চাকরির কনফারমেশন বা Confirmation of Service

——————————————————-

চাকরি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই SERVICE CONFIRMATION। প্রত্যেক শিক্ষক শিক্ষিকার এটা নিশ্চিত করা উচিত যে তাঁর সার্ভিস কনফারমেশনটা ঠিক ঠাক পদ্ধতি মেনে করা হয়েছে এবং সেটার রেকর্ড সঠিক জায়গায় রিফ্লেকটেড হয়েছে। তাছাড়া এটা নিয়ে বর্তমানে আবার কিছু প্রশ্ন উঠছে। বিশেষ করে এই বছর খানেক যাঁদের আপার প্রাইমারীতে নিয়োগ হয়েছে তাঁদের সার্ভিস কনফারমেশন কী ভাবে হবে সেটা নিয়ে। আজকে সার্ভিস কনফারমেশনের সামগ্রিক প্রসিডিওরটা নিয়ে আলোচনা করা হল।- 

——————————————————————————————————

১) প্রশ্ন – চাকরির কনফার্মেশন বলতে কী বোঝায় ?

উত্তর – চাকরির প্রথম দুই বছর একজন কর্মীর চাকরির প্রবেশন পিরিয়ড। এই সময় চাকরি স্থায়ী থাকে না। এই সময় সংশ্লিষ্ট কর্মীর কাজ সন্তোষজনক মনে না হলে Employer ঐ কর্মীর চাকরি স্থায়ী না করে তাকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নিতে পারে (যদিও বাস্তবে এটা হয় না বললেই চলে )। যদি কোনও কর্মীর চাকরি সন্তোষজনক হয় তাহলে তার দুই বছরের চাকরিকাল সম্পূর্ণ হলে তার চাকরি Confirmed করে সংশ্লিষ্ট Employer। নিয়ম মেনে সার্ভিস কনফারমেশনের পর চাকরি হয় স্থায়ী।

২) প্রশ্ন – স্কুলের একজন কর্মীর চাকরি কনফারমেশন করার ক্ষমতা কোন কর্তৃপক্ষের উপর ন্যস্ত করা হয়েছে? সেই কর্তৃপক্ষ কীভাবে একজন কর্মীর সার্ভিস কনফার্ম করবেন ?

উত্তর – i) এডুকেশন ডিপার্টমেন্টের গেজেট নোটিফিকেশন মেমো নং – 214 SE, তারিখ – 08/03/2018 দ্বারা বর্তমানে বোর্ড (WBBSE) স্কুলের সমস্ত কর্মীর Employer। ঐ অর্ডারের দ্বারাই কোনও কর্মীর সার্ভিস কনফার্মেশনের অথরিটিও বর্তমানে বোর্ড। তাই ওই তারিখের পর যাদের নিয়োগ তাদের চাকরি কনফার্মেশন এর জন্য বোর্ডে Prayer পাঠাতে হবে স্কুল থেকে ডি আই এর থ্রু দিয়ে । বোর্ড থেকে আসবে কনফার্মেশন অর্ডার।

ii) 08/03/2018 তারিখের পূর্বে যাদের নিয়োগ তাদের Employer ছিল এমসি বা অ্যাডমিনিস্ট্রেটর। ফলে তখন তাদের সার্ভিস কনফার্মেশন করত এমসি/অ্যাডমিনিস্ট্রেটর একটি রেজোলিউশন এর মাধ্যমে।

৩) প্রশ্ন – কনফারমেশন অর্ডার বলতে কী বোঝায়?

উত্তর – বোর্ড থেকে প্রাপ্ত এই সংক্রান্ত অর্ডার বা এই সংক্রান্ত এমসি/ অ্যাডমিনিস্ট্রেটর রেজোলিউশনকেই বলা হয় কনফার্মেশন অর্ডার। এই কনফার্মেশন অর্ডারের ডিটেইলস যথাযথ ভাবে সার্ভিসবুকে নোট করা উচিত। আর কনফার্মেশন অর্ডারের একটি কপি ক্যান্ডিডেটের নিজের কাছে থাকা উচিত।

৪) প্রশ্ন – চাকরি শুরুর কত বছর পর সার্ভিস কনফার্মেশন হয় ?

উত্তর – Board of Secondary Education, WB এর সার্কুলার নং- 43/56, তারিখ – 28/08/1956 অনুযায়ী আগেই বলেছি অ্যাপয়েন্টমেন্ট এর দুই বছর পর একজন স্টাফের সার্ভিস কনফার্মেশন হয়। এখন দুই বছর চাকরি কমপ্লিট হয়ে যাওয়ার পরেও যদি Employer এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে ধরে নিতে ঐ কর্মীর চাকরি অটোমেটিক্যালি Confirmed হয়ে গেছে, তাতে তার কাছে কনফার্মেশন অর্ডার থাকুক বা না থাকুক। অ্যাডিশনাল পোস্টের ক্ষেত্রেও একই নিয়ম। তবে সে ক্ষেত্রে পোস্ট Retention না হলে কনফার্মেশন অর্ডার সাধারনত Employer জারি করেন না।

৫) প্রশ্ন – দুই বছর অতিক্রান্ত হওয়ার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় স্কুল কর্তৃপক্ষ এমসি রেজোলিউশন করে সার্ভিস কনফারমেশন করেনি অথবা 2018 পরবর্তী ক্ষেত্রে বোর্ড থেকে কনফারমেশন অর্ডার আসেনি। এক্ষেত্রে কি উক্ত স্টাফ কখনই Confirmed হতে পারবেন না ?

উত্তর – Board of Secondary Education,WB এর সার্কুলার নং – 43/56, তারিখ – 28/08/1956 অনুযায়ী কোনো স্টাফের চাকরি দুই বছর অতিক্রান্ত হওয়ার পরেও যদি স্কুল কর্তৃপক্ষ বা বোর্ড (যেটা প্রযোজ্য) কনফারমেশন অর্ডার জারি করতে ব্যর্থ হয় তাহলে ধরে নিতে হবে উক্ত কর্মীর সার্ভিস তাঁর দুই বছর পূর্ণ হওয়ার পরের দিন থেকে Confirmed হয়ে গেছে, তাতে তিনি কনফারমেশন অর্ডার পান বা না পান। তবে তার মানে এটা নয় যে আপনার উক্ত অর্ডারের দরকার নেই। অবশ্যই দরকার আছে। ওটা দেরিতে হলেও অবশ্যই সংগ্রহ করে রাখবেন।

৬) প্রশ্ন – অ্যাডিশনাল পোস্টে নিযুক্ত টিচারের অ্যাডিশনাল পোষ্ট যদি দীর্ঘদিন ধরে স্কুল কর্তৃপক্ষ বা অন্য কোনো কর্তৃপক্ষের গাফিলতির কারনে Retention না হয় তাহলে ঐ পোস্টে নিযুক্ত টিচারের সার্ভিস কি কোনও দিনই Confirmed হবে না?

উত্তর – এই ব্যাপারে একটা অর্ডার আছে যাতে বলা হয়েছে যে অ্যাডিশনাল পোস্টে কোনো টিচার নিয়োগের তিন বছর পরেও যদি ঐ পোস্টের Retention না হয় তাহলে ঐ পোস্টে নিযুক্ত টিচারের চাকরি তিন বছর সম্পূর্ণ হয়ে যাওয়ার পর Confirmed হয়ে গেছে বলে ধরে নিতে হবে। তাতে তাঁর অ্যাডিশনাল পোস্টের Retention হোক বা না হোক।

৭) প্রশ্ন – কনফারমেশন করার MC বা অ্যাডমিনিস্ট্রেটর রেজোলিউশন ঠিক কীভাবে লেখা হয় ?

উত্তর – এটার ক্ষেত্রে দুই রকম ঘটনা হতে পারে। গেজেট নোটিফিকেশন মেমো নং – 214 SE, তারিখ -08/03/2018 জারি করে সার্ভিস কনফারমেশন এর অথরিটি দেওয়া হয়েছে WBBSE বা বোর্ডকে। আগে এই ক্ষমতা ছিল স্কুলের এমসির।

সুতরাং , 2018 সালের আগের নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে এমসি নিজেই রেজোলিউশন করে সার্ভিস Confirmed করবে। আর 2018 সালের পরে নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে বোর্ড কনফারমেশন অর্ডার জারি করবে। এক্ষেত্রে স্কুলের এমসি কনফারমেশন এর সুপারিশ করে রেজোলিউশন করবে যা বোর্ডে পাঠানো হবে এই ব্যাপারে বোর্ড থেকে কনফারমেশন অর্ডার পাওয়ার জন্য। আসুন দেখি কীভাবে এই দুই ধরনের রেজোলিউশন লেখা হবে।

ক) প্রথম ক্ষেত্রে :-

মনে করা যাক একজন AT 10/06/2012 তারিখে পার্মানেন্ট পোস্টে জয়েন করেন। সুতরাং তাঁর দুই বছর চাকরি পূর্ণ হয় 09/06/2014 তারিখে। সুতরাং তাঁর সার্ভিস Confirmed হবে 10/06/2014 থেকে (অবশ্য কখনও কখনও দেখা গেছে এই সার্ভিস কনফারমেশন এর অর্ডার ডেট অফ জয়েনিং থেকেই এফেক্ট দেওয়া হয়েছে। এটাও চলতে পারে। দুটোই ঠিক )। যাইহোক এই ক্ষেত্রে 09/06/2014 তারিখের পর নিম্নলিখিত পদ্ধতিতে এমসি রেজোলিউশন করে তাঁর সার্ভিস Confirmed করবে স্কুলের এমসি-

” বিদ্যালয়ের অ্যাসিসট্যান্ট টিচার মাননীয় ——-(নাম) গত 10/06/2012 তারিখে জীবন বিজ্ঞান (পাস) বিষয়ের শিক্ষক হিসাবে পার্মানেন্ট পোস্টে এই বিদ্যালয়ে জয়েন করেন। তাঁর অ্যাপয়েন্টমেন্টটি DI of Schools (SE) ——, এর মেমো নং —-, তারিখ —- দ্বারা অনুমোদিত (Approved) হয়। তার পর থেকে তিনি এখনও পর্যন্ত এই বিদ্যালয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। এই বিদ্যালয়ে তাঁর দুই বছরের নিরবচ্ছিন্ন ও সন্তোষজনক চাকরি সম্পূর্ণ হয় গত 09/06/2014 তারিখে। এই বিদ্যালয়ে তাঁর চাকরি সব দিক থেকে সন্তোষজনক বলে এই সভা বিবেচনা করছে। যেহেতু তিনি তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন তাই আজকের সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় —– মহাশয়ের চাকরি 10/06/2014(অথবা 10/06/2012) তারিখ থেকে Confirmed করা হলো।”

খ) দ্বিতীয় ক্ষেত্রে:-

মনে করা যাক একজন AT 15/01/2019 তারিখে একটি বিদ্যালয়ে IX -X লেভেলে পার্মানেন্ট পোস্টে জয়েন করেছেন। এক্ষেত্রে উপরের উদাহরণের মতো কনফারমেশন অর্ডার সরাসরি এমসি করতে পারবে না। এক্ষেত্রে কনফারমেশন এর অথরিটি হলো বোর্ড। এমসি একটা রেজোলিউশন করে সেই কনফারমেশন এর সুপারিশ করবে মাত্র। সেই সুপারিশ প্রয়োজনীয় কাগজপত্রসহ বোর্ডে পাঠাতে হবে বোর্ডের থেকে কনফারমেশন অর্ডার পাওয়ার জন্য। এক্ষেত্রে রেজোলিউশনটা লেখা হবে নিম্নলিখিতভাবে। —

” বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাননীয় ——– এই বিদ্যালয়ে গত 15/01/2019 তারিখে ইতিহাস বিষয়ের শিক্ষক হিসাবে পার্মানেন্ট পোস্টে IX -X লেভেলে জয়েন করেন। তিনি এখনও পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ও সন্তোষজনকভাবে এই বিদ্যালয়ে তাঁর ডিউটি করে যাচ্ছেন। তিনি এই বিদ্যালয়ে উপরে উল্লেখিত পদে তাঁর সন্তোষজনক ও নিরবচ্ছিন্ন দুই বছরের চাকরিকাল সম্পূর্ণ করেছেন গত 14/01/2021 তারিখে এবং Rules অনুযায়ী তাঁর চাকরি Confirmed হবে 15/01/2019 তারিখ থেকে। তাই আজকের সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে 15/01/2019 তারিখ থেকে এফেক্ট দিয়ে তাঁর সার্ভিস কনফারমেশন অর্ডার বোর্ড (WBBSE) থেকে প্রাপ্তির জন্য বোর্ডে আবেদন পাঠানো হবে। এই ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্রসহ বোর্ডের নিকট আবেদন করার জন্য প্রধানশিক্ষক মহাশয়কে দায়িত্ব দেওয়া হলো।”

৮) প্রশ্ন – বোর্ড থেকে কনফারমেশন অর্ডার পাওয়ার জন্য কী ভাবে ফরওয়ার্ডিং লেটার লিখবেন HOI এবং কী কী ডকুমেন্টস দিয়ে বোর্ডে আবেদন করবেন ?

উত্তর – এই ব্যাপারে WBBSE তার মেমো নং – DS (Aca)/863/C/68 , তারিখ -11/12/2020 তে বলেছে কনফারমেশন পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট(PVR) ও মেডিকেল টেস্ট রিপোর্ট হয়ে যাওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র (নীচে দেওয়া ফরওয়ার্ডিং লেটারের Enclosures এ উল্লেখ করলাম) দিয়ে বোর্ডের সেক্রেটারির নিকট আবেদন করতে হবে। তবে আবেদনপত্র সরাসরি বোর্ডে জমা দিলে হবে না। সেটা ডি আই এর মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে। এক্ষেত্রে HOI একটা ফরওয়ার্ডিং লেটার লিখবেন এইভাবে –

To

The Secretary

WBBSE

Nivedita Bhavan

Karunamoyee, Saltlake

Kolkata – 700091

Through the DI of Schools (SE)——-

Subject – Prayer for Service Confirmation of ———, AT.

Sir,

This is to inform you that ———-, AT, has been serving this school as an Assistant Teacher at the IX -X Level in this school since 15/01/2019 in a permanent post. His appointment to the said post was duly approved by the DI of Schools (SE)——– ( District) vide Memo No —-, dated— . He has completed his two years’ continuous and satisfactory service in this school on 14/01/2021 and hence his service to this school is entitled to be Confirmed w.e.f. 15/01/2019.

I forward herewith the prayer of the concerned AT along with MC Resolution recommending such Confirmation of service and other requisite documents for your kind perusal.

Please accord Service Confirmation Order in favour of the said staff w.e.f. – 15/01/2019.

Thanking you,

Yours faithfully,

———————–

HOI

Enclosures —

1) MC Resolution

2) Prayer of the Staff

3) SSC Recommendation letter

4) Appointment Letter issued by the WBBSE

5) Joining Letter

6) Approval of Appointment

7) No Liability and No Litigation Certificate

😎 MC Validity Certificate

9) School Recognition Memo

10) Last Pay Slip

11) Copy of Service Book

12) মেডিকেল ও পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট।

৯) প্রশ্ন – উপরে বলা হলো PVR ও মেডিক্যাল টেস্ট হয়ে যাওয়ার পর তবেই কনফারমেশন পাওয়ার জন্য বোর্ডে আবেদন পাঠানো যাবে। কিন্তু দুই বছর সার্ভিস হয়ে যাওয়ার পরেও অনেকের PVR বা মেডিকেল টেস্ট হয়নি। সে ক্ষেত্রে চাকরিকাল দুই বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কি কনফারমেশন এর আবেদন বোর্ডে পাঠানো যাবে না ?

উত্তর – PVR বা মেডিকেল রিপোর্ট এর অরিজিনাল কপি পাওয়া না গেলেও কনফারমেশন অর্ডার পাওয়ার জন্য বোর্ডে আবেদন পাঠানো যাবে। বোর্ড তার মেমো নং – DS (Aca)/ 29/C/68, তারিখ -11/01/2021 এ পরবর্তীতে বলেছে যে অরিজিনাল PVR ও মেডিকেল রিপোর্ট না থাকলেও আবেদন করা যাবে। উক্ত রিপোর্টগুলির জেরক্স কপি থাকলে সেটা দেওয়া যাবে। সেটাও না থাকলে আবেদনকারী টিচার যদি একটা ডিক্লারেশন দিয়ে দেন যে তাঁর PVR এবং মেডিকেল টেস্ট হয়ে গেছে তাহলে সেই ডিক্লারেশন দিয়েও আবেদন করা যাবে। সেই ডিক্লারেশন লিখতে পারেন নিম্নলিখিত ভাবে —

DECLARATION

————————-

I, ————-, an AT of ———–(School), ————(Address of the School), do hereby declare that I have already appeared before the designated officers / persons for my PV and Medical Test following the terms and conditions as laid down in the extant service rules.

———————–

(Signature of the Applicant)

Place-

Date –

১০) প্রশ্ন – নতুন চাকরিতে জয়েন করার পর কনফারমেশন কি কোনও ভাবে এক বছর পরে হয় ?

উত্তর – না। নতুন চাকরিতে জয়েন করলে কনফারমেশন কোনো ভাবেই এক বছর পর হয় না। সেটা হয় দুই বছর পরে। তবে এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার নিয়ে বা সার্ভিস কনটিনুয়েশন নিয়ে জয়েন করলে সেখানে নানা রকম সময়ের পর সার্ভিস কনফারমেশন হতে পারে। নীচের প্রশ্নোত্তরে এই বিভিন্ন বিষয়গুলি আলোচনা করা হলো।

১১) প্রশ্ন – বিভিন্ন ধরনের জয়েনিং এর ক্ষেত্রে বিভিন্ন সময়ের পর কনফারমেশন এর নিয়মটা ঠিক কী রকম ?

উত্তর – বিভিন্ন ধরনের জয়েনিং এর ক্ষেত্রে কনফারমেশনের বিভিন্ন নিয়মাবলী নিম্নরূপ –

উত্তর – এ ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিতে কনফার্মেশন সংক্রান্ত নিম্নলিখিত পদক্ষেপগুলি নিতে হতে পারে –

ক) এক স্কুল থেকে ট্রান্সফার নিয়ে বা এসএসসি পরীক্ষা দিয়ে Service Continuation সহ একই স্কেলে অন্য স্কুলে জয়েন করলে নতুন স্কুলে সার্ভিস কনফারমেশনের নিয়ম : –

——————————————————

Bengal Board of Secondary Education,WB এর মেমো নং – 43/56, তারিখ -28/08/1956 অনুযায়ী বলা যায় যে যদি একজন Confirmed টিচার এসএসসি পরীক্ষা দিয়ে Same Scale এ নতুন স্কুলে জয়েন করেছিলেন বা করবেন যদি তাঁরা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সার্ভিস Continuation এর অর্ডার পান তাহলে নতুন স্কুলে তাঁদের আর নতুন করে কনফার্মেশন এর দরকার নেই। আগের স্কুলের কনফারমেশন অর্ডারই তাঁদের জন্য ফাইন্যাল। কিন্তু সার্ভিস Continuation না পেলে যেহেতু নতুন করে চাকরি শুরু হবে তাই সে ক্ষেত্রে নতুন স্কুলে দুই বছর সার্ভিস কমপ্লিট হলে তবেই সংশ্লিষ্ট স্টাফের সার্ভিস Confirmed হবে।

খ) এক স্কুল থেকে অন্য স্কুলে Continuation নিয়ে Higher Scale এ জয়েন করলে কনফারমেশন এর নিয়ম :

————————————————-

উপরে উল্লেখিত মেমো নং অনুযায়ী যদি একজন Confirmed টিচার নতুন স্কুলে পরীক্ষা দিয়ে Higher Scale এ যোগদান করেন এবং উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সার্ভিস Continuation পান তাহলে তাঁর নতুন স্কুলে কনফার্মেশন হবে নতুন স্কুলে যোগদানের এক বছর পর। অর্থাৎ যদি এসএসসি পরীক্ষা দিয়ে একজন শিক্ষক পাস স্কেল থেকে পি জি স্কেল নিয়ে নতুন স্কুলে জয়েন করেন এবং উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সার্ভিস Continuation পান তাহলে নতুন স্কুলে জয়েন করার এক বছর পর থেকে নতুন স্কুলে তাঁর আবার সার্ভিস কনফারমেশন হবে। কিন্তু যদি Continuation না পান তাহলে কিন্তু নতুন স্কুলে জয়েন করার দুই বছর পর স্বাভাবিক নিয়মে কনফারমেশন পাবেন।

গ) HM পদে কনফারমেশন এর নিয়ম –

——————————————————

HM পোস্টে কনফারমেশন কীভাবে হবে অথবা HM পোস্টে যোগদানের পর নতুন করে কনফারমেশন আদৌ করাতে হবে কি না সেই ব্যাপারে কোনও স্পষ্ট নির্দেশিকা নেই। তবে উপরে উল্লেখিত মেমো নং অনুযায়ী এটা বলা যায় যে AT থেকে HM হলে একবছর পর নতুন স্কুলে/ নতুন পদে সার্ভিস Confirmed করতে হবে যেহেতু HM এর পোস্ট হায়ার পে স্কেল ক্যারি করে। এক্ষেত্রে AT হিসাবে কনফারমেশন ও HM হিসাবে কনফারমেশন দুটি অর্ডারই সংগ্রহে রাখতে হবে।

ঘ) ট্রান্সফার এর ক্ষেত্রে কনফারমেশন এর নিয়ম –

———————————————+

ট্রান্সফার এর ক্ষেত্রে সাধারণত নতুন স্কুলে আর নতুন করে Confirmation করার দরকার পড়ে না কারন Rules অনুযায়ী Confirmation না হলে সাধারণত ট্রান্সফার হয় না এবং ট্রান্সফার এর জন্য পে স্কেল চেঞ্জ হয় না।

কিন্তু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেছে। অর্থাৎ কনফারমেশন এর আগেই কেউ কেউ ট্রান্সফার হয়ে গেছেন। তাঁদের ক্ষেত্রে কোন স্কুল থেকে কীভাবে কনফারমেশন করা হবে সেটার ব্যাখ্যা আছে বোর্ডের অর্ডার মেমো নং – DS (Aca)/98/C/68, তারিখ -09/02/2021 এ। এই অর্ডারে বলা হয়েছে যে ট্রান্সফার নিয়ে নতুন স্কুলে জয়েন করার পর দুটি স্কুলের টোটাল সার্ভিস মিলিয়ে যেদিন দুই বছর কমপ্লিট হবে সেদিন থেকে উক্ত স্টাফের সার্ভিস কনফার্মেশন করাতে হবে বোর্ড থেকে। এটা করার জন্য প্রথম স্কুল একটা এমসি রেজোলিউশন করবে। সেটাতে সেই স্কুলে যতটা সার্ভিস হয়েছে সেটার টাইম পিরিয়ড উল্লেখ করে সেই সার্ভিস কন্টিনিউয়াস ও সন্তোষজনক ছিল বলে ঘোষণা করবে এমসি। এরপর দ্বিতীয় স্কুল প্রথম স্কুল থেকে সেই রেজোলিউশন এর কপি সংগ্রহ করবে। পাওয়ার পর দ্বিতীয় স্কুল আর একটা রেজোলিউশন করবে। দুটি স্কুলের সার্ভিস ধরে ঐ স্টাফের টোটাল সার্ভিস যেদিন দুই বছর পূর্ণ হবে তার পরে এই রেজোলিউশন করা হবে। এখানে লেখা হবে আগের স্কুলের কন্টিনিউয়াস ও সন্তোষজনক সার্ভিসের কথা এবং বর্তমান স্কুলের কন্টিনিউয়াস ও সন্তোষজনক সার্ভিসের কথা। দুটি স্কুলের সার্ভিস পিরিয়ড উল্লেখ করে টোটাল কন্টিনিউয়াস ও সন্তোষজনক সার্ভিস কবে দুই বছর পূর্ণ হচ্ছে সেটা পরিষ্কার করে লেখা হবে এই রেজোলিউশনে। তার পরদিন থেকে সার্ভিস কনফারমেশন এর প্রস্তাব নেওয়া হবে। সার্ভিস কনফারমেশন এর অর্ডার পাওয়ার জন্য বোর্ডে প্রেয়ার পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হবে এই রেজোলিউশনেই। এরপর উপরে দেওয়া ফরওয়ার্ডিং লেটারের সঙ্গে উল্লেখিত ডকুমেন্টস গুলি অ্যাটাচ করে সার্ভিস কনফারমেশন এর জন্য ডি আই এর থ্রু দিয়ে বোর্ডে প্রেয়ার পাঠাতে হবে।

১২)প্রশ্ন – সম্প্রতি যে সমস্ত টিচার আপার প্রাইমারীতে জয়েন করেছেন তাঁদের সার্ভিস তো এক বছর পূর্ণ হলো। তাঁদের সার্ভিস কনফারমেশন কি এবার করা যাবে ?

উত্তর – না। উপরের আলোচনা থেকে পরিষ্কার যে নতুন চাকরি হলে দুই বছর চাকরি কমপ্লিট হওয়ার আগে কনফারমেশন হয় না। তবে যদি কোনো ইন সার্ভিস ও আগে থেকেই Confirmed টিচার এই আপার প্রাইমারীতে পরীক্ষা দিয়ে জয়েন করে থাকেন এবং উপযুক্ত কর্তৃপক্ষের থেকে Continuation Order পেয়ে থাকেন তাহলে তাঁর ক্ষেত্রে আর কনফারমেশন করার দরকার নেই। কিন্তু নতুন জয়েনিং এর ক্ষেত্রে কনফারমেশন অবশ্যই দুই বছর চাকরি পূর্ণ হওয়ার পর তবেই হবে।

১৩) প্রশ্ন – সম্প্রতি আপার প্রাইমারীতে যোগদান টিচারদের কনফারমেশন অর্ডার কে জারি করবে , এমসি না বোর্ড ?

উত্তর – এটা স্বীকার করতেই হবে যে এটা নিয়ে বেশ একটা কনফিউশন আছে। এই আপার প্রাইমারী টিচারদের নিয়োগ হয়েছিল 2018 সালের পরে। অথচ তাদের নিয়োগপত্র দিয়েছিল এমসি । বোর্ড (WBBSE) নয়। উপরের আলোচনা অনুযায়ী স্বাভাবিক নিয়মে এটা হওয়ার কথা নয় কারন গেজেট নোটিফিকেশন মেমো নং – 214 SE, তারিখ – 08/03/2018 অনুযায়ী 08/03/20218 এর পর কনফারমেশন অথরিটি হয়েছে বোর্ড। তাই এই নিয়োগপত্রগুলি দেওয়ার কথা ছিল বোর্ডেরই। কিন্তু এই টিচাররা নিয়োগপত্র (Appointment Letter) পেয়েছেন এমসি থেকে। এর কারন হলো এই নিয়োগটি হয়েছিল একটি কোর্ট অর্ডারের পরিপ্রেক্ষিতে যেখানে কোর্ট বলেছিল 2016 Recruitment Rules অনুযায়ী নিয়োগপত্র দেবে এমসি। সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে এমসি এই নিয়োগপত্র গুলি জারি করে। তাহলে এখন প্রশ্ন উঠছে এই টিচারদের নিয়োগপত্র যেহেতু এমসি দিয়েছে তাহলে কনফারমেশন অর্ডারও কি এক্ষেত্রে আগের মতো এমসিই দেবে ? এই প্রশ্নের সঠিক এবং নিশ্চিত উত্তর একমাত্র কোনো Govt Order এর দ্বারা Clarification এলে তবেই দেওয়া সম্ভব। সেটার জন্য ডিপার্টমেন্টের কাছে আবেদন করা উচিত। আর কিছুদিন ওয়েট করা উচিত। এখনও দুই বছর সার্ভিস কমপ্লিট হতে বেশ খানিকটা সময় বাকি আছে। সে রকম কিছু অর্ডার এলে সেই অনুযায়ী কাজ হবে। এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

১৪) প্রশ্ন – উপরে বলা হলো G O এর মাধ্যমে আপার প্রাইমারী টিচারদের কনফারমেশন এর ব্যাপারে Clarification এলে সেই অনুযায়ী কাজ করতে। কিন্তু অনেক সময়েই দেখা যায় অনেক কিছুর Clarification দেয় না ডিপার্টমেন্ট। এখন ধরা যাক এক্ষেত্রেও সে রকম কোনো Clarification এলো না অথচ দুই বছর চাকরি পূর্ণ হয়ে গেল। তখন কী করা উচিত ?

উত্তর – তাতেও উদ্বেগের কিছু নেই। মনে রাখতে হবে কোর্ট অর্ডার এবং তার পরবর্তী ডিপার্টমেন্টাল অর্ডারে এমসি কে কেবল অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে বলেছিল। কনফারমেশন এমসি দেবে না বোর্ড দেবে সেই ব্যাপারে কিছু বলেনি। তাই যদি এই ব্যাপারে কোনো অর্ডার না আসে সে ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ এক্সিস্টিং অর্ডারকে ধরে কাজ করবে। অর্থাৎ 214 SE অনুযায়ী কনফারমেশনের প্রেয়ার বোর্ডে পাঠিয়ে দেবেন দুই বছর সার্ভিস কমপ্লিট হওয়ার পর। সে ক্ষেত্রে অবশ্যই এমসি রেজোলিউশনে লেখা হবে যে উক্ত স্টাফের দুই বছরের কন্টিনিউয়াস ও সন্তোষজনক সার্ভিস কমপ্লিট হয়েছে —– তারিখে এবং —— তারিখ থেকে তাঁর সার্ভিস কনফারমেশন করার সিদ্ধান্ত নেওয়া হলো। এই কনফারমেশন অর্ডার বোর্ড থেকে প্রাপ্তির জন্য বোর্ডে আবেদন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। এরপর উপরের বিভিন্ন প্রশ্নোত্তরের মতো করে কাগজপত্র রেডি করে বোর্ডে পাঠিয়ে দেবেন। বোর্ড যদি কনফারমেশন অর্ডার দেয় তো ভালো। নাহলে এমসি রেজোলিউশনটাই যথেষ্ট হবে। কিন্তু বোর্ডে পাঠাতে এবং তার Received Copy রাখতে ভুলবেন না।  

১৫) প্রশ্ন – কনফারমেশন এর কথাটা কি সার্ভিসবুকে নোট করতে হয় ?

উত্তর – অবশ্যই। ভীষণ জরুরী। সার্ভিসবুকের প্রথম দিকের (History of Service) অংশে যেখানে দুই বছর পূর্ণ হচ্ছে ওখানে নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট এর ঘরে HOI এই ভাবে নোট দেবেন – “Service confirmed w.e.f. – vide MC Resolution No — , Dated — / WBSSE Memo No — , Dated —.” ।  

SOURCE-SMR

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top