Utsoshree Portalএর মাধ্যমে ট্রান্সফার পাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টহলো No Objection Certificate।সেটা কেমন হতে পারে তার একটা মডেল দেওয়া হল। এই সার্টিফিকেটের ফার্স্ট প্যারাতে Rule 4a/4b/4c/4d/4e বলে কতকগুলি ধারার কথা আছে। এগুলি হচ্ছে ট্রান্সফার দেওয়া হয় যে যে গ্রাউন্ডে তার বর্ণনা। যে ক্যান্ডিডেট এর ক্ষেত্রে যেটা প্রযোজ্য তিনি সেটা লিখবেন।
i) যদি ক্যান্ডিডেট নিজের বা Spouse এর বা সন্তানদের নির্দিষ্ট রোগগুলির কারন দেখিয়ে ট্রান্সফারের জন্য আবেদন করেন তাহলে তাঁর NOC তে লিখতে হবে Rule 4(a)।
ii) যদি ক্যান্ডিডেট প্রতিবন্ধী হওয়ার কারনে আবেদন করে তাহলে লিখতে হবে Rule 4(b)।
iii ) যদি ক্যান্ডিডেট মহিলা হন এবং স্বামীর মৃত্যু বা বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত কারণ দেখিয়ে আবেদন করেন তাহলে লিখতে হবে Rule 4(c)।
iv) যদি ক্যান্ডিডেট এর বয়স 57 বছর থেকে 59 বছরের মধ্যে হয় এবং তিনি নিজের হোম ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য আবেদন করেন তাহলে লিখতে হবে Rule 4(d)।
v ) আর উপরোক্ত কারনগুলি ছাড়া অন্য কোনো কারনে বদলির আবেদন করে থাকেন তাহলে লিখতে হবে 4(e)।