


উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আবার জেনারেল ট্র্যান্সফার শুরু হতে চলেছে। আসুন দেখি এই ট্রান্সফার এর ক্ষেত্রে নিয়মকানুনগুলি ঠিক কেমন হতে চলেছে। ইতিপূর্বে উৎসশ্রীর নিয়ম কানুন নিয়ে প্রথম পর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে । তবে বলে রাখি এটা লিখলাম বর্তমানে ইন ফোর্স Rules গুলির আলোকে। ভবিষ্যতে কিছু চেঞ্জ হয় কি না সেদিকেও চোখ রাখতে হবে আমাদের।
উৎসশ্রী নিয়ে আজ দ্বিতীয় পর্ব। অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অনেক ভুল ধারণা দূর হবে।

বিস্তারিত জানতে নীচের পোষ্টটি পড়ুন ।
——————————————————
——————————————————-
১)ভুল ধারণা : – ১০ শতাংশের হিসাব হবে টোটাল Sanctioned পোস্টের উপরে।
সঠিক তথ্য : ১০ শতাংশের হিসাব হবে বর্তমানে কর্মরত টিচারদের সংখ্যার উপর।
২) ভুল ধারণা : – ১০ শতাংশের হিসাব হবে আসন্ন মানে। অর্থাৎ .৫ বা তার উপরে হলে পরবর্তী পূর্ণ সংখ্যায় ট্রান্সফার পাবে। আর.৫ এর কম হলে পূর্ববর্তী পূর্ণ সংখ্যায় ট্রান্সফার পাবে। উদাহরণস্বরূপ যদি মোট টিচার থাকে ১৮ জন তাহলে তার দশ শতাংশ হয় ১.৮। সুতরাং সে ক্ষেত্রে ট্রান্সফার পাবে ২ জন। আর যদি ১১ জন টিচার কর্মরত থাকেন তাহলে বদলি হবেন একজন।
সঠিক তথ্য: – দশ শতাংশের হিসাবে ভগ্নাংশ এলে সর্বদাই পরের পূর্ণ সংখ্যায় ট্রান্সফার পাবেন। অর্থাৎ মোট টিচার সংখ্যা ১১ হোক বা ১৯ ট্রান্সফার পাবে ২ জন টিচার।
৩) ভুল ধারণা : – বয়সগত সিনিয়রিটির ভিত্তিতে ১০ শতাংশের হিসাব হবে। অর্থাৎ যাঁর বয়স বেশি তিনি আগে সুযোগ পাবেন।
সঠিক তথ্য:- শুধু বয়স নয়। চাকরির অভিজ্ঞতা, দূরত্ব, বয়স ইত্যাদি বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে প্রস্তুত করা স্কোরের ভিত্তিতে ১০ শতাংশকে বেছে নেওয়া হবে। এই স্কোরিং প্রসেস নিয়ে আমি আগের পোষ্টে লিখেছি। দেখতে পারেন।
৪) ভুল ধারণা : – ১০ শতাংশের আওতায় সব আবেদনকারীই পড়বেন।
সঠিক তথ্য: – না, সব আবেদনকারী এই ক্যাটাগরিতে পড়বেন না। বিশেষ ক্যাটেগরিতে যাঁরা আছেন তাঁরা দশ শতাংশের রেস্ট্রিকশনে পড়বেন না।একজন আবেদনকারী টিচার এই ক্যাটাগরিতে পড়বেন যদি এমন হয় যে –
i) কয়েকটি নির্দিষ্ট রোগে ভুগছেন আবেদনকারী নিজে/ আবেদনকারীর স্ত্রী বা স্বামী/ আবেদনকারীর সন্তান।
ii) মহিলা আবেদনকারী স্বামীর মৃত্যু অথবা বিবাহ বিচ্ছেদজনিত পরিস্থিতির দরুন সমস্যার মধ্যে রয়েছেন।
iii) আবেদনকারীর বয়স ৫৭ থেকে ৫৯ বছরের মধ্যে।
iv) আবেদনকারী নিজে একজন 40 শতাংশের বেশি শারীরিক প্রতিবন্ধী যাঁর যথাযথ প্রতিবন্ধী সার্টিফিকেট আছে।
এই ধরনের আবেদনকারীদের ক্ষেত্রে ১০ শতাংশের রেস্ট্রিকশন কার্যকর হবে না। যদি স্কুলের টিচার সংখ্যা শূন্যও হয়ে যায় তাহলেও এঁরা ট্রান্সফার পাবেন।
৫) ভুল ধারণা :- বিশেষ ক্যাটাগরি ছাড়া যে সমস্ত আবেদনকারী আছেন (On Other Grounds) তাঁদের ক্ষেত্রে ১০% এর হিসাব করার সময় বিশেষ ক্যাটাগরিতে যাঁরা ইতিমধ্যে ট্র্যান্সফার পেয়ে গেছেন তাঁদের বাদ দিয়ে হিসাব হবে।
সঠিক ধারণা : – ধারণাটি ঠিক নয়। এটা সত্য যে বিশেষ ক্যাটাগরির আবেদনকারীদের আবেদন বিচার করার সময় ১০% এর হিসাবের দরকার নেই কারন তাঁদের ক্ষেত্রে ১০% এর কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু যদি বিশেষ ক্যাটাগরির কেউ আগে ট্রান্সফার পেয়ে যায় এবং পরবর্তী সময়ে “Any Other Ground” এ অন্য কেউ বদলির জন্য আবেদন করেন তাঁর ক্ষেত্রে ১০% হিসাব করার সময় কিন্তু ওই বিশেষ ক্যাটাগরির টিচারদের ট্র্যান্সফারগুলো ধরেই ১০% করতে হবে। এক্ষেত্রে এমন হবে না যে ওই বিশেষ ক্যাটাগরির টিচারের ট্র্যান্সফারগুলিকে হিসাবের বাইরে রেখে বাকিদের নিয়ে ১০% এর ট্রান্সফার এর হিসাব হবে। এক্ষেত্রে সমস্ত ধরনের ট্রান্সফার ধরেই ১০%, ট্রান্সফার এর হিসাব হবে।
৬) ভুল ধারণা – নিজের , Spouse এর, সন্তানদের, পিতা মাতার বা অন্য কোনো নিকট আত্মীয়ের যে কোনো জটিল রোগে ভোগার কারনে বিশেষ গ্রাউন্ডে ট্রান্সফার এর আবেদন করা যায়।
সঠিক তথ্য – সমস্ত আত্মীয় স্বজনদের অসুস্থতার জন্য নয়। সমস্ত জটিল রোগের জন্যও নয়। কেবলমাত্র নিজের , স্বামী/স্ত্রীর, সন্তানদের অসুস্থতার জন্য বিশেষ গ্রাউন্ডে বা মেডিক্যাল গ্রাউন্ডে আবেদন করা যায়। কয়েকটি নির্দিষ্ট রোগের জন্য এই গ্রাউন্ডে আবেগন করা যায়। সেই রোগগুলি হলো ক্যান্সার, থ্যালাসেমিয়া, মারাত্মক হার্টের রোগ, কিডনি ফেলিওর, অঙ্গ প্রতিস্থাপন ও সিরিয়াস গাইনেকোলজিকাল ডিসঅর্ডার।
৭) ভুল ধারণা – মোট টিচারের দশ শতাংশের মধ্যে থাকলেই একজন টিচার ট্রান্সফার পাওয়ার যোগ্য হবেন।
সঠিক তথ্য – শুধু দশ শতাংশের হিসাবে পাস করলেই একজন Any Other Ground এর টিচার ট্রান্সফার পাওয়ার যোগ্য হবেন না। দেখতে হবে তিনি চলে যাওয়ার আগে বা পরে যে স্কুল থেকে তিনি যাচ্ছেন সেই স্কুলের স্টুডেন্ট টিচার রেশিও RTE Act, 2009 ও অন্যান্য Govt Order অনুযায়ী নির্ধারিত মানের নীচে চলে যাচ্ছে কি না। যদি তাই হয় তাহলে আবেদনকারী টিচার দশ শতাংশের মধ্যে পড়লেও ট্রান্সফার পাবেন না। এই স্টুডেন্ট টিচার রেশিও নির্ণয় করার পদ্ধতি নিয়ে পরে একটা পোস্ট করবো।
৮) ভুল ধারণা – বিশেষ ক্যাটাগরির টিচারদের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। তাঁরা আবেদন করলেই ট্রান্সফার পেয়ে যাবেন।
সঠিক তথ্য – বিশেষ ক্যাটাগরির টিচারদের জন্যও সব ক্ষেত্রে ছাড় নেই। নিম্নলিখিত শর্তগুলির ক্ষেত্রে তাঁদের ছাড় নেই –
i) তাঁদের ক্ষেত্রেও নতুন স্কুল ও আগের স্কুলের মধ্যে দূরত্ব 25 কিমি হতে হবে।
ii) একবার ট্রান্সফার পেয়েও জয়েন না করলে সাত বছরের মধ্যে আর ট্রান্সফার এর আবেদন করতে পারবেন না।
iii) Service Confirmation হতেই হবে।
iv) তাঁদেরও টোটাল পাঁচ বছর চাকরি হতেই হবে। তবে Other Grounds এর আবেদনকারীদের সঙ্গে এনাদের এক্ষেত্রে একটা ছোট্ট একটা তফাৎ আছে। Other Ground এর টিচারদের যেখানে বর্তমান স্কুলে বর্তমান পোস্টে চাকরি পাঁচ বছর চাকরি হতেই হবে সেখানে বিশেষ গ্রাউন্ডের আবেদনকারীদের পাঁচ বছরের চাকরি শুধু বর্তমান স্কুলের চাকরি ধরেই নয় আগের কোনো স্কুলে চাকরি করে থাকলে সেটাকেও হিসাবের মধ্যে ধরে টোটাল পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেই এনারা ট্রান্সফারের আবেদন করার যোগ্য হবেন।
v) আবেদনকারীর বয়স ৫৯ বছরের বেশি হওয়া চলবে না।
vi) আবেদনকারীর বিরুদ্ধে কোনো কোর্ট কেস চলছে বা ডিপার্টমেন্টাল প্রসিডিংস চলছে বা আবেদনকারী সাসপেন্ড হয়ে আছেন এমন হওয়া চলবে না।
৯) ভুল ধারণা – ডিসটেন্স সার্টিফিকেট কোনো Govt Officer এর থেকে নিতে হবে।
সঠিক তথ্য – গুগল ম্যাপের প্রিন্টেড কপি জমা করলেই হবে। কোনো Govt Officer এর সার্টিফিকেটের প্রয়োজন নেই।
১০) ভুল ধারণা – পোর্টালে শুধু বাড়ি থেকে বর্তমান স্কুলের দূরত্ব দেখিয়ে Google Map এর কপি আপলোড করলেই হবে।
সঠিক ধারণা –
i) তিনটি দূরত্বের গুগল ম্যাপের কপি আপলোড করবেন — বর্তমান স্কুল থেকে যে স্কুলে যেতে চান সেই স্কুলের দূরত্বের প্রমাণ, বাড়ি(সার্ভিস বুকে লেখা ঠিকানা অনুযায়ী) থেকে বর্তমান স্কুলের দূরত্বের প্রমাণ , যদি Spouse কর্মরত থাকেন তাহলে আপনার স্কুল ও স্পাউজ এর কর্মস্থলের দূরত্বের প্রমাণ।
ii) দশ বছরের নীচে বাচ্চা থাকলে তার বার্থ সার্টিফিকেট।
iii) প্রতিবন্ধী হলে বা মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার চাইলে মেডিকেল সার্টিফিকেট বা প্রতিবন্ধী সার্টিফিকেট।
iv) নিজের জন্ম তারিখের প্রমাণ।
১১) ভুল ধারণা – স্কুলে অ্যাডমিনিস্ট্রেটর থাকলেও BMOH এর সার্টিফিকেট লাগবে।
সঠিক তথ্য – এমসি না থাকলে লাগবে না। নিজের মেডিকেল সার্টিফিকেট ও মেডিকেল ডকুমেন্টস আপলোড করুন। সেটা যে কোনো হাসপাতাল বা রেজিস্টার্ড ডাক্তারের হতে পারে।
১২) ভুল ধারণা – ক্লার্ক বা গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে ১০% এর হিসাব হবে তাঁদের মধ্যে থেকে।
সঠিক তথ্য – না , ক্লার্ক গ্রুপ ডি বা অন্য কোনো নন টিচিং স্টাফের ক্ষেত্রে ১০% এর কোনো রেস্ট্রিকশন নেই।
১৩) ভুল ধারণা – হেডমাস্টার বা হেডমিস্ট্রেস সিঙ্গেল পোস্ট। তাই তিনি ট্র্যান্সফার পাবেন না ।
সঠিক তথ্য – এটা ঠিকই যে হেডমাস্টার একটি সিঙ্গেল ক্যাডার পোস্ট। কিন্তু মনে রাখুন হেডমাস্টার কোনো সাবজেক্টের বা সাবজেক্ট গ্রুপের টিচার নন। একেবারে পরিষ্কার Govt Order রয়েছে যে হেডমাস্টার কোনো সাবজেক্ট বা গ্রুপের মধ্যে পড়বেন না। তিনি নিজেই একটা গ্রুপ। সুতরাং তাঁর যেহেতু কোনো সাবজেক্টই নেই তাই তাঁর ক্ষেত্রে সিঙ্গেল সাবজেক্ট টিচার হওয়ার কোনও প্রশ্নই ওঠে না। সুতরাং সিঙ্গেল সাবজেক্ট টিচারের নিয়মে তাঁর ট্রান্সফার আটকানো যাবে না।
১৪) ভুল ধারণা/ সঠিক ধারণা – হেডমাস্টারের ট্রান্সফারের ক্ষেত্রে ১০ শতাংশ নিয়মের বালাই নেই।
সঠিক তথ্য – ট্রান্সফার Rules এ বলা হয়েছে হেডমাস্টারও একজন টিচার। এটা থেকে বলতে পারি হেডমাস্টারের ট্রান্সফারের ক্ষেত্রেও AT দের সংখ্যা ধরেই তাঁর ট্রান্সফার পাওয়ার দশ শতাংশের হিসাব হবে। আবার AT দের ট্রান্সফারের ক্ষেত্রেও হেডমাস্টারকে ধরেই দশ শতাংশের হিসাব হবে। এখানে উল্লেখ্য যে পিউপিল টিচার রেশিও নির্ধারণের ক্ষেত্রে কিন্তু RTE Act অনুসারে হেডমাস্টারকে বাদ রেখে বাকি টিচারদের ধরে হিসাবটা করতে হবে। পোর্টালে দেখবেন সেটাই করেছে। তবু এই ব্যাপারটা নিয়ে আমার একটু হলেও ধোঁয়াশা আছে। পোর্টাল খুললে বা এই ব্যাপারে কোনো Clarification এলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে।
১৫) ভুল ধারণা – Any Other Ground এ সিঙ্গেল সাবজেক্ট টিচারদের আবেদন স্কুলের HOI প্রত্যাখ্যান করতে পারেন।
সঠিক তথ্য – না এই রকম আবেদন অনলাইনে এলেই HOI সেটা ব্যাক করতে পারবেন না। তিনি সেটা ফরওয়ার্ড বা ব্যাক কিছুই করবেন না। বিষয়টা লিখিতভাবে হার্ডকপিতে ডি আই কে জানাবেন। ডি আই যদি লোকাল arrangement করে তাঁর জায়গায় ওই স্কুলে টিচার পাঠানোর ব্যবস্থা করতে পারেন তবেই HOI সেটা ফরোয়ার্ড করবেন। নাহলে ওটা পড়েই থাকবে। এখানে উল্লেখ্য সাধারণত লোকাল arrangement করে ট্রান্সফার পাওয়া খুব কঠিন।
১৬) ভুল ধারণা – NOC প্রথমেই নিয়ে নিতে হবে। তারপর উৎসশ্রীতে আবেদন করতে হবে।
সঠিক তথ্য – ক্যান্ডিডেট প্রথমে উৎসশ্রী পোর্টালে আবেদন করবেন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সেটা HOI কে ফরোয়ার্ড করবেন। HOI সেটা খতিয়ে দেখে যদি দেখেন এই ট্র্যান্সফার দেওয়া যাবে তাহলে অ্যাডমিনিস্ট্রেটরকে ব্যাপারটি জানাবেন। NOC দেওয়ার প্রপোজাল দেবেন। অ্যাডমিনিস্ট্রেটর সেই প্রপোজালকে যুক্তিযুক্ত মনে করলে একটি অর্ডার জারি করে NOC ইস্যু করবেন। HOI তখন সেই NOC উৎসশ্রী পোর্টালে আপলোড করে দেবেন এবং আবেদনটি DI কে ফরোয়ার্ড করে দেবেন। সুতরাং ক্যান্ডিডেট এর NOC নিয়ে খুব বেশি মাথা ব্যথার দরকার নেই। –
SOURCE-SMR

©kamaleshforeducation.in(2023)
Related