দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার

উচ্চ মাধ্যমিক ইতিহাস  

  ভক্তি ও সুফি আন্দোলন

প্রশ্ন উত্তর

Class 12 3rd Semester History

Chapter 2 MCQ Question Answer

Updated on:  

উচ্চ মাধ্যমিক (Class 12) ইতিহাসের তৃতীয় সেমিস্টারের (3rd Sem) দ্বিতীয় অধ্যায় ‘ভক্তি ও সুফি আন্দোলন’ এর মধ্যে মধ্যযুগের ভারতে ধর্মীয় সমন্বয়, সুফি সাধকদের বিভিন্ন সিলসিলা (যেমন- চিশতি ও সুহরাবর্দী), ভক্তিবাদী সন্তদের (যেমন- রামানুজ, রামানন্দ, কবীর, গুরু নানক, শ্রীচৈতন্যদেব, মীরাবাঈ) জীবনদর্শন এবং তৎকালীন সমাজ ও সংস্কৃতির ওপর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)  শেয়ার করা হলো।

 

 

বোর্ড: বিষয়বস্তু

1 উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায় ‘ভক্তি ও সুফি আন্দোলন’ প্রশ্ন উত্তর | HS Class 12 Sem 3 Semester History Chapter 2 MCQ

1.1 ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর (One Liner)

1.2 দ্বাদশ তৃতীয় সেমিস্টার ভক্তি ও সুফি আন্দোলন বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | Class 12 Semester 3 History Chapter 2 MCQ

1.3 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ | Class 12 3rd Semester History Chapter 2 Fill in the blanks MCQ

1.4 দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায় সত্য/মিথ্যা | Class 12 3rd Semester History Chapter 2 True/False MCQ

1.5 ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস দ্বিতীয় অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 3rd Semester History Chapter 2 Match the Column MCQ

1.6 দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester History Chapter 2 Assertion and Reason Type MCQ

 

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস

দ্বিতীয় অধ্যায় 

‘ভক্তি ও সুফি আন্দোলন’ 

প্রশ্ন উত্তর 

HS Class 12 Sem 3 

 History Chapter 2 MCQ

 

এই পোস্ট এর মধ্যে ভক্তি ও সুফি আন্দোলন অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।

ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস

দ্বিতীয় অধ্যায়

এককথায় প্রশ্ন উত্তর

(One Liner)

 

১. মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান ধারা ছিল- বৈষ্ণব ও শৈব ধর্মাদর্শ
২. দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন- অলভার ও নায়নার সাধকগণ
৩. বিষ্ণুর উপাসক বা ভক্তদের বলা হতো- অলভার
৪. শিবের উপাসক বা ভক্তদের বলা হতো- নায়নার
৫. অলভার সাধকদের সংখ্যা ছিল- ১২ জন

৬. নায়নার সাধকদের সংখ্যা ছিল- ৬৩ জন
৭. অলভার ও নায়নার সাধকদের ভক্তিগীতি সংকলিত আছে যে গ্রন্থে- দিব্য প্রবন্ধম ও তেভারম
৮. অদ্বৈতবাদের প্রচারক এবং ভারতের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন- আদি শঙ্করাচার্য
৯. মথুরা ও বৃন্দাবনকে কেন্দ্র করে কৃষ্ণভক্তির প্রচার করেছিলেন- বল্লভাচার্য
১০. কৃষ্ণের প্রতি প্রেম ও ভক্তির আবদ্ধ ছিলেন মিরাবাঈ, যিনি ছিলেন- মেওয়ারের রানি

১১. সুফিবাদ বা সুফিজম শব্দটির উৎপত্তি হয়েছে আরবি শব্দ ‘সুফ’ থেকে, যার অর্থ- পশম বা পশমি বস্ত্র
১২. সুফি সাধকরা যে জীবনদর্শনে বিশ্বাসী ছিলেন- সহজ-সরল ও অনাড়ম্বর আধ্যাত্মিক জীবন
১৩. সুফি মতানুসারে গুরু বা আধ্যাত্মিক নির্দেশককে বলা হয়- পীর বা মুরশিদ
১৪. সুফি মতানুসারে শিষ্য বা অনুগামীদের বলা হয়- মুরিদ
১৫. শঙ্করাচার্যের মতে ব্রহ্ম ও জীবাত্মার সম্পর্ক হলো- অভিন্ন বা এক

১৬. বিশিষ্টাদ্বৈতবাদের প্রবক্তা ছিলেন- রামানুজ
১৭. রামানুজ যে দেবতার উপাসনার ওপর জোর দিয়েছিলেন- বিষ্ণু
১৮. উত্তর ভারতে ভক্তি আন্দোলনের জোয়ার এনেছিলেন- রামানন্দ
১৯. ‘হিন্দি’ ভাষাকে প্রচারের মাধ্যম হিসেবে প্রথম ব্যবহার করেছিলেন- রামানন্দ
২০. কবিরের বাণী ও দোঁহা সংকলিত হয়েছে যে গ্রন্থে- বীজক

২১. শিখ ধর্মের প্রবর্তক এবং প্রথম ধর্মগুরু ছিলেন- গুরু নানক
২২. বাংলায় ভক্তি আন্দোলনের প্রধান কাণ্ডারি ছিলেন- শ্রীচৈতন্যদেব
২৩. মহারাষ্ট্রে ভক্তি আন্দোলনের প্রসারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন- জ্ঞানেশ্বর, নামদেব ও তুকারাম
২৪. ভারতে চিশতি সিলসিলার প্রতিষ্ঠাতা ছিলেন- খাজা মঈনুদ্দিন চিশতি
২৫. ‘চিরাগ-ই-দিল্লি’ বা দিল্লির প্রদীপ বলা হতো- শেখ নাসিরুদ্দিন মাহমুদকে

দ্বাদশ তৃতীয় সেমিস্টার

ভক্তি ও সুফি আন্দোলন

 বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর 

Class 12 Semester 3

History Chapter 2 MCQ

 

১. দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের আদি প্রবর্তক ছিলেন-
(a) আদি শঙ্করাচার্য
(b) অলভার ও নায়নার সাধকগণ
(c) রামানুজ
(d) মাধবাচার্য
উত্তর: (b) অলভার ও নায়নার সাধকগণ

২. অলভার সাধকগণ মূলত কোন দেবতার উপাসক ছিলেন?
(a) শিব
(b) ব্রহ্মা
(c) বিষ্ণু
(d) গণেশ
উত্তর: (c) বিষ্ণু

৩. নায়নার সাধকদের মোট সংখ্যা ছিল-
(a) 12 জন
(b) 63 জন
(c) 10 জন
(d) 108 জন
উত্তর: (b) 63 জন

৪. অলভার সাধকদের ভক্তিগীতি যে গ্রন্থে সংকলিত হয়েছে তার নাম কী?
(a) তেভারম
(b) তিরুমুরাই
(c) দিব্য প্রবন্ধম
(d) তিলক
উত্তর: (c) দিব্য প্রবন্ধম

৫. অদ্বৈতবাদ দর্শনের প্রধান প্রচারক কে ছিলেন?
(a) রামানুজ
(b) নিম্বার্ক
(c) আদি শঙ্করাচার্য
(d) বল্লভাচার্য
উত্তর: (c) আদি শঙ্করাচার্য

৬. ‘বিশিষ্টাদ্বৈতবাদ’ মতাদর্শের প্রবক্তা কে ছিলেন?
(a) রামানুজ
(b) মাধবাচার্য
(c) গুরু নানক
(d) কবির
উত্তর: (a) রামানুজ

৭. উত্তর ভারতে ভক্তি আন্দোলনের জোয়ার এনেছিলেন কোন সাধক?
(a) চৈতন্যদেব
(b) রামানন্দ
(c) মিরাবাঈ
(d) নামদেব
উত্তর: (b) রামানন্দ

৮. রামানন্দ তাঁর ধর্মপ্রচারের জন্য কোন ভাষাকে প্রথম অগ্রাধিকার দিয়েছিলেন?
(a) সংস্কৃত
(b) পালি
(c) হিন্দি
(d) প্রাকৃত
উত্তর: (c) হিন্দি

৯. কবিরের বাণী ও দোঁহাগুলি কোন গ্রন্থে সংকলিত হয়েছে?
(a) আদিগ্রন্থ
(b) রত্নাবলী
(c) বীজক
(d) সাখি
উত্তর: (c) বীজক

১০. শিখ ধর্মের প্রবর্তক এবং প্রথম ধর্মগুরু কে ছিলেন?
(a) গুরু গোবিন্দ সিং
(b) গুরু অর্জুন দেব
(c) গুরু নানক
(d) গুরু তেগ বাহাদুর
উত্তর: (c) গুরু নানক

১১. ‘গুরু কা লঙ্গর’ বা গণরান্নাঘর প্রথা কে চালু করেছিলেন?
(a) গুরু নানক
(b) গুরু অঙ্গদ
(c) গুরু রামদাস
(d) কবির
উত্তর: (a) গুরু নানক

১২. শ্রীচৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
(a) 1486 খ্রিস্টাব্দে
(b) 1510 খ্রিস্টাব্দে
(c) 1450 খ্রিস্টাব্দে
(d) 1533 খ্রিস্টাব্দে
উত্তর: (a) 1486 খ্রিস্টাব্দে

১৩. ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থটি কার রচনা?
(a) বৃন্দাবন দাস
(b) কৃষ্ণদাস কবিরাজ
(c) জয়দেব
(d) মৎস্যেন্দ্রনাথ
উত্তর: (b) কৃষ্ণদাস কবিরাজ

১৪. ‘সুফ’ শব্দটির প্রকৃত অর্থ কী?
(a) পবিত্র
(b) সাদা
(c) পশম
(d) প্রেম
উত্তর: (c) পশম

১৫. সুফি মতে গুরু বা আধ্যাত্মিক নির্দেশককে কী বলা হয়?
(a) মুরিদ
(b) পীর বা মুরশিদ
(c) শরিয়ত
(d) সামা
উত্তর: (b) পীর বা মুরশিদ

১৬. ভারতে চিশতি সিলসিলার বা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(a) নিজামুদ্দিন আউলিয়া
(b) খাজা মঈনুদ্দিন চিশতি
(c) সেলিম চিশতি
(d) বাবা ফরিদ
উত্তর: (b) খাজা মঈনুদ্দিন চিশতি

১৭. খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ ভারতের কোথায় অবস্থিত?
(a) দিল্লি
(b) আজমির
(c) ফতেপুর সিক্রি
(d) মুলতান
উত্তর: (b) আজমির

১৮. ‘মাহবুব-ই-ইলাহি’ উপাধিটি কোন সুফি সাধকের ছিল?
(a) কুতুবুদ্দিন বখতিয়ার কাকি
(b) নিজামুদ্দিন আউলিয়া
(c) নাসিরুদ্দিন মাহমুদ
(d) বাহাউদ্দিন জাকারিয়া
উত্তর: (b) নিজামুদ্দিন আউলিয়া

১৯. ‘চিরাগ-ই-দিল্লি’ বা দিল্লির প্রদীপ নামে কে পরিচিত ছিলেন?
(a) বাবা ফরিদ
(b) শেখ নাসিরুদ্দিন মাহমুদ
(c) আমির খসরু
(d) আব্দুল কাদির জিলানি
উত্তর: (b) শেখ নাসিরুদ্দিন মাহমুদ

২০. ভারতে সোহরাওয়ার্দী সিলসিলার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(a) বাহাউদ্দিন জাকারিয়া
(b) সেলিম চিশতি
(c) দারাশিকো
(d) মুইনুদ্দিন চিশতি
উত্তর: (a) বাহাউদ্দিন জাকারিয়া

২১. সুফিদের আধ্যাত্মিক সংগীতের আসরকে কী বলা হয়?
(a) খানকাহ
(b) সামা
(c) জিয়ারত
(d) মুরিদ
উত্তর: (b) সামা

২২. সুফি সাধকদের সমাধি ক্ষেত্রকে কী বলা হয়?
(a) খানকাহ
(b) দরগাহ
(c) মুরিদ
(d) সিলসিলা
উত্তর: (b) দরগাহ

২৩. কাদিরিয়া সিলসিলার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(a) আব্দুল কাদির জিলানি
(b) শাহ নিয়ামত উল্লাহ
(c) দারাশিকো
(d) শেখ মিঞা মীর
উত্তর: (a) আব্দুল কাদির জিলানি

২৪. ‘জিকির’ বলতে সুফি দর্শনে কী বোঝানো হয়?
(a) আল্লাহর নাম স্মরণ করা
(b) নৃত্য করা
(c) দান করা
(d) উপবাস করা
উত্তর: (a) আল্লাহর নাম স্মরণ করা

২৫. কর্ণাটকের ‘বীরশৈব’ বা ‘লিঙ্গায়েত’ আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(a) বাসব বা বাসবন্ন
(b) মাধবাচার্য
(c) নিম্বার্ক
(d) বল্লভাচার্য
উত্তর: (a) বাসব বা বাসবন্ন

 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ইতিহাস

দ্বিতীয় অধ্যায়

শূন্যস্থান পূরণ 

Class 12 3rd Semester History

Chapter 2 Fill in the blanks MCQ

 

১. ভক্তি আন্দোলনের কবি কবীর তাঁর দোহাগুলোর মাধ্যমে প্রধানত ________ উপস্থাপন করেছিলেন।
(a) সমাজে সমতা ও ভ্রাতৃত্ব
(b) রাজনীতি
(c) অর্থনৈতিক লাভ
(d) যুদ্ধ জয়
উত্তর: (a) সমাজে সমতা ও ভ্রাতৃত্ব

২. গৌড়ীয় বৈষ্ণবধারার প্রধান প্রবক্তা চৈতন্যদেব ________ -এর প্রতি ভক্তি প্রকাশ করেছিলেন।
(a) শিব
(b) বিষ্ণু
(c) রাম
(d) কৃষ্ণ
উত্তর: (d) কৃষ্ণ

৩. আন্দাল তাঁর ‘তিরুপ্পাবৈ’-এ প্রধানত ________ দেবতার প্রতি গভীর ভক্তি প্রকাশ করেছেন।
(a) শিব
(b) রাম
(c) কৃষ্ণ
(d) গণেশ
উত্তর: (c) কৃষ্ণ

৪. ‘দরগা’-তে সাধারণ মানুষ যেতেন প্রধানত ________।
(a) যুদ্ধ প্রস্তুতির জন্য
(b) সাধকের আশীর্বাদ ও মানত পূরণের জন্য
(c) ব্যবসা করার জন্য
(d) শিক্ষা গ্রহণের জন্য
উত্তর: (b) সাধকের আশীর্বাদ ও মানত পূরণের জন্য

৫. শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক তাঁর শিষ্যদের মধ্যে ________ প্রচলন করেছিলেন।
(a) সন্ন্যাস
(b) যুদ্ধনীতি
(c) কঠোর আচার
(d) লঙ্গর
উত্তর: (d) লঙ্গর

৬. সুরদাস তাঁর ‘সুরসাগর’ গ্রন্থে প্রধানত ________ দেবতার লীলাকথা বর্ণনা করেছেন।
(a) কৃষ্ণ
(b) রাম
(c) শিব
(d) বিষ্ণ
উত্তর: (a) কৃষ্ণ

৭. ‘সামা’ অনুষ্ঠানের মাধ্যমে সুফিরা ________ প্রকাশ করতেন।
(a) ধর্মীয় আইন
(b) কর আদায়
(c) যুদ্ধ পরিকল্পনা
(d) ভক্তি ও আধ্যাত্মিক অনুভূতি
উত্তর: (d) ভক্তি ও আধ্যাত্মিক অনুভূতি

৮. ভক্তি আন্দোলনের মাধ্যমে ভারতীয় সমাজে ________ প্রসার পায়।
(a) সামাজিক সমতা ও ভ্রাতৃত্ববোধ
(b) কঠোর আচার
(c) রাজনীতি
(d) অর্থনৈতিক উন্নতি
উত্তর: (a) সামাজিক সমতা ও ভ্রাতৃত্ববোধ

দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার ইতিহাস

দ্বিতীয় অধ্যায় সত্য/মিথ্যা 

Class 12 3rd Semester History

Chapter 2 True/False MCQ

 

৯. নিচের কোন বিবৃতিটি সঠিক নয়?
(a) কবিরের কবিতা বীজক গ্রন্থে সংকলিত হয়েছে।
(b) মিরাবাঈ ছিলেন মেওয়ারের রানি।
(c) গুরু নানক খ্রিস্টান ধর্মের প্রবর্তক ছিলেন।
(d) দাদু দয়াল ছিলেন কবিরের শিষ্য।
উত্তর: (c) গুরু নানক খ্রিস্টান ধর্মের প্রবর্তক ছিলেন।

১০. সুফি সিলসিলা সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক?
(a) চিশতি সিলসিলা- খাজা মঈনুদ্দিন চিশতি
(b) সোহরাওয়ার্দী সিলসিলা- আব্দুল কাদির জিলানি
(c) কাদিরিয়া সিলসিলা- বাহাউদ্দিন জাকারিয়া
(d) নকশবন্দি সিলসিলা- নিজামুদ্দিন আউলিয়া
উত্তর: (a) চিশতি সিলসিলা- খাজা মঈনুদ্দিন চিশতি

১১. ভক্তিবাদী সাধক এবং তাঁদের জন্মস্থান সম্পর্কিত কোন জোড়াটি সঠিক?
(a) শ্রীচৈতন্যদেব- পশ্চিমবঙ্গ
(b) গুরু নানক- কেরালা
(c) শঙ্করদেব- কর্ণাটক
(d) নামদেব- আসাম
উত্তর: (a) শ্রীচৈতন্যদেব- পশ্চিমবঙ্গ

ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস

দ্বিতীয় অধ্যায় স্তম্ভ মেলানো 

Class 12 3rd Semester History

Chapter 2 Match the Column MCQ

 

১২. নিচের স্তম্ভ দুটি মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:

Column A Column B
(a) কবীর 1. দ্বৈতবাদ
(b) চৈতন্যদেব 2. বিশিষ্টাদ্বৈতবাদ
(c) রামানুজ 3. কৃষ্ণ ভক্তি
(d) মাধ্বাচার্য 4. নিরাকার ঈশ্বরের প্রতি উপাসনা

(a) a-4, b-3, c-2, d-1
(b) a-2, b-1, c-4, d-3
(c) a-3, b-4, c-1, d-2
(d) a-1, b-2, c-3, d-4
উত্তর: (a) a-4, b-3, c-2, d-1

১৩. নিচের স্তম্ভ দুটি মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:

Column A Column B
(a) চিশতি 1. বাহাউদ্দিন জাকারিয়া
(b) কাদিরি 2. শেখ আহমদ সিরহিন্দি
(c) সুহরাওয়ার্দি 3. খাজা মইনুদ্দিন চিশতি
(d) নকশবন্দি 4. আবদুল কাদির জিলানি

(a) a-3, b-4, c-2, d-1
(b) a-2, b-1, c-4, d-3
(c) a-3, b-4, c-1, d-2
(d) a-4, b-3, c-2, d-1
উত্তর: (c) a-3, b-4, c-1, d-2

১৪. নিচের স্তম্ভ দুটি মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:

Column A Column B
(a) নির্গুণ ভক্তি 1. সংগীতের মাধ্যমে ঈশ্বরভক্তি প্রকাশ
(b) সগুণ ভক্তি 2. নিরাকার ঈশ্বরের উপাসনা
(c) নামজপ 3. সহজে ঈশ্বর সারণ
(d) সামা 4. আকারবিশিষ্ট ঈশ্বরের উপাসনা

(a) a-2, b-1, c-4, d-3
(b) a-2, b-4, c-3, d-1
(c) a-3, b-4, c-1, d-2
(d) a-4, b-3, c-2, d-1
উত্তর: (b) a-2, b-4, c-3, d-1

১৫. নিচের স্তম্ভ দুটি মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:

Column A Column B
(a) মীরাবাই 1. কাশ্মীরি ভাষায় বাণী
(b) গুরু নানক 2. সহজ ভাষায় রামকাহিনি
(c) লালদেদ 3. ব্যক্তিগত প্রেমভক্তি
(d) তুলসীদাস 4. লঙ্গর প্রথা

(a) a-3, b-4, c-1, d-2
(b) a-2, b-1, c-4, d-3
(c) a-3, b-1, c-4, d-2
(d) a-4, b-3, c-2, d-1
উত্তর: (a) a-3, b-4, c-1, d-2

১৬. নিচের স্তম্ভ দুটি মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:

Column A Column B
(a) ভক্তি আন্দোলন 1. সাধকের আশীর্বাদ ও মানত পূরণের স্থান
(b) সুফি সাধনা 2. সুফি সাধকদের ধর্মীয় কেন্দ্র
(c) দরগা 3. সামাজিক সমতা ও ভ্রাতৃত্ববোধ
(d) খানকা 4. আল্লাহর সঙ্গে আত্মিক মিলন

(a) a-1, b-2, c-3, d-4 (b) a-2, b-1, c-4, d-3 (c) a-3, b-4, c-1, d-2 (d) a-4, b-3, c-2, d-1 

উত্তর: (c) a-3, b-4, c-1, d-2

১৭. নিচের স্তম্ভ দুটি মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:

Column A Column B
(a) রামানন্দ 1. রামচরিতমানস রচয়িতা
(b) চৈতন্যদেব 2. গৌড়ীয় বৈষ্ণবধারার প্রধান প্রবক্তা
(c) তুলসীদাস 3. ভক্তি আন্দোলনের প্রাথমিক গুরু
(d) সুরদাস 4. সুরসাগর গ্রন্থের রচয়িতা

(a) a-3, b-2, c-1, d-4
(b) a-2, b-1, c-4, d-3
(c) a-3, b-4, c-1, d-2
(d) a-4, b-3, c-2, d-1
উত্তর: (a) a-3, b-2, c-1, d-4

১৮. নিচের স্তম্ভ দুটি মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:

Column A Column B
(a) চিশতি 1. বাহাউদ্দিন জাকারিয়া
(b) নিজামুদ্দিন আউলিয়া 2. খাজা মইনুদ্দিন চিশতি
(c) কাদিরি 3. আবদুল কাদির জিলানি
(d) সুহরাওয়ার্দি 4. চিশতি তরিকার বিখ্যাত সুফি

(a) a-3, b-4, c-1, d-2
(b) a-2, b-1, c-4, d-3
(c) a-2, b-4, c-3, d-1
(d) a-4, b-3, c-2, d-1
উত্তর: (c) a-2, b-4, c-3, d-1

দ্বাদশ শ্রেণীর ইতিহাস

দ্বিতীয় অধ্যায়

বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর 

Class 12 3rd Semester History

Chapter 2 Assertion and Reason Type MCQ

 

১৯. Assertion (বিবৃতি): সুলতান ইলতুৎমিস সুফি সাধক কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে শ্রদ্ধা করতেন।
Reason (কারণ): বখতিয়ার কাকি ছিলেন সোহরাওয়ার্দী সিলসিলার প্রধান সাধক।

(a) Assertion সঠিক কিন্তু Reason ভুল।
(b) Assertion এবং Reason উভয়ই সঠিক।
(c) Assertion ভুল কিন্তু Reason সঠিক।
(d) Assertion এবং Reason উভয়ই ভুল।
উত্তর: (a) Assertion সঠিক কিন্তু Reason ভুল।

২০. Assertion (বিবৃতি): মধ্যযুগে ভক্তি ও সুফি আন্দোলনের ফলে ভারতে সাংস্কৃতিক সমন্বয় ঘটেছিল।
Reason (কারণ): উভয় আন্দোলনই বাহ্যিক আচার-অনুষ্ঠানের চেয়ে অন্তরের ভক্তি ও ভালোবাসার ওপর জোর দিয়েছিল।

(a) Assertion এবং Reason উভয়ই সঠিক এবং Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা।
(b) Assertion এবং Reason উভয়ই সঠিক কিন্তু Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) Assertion সঠিক কিন্তু Reason ভুল।
(d) Assertion ভুল কিন্তু Reason সঠিক।
উত্তর: (a) Assertion এবং Reason উভয়ই সঠিক এবং Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা।

২১. Assertion (বিবৃতি): আদি শঙ্করাচার্য মায়াবাদ বা অদ্বৈতবাদ প্রচার করেছিলেন।
Reason (কারণ): তিনি মনে করতেন জগৎ একটি মায়া এবং ব্রহ্মই একমাত্র সত্য।

(a) Assertion এবং Reason উভয়ই সঠিক এবং Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা।
(b) Assertion এবং Reason উভয়ই সঠিক কিন্তু Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) Assertion সঠিক কিন্তু Reason ভুল।
(d) Assertion ভুল কিন্তু Reason সঠিক।
উত্তর: (a) Assertion এবং Reason উভয়ই সঠিক এবং Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা।

২২. Assertion (বিবৃতি): শ্রীচৈতন্যদেব বাংলায় ভক্তি আন্দোলনে বিপ্লব এনেছিলেন।
Reason (কারণ): তিনি উচ্চ-নীচ নির্বিশেষে সকলকে নামসংকীর্তনে শামিল করেছিলেন।

(a) Assertion এবং Reason উভয়ই সঠিক এবং Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা।
(b) Assertion এবং Reason উভয়ই সঠিক কিন্তু Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) Assertion সঠিক কিন্তু Reason ভুল।
(d) Assertion ভুল কিন্তু Reason সঠিক।
উত্তর: (a) Assertion এবং Reason উভয়ই সঠিক এবং Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা।

২৩. Assertion (বিবৃতি): চিশতি সিলসিলার সাধকরা রাষ্ট্রীয় পদ বা সরকারি অর্থ গ্রহণ করতেন না।
Reason (কারণ): তাঁরা দারিদ্র্য ও আধ্যাত্মিক কৃচ্ছসাধনে বিশ্বাসী ছিলেন।

(a) Assertion এবং Reason উভয়ই সঠিক এবং Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা।
(b) Assertion এবং Reason উভয়ই সঠিক কিন্তু Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) Assertion সঠিক কিন্তু Reason ভুল।
(d) Assertion ভুল কিন্তু Reason সঠিক।
উত্তর: (a) Assertion এবং Reason উভয়ই সঠিক এবং Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা।

২৪. Assertion (বিবৃতি): কবিরের অনুগামীরা কবিরপন্থী নামে পরিচিত ছিলেন।
Reason (কারণ): কবির ছিলেন একজন কট্টরপন্থী মুসলিম সুফি সাধক।

(a) Assertion সঠিক কিন্তু Reason ভুল।
(b) Assertion ভুল কিন্তু Reason সঠিক।
(c) Assertion এবং Reason উভয়ই সঠিক।
(d) Assertion এবং Reason উভয়ই ভুল।
উত্তর: (a) Assertion সঠিক কিন্তু Reason ভুল।

২৫. Assertion (বিবৃতি): সোহরাওয়ার্দী সিলসিলার সাধকরা চিশতিদের চেয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন।
Reason (কারণ): তাঁরা মনে করতেন আধ্যাত্মিকতার জন্য দারিদ্র্য বাধ্যতামূলক নয়।

(a) Assertion এবং Reason উভয়ই সঠিক এবং Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা।
(b) Assertion এবং Reason উভয়ই সঠিক কিন্তু Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) Assertion সঠিক কিন্তু Reason ভুল।
(d) Assertion ভুল কিন্তু Reason সঠিক।
উত্তর: (a) Assertion এবং Reason উভয়ই সঠিক এবং Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা।

২৬. Assertion (বিবৃতি): রামানুজ তাঁর ‘বিশিষ্টাদ্বৈতবাদ’-এ বিশেষ ধর্মতত্ত্বের ব্যাখ্যা করেছিলেন।
Reason (কারণ): তিনি ব্যাখ্যা করেছিলেন যে জগত ব্রহ্মের অংশ বা গুণ।

(a) Assertion এবং Reason উভয়ই সঠিক এবং Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা।
(b) Assertion এবং Reason উভয়ই সঠিক কিন্তু Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) Assertion সঠিক কিন্তু Reason ভুল।
(d) Assertion ভুল কিন্তু Reason সঠিক।
উত্তর: (a) Assertion এবং Reason উভয়ই সঠিক এবং Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা।

 

আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় (ভক্তি ও সুফি আন্দোলন) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।

 

SOURCE-EDT

©kamaleshforeducation.in(2023)

 

error: Content is protected !!
Scroll to Top