



উচ্চ মাধ্যমিক ২০২৭ এর ফর্ম ফিল আপের সময়সীমায় বদল! নতুন দিনক্ষণ ঘোষণা করল সংসদ
August 21, 2026 7:24 pm
২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। বিশেষ করে যে সমস্ত পড়ুয়া পুরনো সিলেবাস অর্থাৎ বার্ষিক পরীক্ষার পদ্ধতি অনুযায়ী ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (HS 2027) বসতে চলেছে, তাদের এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়ার সময়সীমায় বড়সড় পরিবর্তন আনা হয়েছে। আগের নির্ধারিত সময় এগিয়ে এনে নতুন সময়সূচি ঘোষণা করেছে সংসদ।
উচ্চ মাধ্যমিক ২০২৭ এর ফর্ম ফিল আপের সময়সীমায় বদল
পরীক্ষার নাম |
উচ্চমাধ্যমিক ২০২৭ (WBCHSE HS 2027)। |
বোর্ড |
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। |
এনরোলমেন্টের সময়সীমা (আগের তারিখ অনুযায়ী) |
২ ডিসেম্বর, ২০২৬ থেকে ২৩ ডিসেম্বর, ২০২৬। |
এনরোলমেন্টের নতুন সময়সীমা |
নীচে জানানো হল। |
কাদের জন্য প্রযোজ্য |
পুরোনো সিলেবাসের পড়ুয়া। |
কেন এই সময় পরিবর্তন?
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষার কেন্দ্র বিন্যাস এবং ডেটা ভেরিফিকেশনের কাজ ইত্যাদি দ্রুত শেষ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি ডিসেম্বর মাসে এনরোলমেন্ট প্রক্রিয়া শেষ হয়, তবে সংসদের পক্ষে সেইসব প্রশাসনিক কাজও শেষ করতে অনেক দেরি হয়ে যাবে। —
ঠিক কী জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে?
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী (Memo No: L/PR/326/2026), গত ১৪ মে, ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি সংশোধন করে এনরোলমেন্ট শেষ করার সময়সীমা কিছুটা এগিয়ে আনা হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর, ২০২৬ থেকে ৩০ নভেম্বর, ২০২৬ তারিখের মধ্যেই স্কুল কর্তৃপক্ষকে তাদের সমস্ত যোগ্য পরীক্ষার্থীর এনরোলমেন্ট ফর্ম সংসদের নির্দিষ্ট নিয়ম মেনে জমা করতে হবে।
পরীক্ষার্থীদের জন্য কি করণীয়?
উচ্চ মাধ্যমিক ২০২৭-এর যেসব পড়ুয়া পুরনো সিলেবাসে পরীক্ষা দিতে চলেছে, তাদের এনরোলমেন্ট ফর্ম সংক্রান্ত প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, তা জানার জন্য অক্টোবর মাসের শেষ থেকেই সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে হবে।
এনরোলমেন্ট শুরু হলেই প্রয়োজনীয় নথিপত্র যেমন, পূর্ববর্তী পরীক্ষার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং বৈধ পরিচয়পত্র ইত্যাদি জেরক্স কপি ও নির্ধারিত ফি সমেত স্কুলে গিয়ে এনরোলমেন্ট ফর্ম ফিলাপ করতে হবে।
SOURCE-EXB
©kamaleshforeducation.in(2023)

