


চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং দেবে কেন্দ্র, সাথে ১ কোটি যুবদের চাকরি ঘোষণা
August 17, 2026 10:54 am
দেশের জেন জি বা তরুন প্রজন্মের জন্য বিরাট ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনেক চাকরিপ্রার্থী যুবক যুবতীরা টাকার অভাবে কোচিং এ ভর্তি হতে পারেন না। এবার তাদেরকে চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং দেবে কেন্দ্র সরকার। গত ১৫ ই আগস্ট লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী এই কথা ঘোষণা করেছেন। সেই সাথে তিনি জানিয়েছেন, আগামী ১ বছরের মধ্যে দেশের ১ কোটি বেকার যুবক-যুবতীদের স্কিল ট্রেনিং করিয়ে চাকরিও দেওয়া হবে। প্রধানমন্ত্রীর মতে, আগামী ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়তে গেলে সবার আগে দেশের যুবদের নিজের পায়ে দাঁড়াতে হবে। তাই সবচেয়ে প্রথমে বেকার সমস্যা দূরীকরণ করা দরকার। কেন্দ্রের এই উদ্যোগের ফলে দেশের কোটি কোটি বেকার ছেলেমেয়ে উপকৃত হতে চলেছে।
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং দেবে কেন্দ্র
বর্তমানে ইউপিএসসি (UPSC), এসএসসি (SSC), ব্যাংকিং, রেলওয়ে কিংবা রাজ্য স্তরের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে শিক্ষার্থীদের মোটা অঙ্কের ফি দিয়ে বেসরকারি কোচিং সেন্টারে ভর্তি হতে হয়। বহু মেধাবী ছাত্র-ছাত্রীরা শুধুমাত্র অর্থের অভাবে ভালো গাইডেন্স পান না। এছাড়াও প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েদের সবসময়ে শহরে এসে কোচিং করতেও অসুবিধা হয়। এই সমস্যা দূর করতে কেন্দ্র সরকার একটি সমন্বিত ‘ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার’ গড়ে তুলছে। এর মূল লক্ষ্য হলো:
-
দেশের সেরা ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে সিলেবাস ভিত্তিক অনলাইন ক্লাস পরিচালনা।
-
মক টেস্ট, প্র্যাকটিস সেট এবং বিশদ পাঠ্যসামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে প্রার্থীদের কাছে পৌঁছে দেওয়া।
-
যাতে প্রতিটি রাজ্যের পরীক্ষার্থীরা তাদের নিজস্ব ভাষায় পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন সেই ব্যবস্থা করা।
-
শহর বা বড় মেট্রো সিটিতে গিয়ে অতিরিক্ত হোস্টেল বা মেস খরচ না করে অনলাইনে ঘরে বসেই পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

বাঁচবে খরচা, প্রতিষ্ঠিত হবে যুবসমাজ
প্রধানমন্ত্রী তার ভাষণে জানান, সরকারি চাকরির কোচিংয়ের নামে বেসরকারি প্রতিষ্ঠানগুলি প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে। অনেক অভিভাবক ঋণ নিয়ে সন্তানদের কোচিং সেন্টারে পাঠান।
তিনি বলেন, “কোচিং ক্লাস এখন বাবা-মায়ের বড় চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে। দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখে আমরা তাদের কোচিংয়ের পেছনে খরচ করা হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করতে চাই। দেশের সেরা মেধা, ডিজিটাল পরিকাঠামো এবং যোগ্য শিক্ষকদের একত্রিত করে আমরা তরুণদের নিখরচায় প্রশিক্ষণ প্রদান করব।”

১ বছরে ১ কোটি যুবদের স্কিল ট্রেনিং ও কর্মসংস্থান
আধুনিক যুগে কোনো স্কিল ট্রেনিং না থাকলে চাকরি মেলা অসম্ভব। কিন্তু বাজারে যেকোনো স্কিল ট্রেনিং কোর্সের যা খরচা তা অনেকেরই সাধ্যের বাইরে। এই সমস্যা দূর করে দেশের যুব সমাজকে কর্মসংস্থান দিতে কেন্দ্রীয় সরকার আগামী ১ বছরে ১ কোটি যুবদের এআই স্কিল ট্রেনিং প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। সফলভাবে ট্রেনিং শেষ করার পর চাকরির সুযোগ থাকবে। বর্তমান যুগে এআই স্কিল ট্রেনিং কেন গুরুত্বপূর্ণ, সেকথাও প্রধানমন্ত্রী তার ভাষণে জানিয়েছেন,
-
এর মাধ্যমে আইটি, ডেটা অ্যানালিটিক্স, অটোমেশন এবং ডিজিটাল ম্যানেজমেন্ট সেক্টরে দক্ষ কর্মীর চাহিদা পূরণ হবে।
-
গ্লোবাল টেকনোলজি কোম্পানিগুলিতে ভারতীয় তরুণদের নিয়োগ হবে, যেখানে বেতন এবং কেরিয়ার গ্রোথের সুযোগ দুই অনেক বেশি।
-
শুধু চাকরি নয়, বরং প্রযুক্তিগত জ্ঞানের সাহায্যে যুবরা তাদের নতুন স্টার্ট-আপ তৈরিও করতে পারবে।
SOURCE-EXB
©kamaleshforeducation.in(2023)


