



একাদশ শ্রেণি
প্রথম সেমিস্টার
রাষ্ট্রবিজ্ঞান
‘সংবিধান প্রণয়ন ও সংবিধান দর্শন’ প্রশ্ন উত্তর
Class 11 1st Semester
Political Science Chapter 5 MCQ
Question Answer
Published on:
একাদশ শ্রেণির (Class 11) প্রথম সেমিস্টারের (1st Sem) রাষ্ট্রবিজ্ঞানের (Political Science) পঞ্চম অধ্যায় ‘সংবিধান প্রণয়ন ও সংবিধান দর্শন’ (Constitution Making and Constitutional Philosophy)–এর মধ্যে ভারতের সংবিধান রচনার প্রেক্ষাপট, গণপরিষদের গঠন ও কার্যাবলি, খসড়া কমিটির ভূমিকা, প্রস্তাবনার তাৎপর্য এবং ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য ও দর্শন নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) শেয়ার করা হলো।
বোর্ড: বিষয়বস্তু
1 একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় ‘সংবিধান প্রণয়ন ও সংবিধান দর্শন’ প্রশ্ন উত্তর | WB Class 11 1st Semester Political Science Chapter 5 MCQ
1.1 ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর | Class 11 1st Semester Pol Science Chapter 5 One Liner
1.2 একাদশ প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | Class 11 1st Semester Political Science Chapter 5 MCQ
1.3 ক্লাস ১১ সেমিস্টার ১ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় শূন্যস্থান পূরণ (Class 11 Sem 1 PolScience Chapter 5 Fill in the Blanks Type MCQ)
1.4 ক্লাস ১১ প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় ৫ বিবৃতি-ব্যাখ্যা | Class 11 Semester 1 Political Science 5th Chapter Assertion Reason MCQ
1.5 একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ৫ অধ্যায় সত্য-মিথ্যা যাচাই | Class 11 Semester 1 Political Science 5th Chapter True False MCQ
1.6 ক্লাস ১১ প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় স্তম্ভ মেলানো | Class 11 Sem 1 Political Science Chapter 5 Column Matching MCQ
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার
রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়
‘সংবিধান প্রণয়ন ও সংবিধান দর্শন’ প্রশ্ন উত্তর
WB Class 11 1st Semester
Political Science Chapter 5 MCQ
এই পোস্ট এর মধ্যে সংবিধান প্রণয়ন ও সংবিধান দর্শন অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। Class 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।

ক্লাস 11 প্রথম সেমিস্টার
রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়
এককথায় প্রশ্ন উত্তর
Class 11 1st Semester
Pol Science Chapter 5
One Liner
১. রাষ্ট্রের মৌলিক আইন ও শাসন ব্যবস্থার মূল ভিত্তি হলো সংবিধান।
২. ভারতের সর্বোচ্চ আইন হিসেবে গণ্য করা হয় সংবিধানকে।
৩. ভারতীয় সংবিধানের রূপকার বা আর্কিটেক্ট বলা হয় ডঃ বি.আর. আম্বেদকরকে
৪. সর্বপ্রথম ভারতে গণপরিষদ গঠনের দাবি উত্থাপন করেছিলেন মানবেন্দ্রনাথ রায় (এম.এন. রায়)।
৫. ক্রিপস মিশন ভারতে এসেছিল গণপরিষদ গঠনের প্রস্তাব নিয়ে ১৯৪২ সালে।
৬. ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশন পরিকল্পনার ভিত্তিতে।
৭. গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল ৯ ডিসেম্বর, ১৯৪৬ সালে।
৮. গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন ডঃ সচ্চিদানন্দ সিনহা।
৯. ডঃ রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন ১১ ডিসেম্বর, ১৯৪৬ সালে।
১০. ভারতের জন্য একটি খসড়া সংবিধান তৈরির উদ্দেশ্যে ড্রাফটিং কমিটি গঠিত হয় ২৯ আগস্ট, ১৯৪৭ সালে।
১১. খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির মোট সদস্য সংখ্যা ছিল ৭ জন।
১২. ভারতীয় সংবিধান তৈরি করতে মোট সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৮ দিন।
১৩. ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় ২৬ নভেম্বর, ১৯৪৯ সালে।
১৪. ভারতীয় সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয় ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
১৫. মূল সংবিধানে মোট অনুচ্ছেদ বা ধারার সংখ্যা ছিল ৩৯৫টি।
১৬. বর্তমানে ভারতীয় সংবিধানে তফশিলের সংখ্যা হলো ১২টি।
১৭. সংবিধানের শুরুতেই যে পরিচায়ক অংশটি থাকে তাকে বলা হয় প্রস্তাবনা (Preamble)।
১৮. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি ‘সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র’ বলা হয়েছে ৪২তম সংশোধনীর পর।
১৯. প্রস্তাবনায় ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দুটি যুক্ত করা হয় ১৯৭৬ সালে।
২০. গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি.এন. রাউ।
২১. প্রস্তাবনাকে ‘সংবিধানের বিবেক’ বা ‘Soul of the Constitution’ বলেছেন ঠাকুরদাস ভার্গব।
২২. প্রস্তাবনাকে ‘Political Horoscope’ বলে অভিহিত করেছেন কে.এম. মুন্সী।
২৩. ভারতের জাতীয় পতাকা গণপরিষদ কর্তৃক গৃহীত হয় ২২ জুলাই, ১৯৪৭ সালে।
২৪. ভারতের জাতীয় সংগীত গৃহীত হয় ২৪ জানুয়ারি, ১৯৫০ সালে।
২৫. ভারতীয় সংবিধানের মূল কপিটি হাতে লিখেছিলেন প্রেমবিহারী নারায়ণ রাইজাদা।

একাদশ প্রথম সেমিস্টার
রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর
Class 11 1st Semester
Political Science Chapter 5 MCQ
১. ভারতের সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল?
(a) 15 August, 1947
(b) 9 December, 1946
(c) 26 November, 1949
(d) 26 January, 1950
উত্তর: (b) 9 December, 1946
২. ব্রিটিশ ভারতের কোন মিশন বা পরিকল্পনার অধীনে ভারতের গণপরিষদ গঠিত হয়?
(a) ক্রিপস মিশন
(b) সাইমন কমিশন
(c) ক্যাবিনেট মিশন পরিকল্পনা
(d) মাউন্টব্যাটেন পরিকল্পনা
উত্তর: (c) ক্যাবিনেট মিশন পরিকল্পনা
৩. ভারতের গণপরিষদে মোট কতজন সদস্য থাকার কথা নির্দিষ্ট করা হয়েছিল?
(a) 299 জন
(b) 389 জন
(c) 208 জন
(d) 385 জন
উত্তর: (b) 389 জন
৪. ভারতের সংবিধানের ‘খসড়া কমিটি’ (Drafting Committee)-র চেয়ারম্যান কে ছিলেন?
(a) জওহরলাল নেহেরু
(b) সর্দার বল্লভভাই প্যাটেল
(c) ডঃ বি.আর. আম্বেদকর
(d) এইচ.সি. মুখার্জি
উত্তর: (c) ডঃ বি.আর. আম্বেদকর
৫. গণপরিষদে ‘উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাব’ (Objectives Resolution) কে উত্থাপন করেছিলেন?
(a) ডঃ বি.আর. আম্বেদকর
(b) মহাত্মা গান্ধী
(c) জওহরলাল নেহেরু
(d) রাজেন্দ্র প্রসাদ
উত্তর: (c) জওহরলাল নেহেরু
৬. সম্পূর্ণ ভারতীয় সংবিধান কার্যকরী করার জন্য কোন দিনটিকে বেছে নেওয়া হয়েছিল?
(a) 15 August, 1947
(b) 26 November, 1949
(c) 26 January, 1950
(d) 30 January, 1948
উত্তর: (c) 26 January, 1950
৭. ভারতীয় সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়?
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) সুপ্রিম কোর্ট
(d) সংসদ
উত্তর: (c) সুপ্রিম কোর্ট
৮. গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মোট কতজন মহিলা সদস্য ছিলেন?
(a) 10 জন
(b) 15 জন
(c) 12 জন
(d) 20 জন
উত্তর: (b) 15 জন
৯. নিচের কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে ‘প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ’?
(a) বেরুবাড়ি মামলা (1960)
(b) গোলকনাথ মামলা (1967)
(c) কেশবানন্দ ভারতী মামলা (1973)
(d) মিনার্ভা মিলস মামলা (1980)
উত্তর: (c) কেশবানন্দ ভারতী মামলা (1973)
১০. সংবিধান সভার (Constituent Assembly) মোট কতটি অধিবেশন বা সেশন অনুষ্ঠিত হয়েছিল?
(a) 10টি
(b) 11টি
(c) 12টি
(d) 15টি
উত্তর: (b) 11টি
১১. ভারতীয় সংবিধানে ‘মৌলিক অধিকার’ (Fundamental Rights)-এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(a) ব্রিটেন
(b) দক্ষিণ আফ্রিকা
(c) মার্কিন যুক্তরাষ্ট্র
(d) আয়ারল্যান্ড
উত্তর: (c) মার্কিন যুক্তরাষ্ট্র
১২. ‘রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি’ (Directive Principles of State Policy) কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত?
(a) কানাডা
(b) সোভিয়েত রাশিয়া
(c) আয়ারল্যান্ড
(d) জার্মানি
উত্তর: (c) আয়ারল্যান্ড
১৩. ‘একক নাগরিকত্ব’ (Single Citizenship)-এর ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে?
(a) মার্কিন যুক্তরাষ্ট্র
(b) কানাডা
(c) ব্রিটেন
(d) ফ্রান্স
উত্তর: (c) ব্রিটেন
১৪. ভারতীয় সংবিধানের ‘যুগ্ম তালিকা’ (Concurrent List)-এর ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
(a) অস্ট্রেলিয়া
(b) দক্ষিণ আফ্রিকা
(c) কানাডা
(d) আয়ারল্যান্ড
উত্তর: (a) অস্ট্রেলিয়া
১৫. সংবিধান সংশোধন (Amendment of the Constitution) পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
(a) মার্কিন যুক্তরাষ্ট্র
(b) দক্ষিণ আফ্রিকা
(c) ব্রিটেন
(d) জাপান
উত্তর: (b) দক্ষিণ আফ্রিকা
১৬. প্রস্তাবনায় বর্ণিত ‘সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব’ (Liberty, Equality, Fraternity)-এর আদর্শ নেওয়া হয়েছে-
(a) আয়ারল্যান্ডের সংবিধান থেকে
(b) ফরাসি বিপ্লব থেকে
(c) রুশ বিপ্লব থেকে
(d) ব্রিটিশ সংবিধান থেকে
উত্তর: (b) ফরাসি বিপ্লব থেকে
১৭. প্রস্তাবনায় ‘ন্যায়বিচার’-এর ধারণাটি কোন বিপ্লব থেকে গৃহীত হয়েছে?
(a) ফরাসি বিপ্লব
(b) রুশ বিপ্লব
(c) আমেরিকান বিপ্লব
(d) গৌরবময় বিপ্লব
উত্তর: (b) রুশ বিপ্লব
১৮. ভারতীয় সংবিধানের ৩৯৫ নম্বর ধারায় কোন আইনটিকে বাতিল করার কথা বলা হয়েছে?
(a) ভারত শাসন আইন 1935
(b) ভারতীয় স্বাধীনতা আইন 1947
(c) (a) ও (b) উভয়ই
(d) কোনোটিই নয়
উত্তর: (c) (a) ও (b) উভয়ই
১৯. কে প্রস্তাবনাকে ‘Identity Card of the Constitution’ বলে অভিহিত করেছেন?
(a) ডঃ বি.আর. আম্বেদকর
(b) এন.এ. পালকিওয়ালা
(c) জওহরলাল নেহেরু
(d) কে.এম. মুন্সী
উত্তর: (b) এন.এ. পালকিওয়ালা
২০. গণপরিষদ বা সংবিধান সভা যখন একটি বিধায়িনী সংস্থা হিসেবে কাজ করত, তখন কে সভাপতিত্ব করতেন?
(a) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(b) ডঃ বি.আর. আম্বেদকর
(c) জি.ভি. মাভলঙ্কর
(d) কে.এম. মুন্সী
উত্তর: (c) জি.ভি. মাভলঙ্কর
২১. ভারতীয় সংবিধানের অধিকাংশ প্রশাসনিক কাঠামো কোন আইন থেকে নেওয়া হয়েছে?
(a) ভারত শাসন আইন 1858
(b) ভারত শাসন আইন 1919
(c) ভারত শাসন আইন 1935
(d) ভারতীয় স্বাধীনতা আইন 1947
উত্তর: (c) ভারত শাসন আইন 1935
২২. গণপরিষদের ‘হাউস কমিটি’-র চেয়ারম্যান কে ছিলেন?
(a) বি. পট্টভি সীতারামাইয়া
(b) জি.ভি. মাভলঙ্কর
(c) কে.এম. মুন্সী
(d) ডঃ রাজেন্দ্র প্রসাদ
উত্তর: (a) বি. পট্টভি সীতারামাইয়া
২৩. গণপরিষদ কবে ভারতকে একটি কমনওয়েলথ রাষ্ট্রের মর্যাদা প্রদান করে?
(a) May, 1949
(b) August, 1947
(c) January, 1950
(d) November, 1949
উত্তর: (a) May, 1949
২৪. ক্যাবিনেট মিশনের সদস্য স্ট্যাফোর্ড ক্রিপস ছাড়া অন্য দুজন ছিলেন-
(a) অ্যাটলি ও মাউন্টব্যাটেন
(b) প্যাথিক লরেন্স ও এ.ভি. আলেকজান্ডার
(c) সাইমন ও হান্টার
(d) কোনোটিই নয়
উত্তর: (b) প্যাথিক লরেন্স ও এ.ভি. আলেকজান্ডার
২৫. ডঃ বি.আর. আম্বেদকর গণপরিষদে চূড়ান্ত ড্রাফট কবে পেশ করেন?
(a) 4 November, 1948
(b) 26 November, 1949
(c) 26 January, 1950
(d) 15 August, 1947
উত্তর: (a) 4 November, 1948

ক্লাস ১১ সেমিস্টার ১
রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়
শূন্যস্থান পূরণ
Class 11 Sem 1
PolScience Chapter 5
Fill in the Blanks Type MCQ
১. সংবিধান রচনার জন্য ড্রাফটিং বা খসড়া কমিটি গঠিত হয়েছিল ১৯৪৭ সালের _________ তারিখে।
(a) ১৫ই আগস্ট
(b) ২৯শে আগস্ট
(c) ২৬শে নভেম্বর
(d) ২৪শে জানুয়ারি
উত্তর: (b) ২৯শে আগস্ট
২. প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি যুক্ত হওয়ার মাধ্যমে ভারত সকল _________ প্রতি সমান শ্রদ্ধাশীল।
(a) সংস্কৃতির
(b) ভাষার
(c) ধর্মের
(d) জাতির
উত্তর: (c) ধর্মের
৩. ভারতের মূল সংবিধানে তফশিল বা শিডিউলের সংখ্যা ছিল _________ টি।
(a) ৮
(b) ১০
(c) ১২
(d) ২২
উত্তর: (a) ৮
৪. ডঃ বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বা _________ বলা হয়।
(a) আধুনিক মনু
(b) রূপকার
(c) স্থপতি
(d) উপরের সবগুলি
উত্তর: (d) উপরের সবগুলি
৫. প্রস্তাবনায় ‘প্রজাতন্ত্র’ কথাটির অর্থ হলো রাষ্ট্রের প্রধান _________ পদাধিকারী নন।
(a) নির্বাচিত
(b) স্থায়ী
(c) বংশানুক্রমিক
(d) মনোনীত
উত্তর: (c) বংশানুক্রমিক
৬. রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটি _________ দেশের সংবিধান থেকে গৃহীত।
(a) কানাডা
(b) অস্ট্রেলিয়া
(c) আয়ারল্যান্ড
(d) জার্মানি
উত্তর: (c) আয়ারল্যান্ড
৭. ভারতের সংবিধানে ‘দ্বিকক্ষবিশিষ্ট সংসদ’ _________ দেশের অনুকরণে রাখা হয়েছে।
(a) ব্রিটেন
(b) আয়ারল্যান্ড
(c) মার্কিন যুক্তরাষ্ট্র
(d) কানাডা
উত্তর: (a) ব্রিটেন
৮. ভারতীয় প্রজাতন্ত্রের প্রধান বা রাষ্ট্রপতি হলেন _________ শাসক।
(a) প্রকৃত
(b) নামসর্বস্ব
(c) একনায়ক
(d) নির্বাচিত
উত্তর: (b) নামসর্বস্ব
ক্লাস ১১ প্রথম সেমিস্টার
রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় ৫
বিবৃতি-ব্যাখ্যা
Class 11 Semester 1
Political Science 5th Chapter
Assertion Reason MCQ
১১. Assertion (A): ভারতীয় সংবিধান ২৬শে জানুয়ারি, ১৯৫০ সালে কার্যকর করা হয়।
Reason (R): ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালিত হয়েছিল।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
১২. Assertion (A): ডঃ বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের রূপকার বলা হয়।
Reason (R): তিনি গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
১৩. Assertion (A): ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান।
Reason (R): এতে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের শাসন পরিচালনার বিস্তারিত নিয়ম রয়েছে।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
১৪. Assertion (A): ভারতীয় প্রস্তাবনা আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়।
Reason (R): প্রস্তাবনা হলো সংবিধানের একটি পরিচিতি পত্র বা মুখবন্ধ মাত্র।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
১৫. Assertion (A): ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদ গঠিত হয়েছিল।
Reason (R): ক্যাবিনেট মিশন ১৯৪৫ সালে ভারতে এসেছিল।
(a) A এবং R উভয়ই সঠিক।
(b) A সঠিক কিন্তু R ভুল।
(c) A ভুল কিন্তু R সঠিক।
(d) A এবং R উভয়ই ভুল।
উত্তর: (b) A সঠিক কিন্তু R ভুল।
১৬. Assertion (A): ভারতীয় সংবিধান একটি জীবন্ত দলিল (Living Document)।
Reason (R): সময়ের প্রয়োজনে সংবিধানকে সংশোধন করা সম্ভব।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
১৭. Assertion (A): ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।
Reason (R): ভারতের কোনো রাষ্ট্রধর্ম নেই এবং রাষ্ট্র সকল ধর্মকে সমান চোখে দেখে।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
১৮. Assertion (A): ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বিচারযোগ্য নয়।
Reason (R): প্রস্তাবনা লঙ্ঘন করলে আদালতের দ্বারস্থ হওয়া যায় না।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার
রাষ্ট্রবিজ্ঞান ৫ অধ্যায়
সত্য-মিথ্যা যাচাই
Class 11 Semester 1
Political Science 5th Chapter
True False MCQ
১৯. নিচের বিবৃতিগুলি বিবেচনা করো:
i. ভারতের সংবিধান আংশিক নমনীয় ও আংশিক অনমনীয়।
ii. ভারতীয় সংবিধান একটি অলিখিত সংবিধান।
(a) শুধুমাত্র i সঠিক
(b) শুধুমাত্র ii সঠিক
(c) i ও ii উভয়ই সঠিক
(d) i ও ii উভয়ই ভুল
উত্তর: (a) শুধুমাত্র i সঠিক
২০. নিচের কোন বিবৃতিটি সঠিক নয়?
i. গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডঃ সচ্চিদানন্দ সিনহা।
ii. গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডঃ বি. আর. আম্বেদকর।
(a) শুধুমাত্র i
(b) শুধুমাত্র ii
(c) i ও ii উভয়ই
(d) কোনোটিই নয়
উত্তর: (b) শুধুমাত্র ii
২১. নিচের তথ্যগুলি পড়ো:
i. ১৯৪৬ সালে গণপরিষদ গঠিত হয়।
ii. ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর সংবিধান গৃহীত হয়।
iii. ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি সংবিধান কার্যকরী হয়।
(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) সবগুলি সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক
২২. গণপরিষদের সদস্যদের সম্পর্কে নিচের কোনটি সঠিক?
i. তারা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত ছিলেন।
ii. তারা প্রাদেশিক আইনসভার দ্বারা নির্বাচিত ছিলেন।
iii. তারা দেশীয় রাজ্য দ্বারা মনোনীত ছিলেন।
(a) শুধুমাত্র i
(b) i ও ii
(c) ii ও iii
(d) i, ii ও iii
উত্তর: (c) ii ও iii
২৩. ৪২-তম সংবিধান সংশোধনী (১৯৭৬) সম্পর্কে কোনটি সঠিক?
i. প্রস্তাবনায় ‘সমাজতান্ত্রিক’ শব্দটি যুক্ত করা হয়।
ii. প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি যুক্ত করা হয়।
iii. প্রস্তাবনায় ‘সংহতি’ শব্দটি যুক্ত করা হয়।
(a) শুধুমাত্র i ও ii
(b) শুধুমাত্র ii ও iii
(c) শুধুমাত্র i ও iii
(d) i, ii ও iii
উত্তর: (d) i, ii ও iii
২৪. সংবিধানের দর্শন সম্পর্কে নিচের কোনটি সঠিক?
i. ভারত একটি সার্বভৌম রাষ্ট্র।
ii. ভারত একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র।
iii. ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।
iv. ভারত একটি গণতান্ত্রিক সাধারণতন্ত্র।
(a) i ও ii
(b) i, ii ও iii
(c) i, iii ও iv
(d) সবগুলিই সঠিক
উত্তর: (d) সবগুলিই সঠিক
২৫. গণপরিষদ সম্পর্কে নিচের বিবৃতিটি লক্ষ্য করো:
i. এটি কোনো সার্বভৌম সংস্থা ছিল না।
ii. এটি ভারতের অস্থায়ী সংসদ হিসেবে কাজ করত।
(a) i সঠিক
(b) ii সঠিক
(c) i ও ii উভয়ই সঠিক
(d) কোনোটিই নয়
উত্তর: (b) ii সঠিক

ক্লাস ১১ প্রথম সেমিস্টার
রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়
স্তম্ভ মেলানো
Class 11 Sem 1
Political Science Chapter 5
Column Matching MCQ
২৬. স্তম্ভ মেলানো:
Column A |
Column B |
|---|---|
(1) মৌলিক অধিকার |
(i) আয়ারল্যান্ড |
(2) নির্দেশমূলক নীতি |
(ii) দক্ষিণ আফ্রিকা |
(3) জরুরি অবস্থা |
(iii) মার্কিন যুক্তরাষ্ট্র |
(4) সংবিধান সংশোধন |
(iv) জার্মানি |
(a) 1-iii, 2-i, 3-iv, 4-ii
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iv, 2-iii, 3-ii, 4-i
(d) 1-iii, 2-iv, 3-i, 4-ii
উত্তর: (a) 1-iii, 2-i, 3-iv, 4-ii
২৭. স্তম্ভ মেলানো:
Column A |
Column B |
|---|---|
(1) গণপরিষদের সভাপতি |
(i) সর্দার প্যাটেল |
(2) খসড়া কমিটির সভাপতি |
(ii) জে.বি. কৃপালনী |
(3) মৌলিক অধিকার উপকমিটি |
(iii) ডঃ রাজেন্দ্র প্রসাদ |
(4) প্রাদেশিক সংবিধান কমিটি |
(iv) ডঃ বি.আর. আম্বেদকর |
(a) 1-iii, 2-iv, 3-ii, 4-i
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iv, 2-iii, 3-ii, 4-i
(d) 1-ii, 2-i, 3-iv, 4-iii
উত্তর: (a) 1-iii, 2-iv, 3-ii, 4-i
২৮. স্তম্ভ মেলানো:
Column A |
Column B |
|---|---|
(1) 9 December, 1946 |
(i) সংবিধান গ্রহণ |
(2) 22 July, 1947 |
(ii) প্রথম অধিবেশন |
(3) 26 November, 1949 |
(iii) সংবিধান কার্যকর |
(4) 26 January, 1950 |
(iv) জাতীয় পতাকা গ্রহণ |
(a) 1-ii, 2-iv, 3-i, 4-iii
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iv, 2-iii, 3-ii, 4-i
(d) 1-iii, 2-i, 3-iv, 4-ii
উত্তর: (a) 1-ii, 2-iv, 3-i, 4-iii
২৯. স্তম্ভ মেলানো:
Column A |
Column B |
|---|---|
(1) শক্তিশালী কেন্দ্র |
(i) জাপান |
(2) যুগ্ম তালিকা |
(ii) অস্ট্রেলিয়া |
(3) আইনের নির্দিষ্ট পদ্ধতি |
(iii) কানাডা |
(4) দ্বিকক্ষবিশিষ্ট সংসদ |
(iv) ব্রিটেন |
(a) 1-iii, 2-ii, 3-i, 4-iv
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iv, 2-iii, 3-ii, 4-i
(d) 1-ii, 2-i, 3-iv, 4-iii
উত্তর: (a) 1-iii, 2-ii, 3-i, 4-iv
৩০. স্তম্ভ মেলানো:
Column A |
Column B |
|---|---|
(1) Political Horoscope |
(i) এন.এ. পালকিওয়ালা |
(2) Identity Card |
(ii) কে.এম. মুন্সী |
(3) Soul of Constitution |
(iii) গ্র্যানভিল অস্টিন |
(4) Seamless Web |
(iv) ঠাকুরদাস ভার্গব |
(a) 1-ii, 2-i, 3-iv, 4-iii
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iv, 2-iii, 3-ii, 4-i
(d) 1-iii, 2-i, 3-iv, 4-ii
উত্তর: (a) 1-ii, 2-i, 3-iv, 4-iii
আজকের পোস্টে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় (সংবিধান প্রণয়ন ও সংবিধান দর্শন) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যাখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
SOURCE-EDT
©kamaleshforeducation.in(2023)

