একাদশ শ্রেণি

প্রথম সেমিস্টার

রাষ্ট্রবিজ্ঞান

  ‘ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য’ প্রশ্ন উত্তর

Class 11 1st Semester

Political Science Chapter 6

MCQ Question Answer

Published on: 

 

একাদশ শ্রেণির (Class 11) প্রথম সেমিস্টারের (1st Sem) রাষ্ট্রবিজ্ঞানের (Political Science) ষষ্ঠ অধ্যায় ‘ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য’ (Salient Features of the Indian Constitution)-এর মধ্যে ভারতীয় সংবিধানের উৎস, প্রস্তাবনা (Preamble), সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় প্রকৃতির মিশ্রণ, মৌলিক অধিকার ও কর্তব্য, নির্দেশমূলক নীতি, সংসদীয় শাসনব্যবস্থা এবং একনাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)   শেয়ার করা  

 

বোর্ড: বিষয়বস্তু

 

1একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় ‘ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য’ প্রশ্ন উত্তর | WB Class 11 1st Semester Political Science Chapter 6 MCQ

1.1 ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর | Class 11 1st Semester Pol Science Chapter 6 One Liner

1.2 একাদশ প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | Class 11 1st Semester Political Science Chapter 6 MCQ

1.3 ক্লাস ১১ সেমিস্টার ১ রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় শূন্যস্থান পূরণ (Class 11 Sem 1 PolScience Chapter 6 Fill in the Blanks Type MCQ)

1.4 একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় ৬ সত্য-মিথ্যা যাচাই | Class 11 Semester 1 Political Science 6th Chapter True False MCQ

1.5 ক্লাস ১১ প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় ৬ বিবৃতি-ব্যাখ্যা | Class 11 Semester 1 Political Science 6th Chapter Assertion Reason MCQ

1.6 ক্লাস ১১ প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় স্তম্ভ মেলানো | Class 11 Sem 1 Political Science Chapter 6 Column Matching MCQ

 

একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার

রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়

‘ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য’ প্রশ্ন উত্তর 

WB Class 11 1st Semester

Political Science Chapter 6 MCQ

এই পোস্ট এর মধ্যে ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য অধ্যায় থেকেসব ধরনের প্রশ্ন উত্তর  শেয়ার করা হল। Class 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।

ক্লাস 11 প্রথম সেমিস্টার

রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়

এককথায় প্রশ্ন উত্তর 

Class 11 1st Semester

Pol Science Chapter 6 One Liner

 

১. ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিতসংবিধান।
২. ভারতের মূল সংবিধানে ধারার সংখ্যা ছিল ৩৯৫টি
৩. বর্তমানে ভারতীয় সংবিধানে তফসিল বা শিডিউলের সংখ্যা১২টি
৪. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ১৯৪৯ সালের ২৬ নভেম্বর
৫. ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার তারিখ হলো ১৯৫০ সালের ২৬ জানুয়ারি

৬. ভারতের সংবিধানকে ‘আইনজীবীদের স্বর্গরাজ্য’ বলেছেন  আইভর জেনিংস
৭. ১৯৭৬ সালের ৪২তম সংশোধনীতে প্রস্তাবনায় যুক্ত হওয়া শব্দ দুটি হলো সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ
৮. ভারতের শাসনব্যবস্থার ধরন হলো সংসদীয় বা পার্লামেন্টারি
৯. ভারতের প্রকৃত শাসক বা শাসনবিভাগের প্রধান হলেন প্রধানমন্ত্রী
১০. ভারতীয় সংবিধানের ৩৬৮ নম্বর ধারায় বর্ণিত আছে সংশোধন পদ্ধতি

১১. ভারতের রাষ্ট্রকাঠামোকে ‘আধা-যুক্তরাষ্ট্রীয়’ (Quasi-federal) বলেছেন কে. সি. হোয়্যার
১২. এক-নাগরিকত্বের (Single Citizenship) ধারণাটি নেওয়া হয়েছে  ব্রিটিশ সংবিধান থেকে
১৩. মৌলিক অধিকারের ধারণাটি গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে
১৪. বর্তমানে ভারতীয় নাগরিকরা ভোগ করেন ৬টি মৌলিক অধিকার।
১৫. ১৯৭৮ সালে ৪৪তম সংশোধনীতে বাদ দেওয়া হয় সম্পত্তির অধিকারকে

১৬. মৌলিক কর্তব্যসমূহ যুক্ত হয়েছে ৪২তম সংশোধনীর মাধ্যমে।
১৭. রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি (DPSP) গ্রহণ করা হয়েছে  আয়ারল্যান্ডের সংবিধান থেকে
১৮. সুপ্রিম কোর্টকে বলা হয় ভারতীয় সংবিধানের অভিভাবক ও রক্ষাকর্তা
১৯. ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছিল ৬১তম সংশোধনীর মাধ্যমে।
২০. দলত্যাগ বিরোধী আইন যুক্ত হয়েছে ৫২তম সংশোধনীর  মাধ্যমে।

২১. ভারতীয় সংবিধানের স্থপতি হিসেবে পরিচিত ড. বি. আর. আম্বেদকর
২২. গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন ড. রাজেন্দ্র প্রসাদ
২৩. সংবিধানের ১৪ নম্বর ধারায় বর্ণিত আছে সাম্যের অধিকার
২৪. অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে সংবিধানের ১১০ নম্বর ধারায়
২৫. পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের একাদশ তফসিলে আছে।

একাদশ প্রথম সেমিস্টার

রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর 

Class 11 1st Semester

Political Science Chapter 6 MCQ

 

১. বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান হলো-
(a) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান
(b) ব্রিটেনের সংবিধান
(c) ভারতের সংবিধান
(d) সুইজারল্যান্ডের সংবিধান
উত্তর: (c) ভারতের সংবিধান

২. ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল কবে?
(a) 15 August 1947
(b) 26 November 1949
(c) 26 January 1950
(d) 14 August 1947
উত্তর: (b) 26 November 1949

৩. বর্তমানে ভারতীয় সংবিধানে তফসিল বা শিডিউলের সংখ্যা হলো-
(a) ৮টি
(b) ১০টি
(c) ১২টি
(d) ১৫টি
উত্তর: (c) 12টি

৪. ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় কোন শব্দটি যুক্ত হয়েছে?
(a) গণতান্ত্রিক
(b) প্রজাতন্ত্র
(c) সমাজতান্ত্রিক
(d) সার্বভৌম
উত্তর: (c) সমাজতান্ত্রিক

৫. ভারতীয় শাসনব্যবস্থা কোন দেশের অনুকরণে সংসদীয় রূপ পরিগ্রহ করেছে?
(a) মার্কিন যুক্তরাষ্ট্র
(b) সোভিয়েত ইউনিয়ন
(c) ব্রিটেন
(d) কানাডা
উত্তর: (c) ব্রিটেন

৬. ভারতের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের-
(a) প্রকৃত শাসক
(b) নামসর্বস্ব বা নিয়মতান্ত্রিক শাসক
(c) প্রধান বিচারপতি
(d) আইনসভার অধ্যক্ষ
উত্তর: (b) নামসর্বস্ব বা নিয়মতান্ত্রিক শাসক

৭. ভারতীয় সংবিধানকে ‘আধা-যুক্তরাষ্ট্রীয়’ (Quasi-federal) কে বলেছেন?
(a) আইভর জেনিংস
(b) এ. ভি. ডাইসি
(c) কে. সি. হুইয়ার
(d) দুর্গদাস বসু
উত্তর: (c) কে. সি. হুইয়ার

৮. বর্তমানে ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারের সংখ্যা কয়টি?
(a) 7টি
(b) 6টি
(c) 10টি
(d) 11টি
উত্তর: (b) 6টি

৯. নির্দেশমূলক নীতি (DPSP) কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
(a) অস্ট্রেলিয়া
(b) আয়ারল্যান্ড
(c) কানাডা
(d) দক্ষিণ আফ্রিকা
উত্তর: (b) আয়ারল্যান্ড

১০. বর্তমানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হলো-
(a) 10টি
(b) 11টি
(c) 12টি
(d) 6টি
উত্তর: (b) 11টি

১১. ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন?
(a) প্রধানমন্ত্রী
(b) আইনমন্ত্রী
(c) রাষ্ট্রপতি
(d) উপ-রাষ্ট্রপতি
উত্তর: (c) রাষ্ট্রপতি

১২. দলত্যাগ বিরোধী আইন (Anti-Defection Law) কততম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়?
(a) 42তম
(b) 52তম
(c) 61তম
(d) 73তম
উত্তর: (b) 52তম

১৩. ভারতে ভোটাধিকার প্রয়োগের ন্যূনতম বয়স কত?
(a) 21 বছর
(b) 18 বছর
(c) 25 বছর
(d) 16 বছর
উত্তর: (b) 18 বছর

১৪. ভারতের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা কর্তা কে?
(a) সংসদ
(b) রাষ্ট্রপতি
(c) সুপ্রিম কোর্ট
(d) প্রধানমন্ত্রী
উত্তর: (c) সুপ্রিম কোর্ট

১৫. সংবিধানে বর্ণিত ‘আর্থিক জরুরি অবস্থা’ ভারতে এযাবৎ কতবার জারি করা হয়েছে?
(a) একবার
(b) দুবার
(c) তিনবার
(d) একবারও নয়
উত্তর: (d) একবারও নয়

১৬. ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত?
(a) 60 বছর
(b) 62 বছর
(c) 65 বছর
(d) 70 বছর
উত্তর: (c) 65 বছর

১৭. ভারতের লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত?
(a) 18 বছর
(b) 21 বছর
(c) 25 বছর
(d) 30 বছর
উত্তর: (c) 25 বছর

১৮. ভারতের কোনো অঙ্গরাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দিলে কত নম্বর ধারা জারি হয়?
(a) 352 নম্বর ধারা
(b) 356 নম্বর ধারা
(c) 360 নম্বর ধারা
(d) 368 নম্বর ধারা
উত্তর: (b) 356 নম্বর ধারা

১৯. ভারতের সংবিধানে কয়টি তালিকার মাধ্যমে ক্ষমতা বণ্টন করা হয়েছে?
(a) ২টি
(b) ৩টি
(c) ৪টি
(d) ৫টি
উত্তর: (b) ৩টি

২০. লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন কে আহ্বান করেন?
(a) প্রধানমন্ত্রী
(b) স্পিকার
(c) রাষ্ট্রপতি
(d) উপ-রাষ্ট্রপতি
উত্তর: (c) রাষ্ট্রপতি

২১. ভারতের উপ-রাষ্ট্রপতি পদাধিকার বলে কোন কক্ষের চেয়ারম্যান?
(a) লোকসভা
(b) রাজ্যসভা
(c) বিধানসভা
(d) বিধান পরিষদ
উত্তর: (b) রাজ্যসভা

২২. ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন?
(a) প্রধানমন্ত্রী
(b) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
(c) রাষ্ট্রপতি
(d) আইনমন্ত্রী
উত্তর: (c) রাষ্ট্রপতি

২৩. ‘বেগার শ্রম’ নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়?
(a) 23 নম্বর ধারায়
(b) 24 নম্বর ধারায়
(c) 25 নম্বর ধারায়
(d) 26 নম্বর ধারায়
উত্তর: (a) 23 নম্বর ধারায়

২৪. বর্তমানে সম্পত্তির অধিকার একটি-
(a) মৌলিক অধিকার
(b) আইনি অধিকার
(c) রাজনৈতিক অধিকার
(d) অর্থনৈতিক অধিকার
উত্তর: (b) আইনি অধিকার

২৫. ভারতের সংবিধান অনুযায়ী প্রতিরক্ষা ও রেল কোন তালিকার অন্তর্ভুক্ত?
(a) কেন্দ্রীয় তালিকা
(b) রাজ্য তালিকা
(c) যুগ্ম তালিকা
(d) অবশিষ্ট তালিকা
উত্তর: (a) কেন্দ্রীয় তালিকা

ক্লাস ১১ সেমিস্টার ১

রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়

শূন্যস্থান পূরণ

Class 11 Sem 1

PolScience Chapter 6

Fill in the Blanks Type MCQ

 

১. ভারতীয় সংবিধান হলো পৃথিবীর বৃহত্তম _____ সংবিধান।
(a) অলিখিত
(b) লিখিত
(c) মৌখিক
(d) সংক্ষিপ্ত
উত্তর: (b) লিখিত

২. ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতিসমূহ _____ থেকে গৃহীত হয়েছে।
(a) কানাডা
(b) ব্রিটেন
(c) আয়ারল্যান্ড
(d) অস্ট্রেলিয়া
উত্তর: (c) আয়ারল্যান্ড

৩. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যসমূহ _____ সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে।
(a) 42তম
(b) 44তম
(c) 52তম
(d) 73তম
উত্তর: (a) 42তম

৪. ভারতের সংবিধানে একক নাগরিকত্বের ধারণাটি _____ সংবিধান থেকে গৃহীত।
(a) মার্কিন
(b) ব্রিটিশ
(c) কানাডীয়
(d) আইরিশ
উত্তর: (b) ব্রিটিশ

৫. বর্তমানে ভারতের সংবিধানে _____ টি স্বীকৃত ভাষা রয়েছে।
(a) 18
(b) 20
(c) 22
(d) 24
উত্তর: (c) 22

৬. ভারতীয় সংবিধানের _____ নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে।
(a) 14
(b) 15
(c) 17
(d) 18
উত্তর: (c) 17

৭. ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিরা _____ বছর বয়সে অবসর গ্রহণ করেন।
(a) 60
(b) 62
(c) 65
(d) 70
উত্তর: (c) 65

৮. নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের _____ অংশে বর্ণিত আছে।
(a) তৃতীয়
(b) চতুর্থ
(c) পঞ্চম
(d) ষষ্ঠ
উত্তর: (b) চতুর্থ

৯. ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিরা _____ বছর বয়সে অবসর গ্রহণ করেন।
(a) 60
(b) 62
(c) 65
(d) 70
উত্তর: (c) 65

একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার

রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় ৬

সত্য-মিথ্যা যাচাই 

Class 11 Semester 1

Political Science 6th Chapter

True False MCQ

 

১০. সত্য না মিথ্যা নিরুপণ করো: ভারতীয় সংবিধান বিশ্বের ক্ষুদ্রতম লিখিত সংবিধান।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) কোনোটিই নয়
উত্তর: (b) মিথ্যা

১১. সত্য না মিথ্যা নিরুপণ করো: সংবিধানের ৪২তম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় ‘অখণ্ডতা’ শব্দটি যুক্ত করা হয়।
(a) সত্য
(b) মিথ্যা
(c) বিতর্কিত
(d) অপ্রাসঙ্গিক
উত্তর: (a) সত্য

১২. সত্য না মিথ্যা নিরুপণ করো: ভারতের বিচারবিভাগ আইনসভার নিয়ন্ত্রণাধীন।
(a) সত্য
(b) মিথ্যা
(c) জরুরি অবস্থায় সত্য
(d) কোনোটিই নয়
উত্তর: (b) মিথ্যা

১৩. সত্য না মিথ্যা নিরুপণ করো: নির্দেশমূলক নীতিগুলি লঙ্ঘিত হলে নাগরিকরা সুপ্রিম কোর্টে যেতে পারেন।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) কোনোটিই নয়
উত্তর: (b) মিথ্যা

১৪. সত্য না মিথ্যা নিরুপণ করো: ভারতীয় যুক্তরাষ্ট্রে রাজ্যগুলোর আলাদা কোনো সংবিধান বা নাগরিকত্ব নেই।
(a) সত্য
(b) মিথ্যা
(c) কাশ্মীর বাদে সবার ক্ষেত্রে সত্য
(d) বিতর্কিত
উত্তর: (a) সত্য

১৫. সত্য না মিথ্যা নিরুপণ করো: ভারতের রাষ্ট্রপতি সংসদের একটি অবিচ্ছেদ্য অংশ।
(a) সত্য
(b) মিথ্যা
(c) কেবল লোকসভার অংশ
(d) কেবল রাজ্যসভার অংশ
উত্তর: (a) সত্য

১৬. সত্য না মিথ্যা নিরুপণ করো: ভারতের সংবিধানে বর্ণিত অবশিষ্ট ক্ষমতা অঙ্গরাজ্যগুলো ভোগ করে।
(a) সত্য
(b) মিথ্যা
(c) যুগ্ম তালিকায় থাকে
(d) রাষ্ট্রপতি স্থির করেন
উত্তর: (b) মিথ্যা

ক্লাস ১১ প্রথম সেমিস্টার

রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় ৬

বিবৃতি-ব্যাখ্যা 

Class 11 Semester 1

Political Science 6th Chapter

Assertion Reason MCQ

 

১৭. Assertion (A): ভারত একটি সার্বভৌম রাষ্ট্র।
Reason (R): ভারতের সংবিধান অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় ক্ষেত্রেই নিয়ন্ত্রণমুক্ত।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) (A) সঠিক কিন্তু R ভুল।
(d) (A) ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

১৮. Assertion (A): ভারতের সংবিধান হলো পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান।
Reason (R): ভারতের শাসনব্যবস্থায় কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বণ্টনের বিস্তারিত বিবরণ এতে রয়েছে।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) (A) সঠিক কিন্তু R ভুল।
(d) (A) ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

১৯. Assertion (A): নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়।
Reason (R): নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের দেশ পরিচালনার জন্য মৌলিক এবং নৈতিক নির্দেশিকা।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) (A) সঠিক কিন্তু R ভুল।
(d) (A) ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।

২০. Assertion (A): ভারতীয় সংবিধানের কাঠামো আধা-যুক্তরাষ্ট্রীয়।
Reason (R): এখানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন থাকলেও কেন্দ্রের হাতেই অধিক ক্ষমতা ন্যস্ত।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) (A) সঠিক কিন্তু R ভুল।
(d) (A) ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

২১. Assertion (A): সম্পত্তির অধিকার বর্তমানে মৌলিক অধিকারের তালিকায় নেই।
Reason (R): 1978 সালের 44তম সংশোধনীর মাধ্যমে এটিকে বাদ দেওয়া হয়েছে।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) (A) সঠিক কিন্তু R ভুল।
(d) (A) ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

২২. Assertion (A): ভারতের রাষ্ট্রপতি লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন।
Reason (R): রাষ্ট্রপতি হলেন ভারতীয় সংসদের অবিচ্ছেদ্য অংশ।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) (A) সঠিক কিন্তু R ভুল।
(d) (A) ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (d) (A) ভুল কিন্তু R সঠিক।

২৩. Assertion (A): ভারতীয় নাগরিকত্বের প্রকৃতি হলো একক নাগরিকত্ব।
Reason (R): ভারতের প্রতিটি নাগরিক একই সাথে সমগ্র ভারতের নাগরিক এবং সংশ্লিষ্ট রাজ্যের নাগরিক।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) (A) সঠিক কিন্তু R ভুল।
(d) (A) ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (c) (A) সঠিক কিন্তু R ভুল।

২৪. Assertion (A): দলত্যাগ বিরোধী আইন দশম তফসিলে যুক্ত হয়েছে।
Reason (R): এটি রাজনৈতিক দুর্নীতি ও সংসদীয় ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষায় কার্যকর।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) (A) সঠিক কিন্তু R ভুল।
(d) (A) ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

২৫. Assertion (A): ভারতীয় সংবিধান নমনীয় ও অনমনীয়র সংমিশ্রণ।
Reason (R): সংবিধানের কিছু অংশ সাধারণ সংখ্যাধিক্যে এবং কিছু অংশ বিশেষ সংখ্যাধিক্যে সংশোধন করা যায়।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) (A) সঠিক কিন্তু R ভুল।
(d) (A) ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

ক্লাস ১১ প্রথম সেমিস্টার

রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়

স্তম্ভ মেলানো

Class 11 Sem 1

Political Science Chapter 6

Column Matching MCQ

 

২৬. নিচের স্তম্ভ দুটি মেলাও:

Column A

Column B

(i) মৌলিক অধিকার

(A) কানাডা

(ii) নির্দেশমূলক নীতি

(B) মার্কিন যুক্তরাষ্ট্র

(iii) যুক্তরাষ্ট্রীয় কাঠামো

(C) দক্ষিণ আফ্রিকা

(iv) সংশোধন পদ্ধতি

(D) আয়ারল্যান্ড

(a) i-B, ii-D, iii-A, iv-C
(b) i-A, ii-B, iii-C, iv-D
(c) i-D, ii-C, iii-B, iv-A
(d) i-B, ii-A, iii-D, iv-C
উত্তর: (a) i-B, ii-D, iii-A, iv-C

২৭. নিচের স্তম্ভ দুটি মেলাও:

Column A

Column B

(i) Part II

(A) মৌলিক অধিকার

(ii) Part III

(B) নির্দেশমূলক নীতি

(iii) Part IV

(C) মৌলিক কর্তব্য

(iv) Part IV-A

(D) নাগরিকত্ব

(a) i-D, ii-A, iii-B, iv-C
(b) i-A, ii-B, iii-C, iv-D
(c) i-B, ii-D, iii-A, iv-C
(d) i-D, ii-C, iii-B, iv-A
উত্তর: (a) i-D, ii-A, iii-B, iv-C

২৮. নিচের স্তম্ভ দুটি মেলাও:

Column A

Column B

(i) অর্থ কমিশন

(A) ধারা 76

(ii) নির্বাচন কমিশন

(B) ধারা 324

(iii) অ্যাটর্নি জেনারেল

(C) ধারা 280

(iv) ইউপিএসসি

(D) ধারা 315

(a) i-C, ii-B, iii-A, iv-D
(b) i-B, ii-C, iii-D, iv-A
(c) i-A, ii-D, iii-C, iv-B
(d) i-D, ii-A, iii-B, iv-C
উত্তর: (a) i-C, ii-B, iii-A, iv-D

২৯. নিচের স্তম্ভ দুটি মেলাও:

Column A

Column B

(i) সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ

(A) 61 তম সংশোধনী

(ii) ভোটাধিকারের বয়স 18

(B) 42তম সংশোধনী

(iii) দলত্যাগ বিরোধী আইন

(C) 86তম সংশোধনী

(iv) শিক্ষার অধিকার

(D) 52 তম সংশোধনী

(a) i-B, ii-A, iii-D, iv-C
(b) i-A, ii-B, iii-C, iv-D
(c) i-C, ii-D, iii-B, iv-A
(d) i-D, ii-C, iii-A, iv-B
উত্তর: (a) i-B, ii-A, iii-D, iv-C

৩০. নিচের স্তম্ভ দুটি মেলাও:

Column A

Column B

(i) Habeas Corpus

(A) আমরা আদেশ দিচ্ছি

(ii) Mandamus

(B) সশরীরে হাজির করা

(iii) Quo Warranto

(C) নথি তলব করা

(iv) Certiorari

(D) কোন অধিকারে

(a) i-B, ii-A, iii-D, iv-C
(b) i-A, ii-B, iii-C, iv-D
(c) i-D, ii-C, iii-B, iv-A
(d) i-C, ii-D, iii-A, iv-B
উত্তর: (a) i-B, ii-A, iii-D, iv-C

আজকের পোস্টে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় (ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি   পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।

    

 SOURCE-EDT

 ©kamaleshforeducation.in(2023)

 

error: Content is protected !!
Scroll to Top