মাধ্যমিক ২০২৭ এর জন্য রেজিস্ট্রেশনের শেষ সুযোগ দিল পর্ষদ, কতদিন চলবে?

 

পশ্চিমবঙ্গের ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। এদিকে অনেক পরীক্ষার্থী এখনো রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর মিলেছে। তাদেরকে এবার মাধ্যমিক ২০২৭ এর জন্য রেজিস্ট্রেশনের শেষ সুযোগ দিল পর্ষদ। নিয়ম অনুযায়ী নবম শ্রেণীতে পড়াকালীনই ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যায়। কিন্তু ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে অনেকেরই রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। তাদের প্রয়োজনীয় নথি এবং ফি সমেত নির্দিষ্ট সময়সীমার মধ্যে সকলকে বাধ্যতামূলকভাবে অফলাইনে আবেদন জমা করতে বলা হয়েছে।

মাধ্যমিক ২০২৭ এর জন্য রেজিস্ট্রেশনের শেষ সুযোগ দিল পর্ষদ

বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখে মাধ্যমিক ২০২৭ এর রেজিস্ট্রেশন করার জন্য নোটিশ জারি হয়েছিল। বিদ্যালয় গুলিকে তাদের ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন করানোর জন্য একটানা ৪৮ দিনের জন্য সুযোগ দেওয়া হয়েছিল। এরপর ১ সেপ্টেম্বর তারিখে অতিরিক্ত ৬ দিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু তখনো অনেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি বলে এবছর ফেব্রুয়ারির ২৪ তারিখে ফের রেজিস্ট্রেশনের জন্য ১১ দিনের সুযোগ দেওয়া হয়েছিল। তবে এখনো কিছু পরীক্ষার্থী বাদ পড়ে যাওয়ায় এবার অন্তিম সুযোগ দিল পর্ষদ।

কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে? কতদিন চলবে? দেখে নিন।

আবেদন জমা করার প্রক্রিয়া

যেসব বিদ্যালয়ের পড়ুয়ারা এখনও রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছে, তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে সরাসরি অফলাইনে আবেদন জানাতে হবে।

  • বিদ্যালয়ের নিজস্ব অফিশিয়াল লেটারহেডে প্রধান শিক্ষক/ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আবেদনপত্র লিখতে হবে।

  • পূর্ববর্তী নির্দিষ্ট সময়সীমার মধ্যে কেন অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করা সম্ভব হয়নি, তার সুনির্দিষ্ট ও যথাযথ কারণ আবেদনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • এরপর আবেদনপত্র ও সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের কপি করে সেলফ অ্যাটেস্টেড জেরক্স সরাসরি গিয়ে জমা দিতে হবে।

আবেদনের সাথে কী কী নথিপত্র জমা দিতে হবে?

  • পড়ুয়ার অ্যাডমিশন রেজিস্টারের জেরক্স কপি।

  • ট্রান্সফার সার্টিফিকেটের জেরক্স।

  • জন্ম প্রমাণপত্র।

  • সংশ্লিষ্ট পড়ুয়ার নবম ও দশম শ্রেণির অ্যাটেনডেন্স রেজিস্টার।

  • সামেটিভ রেজাল্ট বুকের জেরক্স কপি।

কত তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে?

মাধ্যমিক ২০২৭ এর রেজিস্ট্রেশনের জন্য ২০ আগস্ট ২০২৬ থেকে আবেদন শুরু হচ্ছে। আগামী ৩ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত আবেদন জমা করার সুযোগ রয়েছে।

SOURCE-EXB

 ©kamaleshforeducation.in(2023)

 

 

error: Content is protected !!
Scroll to Top