দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার
উচ্চ মাধ্যমিক ইতিহাস
বিজয়নগর, বাহমনী ও বাংলা
প্রশ্ন উত্তর
Class 12 3rd Semester History
Chapter 3 MCQ Question Answer
Updated on:
উচ্চ মাধ্যমিক (Class 12) ইতিহাসের তৃতীয় সেমিস্টারের (3rd Sem) তৃতীয় অধ্যায় ‘বিজয়নগর, বাহমনী ও বাংলা’ (Vijayanagar, Bahmani, and Bengal)–এর মধ্যে মধ্যযুগের ভারতের দক্ষিণ ও পূর্ব অংশের রাজনৈতিক উত্থান-পতন, বিজয়নগর ও বাহমনী সাম্রাজ্যের মধ্যে রায়চুর দোয়াব নিয়ে দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব, কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব, তালিকোটার যুদ্ধ এবং বাংলায় স্বাধীন সুলতানি আমল (বিশেষত ইলিয়াস শাহি ও হোসেন শাহি বংশ) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) শেয়ার করা হলো।
বোর্ড: বিষয়বস্তু
1 উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস তৃতীয় অধ্যায় ‘বিজয়নগর, বাহমনী ও বাংলা’ প্রশ্ন উত্তর | HS Class 12 Sem 3 Semester History Chapter 3 MCQ
1.1 ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস তৃতীয় অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর (One Liner)
1.2 দ্বাদশ তৃতীয় সেমিস্টার বিজয়নগর, বাহমনী ও বাংলা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | Class 12 Semester 3 History Chapter 3 MCQ
1.3 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ইতিহাস তৃতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ | Class 12 3rd Semester History Chapter 3 Fill in the blanks MCQ
1.4 দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার ইতিহাস তৃতীয় অধ্যায় সত্য/মিথ্যা | Class 12 3rd Semester History Chapter 3 True/False MCQ
1.5 ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস তৃতীয় অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 3rd Semester History Chapter 3 Match the Column MCQ
1.6 দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester History Chapter 3 Assertion and Reason Type MCQ
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস
তৃতীয় অধ্যায়
‘বিজয়নগর, বাহমনী ও বাংলা’
প্রশ্ন উত্তর
HS Class 12 3 Semester
History Chapter 3 MCQ
এই পোস্ট এর মধ্যে বিজয়নগর, বাহমনী ও বাংলা অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস
তৃতীয় অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর
(One Liner)
-
বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল ১৩৩৬ খ্রিস্টাব্দে।
-
বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর ও বুক্কা রায়।
-
দাক্ষিণাত্যে বাহমনী সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন বাহমন শাহ।
-
বাহমনী সালতানাত প্রতিষ্ঠিত হয়েছিল ১৩৪৭ খ্রিস্টাব্দে।
-
বিজয়নগর সাম্রাজ্যের আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব।
-
বিজয়নগর প্রশাসনে সামরিক ও রাজস্ব দায়িত্ব পালনকারী স্থানীয় প্রধানদের বলা হতো আমরনায়ক।
-
বাহমনী প্রশাসনের প্রশাসনিক কাঠামো ছিল মূলত পারস্যধর্মী।
-
বাহমনী সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো তারফ।
-
বিজয়নগর পরিদর্শনকারী ইতালীয় পর্যটক ছিলেন নিকোলো কন্তি।
-
বিজয়নগর সাম্রাজ্যে দাক্ষিণাত্যের যে শিল্পরীতি বিকশিত হয়েছিল তা হলো দ্রাবিড় স্থাপত্য শৈলী।
-
বিজয়নগর স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শনগুলি পাওয়া যায় হাম্পি অঞ্চলে।
-
কৃষ্ণদেব রায়ের রচিত বিখ্যাত তেলেগু কাব্যগ্রন্থের নাম আমুক্তমাল্যদা।
-
কৃষ্ণদেব রায়ের রাজসভায় আটজন বিখ্যাত কবির গোষ্ঠীকে বলা হতো অষ্টদিগ্লজ।
-
বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ হলো সঙ্গম বংশ।
-
তুলুভ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়।
-
তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৫৬৫ খ্রিস্টাব্দের ২৩ জানুয়ারি।
-
তালিকোটার যুদ্ধের অপর নাম হলো রাক্ষস-তাঙ্গড়ির যুদ্ধ।
-
বিজয়নগরে নারীদের মধ্যে প্রচলিত একটি সামাজিক কুপ্রথা ছিল সতীদাহ।
-
বাহমনী বংশের অন্যতম উল্লেখযোগ্য সুলতান ছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ।
-
মাহমুদ গাওয়ান একটি বিশাল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন বিদরে।
-
বাংলার স্বাধীন ইলিয়াসশাহি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ।
-
পাণ্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সিকান্দার শাহ।
-
ইলিয়াসশাহি বংশের অবসান ঘটিয়ে বাংলায় হিন্দু রাজত্ব প্রতিষ্ঠা করেন রাজা গণেশ।
-
গৌড়ের বিখ্যাত লোটন মসজিদ নির্মাণ করেছিলেন শামসউদ্দিন ইউসুফ শাহ।
-
বাংলায় হোসেনশাহি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ।
দ্বাদশ তৃতীয় সেমিস্টার
বিজয়নগর, বাহমনী ও বাংলা
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর
Class 12 Semester 3 History
Chapter 3 MCQ
1. বিজয়নগর সাম্রাজ্য কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?
(a) 1326
(b) 1336
(c) 1347
(d) 1565
উত্তর: (b) 1336
2. বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কারা ছিলেন?
(a) প্রথম হরিহর ও বুক্কা রায়
(b) কৃষ্ণদেব রায় ও সদাশিব রায়
(c) আলাউদ্দিন বাহমন শাহ
(d) বীর নরসিংহ ও রামরায়
উত্তর: (a) প্রথম হরিহর ও বুক্কা রায়
3. বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশের নাম কী ছিল?
(a) সালুভ বংশ
(b) তুলুভ বংশ
(c) সঙ্গম বংশ
(d) আরবিডু বংশ
উত্তর: (c) সঙ্গম বংশ
4. বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(a) মহম্মদ শাহ
(b) ফিরোজ শাহ
(c) মাহমুদ গাওয়ান
(d) আলাউদ্দিন বাহমন শাহ
উত্তর: (d) আলাউদ্দিন বাহমন শাহ
5. বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
(a) কৃষ্ণা
(b) তুঙ্গভদ্রা
(c) কাবেরী
(d) গোদাবরী
উত্তর: (b) তুঙ্গভদ্রা
6. বিজয়নগর ভ্রমণকারী ইতালীয় পর্যটক নিকোলো কন্তি কার রাজত্বকালে ভারতে আসেন?
(a) প্রথম হরিহর
(b) কৃষ্ণদেব রায়
(c) দ্বিতীয় দেবরায়
(d) প্রথম বুক্কা
উত্তর: (c) দ্বিতীয় দেবরায়
7. বিজয়নগরের কোন শাসক ‘গজবেটকর’ উপাধি ধারণ করেছিলেন?
(a) প্রথম দেবরায়
(b) দ্বিতীয় দেবরায়
(c) কৃষ্ণদেব রায়
(d) বীর নরসিংহ
উত্তর: (b) দ্বিতীয় দেবরায়
8. ‘আমুক্তমাল্যদা’ গ্রন্থটি কোন ভাষায় রচিত?
(a) সংস্কৃত
(b) কন্নড়
(c) তামিল
(d) তেলেগু
উত্তর: (d) তেলেগু
9. বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হিসেবে কাকে গণ্য করা হয়?
(a) প্রথম হরিহর
(b) সদাশিব রায়
(c) কৃষ্ণদেব রায়
(d) রামরায়
উত্তর: (c) কৃষ্ণদেব রায়
10. তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল?
(a) 1526
(b) 1556
(c) 1565
(d) 1576
উত্তর: (c) 1565
11. বিজয়নগর প্রশাসনে ‘আমরনায়ক’রা আসলে কারা ছিলেন?
(a) ধর্মীয় প্রধান
(b) রাজস্ব আদায়কারী
(c) সামরিক উচ্চপদস্থ কর্মচারী
(d) বিদেশি বণিক
উত্তর: (c) সামরিক উচ্চপদস্থ কর্মচারী
12. বাহমনী সাম্রাজ্যের প্রশাসনিক বিভাগ ‘তারফ’ বলতে কী বোঝায়?
(a) গ্রাম
(b) জেলা
(c) প্রদেশ
(d) রাজধানী
উত্তর: (c) প্রদেশ
13. মাহমুদ গাওয়ান কোথায় একটি বিশাল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন?
(a) গুলবর্গা
(b) বিজাপুর
(c) বিদর
(d) গোলকুণ্ডা
উত্তর: (c) বিদর
14. বিজয়নগর সাম্রাজ্যের প্রচলিত স্বর্ণমুদ্রার নাম কী ছিল?
(a) তঙ্কা
(b) জিতল
(c) মোহর
(d) বরাহ
উত্তর: (d) বরাহ
15. বাংলার স্বাধীন ইলিয়াসশাহি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(a) গিয়াসউদ্দিন আজম শাহ
(b) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(c) সিকান্দার শাহ
(d) নসরৎ শাহ
উত্তর: (b) শামসুদ্দিন ইলিয়াস শাহ
16. পাণ্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
(a) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(b) সিকান্দার শাহ
(c) রাজা গণেশ
(d) জালালউদ্দিন মুহাম্মদ শাহ
উত্তর: (b) সিকান্দার শাহ
17. বাংলার কোন সুলতান চিনের সম্রাটের কাছে দূত পাঠিয়েছিলেন?
(a) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(b) আলাউদ্দিন হোসেন শাহ
(c) গিয়াসউদ্দিন আজম শাহ
(d) রুকনউদ্দিন বরবক শাহ
উত্তর: (c) গিয়াসউদ্দিন আজম শাহ
18. শ্রীচৈতন্যদেব কোন সুলতানের সমসাময়িক ছিলেন?
(a) সিকান্দার শাহ
(b) আলাউদ্দিন হোসেন শাহ
(c) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(d) নসরৎ শাহ
উত্তর: (b) আলাউদ্দিন হোসেন শাহ
19. বিজয়নগরের তুলুভ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(a) বীর নরসিংহ
(b) কৃষ্ণদেব রায়
(c) সদাশিব রায়
(d) রামরায়
উত্তর: (a) বীর নরসিংহ
20. বিজয়নগর সাম্রাজ্যের শেষ রাজবংশ কোনটি ছিল?
(a) সঙ্গম বংশ
(b) সালুভ বংশ
(c) তুলুভ বংশ
(d) আরবিডু বংশ
উত্তর: (d) আরবিডু বংশ
21. বাহমনী সাম্রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল?
(a) বিদর
(b) গুলবর্গা
(c) বিজাপুর
(d) আহমেদনগর
উত্তর: (b) গুলবর্গা
22. গৌড়ের বিখ্যাত ‘কদম রসুল’ ভবন কে নির্মাণ করেন?
(a) আলাউদ্দিন হোসেন শাহ
(b) নসরৎ শাহ
(c) গিয়াসউদ্দিন আজম শাহ
(d) শামসুদ্দিন ইলিয়াস শাহ
উত্তর: (b) নসরৎ শাহ
23. পান্ডুয়ার বিখ্যাত ‘একলাখী মাদ্রাসা’ বা মসজিদ কে নির্মাণ করেন?
(a) রাজা গণেশ
(b) জালালউদ্দিন মুহাম্মদ শাহ
(c) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(d) সিকান্দার শাহ
উত্তর: (b) জালালউদ্দিন মুহাম্মদ শাহ
24. বিজয়নগর সাম্রাজ্যের প্রদেশগুলোকে কী বলা হতো?
(a) রাজ্য বা মন্ডলম
(b) পরগনা
(c) সরকার
(d) ইকতা
উত্তর: (a) রাজ্য বা মন্ডলম
25. বাহমনী সাম্রাজ্যের পতনের পর গোলকুণ্ডায় কোন রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল?
(a) আদিল শাহী
(b) কুতুব শাহী
(c) নিজাম শাহী
(d) ইমাদ শাহী
উত্তর: (b) কুতুব শাহী
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ইতিহাস
তৃতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ
Class 12 3rd Semester History
Chapter 3 Fill in the blanks MCQ
১. বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্কা ________ নামক ঋষির আশীর্বাদে এই সাম্রাজ্য স্থাপন করেন।
(a) রামানুজ
(b) মাধবাচার্য
(c) সায়ন
(d) বিদ্যারণ্য
উত্তর: (d) বিদ্যারণ্য
২. বাহমনী সুলতান ________ এর রাজত্বকালে রাজধানী গুলবর্গা থেকে বিদরে স্থানান্তরিত হয়।
(a) আলাউদ্দিন বাহমন শাহ
(b) প্রথম আহমেদ শাহ
(c) ফিরোজ শাহ
(d) মাহমুদ গাওয়ান
উত্তর: (b) প্রথম আহমেদ শাহ
৩. বাংলার সুলতান ________ পান্ডুয়ায় বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন।
(a) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(b) সিকান্দার শাহ
(c) গিয়াসউদ্দিন আজম শাহ
(d) নাসিরুদ্দিন মামুদ শাহ
উত্তর: (b) সিকান্দার শাহ
৪. কৃষ্ণদেব রায় তাঁর বিখ্যাত গ্রন্থ ‘আমুক্তমাল্যদা’ ________ ভাষায় রচনা করেন।
(a) সংস্কৃত
(b) তেলেগু
(c) কন্নড়
(d) তামিল
উত্তর: (b) তেলেগু
৫. বাহমনী সাম্রাজ্যের প্রধানমন্ত্রী মাহমুদ গাওয়ান ________ স্থানে একটি বিশাল মাদ্রাসা তৈরি করেন।
(a) বিজাপুর
(b) গোলকুণ্ডা
(c) বিদর
(d) আহমেদনগর
উত্তর: (c) বিদর
৬. বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণমুদ্রাকে ________ বলা হতো।
(a) তঙ্কা
(b) জিতল
(c) বরাহ
(d) দিনার
উত্তর: (c) বরাহ
৭. বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ চিনের ________ সম্রাটের দরবারে দূত পাঠিয়েছিলেন।
(a) মাংচু
(b) মিং
(c) তং
(d) সুং
উত্তর: (b) মিং
৮. বাহমনী সাম্রাজ্য ভেঙে যাওয়ার পর বিজাপুরে ________ নামক বংশ রাজত্ব শুরু করে।
(a) আদিল শাহী
(b) কুতুব শাহী
(c) নিজাম শাহী
(d) ইমাদ শাহী
উত্তর: (a) আদিল শাহী
দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার ইতিহাস
তৃতীয় অধ্যায়
সত্য/মিথ্যা
Class 12 3rd Semester History
Chapter 3 True/False MCQ
৯. বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে নিচের কোন বিবৃতিগুলি সঠিক?
i. 1336 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়।
ii. এই সাম্রাজ্যের প্রথম রাজবংশ ছিল তুলুভ বংশ।
iii. তুঙ্গভদ্রা নদীর তীরে এই সাম্রাজ্য গড়ে উঠেছিল।
(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) i, ii ও iii সঠিক
উত্তর: (c) i ও iii সঠিক
১০. বাহমনী সাম্রাজ্য সম্পর্কে নিচের তথ্যগুলি বিবেচনা করো:
i. আলাউদ্দিন বাহমন শাহ এর প্রতিষ্ঠাতা।
ii. গুলবর্গা ছিল এই সাম্রাজ্যের প্রথম রাজধানী।
iii. এটি একটি হিন্দু প্রধান সাম্রাজ্য ছিল।
(a) i ও ii সঠিক
(b) i ও iii সঠিক
(c) ii ও iii সঠিক
(d) সবগুলি ভুল
উত্তর: (a) i ও ii সঠিক
১১. কৃষ্ণদেব রায় সম্পর্কে সঠিক তথ্যটি নির্বাচন করো:
i. তিনি ‘অন্ধ্রভোজ’ নামে পরিচিত ছিলেন।
ii. তাঁর রাজসভায় ‘অষ্টদিগ্লজ’ কবিরা ছিলেন।
iii. তিনি ‘আমুক্তমাল্যদা’ নামক সংস্কৃত কাব্য রচনা করেন।
(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) i, ii ও iii সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক
১২. বিজয়নগর ও বাহমনী সংঘর্ষের কারণ হিসেবে কোনগুলি সত্য?
i. রায়চুর দোয়াব অঞ্চলের অধিকার।
ii. কৃষ্ণা ও গোদাবরী নদীর মোহনা অঞ্চলের নিয়ন্ত্রণ।
iii. কোঙ্কন উপকূলের বন্দরগুলির ওপর আধিপত্য।
(a) i ও ii সঠিক
(b) i ও iii সঠিক
(c) ii ও iii সঠিক
(d) i, ii ও iii সঠিক
উত্তর: (d) i, ii ও iii সঠিক
১৩. বাংলার ইলিয়াসশাহি সুলতানদের সম্পর্কে সত্য বিবৃতিটি হলো:
i. শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথম স্বাধীন সুলতান ছিলেন।
ii. সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন।
iii. তাঁরা কেবল মুসলিম প্রজাদের ওপর গুরুত্ব দিতেন।
(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) i, ii ও iii সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক
১৪. বিজয়নগরের সমাজ ও অর্থনীতি সম্পর্কে নিচের কোনটি সঠিক?
i. সাধারণ মানুষের প্রধান খাদ্য ছিল চাল ও গম।
ii. সতীদাহ প্রথা সমাজে প্রচলিত ছিল।
iii. বৈদেশিক বাণিজ্যে আরব ও পর্তুগিজদের প্রাধান্য ছিল।
(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) i, ii ও iii সঠিক
উত্তর: (d) i, ii ও iii সঠিক
১৫. মাহমুদ গাওয়ান সম্পর্কে নিচের তথ্যগুলি যাচাই করো:
i. তিনি তৃতীয় মহম্মদ শাহের প্রধানমন্ত্রী ছিলেন।
ii. তিনি বিদরে একটি বিশাল মাদ্রাসা তৈরি করেন।
iii. তিনি এক ষড়যন্ত্রের শিকার হয়ে প্রাণদণ্ড পান।
(a) i ও ii সঠিক
(b) i ও iii সঠিক
(c) ii ও iii সঠিক
(d) i, ii ও iii সঠিক
উত্তর: (d) i, ii ও iii সঠিক
১৬. আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে কোন বিবৃতিগুলি সঠিক?
i. তিনি বাংলায় হাবসি শাসনের অবসান ঘটান।
ii. তাঁকে ‘নৃপতি তিলক’ বা ‘জগতের ভূষণ’ বলা হতো।
iii. তিনি শ্রীচৈতন্যদেবকে কারারুদ্ধ করেছিলেন।
(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) i, ii ও iii সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক
ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস
তৃতীয় অধ্যায় স্তম্ভ মেলানো
Class 12 3rd Semester History
Chapter 3 Match the Column MCQ
১৭. স্তম্ভ-A ও সাথে স্তম্ভ-B মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:
Column A |
Column B |
|---|---|
i. হরিহর ও বুক্কা |
(1) আরবিডু বংশ |
ii. বীর নরসিংহ |
(2) সঙ্গম বংশ |
iii. নরসিংহ সালুভ |
(3) তুলুভ বংশ |
iv. তিরুমল |
(4) সালভ বংশ |
(a) i-2, ii-3, iii-4, iv-1
(b) i-1, ii-2, iii-3, iv-4
(c) i-3, ii-4, iii-1, iv-2
(d) i-4, ii-1, iii-2, iv-3
উত্তর: (a) i-2, ii-3, iii-4, iv-1
১৮. স্তম্ভ-A-এর সাথে স্তম্ভ-B মেলাও:
Column A |
Column B |
|---|---|
i. অমরনায়ক |
(1) গ্রাম প্রশাসনের 12 জন আধিকারিক |
ii. তারফদার |
(2) বিজয়নগরের সামরিক বিভাগ |
iii. আয়গার |
(3) বিজয়নগরের সামরিক সামন্ত |
iv. কদাচার |
(4) বাহমনী সাম্রাজ্যের প্রাদেশিক শাসনকর্তা |
(a) i-3, ii-4, iii-1, iv-2
(b) i-1, ii-2, iii-3, iv-4
(c) i-2, ii-3, iii-4, iv-1
(d) i-4, ii-1, iii-2, iv-3
উত্তর: (a) i-3, ii-4, iii-1, iv-2
১৯. স্তম্ভ-A-এর সাথে স্তম্ভ-B মেলাও:
Column A |
Column B |
|---|---|
i. আদিনা মসজিদ |
(1) নসরৎ শাহ |
ii. বড় সোনা মসজিদ |
(2) সিকান্দার শাহ |
iii. লোটন মসজিদ |
(3) জালালউদ্দিন মুহাম্মদ শাহ |
iv. একলাখী মসজিদ |
(4) শামসউদ্দিন ইউসুফ শাহ |
(a) i-2, ii-1, iii-4, iv-3
(b) i-1, ii-2, ii-3, iv-4
(c) i-3, ii-4, iii-2, iv-1
(d) i-4, ii-3, ii-1, iv-2
উত্তর: (a) i-2, ii-1, iii-4, iv-3
২০. স্তম্ভ-A-এর সাথে স্তম্ভ-B মেলাও:
Column A |
Column B |
|---|---|
i. বিজাপুর |
(1) কুতুব শাহী |
ii. গোলকুণ্ডা |
(2) আদিল শাহী |
iii. আহমেদনগর |
(3) ইমাদ শাহী |
iv. বেরার |
(4) নিজাম শাহী |
(a) i-2, ii-1, iii-4, iv-3
(b) i-1, ii-2, iii-3, iv-4
(c) i-3, ii-4, iii-1, iv-2
(d) i-4, ii-3, ii-2, iv-1
উত্তর: (a) i-2, ii-1, iii-4, iv-3
২১. স্তম্ভ-A-এর সাথে স্তম্ভ-B মেলাও:
Column A |
Column B |
|---|---|
i. কৃষ্ণদেব রায় |
(1) জগতের ভূষণ |
ii. আলাউদ্দিন হোসেন শাহ |
(2) অন্ধ্রভোজ |
iii. মালাধর বসু |
(3) শাহ-ই-বাঙালিয়ান |
iv. শামসুদ্দিন ইলিয়াস শাহ |
(4) গুণরাজ খাঁ |
(a) i-1, ii-2, ii-3, iv-4
(b) i-2, ii-1, iii-4, iv-3
(c) i-3, ii-4, ii-1, iv-2
(d) i-4, ii-3, ii-2, iv-1
উত্তর: (b) i-2, ii-1, iii-4, iv-3
দ্বাদশ শ্রেণীর ইতিহাস
তৃতীয় অধ্যায়
বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর
Class 12 3rd Semester History
Chapter 3 Assertion and Reason
Type MCQ
২২. বিবৃতি (A): কৃষ্ণদেব রায়কে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বলা হয়।
কারণ (R): তিনি কেবল এক মহান যোদ্ধা ছিলেন না, বরং সাহিত্য ও শিল্পের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
২৩. বিবৃতি (A): বিজয়নগর ও বাহমনী সাম্রাজ্যের মধ্যে প্রায়ই যুদ্ধ লেগে থাকতা
কারণ (R): উভয় সাম্রাজ্যই উর্বর রায়চুর দোয়াব অঞ্চলের ওপর আধিপত্য বিস্তার করতে চেয়েছিল।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
২৪. বিবৃতি (A): মাহমুদ গাওয়ানকে বাহমনী সাম্রাজ্যের ইতিহাসে এক উজ্জ্বল ব্যক্তিত্ব বলা হয়।
কারণ (R): তিনি বিদরে একটি বিশাল মাদ্রাসা তৈরি করেছিলেন এবং প্রশাসনিক সংস্কার করেছিলেন।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
২৫. বিবৃতি (A): আলাউদ্দিন হোসেন শাহের শাসনকাল বাংলার ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়।
কারণ (R): তাঁর আমলে বাংলায় হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক গভীর সম্প্রীতি ও সাংস্কৃতিক সমন্বয় লক্ষ্য করা যায়।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
২৬. বিবৃতি (A): 1565 খ্রিস্টাব্দের তালিকোটার যুদ্ধ বিজয়নগর সাম্রাজ্যের পতনের প্রধান কারণ ছিল।
কারণ (R): এই যুদ্ধে বিজয়নগরের সেনাবাহিনী দক্ষিণাত্যের সম্মিলিত সুলতানি বাহিনীর কাছে পরাজিত হয়।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
২৭. বিবৃতি (A): বিজয়নগর সাম্রাজ্যের শাসনব্যবস্থা ছিল অত্যন্ত বিকেন্দ্রীভূত।
কারণ (R): ‘নায়ক’ বা ‘আমরনায়ক’রা তাঁদের নির্দিষ্ট অঞ্চলে স্বাধীনভাবে সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ভোগ করতেন।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
২৮. বিবৃতি (A): বাহমনী সুলতান তাজউদ্দিন ফিরোজ শাহকে এক সংস্কৃতিমনা শাসক বলা হয়।
কারণ (R): তিনি দাক্ষিণাত্যে মুসলিম আমলাতন্ত্রের প্রথম সুসংবদ্ধ রূপ তৈরি করেছিলেন।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
২৯. বিবৃতি (A): শামসুদ্দিন ইলিয়াস শাহকে ‘শাহ-ই-বাঙালিয়ান’ বলা হয়।
কারণ (R): তিনিই প্রথম লখনৌতি, সোনারগাঁও ও সাতগাঁও এই তিন অঞ্চলকে একত্রিত করে অখণ্ড বাংলার পত্তন করেন।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
৩০. বিবৃতি (A): বিজয়নগর যুগে সমাজে নারীদের অবস্থা কিছুটা উন্নত ছিল।
কারণ (R): নারীরা কুস্তি, হিসাবরক্ষণ এবং প্রশাসনিক কাজে অংশগ্রহণ করার সুযোগ পেতেন।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় (বিজয়নগর, বাহমনী ও বাংলা) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
SOURCE-EDT




