


Scholarship Rule:
একাধিক স্কলারশিপ আবেদন করতে পারবে ছাত্র-ছাত্রীরা! NSP নতুন নিয়ম দেখে নিন
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিনের পুরোনো নিয়ম “One Student – One Scholarship” (এক ছাত্র – এক স্কলারশিপ)পরিবর্তন করে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হতে চলেছে “One Student – Multiple Scholarships” (এক ছাত্র – একাধিক স্কলারশিপ)নীতি।
একনজরে »
1 One Student – Multiple Scholarships: এক ছাত্র – একাধিক স্কলারশিপ
2 স্কলারশিপের দুই প্রধান বিভাগ ও আবেদনের নিয়মাবলী
2.1 মেধাভিত্তিক স্কলারশিপ (Merit-based Scholarships)
2.2 কল্যাণমূলক স্কলারশিপ (Welfare-based Scholarships)
3 Private/NGO Scholarship: প্রাইভেট স্কলারশিপ এর ক্ষেত্রে নিয়ম
4 ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP)-এর কারিগরি পরিবর্তনসমূহ

One Student – Multiple Scholarships:
এক ছাত্র – একাধিক স্কলারশিপ
পূর্বে কোনো শিক্ষার্থী একটি সরকারি স্কলারশিপের টাকা পেলে অন্য কোনো সরকারি স্কলারশিপে আবেদন করার সুযোগ পেত না। তবে নতুন নোটিশ অনুযায়ী, এখন যোগ্য ছাত্রছাত্রীরা একাধিক স্কলারশিপের সুযোগ সুবিধা একসঙ্গে গ্রহণ করতে পারবে।
আগে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP)-এ ‘De-duplication’ ফিল্টার চালু থাকায় দেখা যেত অনেক শিক্ষার্থী যোগ্য হওয়া সত্ত্বেও কেবল একটি স্কলারশিপ বেছে নিতে পারত। কিন্তু ভারত সরকারের ক্যাবিনেট সচিবালয় ও শিক্ষা মন্ত্রকের পর্যালোচনায় দেখা গেছে যে, একটি আর্থিক সহায়তা বা কল্যাণমূলক স্কলারশিপ পাওয়ার কারণে কোনো মেধাবী ছাত্রছাত্রীকে তাঁর যোগ্যতার মেধাভিত্তিক স্কলারশিপ থেকে বঞ্চিত করা যুক্তিযুক্ত নয়। সেই কারণেই নীতিগত সামঞ্জস্য এনে এই নতুন ফ্রেমওয়ার্ক চালু করা হয়েছে।
স্কলারশিপের দুই প্রধান বিভাগ ও আবেদনের নিয়মাবলী
অফিশিয়াল নোটিশ অনুযায়ী সরকারি স্কলারশিপগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে, প্রথমত মেধাভিত্তিক স্কলারশিপ এবং দ্বিতীয়ত কল্যাণমূলক স্কলারশিপ। আর এই স্কলারশিপের দুটি ভাগের ভিত্তিতেই স্কলারশিপে আবেদন করার গুরুত্বপূর্ণ নিয়ম জারি করা হয়েছে।

মেধাভিত্তিক স্কলারশিপ
(Merit-based Scholarships)
যে স্কলারশিপগুলি ধর্ম, জাতি বা কাস্ট নির্বিশেষে শুধুমাত্র অ্যাকাডেমিক নম্বর, পরীক্ষার র্যাঙ্ক বা মেধার ভিত্তিতে দেওয়া হয়, সেই সমস্ত স্কলারশিপগুলোই হল মেধাভিত্তিক স্কলারশিপ নিচে এই স্কলারশিপের নামগুলি দেওয়া হলো-
-
ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ (NMMSS)
-
সেন্ট্রাল সেক্টর স্কিম ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস (PM-USP)
-
ইনস্পায়ার স্কলারশিপ (INSPIRE)
-
স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিঞ্চ স্কলারশিপ (SVMCM – রাজ্য স্তরের)
আবেদনের নিয়ম: একজন ছাত্র বা ছাত্রী পুরো শিক্ষাবর্ষে কেবলমাত্র একটিই মেধাভিত্তিক স্কলারশিপ গ্রহণ করতে পারবেন। উদাহরণস্বরূপ, কেউ যদি SVMCM আবেদন করেন, তবে ওই ছাত্র সেন্ট্রাল সেক্টর বা ইনস্পায়ার স্কলারশিপ নিতে পারবে না।
কল্যাণমূলক স্কলারশিপ
(Welfare-based Scholarships)
সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নির্দিষ্ট গোষ্ঠী (যেমন SC, ST, OBC, সংখ্যালঘু বা নির্দিষ্ট আয়সীমার পরিবার)-র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য এই জনকল্যাণমূলক স্কলারশিপ দেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের কয়েকটি জনকল্যাণমূলক স্কলারশিপ হল-
-
ওয়েসিস (OASIS) স্কলারশিপ (Pre-Matric & Post-Matric for SC/ST/OBC)
-
ঐক্যশ্রী (Aikyashree) সংখ্যালঘু স্কলারশিপ
-
এনএসপি-র অধীনে থাকা বিভিন্ন ক্যাটাগরি-ভিত্তিক স্কলারশিপ
আবেদনের নিয়ম: একজন শিক্ষার্থী একটি মেধাভিত্তিক স্কলারশিপ পাওয়ার পাশাপাশি তাঁর ক্যাটাগরি অনুযায়ী প্রযোজ্যএকাধিক কল্যাণমূলক স্কলারশিপের সুবিধা গ্রহণ করতে পারবে।

Private/NGO Scholarship:
প্রাইভেট স্কলারশিপ এর ক্ষেত্রে নিয়ম
সরকারি বিভিন্ন স্কলারশিপের পাশাপাশি প্রাইভেট সংস্থা কোম্পানি CSR প্রোজেক্টের আন্ডারে বা বিভিন্ন NGO আর্থিকভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকে সেই স্কলারশিপ গুলোর ক্ষেত্রে কোন নিয়ম প্রযোজ্য হবে না, এক্ষেত্রে তারা একাধিক স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারে। এক্ষেত্রে আবেদন করলেই যে টাকা পাবে, সেরকমটা নেই – তবে কোন একটা প্রাইভেট স্কলারশিপ প্রোগ্রামে সিলেক্ট হয়ে গেলে, আর অন্যগুলোতে আবেদন না করাই ভালো।
ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP)-এর কারিগরি পরিবর্তনসমূহ
নতুন এই ব্যবস্থা মসৃণভাবে পরিচালনা করার জন্য পোর্টালে কিছু বিশেষ অ্যালগরিদম ও ফিচার যুক্ত করা হয়েছে:
-
একবারই মূল তথ্য প্রদান (Data Reuse): প্রথমবার আবেদনের সময় যে সাধারণ ও শিক্ষাগত তথ্য দেওয়া হবে, তা পরবর্তী সকল আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত ও ব্যবহৃত হবে।
-
ভুল সংশোধনের সুবিধা (Defects Handling): আবেদনপত্রে ভুল থাকলে শুধুমাত্র স্কলারশিপ-নির্দিষ্ট তথ্য সংশোধন করা যাবে। তবে মূল অ্যাকাডেমিক তথ্য সংশোধন করতে হলে সমস্ত আবেদন আগে প্রত্যাহার (Withdraw) করতে হবে।
-
L1 ইনস্টিটিউট ভেরিফিকেশন (INO Level): প্রথম আবেদনের ফি (Tuition Fee, Admission Fee) পরবর্তী আবেদনগুলিতে অটো-পপুলেট হয়ে যাবে।
-
L2 নোডাল অফিসার ভেরিফিকেশন & Red Flagging: একজন শিক্ষার্থীর সমস্ত আবেদনের তথ্য সব বিষয়ের নোডাল অফিসারদের কাছে দৃশ্যমান থাকবে। যদি সাধারণ বা অ্যাকাডেমিক তথ্যে কোনো অসঙ্গতি বা জালিয়াতি পাওয়া যায়, তবে উক্ত শিক্ষার্থীর সমস্ত আবেদন স্বয়ংক্রিয়ভাবে “Red Flag” ক্যাটাগরিতে চলে যাবে।
বিষয় |
বিবরণ |
|---|---|
ন্যাশনাল স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইট |
https://scholarships.gov.in/ |
“One Student – Multiple Scholarships” সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি |
Download Notice↓ |
সমস্ত সরকারি ও বেসরকারি স্কলারশিপে নতুন শিক্ষাবর্ষে আবেদন প্রক্রিয়া কিছু কিছু স্কলারশিপ এর ক্ষেত্রে অলরেডি শুরু হয়ে গিয়েছেআবার কিছু কিছু স্কলারশিপে আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে এই জন্য অবশ্যই এখান থেকে সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক করে রাখতে হবে। মেধাভিত্তিক স্কলারশিপের ক্ষেত্রে তোমার জন্য সবচেয়ে বেশি সুবিধা প্রদানকারী যেকোনো একটিকেই বেছে নিতেে হবে।
SOURCE-EDT
©kamaleshforeducation.in(2023)


