 4-i
(d) 1-ii, 2-iv, 3-i, 4-iii
উত্তর: (a) 1-ii, 2-i, 3-iv, 4-iii

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান

রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা

প্রশ্ন উত্তর

  রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়

  বিবৃতি-ব্যাখ্যা 

HS Class 12 Semester 3 Political Science

5th Chapter Assertion Reason MCQ

 

২১. বিবৃতি (Assertion): সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ (Reason): বিরোধী দল সরকারের জনবিরোধী কাজের গঠনমূলক সমালোচনা করে সরকারকে সংযত রাখে।

(a) বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা
(b) বিবৃতি ও কারণ উভয়ই সত্য কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়
(c) বিবৃতি সত্য কিন্তু কারণটি মিথ্যা
(d) বিবৃতি মিথ্যা কিন্তু কারণটি সত্য
উত্তর: (a) বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা

২২. বিবৃতি (Assertion): ভারতের দলীয় ব্যবস্থায় ইদানীংকালে আদর্শের গুরুত্ব কমেছে।
কারণ (Reason): রাজনৈতিক দলগুলি এখন ক্ষমতা দখলের জন্য যেকোনো ধরনের জোট গঠনে সচেষ্ট থাকে।

(a) বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা
(b) বিবৃতি ও কারণ উভয়ই সত্য কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়
(c) বিবৃতি সত্য কিন্তু কারণটি মিথ্যা
(d) বিবৃতি মিথ্যা কিন্তু কারণটি সত্য
উত্তর: (a) বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা

২৩. বিবৃতি (Assertion): একদলীয় ব্যবস্থায় গণতন্ত্র পূর্ণতা পায় না।
কারণ (Reason): একদলীয় ব্যবস্থায় জনগণের সামনে বিকল্প নীতি বা নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ থাকে না।

(a) বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা
(b) বিবৃতি ও কারণ উভয়ই সত্য কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়
(c) বিবৃতি সত্য কিন্তু কারণটি মিথ্যা
(d) বিবৃতি মিথ্যা কিন্তু কারণটি সত্য
উত্তর: (a) বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা

২৪. বিবৃতি (Assertion): নির্বাচন কমিশন কোনো দলকে জাতীয় দলের মর্যাদা দিলে তা চিরস্থায়ী হয়।
কারণ (Reason): প্রতিটি নির্বাচনের পর দলগুলির পারফরম্যান্সের ভিত্তিতে এই মর্যাদা পুনর্বিবেচনা করা হয়।

(a) বিবৃতি ও কারণ উভয়ই সত্য
(b) বিবৃতি সত্য কিন্তু কারণটি মিথ্যা
(c) বিবৃতি মিথ্যা কিন্তু কারণটি সত্য
(d) বিবৃতি ও কারণ উভয়ই মিথ্যা
উত্তর: (c) বিবৃতি মিথ্যা কিন্তু কারণটি সত্য

২৫. বিবৃতি (Assertion): আঞ্চলিক দলগুলি ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করেছে।
কারণ (Reason): আঞ্চলিক দলগুলি লোকসভায় ক্ষুদ্রতর জাতিগোষ্ঠী বা নির্দিষ্ট অঞ্চলের দাবিদাওয়া জোরালোভাবে তুলে ধরে।

(a) বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা
(b) বিবৃতি ও কারণ উভয়ই সত্য কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়
(c) বিবৃতি সত্য কিন্তু কারণটি মিথ্যা
(d) বিবৃতি মিথ্যা কিন্তু কারণটি সত্য
উত্তর: (a) বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান

রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা

প্রশ্ন উত্তর

 পঞ্চম অধ্যায়

সঠিক ক্রমে সাজাও 

HS Class 12 Semester 3

Political Science Chronology Sequence MCQ

 

২৬. ভারতের রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠার সঠিক ক্রমে কোনটি?
A. বিজেপি,
B. জাতীয় কংগ্রেস,
C. তৃণমূল কংগ্রেস,
D. সি. পি. আই.।

(a) B, D, A, C
(b) B, A, D, C
(c) D, B, C, A
(d) A, B, C, D
উত্তর: (a) B, D, A, C

২৭. দলীয় ব্যবস্থার বিকাশের সঠিক ধাপগুলি সাজাও:
A. জোট রাজনীতির যুগ,
B. স্বাধীনতা পূর্ববর্তী দল গঠন,
C. একদলীয় আধিপত্যের যুগ,
D. আঞ্চলিক দলের উত্থান।

(a) B, C, D, A
(b) C, B, A, D
(c) B, A, C, D
(d) D, C, B, A
উত্তর: (a) B, C, D, A

২৮. দলত্যাগ বিরোধী আইনের বিবর্তন সাজাও:
A. ৫২-তম সংবিধান সংশোধন,
B. ‘আয়ারাম গয়ারাম’ রাজনীতির সূচনা,
C. ৯১-তম সংবিধান সংশোধন,
D. দশম তফশিল অন্তর্ভুক্তি।

(a) B, A, D, C
(b) C, D, B, A
(c) B, D, A, C
উত্তর: (a) B, A, D, C

২৯. বামপন্থী রাজনীতির ঘটনাপ্রবাহ সাজাও:
A. সি. পি. আই. (CPI) গঠন,
B. কেরালায় প্রথম বাম সরকার,
C. সি. পি. আই. এম. (CPIM) গঠন,
D. বামফ্রন্ট শাসন (পশ্চিমবঙ্গ)।

(a) A, B, C, D
(b) B, A, D, C
(c) A, C, B, D
(d) C, A, B, D
উত্তর: (a) A, B, C, D

৩০. নির্বাচন কমিশনের স্বীকৃতি প্রক্রিয়ার ধাপগুলি সাজাও:
A. নির্বাচনে অংশগ্রহণ,
B. রাজনৈতিক দল গঠন,
C. প্রাপ্ত ভোটের শতাংশ বিচার,
D. জাতীয় বা আঞ্চলিক দলের মর্যাদা দান।

(a) B, A, C, D
(b) A, B, D, C
(c) B, C, A, D
(d) C, B, A, D
উত্তর: (a) B, A, C, D

 

আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় (রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি  পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।

 

 

SOURECE-EDT

©Kamaleshforeducation.in (2023)

error: Content is protected !!
Scroll to Top