দশম শ্রেনি  ভূগোল

পঞ্চম অধ্যায়

ভারতের অর্থনৈতিক পরিবেশ

প্রশ্ন উত্তর

Madhyamik Geography

Chapter 5 Question Answer

Updated on: 

মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” এর মধ্যে ভারতের কৃষি, শিল্প, পরিবহন, বাণিজ্য ও বিভিন্ন অর্থনৈতিক সম্পদের গঠন ও বিস্তার নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের পোস্টে মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন ও তার সংক্ষিপ্ত, উত্তর করে আলোচনা করা হল।

 

বোর্ড: বিষয়বস্তু

1 মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় ‘ভারতের অর্থনৈতিক পরিবেশ‘ এককথায় উত্তরধর্মী প্রশ্নোত্তর (প্রশ্নমান – ১)

1.1 ক্লাস ১০ ভূগোল পঞ্চম অধ্যায় ‘ভারতের কৃষি’ প্রশ্ন উত্তর | Class 10 Geography Chapter 5 Question Answer

1.2 মাধ্যমিক ভূগোল ভারতের অর্থনৈতিক পরিবেশ ছোট প্রশ্ন উত্তর | Madhyamik Geography Short Question Answer

1.3 দশম শ্রেণী ভূগোল ‘ভারতের শিল্প’ প্রশ্ন উত্তর | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় ছোট প্রশ্ন উত্তর

1.4 দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন উত্তর

1.5 Class 10 ভূগোল পঞ্চম অধ্যায় ‘ভারতের জনসংখ্যা’ প্রশ্ন ও উত্তর | Madhyamik Geogarphy Chapter 5 MCQ

1.6 দশম শ্রেণীর ভূগোল ‘ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা’ প্রশ্ন উত্তর | Class 10 Madhyamik Geogarphy 5th Chapter SAQ

1.7 Class 10 Geography Varoter Orthonoitik Poribesh Short Question | ক্লাস ১০ ভূগোল ভারতের অর্থনৈতিক পরিবেশ সংক্ষিপ্তধর্মী প্রশ্ন উত্তর

মাধ্যমিক ভূগোল

পঞ্চম অধ্যায় 

ভারতের অর্থনৈতিক পরিবেশ

 এককথায় উত্তরধর্মী প্রশ্নোত্তর

(প্রশ্নমান – ১)

ক্লাস ১০ ভূগোল পঞ্চম অধ্যায়

‘ভারতের কৃষি’ প্রশ্ন উত্তর  

 

১) ভারতের কৃষি প্রধানত কি ধরনের কৃষি?
উত্তর: জীবিকা সত্তাভিত্তিক কৃষি

২) ভারতের একমাত্র কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় আছে?
উত্তর: ইম্ফল

৩) সবরকম কৃষিজ ফসল উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
উত্তর: দ্বিতীয়

৪) দুটি তন্তু ফসলের নাম লেখো।
উত্তর: তুলো ও পাট

৫) দুটি বাগিচা ফসলের নাম লেখো।
উত্তর: চা, কফি ও রাবার

৬) ফ্লোরিকালচার কাকে বলে?
উত্তর: বাণিজ্যিকভাবে ফুল ও পাতাবাহারি গাছের চাষকে।

৭) পোমামকালচার কাকে বলে?
উত্তর: বাণিজ্যিকভাবে ফলের চাষকে।

৮) ওয়েলিকালচার কাকে বলে?
উত্তর: বাণিজ্যিকভাবে শাক-সবজির চাষকে।

৯) উদ্যান কৃষি বা হর্টিকালচার কাকে বলে?
উত্তর: যে উন্নত ও আধুনিক কৃষি ব্যবস্থায় বিশালাকার বাগানে বাজারে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন ফল, ফুল, শাকসবজি চাষ হয়, তাকে উদ্যান কৃষি বা হর্টিকালচার বলা হয়।

১০) খারিফ শস্য কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: মৌসুমি বায়ু আগমনের ভিত্তিতে বর্ষাকালে বৃষ্টি জলের ভিত্তিতে চাষ হয় ও শীতের প্রথমে কাটা হয় অর্থাৎ জুন-জুলাই মাসে বোনা হয় ও নভেম্বর-ডিসেম্বরে কাটা হয়। যথা – আমন ধান, পাট, ভুট্টা, বাজরা, আখ, ডাল, কার্পাস ইত্যাদি।

১১) আউস ধান (ভাদই ধান) কখন বপন করা হয় ও কখন কাটা হয়?
উত্তর: মার্চ এপ্রিল মাসে বপন করা হয় ও মে জুন মাসে কাটা হয়।

১২) আমন ধান কখন বপন করা হয় এবং কখন কাটা হয়?
উত্তর: জুন জুলাই মাসে রোপন করা হয় এবং নভেম্বর ডিসেম্বর মাসে কাটা হয়।

১৩) বোরো ধান কখন বপন করা হয় এবং কখন কাটা হয়?
উত্তর: নভেম্বর-ডিসেম্বরে বপন করা হয় এবং মার্চ এপ্রিল মাসে কাটা হয়।

১৪) ভারতে কোন ধান বেশি চাষ হয়?
উত্তর: আমন ধান

১৫) তৃষ্ণার্ত ফসল কাকে বলে?
উত্তর: ধানকে

১৬) কতকগুলি উচ্চ ফলনশীল ধান বীজের নাম লেখো
উত্তর: রত্না, জয়া, কিরণ, IR-8, IR-20, গোবিন্দ, আদিত্য, পঙ্কজ, বিজয়া, মাশুড়ি, তাইচুং।

১৭) ভারতের ধান গবেষণাগার কোথায় আছে?
উত্তর: ওড়িশার কটকে

১৮) আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় আছে?
উত্তর: ফিলিপাইন্সের ম্যালিনা

১৯) ভারতের সবুজ বিপ্লবের জনক কে?
উত্তর: M.S. Swaminathan

২০) শ্বেত বিপ্লবের জনক কে?
উত্তর: ভার্গিস কুরিয়েন

২১) নীল বিপ্লবের জনক কে?
উত্তর: অরূপ কৃষ্ণান

২২) সবুজ বিপ্লব কথাটি কোন ফসলের সঙ্গে যুক্ত?
উত্তর: গম

২৩) গম গবেষণাগার কোথায় আছে?
উত্তর: দিল্লি পুষাতে

২৪) গম উৎপাদনে কোন রাজ্য প্রথম?
উত্তর: উত্তরপ্রদেশ

২৫) কতকগুলি উচ্চ ফলনশীল গম বীজের নাম লেখো
উত্তর: সোনালিকা – ৩০৮, কল্যাণ সোনা – ২২৭, সোনারা – ৬৪, হিরা, সুজাতা, লারমা রোজো – ৬৪

২৬) মিলেট কি?
উত্তর: জোয়ার, বাজরা ও রাগিকে একত্রে মিলেট বলে।

২৭) মিলেট গবেষণাগার কোথায় আছে?
উত্তর: তেলেঙ্গানারা হায়দ্রাবাদে

২৮) জোয়ারকে তামিলনাড়ুতে কি বলা হয়?
উত্তর: চোলাম

২৯) বাজরাকে দক্ষিণ ভারতে কি বলে?
উত্তর: কুম্বু

৩০) রাগির অপর নাম কি?
উত্তর: মারুয়া

৩১) জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম?
উত্তর: মহারাষ্ট্র

৩২) বাজরা উৎপাদনে কোন রাজ্য প্রথম?
উত্তর: রাজস্থান

৩৩) রাগি উৎপাদনে কোন রাজ্য প্রথম?
উত্তর: কর্নাটক

৩৪) মিলেটের অপর নাম কি?
উত্তর: জনার

৩৫) ভারতের ইক্ষু রাজ্য বলা হয় কাকে?
উত্তর: উ. প্রদেশ

দশম শ্রেনি  ভূগোল

ভারতের অর্থনৈতিক পরিবেশ

ছোট প্রশ্ন উত্তর 

Madhyamik Geography Short Question Answer

 

৩৬) রেটুন কী?
উত্তর: আখ চাষের ক্ষেত্রে প্রথমবার ফসল কাটার পর মাটিতে থাকা আখের মূল থেকে যে চারা বের হয় তাকে রেটুন বলে।

৩৭) কতকগুলি উচ্চ ফলনশীল আখ বীজের নাম লেখো
উত্তর: (Co. – 237, 238, 239, 313) (I.C.- 225) (H.M. – 320) (COJ – 64, 2714)

৩৮) ভারতের আখ গবেষণাগার কোথায় আছে?
উত্তর: লখনউ

৩৯) আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম?
উত্তর: উত্তরপ্রদেশ

৪০) ভারতে কি ধরনের তুলোর চাষ হয়?
উত্তর: আঁশযুক্ত

৪১) ভারতে কার্পাস গবেষণাগার কোথায় আছে?
উত্তর: মহারাষ্ট্রের নাগপুর

৪২ কার্পাস চাষে ক্ষতি করে কোন কীট?
উত্তর: বল উইভিল এবং পিঙ্ক বোল ওয়ার্ম

৪৩) তুলো উৎপাদনে কোন রাজ্য প্রথম?
উত্তর: মহারাষ্ট্র

৪৪) সোনালী পানীয় কাকে বলে?
উত্তর: চা – কে

৪৫) ভারতে কোন প্রকার চা বেশি হয়?
উত্তর: কালো চা

৪৬) চা গবেষণাগার কোথায় আছে?
উত্তর: অসমের জোড়হাট

৪৭) দার্জিলিং চা কিসের জন্য বিখ্যাত?
উত্তর: স্বাদ ও সুগন্ধের জন্য

৪৮) অসম চা কীসের জন্য বিখ্যাত?
উত্তর: রঙের জন্য

৪৯) Tea Board কবে, কোথায় গঠিত হয়?
উত্তর: ১৯৫৪ খ্রী. কলকাতায়

৫০) চা উৎপাদনে কোন রাজ্য প্রথম?
উত্তর: অসম

৫১) ভারতে কোন প্রকার কফির চাষ হয়?
উত্তর: রোবাস্টা

৫২) কফি নামের উৎপত্তি হয় কোথা থেকে?
উত্তর: আফ্রিকার ইথিওপিয়ার আবিসিনিয়া উচ্চভূমির কাফা প্রদেশে সর্বপ্রথম এই গাছের সন্ধান মেলায় একে কফি বলা হয়।

৫৩) কপি গবেষণাগার কোথায় আছে?
উত্তর: কর্নাটকের চিকমাগালুর

৫৪) উৎকৃষ্ট মানের কফি কোনটি?
উত্তর: আরবীয় কফি বা মোচা কফি

৫৫) কফি বোর্ড কবে গঠিত হয় এবং সদর দপ্তর কোথায়?
উত্তর: ১৯৪২ সালে ; স.দ.– ব্যাঙ্গালুরু

৫৬) ভারতে কফি রাজ্য কাকে বলা হয়? এবং কোথায় কফি চাষ সর্বাধিক হয়?
উত্তর: কর্নাটক

দশম শ্রেণী ভূগোল

‘ভারতের শিল্প’

প্রশ্ন উত্তর 

মাধ্যমিক ভূগোল

পঞ্চম অধ্যায় ছোট প্রশ্ন উত্তর

 

১) বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে?
উত্তর: যেসব কাঁচামালের ওজন ও তা থেকে উৎপন্ন শিল্পদ্রব্যের ওজন সমান থাকে, তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে।

২) অশুদ্ধ কাঁচামাল কাকে বলে?
উত্তর: যেসব কাঁচামালের ওজন অপেক্ষা শিল্পদ্রব্যের ওজন কমে যায়, তাদের অশুদ্ধ কাঁচামাল বলে।

৩) অশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত?
উত্তর: ১ বা তার বেশি

৪) বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত?
উত্তর: ১ বা তার ক

৫) পণ্যসূচক কাকে বলে?
উত্তর: কোনো শিল্পে কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে পণ্যসূচক বলে

৬) ভারতের নতুন শিল্পনীতি কবে গৃহীত হয়?
উত্তর: ১৯৯১ সালে

৭) ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: আলফ্রেড ওয়েবার

৮) কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ দাও
উত্তর: চা, কফি, পাট ও কার্পাস বয়ন, চিনি প্রভৃতি

৯) প্রাণিভিত্তিক শিল্পের উদাহরণ দাও
উত্তর: মাংস প্যাকিং, চর্ম, পশম ও রেশম বয়ন প্রভৃতি

১০) খনিভিত্তিক শিল্পের উদাহরণ দাও
উত্তর: লৌহ ও ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা, তেল পরিশোধন

১১) শিল্প সম্পদ ভিত্তিক শিল্পের উদাহরণ দাও
উত্তর: ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক, পেট্রোকেমিক্যাল।

১২) স্বাধীনতার পূর্বে গঠিত একটি ইস্পাত কেন্দ্রের নাম লেখো
উত্তর: পশ্চিমবঙ্গে বার্ণপুর-কুলটি (IISCO)

১৩) ‘সকল শিল্পের মূল’ ‘শিল্পের শিল্প’, ‘আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড’ বলা হয় কোন শিল্পকে?
উত্তর: লৌহ-ইস্পাত

১৪) ভারতে কবে, কোথায় প্রথম আধুনিক লোহা ও ইস্পাত শিল্প স্থাপিত হয়?
উত্তর: ১৮৭০ সালে কুলটিতে

১৫) SAIL এর পূরো নাম কী? কবে গঠিত হয় ও সদর দপ্তর কোথায়?
উত্তর: Steel Authority of India Limited | ১৯৫৪ সালে গঠিত | স. দ. – নতুন দিল্লি

১৬) ভারতের সর্বপ্রথম স্পঞ্জ লোহা কারখানা কোথায় গড়ে ওঠে?
উত্তর: কোট্টাগুডেম

১৭) ভারতের বৃহত্তম সংকর লৌহ ইস্পাত কারখানার নাম কি?
উত্তর: দুর্গাপুর (DASP & DSP)

১৮) স্বাধীনতা পূর্ব ভারতের প্রথম বৃহত্তম ও বেসরকারি ইস্পাত কারখানা কোনটি? এবং কবে, কোথায় গঠিত হয়?
উত্তর: টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি (TISCO) | ১৯০৭ সালে | জামসেদপুরে সুবর্ণরেখা ও খরকাই নদীর মিলনস্থলে।

১৯) বর্তমানে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি এবং কবে স্থাপিত হয়?
উত্তর: হিন্দুস্তান স্টিল লিমিটেড (HSL) | ১৯৫৭ সালে

২০) ভারতের একমাত্র উপকূলীয়, রাষ্ট্রায়ত্ত ও সর্বাধুনিক ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি?
উত্তর: বিশাখাপত্তনম

দশম শ্রেণীর ভূগোল

পঞ্চম অধ্যায়

ভারতের অর্থনৈতিক পরিবেশ

গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন উত্তর

 

২১) ভারতের প্রাচীনতম ও একক বৃহত্তম শ্রমশিল্পের নাম কি?
উত্তর: কার্পাস বয়ন শিল্প

২২) ভারতের প্রথম আধুনিক বস্ত্র শিল্প কোথায় গঠিত হয়?
উত্তর: ১৮১৮ সালে পশ্চিমবঙ্গের ঘুষুড়িতে

২৩) ভারতের ম্যানচেস্টার কোথায় অবস্থিত?
উত্তর: আমেদাবাদে

২৪) বৃহত্তম জাহাজ ইঞ্জিন কারখানা কোথায় আছে?
উত্তর: বিশাখাপত্তনম

২৫) উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?
উত্তর: উ. ভারতের – কানপুর | দ. ভারতের – কোয়েম্বাটুর

২৬) বৃহত্তম ডিজেল ইঞ্জিন কারখানা কোথায় আছে?
উত্তর: উঃ প্রদেশের বারাণসীতে

২৭) মিগ বিমান তৈরীর কারখানা কোথায় আছে?
উত্তর: তেলেঙ্গানার হায়দ্রাবাদে

২৮) বৃহত্তম ইন্ট্রিকল কোচ ফ্যাক্টরি কোথায় আছে?
উত্তর: তামিলনাড়ুর পেরাম্বুরে

২৯) ভারতের মো-টাউন ও ডেট্রয়েট কোন শহরকে বলা হয়?
উত্তর: চেন্নাই

৩০) পশ্চিমবঙ্গের কোথায় ভারতের সর্বপ্রথম তৈলরসায়ন শিল্প গড়ে ওঠে?
উত্তর: রিষড়াতে (১৯৫০ খ্রী.)

৩১) কোন শিল্পকে কেন সংযোজনভিত্তিক শিল্প বলা হয়?
উত্তর: মোটরগাড়ি শিল্পকে সংযোজনভিত্তিক শিল্প বলা হয়, কারণ ইঞ্জিন, চাকা, সিট, ব্যাটারি, বডি ইত্যাদি যন্ত্র-যন্ত্রাংশ এবং আরো অসংখ্য উপকরণ একত্রীকরণের মাধ্যমে বা জোড়া লাগিয়ে মোটরগাড়ি উৎপাদন হয়।

৩২) ভারতের বৃহত্তম যাত্রীবাহী যান নির্মাণ সংস্থা কোনটি?
উত্তর: গুরগাঁও-এর “মারুতি উদ্যোগ লিমিটেড”

৩৩) আউট সোর্সিং কী?
উত্তর: বৃহৎ বহুজাতিক সংস্থাগুলির সস্তা, সুলভ ও দক্ষ বিদেশি শ্রমিকদের সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে কাজ করিয়ে নেওয়ার পদ্ধতিকে আউট সোর্সিং বলে। তথ্য প্রযুক্তি শিল্পে এই কাজ খুব বেশি হয়।

৩৪) বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার নাম কি?
উত্তর: TCS [ টাটা কনসালটেন্সি সার্ভিসেস ]

৩৫) ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছে?
উত্তর: ব্যাঙ্গালুরু

৩৬) ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের রাজধানী ও সিলিকন ভ্যালি কাকে বলে?
উত্তর: ব্যাঙ্গালুরু

৩৭) পশ্চিমবঙ্গের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোনটি?
উত্তর: সল্টলেক [সেক্টর V]

দশম শ্রেনি  ভূগোল

  পঞ্চম অধ্যায়

‘ভারতের জনসংখ্যা’

প্রশ্ন ও উত্তর 

Madhyamik Geogarphy Chapter 5 MCQ

 

১) আদমশুমারি কথার অর্থ কি?
উত্তর: জনগণনা

২) ভারতের প্রথম আদমশুমারি কবে হয়?
উত্তর: ১৮৭২ সালে

৩) ভারতের শেষ আদমশুমারি কবে হয়?
উত্তর: ২০১১ সালে (১৫ তম)

৪) ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর: উত্তর প্রদেশ

৫) ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম?
উত্তর: সিকিম

৬) ভারতের জনঘনত্ব কত?
উত্তর: ৩৮২ জন / বর্গ কিমি

৭) ভারতের লিঙ্গ অনুপাত কত?
উত্তর: ১০০০ : ৯৪০

৮) ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি?
উত্তর: কেরলে

৯) ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম?
উত্তর: হরিয়ানা

১০) ভারতের সাক্ষরতার হার কত?
উত্তর: ৭৪.০৪ %

১১) ভারতের জনঘনত্ব কোন রাজ্যে বেশি ও কোন রাজ্যে কম?
উত্তর: বিহারে বেশি | অরুণাচল প্রদেশে কম

১২) কোন সালে ভারতের জনসংখ্যা হ্রাস পেয়ে ঋণাত্মক বৃদ্ধি দেখা যায়?
উত্তর: ১৯২১ সালে

১৩) ‘Sustainable Development’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: এভাবেলফোর

১৪) ভারতের বৃহত্তম মহানগর, হলিউড, অর্থনৈতিক রাজধানী, প্রবেশদ্বার, টোকিও কাকে বলে?
উত্তর: মুম্বই

১৫) ভারতের প্রাসাদ নগরী বা অট্টালিকার শহর কাকে বলে?
উত্তর: কলকাতা

১৬) ভারতের টেক সিটি কাকে বলে?
উত্তর: পুনে

১৭) ভারতের কমলালেবুর শহর কাকে বলে?
উত্তর: নাগপুর

১৮) ভারতের গোলাপি শহর কাকে বলে?
উত্তর: জয়পুর

১৯)দক্ষিণ ভারতের কাশী কাকে বলে?
উত্তর: মাদুরাই

২০) ভারতের মশলার শহর কাকে বলে?
উত্তর: কোঝিকোড়

২১) ভারতে আরব সাগরের রানী কাকে বলে?
উত্তর: কোচি

২২) ভারতের সবুজ নগর কাকে বলে?
উত্তর: চেন্নাই

২৩) ভারতের উদ্যান নগরী কাকে বলে?
উত্তর: লখনউ

২৪) অধিক জনঘনত্ব যুক্ত কয়েকটি অঞ্চলের নাম লেখো
উত্তর: হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ু প্রভৃতি।

২৫) অতি উচ্চ জনঘনত্ব যুক্ত কয়েকটি অঞ্চলের নাম লেখো
উত্তর: বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, উ. প্রদেশ প্রভৃতি।

২৬) কয়েকটি বিরল জনঘনত্ব অঞ্চলের নাম লেখো
উত্তর: উত্তরাখণ্ড, ছত্রিশগড়, নাগাল্যান্ড প্রভৃতি।

২৭) কয়েকটি অতি বিরল জনঘনত্ব অঞ্চলের নাম লেখো
উত্তর: লাদাখ, সিকিম, মিজোরাম প্রভৃতি।

২৮) ভারতের অতি মহানগর বা মেগাসিটি -র সংখ্যা কয়টি?
উত্তর: তিনটি (মুম্বাই / দিল্লি / কলকাতা)

২৯) ভারতের মোট কত শতাংশ লোক শহরে বাস করে?
উত্তর: ৩৭.৭১ %

৩০) ভারতের মহানগরের সংখ্যা কয়টি?
উত্তর: ৫৩ টি

 

দশম শ্রেণীর ভূগোল

‘ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা’

প্রশ্ন উত্তর 

Class 10 Madhyamik Geogarphy

5th Chapter SAQ

 

১) কোন রেলপথকে ইস্পাত রেলপথ বলা হয়?
উত্তর: দক্ষিণ-পূর্ব রেলপথকে | এর সদর কলকাতা

২) ভারতের জীবনরেখা কাকে বলা হয়?
উত্তর: রেলপথকে

৩) ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল কোনটি?
উত্তর: উত্তর রেল | নিউ দিল্লি

৪) ভারতের ক্ষুদ্রতম রেলপথ অঞ্চল কোনটি?
উত্তর: কোঙ্কন রেল | মুম্বাই

৫) নবীনতম রেলপথ অঞ্চল কোনটি?
উত্তর: দক্ষিণ উপকূলীয় রেল | সদর – বিশাখাপত্তনম

৬) সোনালী চতুর্ভূজ কথাটি কিসের সঙ্গে যুক্ত?
উত্তর: সড়ক পথ

৭) সোনালী চতুর্ভুজের বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহু কোনটি?
উত্তর: বৃহত্তম : চেন্নাই-কলকাতা | ক্ষুদ্রতম : মুম্বাই-চেন্নাই

৮) হীরক চতুর্ভুজ কথাটি কিসের সঙ্গে যুক্ত?
উত্তর: রেলপথ

৯) ভারতের ব্যস্ততম ও প্রাচীনতম সড়ক পথ কোনটি?
উত্তর: NH19 (কলকাতা-দিল্লি)

১০) ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটি?
উত্তর: NH44 (শ্রীনগর-কন্যাকুমারী)

১১) ভারতের ক্ষুদ্রতম সড়ক পথ কোনটি?
উত্তর: NH966B (কোচি-উইলংডন)

১২) ভারতের উচ্চতম সড়ক পথ কোনটি?
উত্তর: NH3 (লে-মানালি)

১৩) উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়?
উত্তর: জলপথকে

দশম শ্রেনি  ভূগোল 

ভারতের অর্থনৈতিক পরিবেশ

সংক্ষিপ্তধর্মী প্রশ্ন উত্তর

১৪) ‘ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া’ কবে স্থাপিত হয়? এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ১৯৮৬ সালে | সদর – নয়ডা

১৫) ভারতের দীর্ঘতম খাল পথ কোনটি?
উত্তর: তামিলনাড়ুর বাকিংহাম

১৬) ‘শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া’ কবে স্থাপিত হয়? এবং এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ১৯৬১ সালে | সদর – মুম্বই

১৭) ভারতের দীর্ঘতম জলপথ কোনটি?
উত্তর: হলদিয়া থেকে এলাহাবাদ (জাতীয় জলপথ-১)

১৮) ভারতের গভীরতম সমুদ্র বন্দর কোনটি?
উত্তর: পারাদ্বীপ

১৯) ভারতের সর্বোত্তম স্বাভাবিক বন্দর কোনটি?
উত্তর: বিশাখাপত্তনম

২০) দ. ভারতের বৃহত্তম বন্দর কোনটি?
উত্তর: চেন্নাই

২১) ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি?
উত্তর: কান্দালা

২২) ভারতের নবীনতম বন্দরের নাম কি?
উত্তর: পোর্ট ব্লেয়ার

২৩) ভারতের হাইটেক বন্দরের নাম কোনটি?
উত্তর: নভসেবা

২৪) ভারতের বৃহত্তম বন্দর কোনটি?
উত্তর: মুম্বাই

২৫) দুর্গম পার্বত্য অঞ্চলে আকাশ পথে কোন পরিবহন ব্যবস্থা চালু আছে?
উত্তর: বায়ুদূত

২৬) দুর্গম পার্বত্য অঞ্চলে কোন হেলিকপ্টার সার্ভিস চালু আছে?
উত্তর: পবন হংস

২৭) ভারতে প্রথম ই-মেল ব্যবস্থা কবে শুরু হয়?
উত্তর: ১৯৭১ সালে

২৮) এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? এবং এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ১৯৯৫ সালে | সদর দপ্তর – নতুন দিল্লি

২৯) ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি?
উত্তর: দিল্লির ইন্দিরা গান্ধী

৩০) স্বামী বিবেকানন্দ বিমানবন্দর কোথায় আছে?
উত্তর: ছত্রিশগড়ের রায়পুরে

৩১) বিরসা মুন্ডা বিমানবন্দর কোথায় আছে?
উত্তর: রাঁচিতে

৩২) ভারতে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা কয়টি?
উত্তর: ৩৪ টি

৩৩) ভারতের দীর্ঘতম রজ্জুপথ কোনটি?
উত্তর: মুম্বাই-এলিফেন্টা রজ্জুপথ

৩৪) ভারতের দীর্ঘতম নলপথ কোনটি?
উত্তর: কান্ডালা-ভাতিন্ডা

৩৫) ভারতের কোথায় প্রথম পাতাল রেল শুরু হয়?
উত্তর: ১৯৮৪ সালে | কলকাতায়

৩৬) ব্যাঙ্গালুরুর পাতাল রেল কি নামে পরিচিত?
উত্তর: নাম্মা মেট্রো

৩৭) দ্বিতল মেট্রো কোথায় আছে?
উত্তর: রাজস্থানের জয়পুরে

৩৮) কলকাতার জীবনরেখা কাকে বলে?
উত্তর: কলকাতা মেট্রো

৩৯) ভারতের দীর্ঘতম মেট্রোরেল কোনটি?
উত্তর: দিল্লি মেট্রো

৪০) ভারতের স্মার্ট সিটি কাকে বলে?
উত্তর: পুদুচেরি

৪১) ভারতের ওয়াইফাই সিটি কাকে বলে?
উত্তর: মুম্বাই

৪২) SMS এর পুরো নাম কী?
উত্তর: Short Messaging Service

৪৩) MMS এর পুরো নাম কী?
উত্তর: Multimedia Messaging Service

 

সঠিকভাবে বারবার অনুশীলন করলে, ভারতের অর্থনৈতিক ভূগোল (Varoter Orthonoitik Poribesh) অধ্যায় থেকে নম্বর তোলা একদম কঠিন নয়—তাই দেরি না করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিতে হবে ।

SOURCE-EDT

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top