
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান
দ্বাদশ শ্রেণী- তৃতীয় সেমিস্টার
জাতিসংগঠনের সমস্যা সমূহ
প্রশ্ন উত্তর
(Class 12 3rd Semester Political Science)
(Chapter 4 MCQ Question Answer)
Published on:
উচ্চ মাধ্যমিক (Class 12) রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় সেমিস্টারের (3rd Sem) চতুর্থ অধ্যায় ‘জাতিসংগঠনের সমস্যা সমূহ’ -এর মধ্যে স্বাধীনোত্তর ভারতবর্ষে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি (বিশেষত কাশ্মীর, জুনাগড় ও হায়দ্রাবাদের মতো রাজ্যগুলির ভারতভুক্তি), রাজ্য পুনর্গঠন কমিশন, ভাষাভিত্তিক রাজ্য গঠন, এবং দেশভাগের ফলে সৃষ্ট উদ্বাস্তু সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) শেয়ার করা হলো।
বোর্ড: বিষয়বস্তু
1 দ্বাদশ তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় জাতিসংগঠনের সমস্যা সমূহ প্রশ্ন উত্তর | HS Class 12 3rd Semester Political Science 1st Chapter MCQ
1.1 ক্লাস 12 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর | Class 12 Semester 3 Chapter 4 One Liner
1.2 ক্লাস ১২ সেমিস্টার ৩ রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester Political Science Chapter 4 MCQ
1.3 দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় শূন্যস্থান পূরণ (Fill in the Blanks Type MCQ)
1.4 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ৪ অধ্যায় সত্য-মিথ্যা | HS Semester 3 Political Science 4th Chapter True False MCQ
1.5 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 Sem 3 Political Science Chapter 4 Column Matching MCQ
1.6 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় ৪ বিবৃতি-ব্যাখ্যা | HS Class 12 Semester 3 Political Science 4th Chapter Assertion Reason MCQ
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান
দ্বাদশ শ্রেণী- তৃতীয় সেমিস্টার
জাতিসংগঠনের সমস্যা সমূহ
প্রশ্ন উত্তর
এককথায় প্রশ্ন উত্তর
-
স্বাধীনতার পর ভারতের সামনে প্রধান চ্যালেঞ্জ ছিল একটি ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা।
-
ধর্মের ভিত্তিতে পৃথক রাষ্ট্র গঠনের দাবিকে বলা হয় দ্বিজাতি তত্ত্ব।
-
১৯৪০ সালের লাহোর অধিবেশনে দ্বিজাতি তত্ত্বের কথা ঘোষণা করেছিলেন মহম্মদ আলি জিন্নাহ।
-
প্রথম পৃথক পাকিস্তান রাষ্ট্রের ধারণা বা নাম প্রস্তাব করেন চৌধুরী রহমত আলি।
-
১৯৪৭ সালের ৩রা জুন ভারত বিভাজনের যে পরিকল্পনা ঘোষিত হয় তা হলো মাউন্টব্যাটেন পরিকল্পনা।
-
সংবিধানের যে ধারা অনুযায়ী কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল তা হলো ৩৭০ নম্বর ধারা।
-
জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন প্রণীত হয় ২০১৯ সালে।
-
কাশ্মীর সমস্যার সমাধানে গণভোটের জন্য রাষ্ট্রপুঞ্জ কর্তৃক মনোনীত হয়েছিলেন অ্যাডমিরাল নিমিৎজ।
-
স্বাধীনতার সময় হায়দ্রাবাদের শাসক বা নিজাম ছিলেন মির ওসমান আলি খাঁ।
-
সামরিক অভিযানের মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতভুক্ত করার নাম ছিল অপারেশন পলো।
-
হায়দ্রাবাদ রাজ্যটি ভারতভুক্ত হয়েছিল ১৯৪৮ সালে।
-
নিজামের ব্যক্তিগত আধাসামরিক বাহিনীর নাম ছিল রাজাকার।
-
ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী কমিশনকে বলা হয় র্যাডক্লিফ কমিশন।
-
ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়েছিল ১৯৪৭ সালের জুলাই মাসে।
-
মণিপুরের যে রাজা ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেছিলেন তিনি হলেন মহারাজা বোধচন্দ্র সিং।
-
ভারত বিভাজনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া দুটি প্রদেশ হলো পাঞ্জাব ও বাংলা।
-
ভারতের প্রথম রাজ্য যেখানে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন হয়েছিল তা হলো মণিপুর।
-
মণিপুর রাজ্যটি পূর্ণাঙ্গভাবে ভারতের অংশ হিসেবে যুক্ত হয় ১৯৪৯ সালে।
-
স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশীয় রাজ্য দপ্তরের প্রধান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল।
-
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান বিভাজনের মূল ভিত্তি ছিল ধর্মীয় সংখ্যাধিক্য।
-
দেশভাগের ফলে ভিটেমাটি হারিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়া মানুষদের বলা হয় উদ্বাস্তু।
-
উদ্বাস্তু সমস্যা সমাধানের লক্ষ্যে ১৯৫০ সালে নেহরু ও লিয়াকত আলির মধ্যে স্বাক্ষরিত হয় দিল্লি চুক্তি।
-
পূর্ববঙ্গের উদ্বাস্তু সমস্যার প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেনশ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
-
দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিলটিকে প্রযুক্তিগতভাবে বলা হয় ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন।
-
ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ।
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান
দ্বাদশ শ্রেণী- তৃতীয় সেমিস্টার
জাতিসংগঠনের সমস্যা সমূহ
প্রশ্ন উত্তর
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর
1. স্বাধীন ভারতের প্রথম ও প্রধান রাজনৈতিক লক্ষ্য কী ছিল?
(a) শিল্পায়ন ত্বরান্বিত করা
(b) একটি ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক জাতি গঠন
(c) প্রতিবেশী দেশগুলোর সাথে যুদ্ধ জয়
(d) একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন
উত্তর: (b) একটি ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক জাতি গঠন
2. ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারতীয় স্বাধীনতা আইন’ ১৯৪৭ সালের কোন মাসে অনুমোদিত হয়েছিল?
(a) জুন মাসে
(b) আগস্ট মাসে
(c) জুলাই মাসে
(d) মে মাসে
উত্তর: (c) জুলাই মাসে
3. লর্ড মাউন্টব্যাটেন তাঁর ভারত বিভাজনের পরিকল্পনা (Mountbatten Plan) কত তারিখে ঘোষণা করেছিলেন?
(a) ১৪ আগস্ট ১৯৪৭
(b) ২৬ জানুয়ারি ১৯৫০
(c) ৩ জুন ১৯৪৭
(d) ১৫ আগস্ট ১৯৪৭
উত্তর: (c) ৩ জুন ১৯৪৭
4. স্বাধীনতার প্রাক্কালে ভারতের দেশীয় রাজ্যগুলির দপ্তরের রাজনৈতিক প্রধান কে ছিলেন?
(a) জওহরলাল নেহরু
(b) সর্দার বল্লভভাই প্যাটেল
(c) বি. আর. আম্বেদকর
(d) মাউন্টব্যাটেন
উত্তর: (b) সর্দার বল্লভভাই প্যাটেল
5. দেশভাগ ও উদ্বাস্তু সমস্যার পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘দিল্লি চুক্তি’ কত সালে স্বাক্ষরিত হয়?
(a) ১৯৪৮ সালে
(b) ১৯৪৯ সালে
(c) ১৯৫০ সালে
(d) ১৯৫২ সালে
উত্তর: (c) ১৯৫০ সালে
6. জম্মু ও কাশ্মীরের ভারতভুক্তি দলিলে (Instrument of Accession) মহারাজা হরি সিং কত তারিখে সই করেন?
(a) ১৫ আগস্ট ১৯৪৭
(b) ২২ অক্টোবর ১৯৪৭
(c) ২৬ অক্টোবর ১৯৪৭
(d) ২৬ জানুয়ারি ১৯৫০
উত্তর: (c) ২৬ অক্টোবর ১৯৪৭
7. হায়দ্রাবাদের নিজামের অনুগত সশস্ত্র বাহিনীর নাম কী ছিল যারা জনগণের ওপর অত্যাচার চালাত?
(a) আজাদ হিন্দ ফৌজ
(b) রাজাকার
(c) ইনসাফ বাহিনী
(d) মুক্তি বাহিনী
উত্তর: (b) রাজাকার
8. ভারতের কোন দেশীয় রাজ্যের ভারতভুক্তির প্রশ্নে ‘গণভোট’-এর সাহায্য নেওয়া হয়েছিল?
(a) জুনাগড়
(b) কাশ্মীর
(c) হায়দ্রাবাদ
(d) মণিপুর
উত্তর: (a) জুনাগড়
9. ১৯৫৩ সালে গঠিত ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ (SRC)-এর অন্যতম সদস্য কে ছিলেন?
(a) সর্দার প্যাটেল
(b) কে. এম. পানিক্কর
(c) ড. রাজেন্দ্র প্রসাদ
(d) বি. আর, আম্বেদকর
উত্তর: (b) কে. এম. পানিক্কর
10. রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯৫৬ সালে মোট কয়টি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছিল?
(a) ১২টি রাজ্য ও ৫টি কেন্দ্রশাসিত অঞ্চল
(b) ১৪টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল
(c) ১৫টি রাজ্য ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল
(d) ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল
উত্তর: (b) ১৪টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল
11. ১৯৫২ সালের সাধারণ নির্বাচনের পর ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসেবে কোনটি গঠিত হয়?
(a) তামিলনাড়ু
(b) কেরালা
(c) অন্ধ্রপ্রদেশ
(d) কর্ণাটক
উত্তর: (c) অন্ধ্রপ্রদেশ
12. বোম্বে পুনর্গঠন আইনের মাধ্যমে ১৯৬০ সালে কোন দুটি নতুন রাজ্য সৃষ্টি করা হয়েছিল?
(a) বিহার ও ঝাড়খণ্ড
(b) পাঞ্জাব ও হরিয়ানা
(c) গুজরাট ও মহারাষ্ট্র
(d) মিজোরাম ও অরুণাচল
উত্তর: (c) গুজরাট ও মহারাষ্ট্র
13. ভারতের কোন্ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটি ১৯৭৫ সালে ভারতের পূর্ণাঙ্গ অঙ্গরাজ্যের মর্যাদা পায়?
(a) নাগাল্যান্ড
(b) সিকিম
(c) মেঘালয়
(d) মণিপুর
উত্তর: (b) সিকিম
14. ভারতের ‘লৌহমানব’ সর্দার প্যাটেলকে দেশীয় রাজ্য একত্রীকরণের কাজে প্রশাসনিকভাবে সহায়তা করেছিলেন কোন দক্ষ সচিব?
(a) ড. বি. আর আম্বেদকর
(b) ভি. পি. মেনন
(c) সি. রাজাগোপালাচারী
(d) জে. বি. কৃপালনী
উত্তর: (b) ভি. পি. মেনন
15. মণিপুরের মহারাজা বোধচন্দ্র সিং ১৯৪৮ সালের জুন মাসে ভারতের সাথে কী ধরনের রাজনৈতিক পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন?
(a) সামরিক আইন জারি
(b) প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন
(c) পাকিস্তান ভুক্তির প্রস্তাব
(d) রাজতন্ত্র বিলুপ্তি
উত্তর: (b) প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন
16. অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে যে নেতা আমরণ অনশন করে মৃত্যুবরণ করেন, তাঁর নাম কী?
(a) শ্রীরামালু পোট্টি
(b) এন. সঞ্জীব রেড্ডি
(c) পি. সুন্দরাইয়া
(d) সি. পুন্নাইয়া
উত্তর: (a) শ্রীরামালু পোট্টি
17. ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইনের ভিত্তি কী ছিল?
(a) ভৌগোলিক অবস্থান
(b) অর্থনৈতিক সামঞ্জস্য
(c) ভাষা
(d) ঐতিহাসিক ঐতিহ্য
উত্তর: (c) ভাষা
18. ভারতের কোন অঙ্গরাজ্যটি ২০০০ সালে প্রশাসনিক কারণে মধ্যপ্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয়?
(a) ঝাড়খণ্ড
(b) ছত্তিশগড়
(c) উত্তরাখণ্ড
(d) তেলেঙ্গানা
উত্তর: (b) ছত্তিশগড়
19. জওহরলাল নেহরু সংবিধান সভায় তাঁর বিখ্যাত ‘ভাগ্যের সাথে অভিসার’ (Tryst with Destiny) ভাষণটি দিয়েছিলেন কোন তারিখে?
(a) ১৫ আগস্ট সকালে
(b) ১৪ আগস্ট মধ্যরাত্রে
(c) ২৬ জানুয়ারি সকালে
(d) ৩০ জানুয়ারি সন্ধ্যায়
উত্তর: (b) ১৪ আগস্ট মধ্যরাত্রে
20. ১৯৪৮ সালে হায়দ্রাবাদে ভারতীয় সেনাবাহিনী প্রেরণের নাম কী ছিল?
(a) অপারেশন ক্যাকটাস
(b) অপারেশন পলো
(c) অপারেশন ব্লু স্টার
(d) অপারেশন বিজয়
উত্তর: (b) অপারেশন পলো
21. স্বাধীনতার পর ভারত বিভাগের ফলে পাঞ্জাব ও বাংলার সীমানা নির্ধারণের জন্য কোন ব্রিটিশ আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল?
(a) লর্ড ওয়াভেল
(b) স্যার সিরিল র্যাডক্লিফ
(c) জন সাইমন
(d) স্যার স্টাফোর্ড ক্রিপস
উত্তর: (b) স্যার সিরিল র্যাডক্লিফ
22. নেহরু-লিয়াকত চুক্তির (১৯৫০) প্রধান উদ্দেশ্য কী ছিল?
(a) কাশ্মীর সমস্যার সমাধান
(b) ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা বিতর্ক মেটানো
(c) দুই দেশের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা
(d) বাণিজ্যিক সম্পর্ক উন্নত করা
উত্তর: (c) দুই দেশের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা
23. ১৯৬৬ সালে পাঞ্জাব রাজ্যটি দ্বিখণ্ডিত হয়ে কোন নতুন হিন্দিভাষী রাজ্য গঠিত হয়?
(a) উত্তরাখণ্ড
(b) হরিয়ানা
(c) ছত্তিশগড়
(d) রাজস্থান
উত্তর: (b) হরিয়ানা
24. ২০০০ সালের ১৫ই নভেম্বর বিহার রাজ্য ভেঙে কোন নতুন রাজ্যটি গঠিত হয়েছিল?
(a) উত্তরাখণ্ড
(b) ছত্তিশগড়
(c) ঝাড়খণ্ড
(d) তেলেঙ্গানা
উত্তর: (c) ঝাড়খণ্ড
25. ১৯৫৬ সালে রাজ্য পুনর্গঠন আইন পাসের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
(a) লাল বাহাদুর শাস্ত্রী
(b) জওহরলাল নেহরু
(c) ইন্দিরা গান্ধী (
d) মোরারজি দেশাই
উত্তর: (b) জওহরলাল নেহরু
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান
দ্বাদশ শ্রেণী- তৃতীয় সেমিস্টার
জাতিসংগঠনের সমস্যা সমূহ
প্রশ্ন উত্তর
শূন্যস্থান পূরণ
(Fill in the Blanks Type MCQ)
1. প্রথম পৃথক পাকিস্তান রাষ্ট্রের ধারণা বা নাম প্রস্তাব করেন _________।
(a) মহম্মদ আলি জিন্নাহ
(b) চৌধুরী রহমত আলি
(c) লিয়াকত আলি
(d) শেখ আবদুল্লাহ
উত্তর: (b) চৌধুরী রহমত আলি
2. স্বাধীনতার সময় হায়দ্রাবাদের শাসক বা নিজাম ছিলেন _________।
(a) মহারাজা হরি সিং
(b) বোধচন্দ্র সিং
(c) মির ওসমান আলি খাঁ
(d) মহাবত খানজি
উত্তর: (c) মির ওসমান আলি খাঁ
3. হায়দ্রাবাদের নিজামের ব্যক্তিগত আধাসামরিক বাহিনীর নাম ছিল _________।
(a) ইনসাফ
(b) রাজাকার
(c) মুক্তি বাহিনী
(d) পলো বাহিনী
উত্তর: (b) রাজাকার
4. মণিপুরের যে রাজা ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেছিলেন তিনি হলেন _________।
(a) মহারাজা বোধচন্দ্র সিং
(b) মহারাজা হরি সিং
(c) করন সিং
(d) মহাবত খানজি
উত্তর: (a) মহারাজা বোধচন্দ্র সিং
5. ১৯৪৭ থেকে ১৯৫২ সাল পর্যন্ত সময়কালকে ভারতীয় ইতিহাসে বলা হয় _________।
(a) দেশভাগের যুগ
(b) শিল্পের যুগ
(c) পুনর্বাসনের যুগ
(d) সংবিধানের যুগ
উত্তর: (c) পুনর্বাসনের যুগ
6. উদ্বাস্তুদের নিয়ে লেখা ‘ট্রেন টু পাকিস্তান’ গ্রন্থটির রচয়িতা হলেন _________।
(a) হিরন্ময় বন্দ্যোপাধ্যায়
(b) খুশবন্ত সিং
(c) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
(d) অমর্ত্য সেন
উত্তর: (b) খুশবন্ত সিং
7. দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিলটিকে প্রযুক্তিগতভাবে বলা হয় _________।
(a) মাউন্টব্যাটেন প্ল্যান
(b) ইন্সট্রুমেন্ট অফ অ্যাকসেশন
(c) স্ট্যান্ডস্টিল এগ্রিমেন্ট
(d) দিল্লি চুক্তি
উত্তর: (b) ইন্সট্রুমেন্ট অফ অ্যাকসেশন
8. পৃথক অন্ধ্র রাজ্যের দাবিতে ৫৬ দিন অনশন করে মৃত্যু বরণ করেন _________।
(a) ফজল আলি
(b) পি. সুন্দরাইয়া
(c) পোট্টি শ্রীরামালু
(d) এন. সঞ্জীব রেড্ডি
উত্তর: (c) পোট্টি শ্রীরামালু
10. ১৯৫৩ সালে গঠিত রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান বা সভাপতি ছিলেন _________।
(a) হৃদয়নাথ কুঞ্জরু
(b) কে. এম. পানিক্কর
(c) সর্দার প্যাটেল
(d) ফজল আলি
উত্তর: (d) ফজল আলি
11. ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী ভারতে রাজ্যের সংখ্যা ছিল _________।
(a) ১২টি
(b) ১৪টি
(c) ১৫টি
(d) ২৮টি
উত্তর: (b) ১৪টি
12. মাদ্রাজ রাজ্যটির বর্তমান নাম হলো _________।
(a) কর্ণাটক
(b) কেরালা
(c) তামিলনাড়ু
(d) অন্ধ্রপ্রদেশ
উত্তর: (c) তামিলনাড়ু
13. মহীশূর রাজ্যের বর্তমান নাম রাখা হয়েছে _________।
(a) কর্ণাটক
(b) মহারাষ্ট্র
(c) তামিলনাড়ু
(d) কেরালা
উত্তর: (a) কর্ণাটক
14. পূর্ববঙ্গের উদ্বাস্তু সমস্যার প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন _________।
(a) বি. আর. আম্বেদকর
(b) জওহরলাল নেহরু
(c) সর্দার প্যাটেল
(d) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
উত্তর: (d) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
15. ভারত বিভাগের সময় জম্মু ও কাশ্মীরের শাসক ছিলেন মহারাজা _________।
(a) হরি সিং
(b) বোধচন্দ্র সিং
(c) মির ওসমান আলি
(d) শেখ আবদুল্লাহ
উত্তর: (a) হরি সিং
16. কাশ্মীর সমস্যার সমাধানে গণভোটের জন্য রাষ্ট্রপুঞ্জ কর্তৃক মনোনীত হয়েছিলেন _________।
(a) লর্ড মাউন্টব্যাটেন
(b) অ্যাডমিরাল নিমিৎজ
(c) সিরিল র্যাডক্লিফ
(d) ভি. পি. মেনন
উত্তর: (b) অ্যাডমিরাল নিমিৎজ
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান
দ্বাদশ শ্রেণী- তৃতীয় সেমিস্টার
জাতিসংগঠনের সমস্যা সমূহ
প্রশ্ন উত্তর
সত্য-মিথ্যা
HS Semester 3 Political Science 4th Chapter True False MCQ
1. নিচের বিবৃতিগুলো বিবেচনা করো:
i. ১৯৫০ সালে নেহরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়।
ii. এই চুক্তির মূল লক্ষ্য ছিল ভারত ও পাকিস্তানের উদ্বাস্তুদের সম্পত্তি উদ্ধার ও সংখ্যালঘুদের সুরক্ষা।
নিচের কোন বিকল্পটি সঠিক?
(a) শুধুমাত্র i সঠিক
(b) i ও ii উভয়ই সঠিক
(c) শুধুমাত্র ii সঠিক
(d) i ও ii উভয়ই ভুল
উত্তর: (b) i ও ii উভয়ই সঠিক
2. রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩) সম্পর্কে নিচের কোন তথ্যগুলো সত্য?
i. কমিশনের সভাপতি ছিলেন ফজল আলি।
ii. কমিশন ১৯৫৫ সালে তাদের রিপোর্ট জমা দেয়।
iii. কমিশনের সুপারিশে দিল্লিকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়।
iv. হৃদয়নাথ কুঞ্জরু এই কমিশনের সদস্য ছিলেন।
(a) i, ii ও iii সঠিক
(b) i, ii ও iv সঠিক
(c) ii, iii ও iv সঠিক
(d) সবকটি সঠিক
উত্তর: (b) i, ii ও iv সঠিক
3. ২০০০ সালে গঠিত রাজ্যগুলো সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল?
(a) ছত্তিশগড় ১ নভেম্বর গঠিত হয়।
(b) উত্তরাখণ্ড ৯ নভেম্বর গঠিত হয়।
(c) ঝাড়খণ্ড ১৫ নভেম্বর গঠিত হয়।
(d) তেলেঙ্গানা ২০ নভেম্বর গঠিত হয়।
উত্তর: (d) তেলেঙ্গানা ২০ নভেম্বর গঠিত হয়।
4. নিচের জোড়াগুলো লক্ষ্য করো:
i. জুনাগড়- গণভোট
ii. হায়দ্রাবাদ পুলিশি ব্যবস্থা (অপারেশন পলো)
iii. কাশ্মীর- ইনস্ট্রমেন্ট অফ অ্যাকসেশন
iv. মণিপুর- সরাসরি ব্রিটিশ শাসন
কোন জোড়াটি ভুল?
(a) i
(b) ii
(c) iii
(d) iv
উত্তর: (d) iv
5. ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী তৈরি হওয়া রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ছিল-
i. ১৪টি রাজ্য
ii. ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল
(a) i সঠিক, ii ভুল
(b) i ভুল, ii সঠিক
(c) i ও ii উভয়ই সঠিক
(d) i ও ii উভয়ই ভুল
উত্তর: (c) i ও ii উভয়ই সঠিক
6. ভাষাভিত্তিক প্রদেশ গঠন বিরোধী কমিশন বা কমিটিগুলো হলো-
i. ধর কমিশন (১৯৪৮)
ii. জেভিপি কমিটি (১৯৪৮)
iii. ফজল আলি কমিশন (১৯৫৩)
(a) i ও ii
(b) ii ও iii
(c) i ও iii
(d) সবকটি
উত্তর: (a) i ও ii
7. নিচের কোন বিবৃতিটি জম্মু ও কাশ্মীর সম্পর্কে সঠিক নয়?
(a) রাজা হরি সিং স্বাধীন থাকতে চেয়েছিলেন।
(b) শেখ আবদুল্লাহ ভারতভুক্তির বিরোধী ছিলেন।
(c) পাকিস্তান সমর্থিত উপজাতিরা ১৯৪৭-এর অক্টোবরে কাশ্মীর আক্রমণ করে।
(d) ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল করা হয়।
উত্তর: (b) শেখ আবদুল্লাহ ভারতভুক্তির বিরোধী ছিলেন।
8. নেহরু যুগের জাতি গঠন প্রক্রিয়ার প্রধান স্তম্ভগুলো ছিল-
i. ধর্মনিরপেক্ষতা
ii. গণতান্ত্রিক রাজনীতি
iii. পরিকল্পিত অর্থনীতি
iv. একনায়কতন্ত্র
(a) i, ii ও iv
(b) i, ii ও iii
(c) ii, iii ও iv
(d) সবকটি
উত্তর: (b) i, ii ও iii
9. মণিপুর রাজ্য সম্পর্কে নিচের কোনটি সত্য?
(a) ১৯৪৮ সালে সেখানে প্রথম সাধারণ নির্বাচন হয়।
(b) মহারাজা বোধচন্দ্র সিং ভারতভুক্তির দলিলে সই করেননি।
(c) মণিপুর ১৯৫০ সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়।
(d) মণিপুরে কখনও গণপরিষদ গঠিত হয়নি।
উত্তর: (a) ১৯৪৮ সালে সেখানে প্রথম সাধারণ নির্বাচন হয়।
10. দেশভাগের ফলে সৃষ্ট উদ্বান্ত সমস্যার চরিত্র সম্পর্কে নিচের কোনটি সঠিক?
(a) পূর্ব ও পশ্চিম সীমান্তের সমস্যা হুবহু এক ছিল।
(b) পশ্চিম পাকিস্তানে জনসংখ্যার বিনিময় ছিল দ্রুত ও হিংসাত্মক।
(c) পূর্ব পাকিস্তানে উদ্বাস্তু আগমন একবারে শেষ হয়ে গিয়েছিল।
(d) সরকার উদ্বাস্তুদের জন্য কোনো ক্যাম্প তৈরি করেনি।
উত্তর: (b) পশ্চিম পাকিস্তানে জনসংখ্যার বিনিময় ছিল দ্রুত ও হিংসাত্মক।
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান
দ্বাদশ শ্রেণী- তৃতীয় সেমিস্টার
জাতিসংগঠনের সমস্যা সমূহ
প্রশ্ন উত্তর
স্তম্ভ মেলানো
Class 12 Sem 3 Political Science
Chapter 4 Column Matching MCQ
11. নিচের স্তম্ভ দুটি মেলাও:
Column A |
Column B |
|---|---|
(a) সর্দার প্যাটেল |
(i) অন্ধ্রপ্রদেশ গঠন |
(b) পোট্টি শ্রীরামালু |
(ii) ভারতের বিসমার্ক |
(c) ড. বি. আর. আম্বেদকর |
(iii) রাজ্য পুনর্গঠন কমিশন |
(d) ফজল আলি |
(iv) খসড়া কমিটির চেয়ারম্যান |
(a) a-ii, b-i, c-iv, d-iii
(b) a-i, b-ii, c-iii, d-iv
(c) a-iv, b-iii, c-ii, d-i
(d) a-iii, b-iv, c-i, d-ii
উত্তর: (a) a-ii, b-i, c-iv, d-iii
12. রাজ্য ও তাদের গঠনের সাল অনুযায়ী স্তম্ভ মেলাও:
Column A |
Column B |
|---|---|
(a) গুজরাট |
(i) ১৯৬৬ |
(b) হরিয়ানা |
(ii) ১৯৭৫ |
(c) সিকিম |
(iii) ১৯৬০ |
(d) তেলেঙ্গানা |
(iv) ২০১৪ |
(a) a-iii, b-i, c-ii, d-iv
(b) a-i, b-ii, c-iv, d-iii
(c) a-ii, b-iii, c-i, d-iv
(d) a-iv, b-i, c-iii, d-ii
উত্তর: (a) a-iii, b-i, c-ii, d-iv
13. ঐতিহাসিক ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট রাজ্যের স্তম্ভ মেলাও:
Column A |
Column B |
|---|---|
(a) নিজাম ওসমান আলি |
(i) কাশ্মীর |
(b) হরি সিং |
(ii) হায়দ্রাবাদ |
(c) বোধচন্দ্র সিং |
(iii) জুনাগড় |
(d) মহাবত খানজি |
(iv) মণিপুর |
(a) a-ii, b-i, c-iv, d-iii
(b) a-i, b-ii, c-iii, d-iv
(c) a-iv, b-iii, c-ii, d-i
(d) a-iii, b-iv, c-i, d-ii
উত্তর: (a) a-ii, b-i, c-iv, d-iii
14. অপারেশন ও সংশ্লিষ্ট লক্ষ্যের স্তম্ভ মেলাও:
Column A |
Column B |
|---|---|
(a) অপারেশন পলো |
(i) কাশ্মীর যুদ্ধবিরতি রেখা |
(b) র্যাডক্লিফ লাইন |
(ii) হায়দ্রাবাদ অন্তর্ভুক্তি |
(c) ইনস্ট্রমেন্ট অফ অ্যাকসেশন |
(iii) ভারত-পাকিস্তান সীমানা |
(d) এল. ও. সি. (LOC) |
(iv) রাজ্যগুলোর ভারতভুক্তি দলিল |
(a) a-ii, b-iii, c-iv, d-i
(b) a-i, b-iv, c-iii, d-ii
(c) a-iii, b-i, c-ii, d-iv
(d) a-iv, b-ii, c-i, d-iii
উত্তর: (a) a-ii, b-iii, c-iv, d-i
15. রাজ্য পুনর্গঠন কমিটি ও চেয়ারম্যানের স্তম্ভ মেলাও:
Column A |
Column B |
|---|---|
(a) ধর কমিশন |
(i) জওহরলাল নেহরু |
(b) জেভিপি কমিটি |
(ii) এস. কে. ধর |
(c) এস. আর. সি. (SRC) |
(iii) সিরিল ব্যাডক্লিফ |
(d) সীমানা কমিশন |
(iv) ফজল আলি |
(a) a-ii, b-i, c-iv, d-iii
(b) a-i, b-ii, c-iii, d-iv
(c) a-iv, b-iii, c-ii, d-i
(d) a-iii, b-iv, c-i, d-ii
উত্তর: (a) a-ii, b-i, c-iv, d-iii
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান
দ্বাদশ শ্রেণী- তৃতীয় সেমিস্টার
জাতিসংগঠনের সমস্যা সমূহ
প্রশ্ন উত্তর
বিবৃতি-ব্যাখ্যা
HS Class 12 Semester 3 Political Science
4th Chapter Assertion Reason MCQ
16. (86) বিবৃতি (Assertion): স্বাধীনতার সময় ভারত বিভাজন ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক ও রক্তক্ষয়ী।
কারণ (Reason): ধর্মের ভিত্তিতে সীমানা নির্ধারণ এবং সাম্প্রদায়িক উন্মাদনা লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করেছিল।
(a) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(d) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
উত্তর: (a) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
17. বিবৃতি (Assertion): ১৯৫৩ সালে ভারত সরকার রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করতে বাধ্য হয়।
কারণ (Reason): পোট্টি শ্রীরামালুর মৃত্যুর পর বিশাল আন্দোলনের চাপে অন্ধ্রপ্রদেশ গঠিত হওয়ায় অন্যান্য অঞ্চলেও ভাষাভিত্তিক রাজ্যের দাবি তীব্র হয়।
(a) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(d) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
উত্তর: (a) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
18. বিবৃতি (Assertion): সর্দার বল্লভভাই প্যাটেলকে ‘ভারতের বিসমার্ক’ বলা হয়।
কারণ (Reason): তিনি রক্তপাতহীনভাবে ভারতের ৫৬৫টি দেশীয় রাজ্যকে ঐক্যবদ্ধ করেছিলেন।
(a) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(d) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
উত্তর: (a) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
19. বিবৃতি (Assertion): ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইনে ভাষাকেই একমাত্র গুরুত্ব দেওয়া হয়েছিল।
কারণ (Reason): ফজল আলি কমিশন মনে করেছিল ভাষা ছাড়া অন্য কোনো মানদণ্ড ভারতের ঐক্যের জন্য প্রয়োজন নেই।
(a) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক।
(b) বিবৃতি ও কারণ উভয়ই ভুল।
(c) বিবৃতি আংশিক সত্য কিন্তু কারণটি ভুল (কমিশন প্রশাসনিক সুবিধাকেও গুরুত্ব দিয়েছিল)।
(d) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
উত্তর: (c) বিবৃতি আংশিক সত্য কিন্তু কারণটি ভুল (কমিশন প্রশাসনিক সুবিধাকেও গুরুত্ব দিয়েছিল)।
20. বিবৃতি (Assertion): ১৯৪৮ সালের জুনে মণিপুরে নির্বাচন ভারতের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক।
কারণ (Reason): এটি ছিল ভারতের প্রথম কোনো অংশ যেখানে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কার্যকর হয়।
(a) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(d) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
উত্তর: (a) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানচতুর্থ অধ্যায় (জাতিসংগঠনের সমস্যা সমূহ) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যাখ্যা সমস্ত রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
SOURCE-EDT



