

দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার
জীববিদ্যা
‘জননগত স্বাস্থ্য’ প্রশ্ন উত্তর
(One Liner ও MCQ)
Biology Reproductive Health
Question Answer
Published on:
উচ্চ মাধ্যমিক (Class 12) জীববিদ্যার (Biology) তৃতীয় সেমিস্টারের (3rd Sem) তৃতীয় অধ্যায় ‘জননগত স্বাস্থ্য’ (Reproductive Health)–এর মধ্যে জনসংখ্যা বৃদ্ধি, জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি (যেমন- আইইউডি, গর্ভনিরোধক বড়ি, শল্যচিকিৎসা), যৌন সংসর্গে সংক্রমিত রোগ (STD), চিকিৎসাগত গর্ভপাত (MTP), বন্ধ্যাত্ব (Infertility) এবং সহায়ক জনন প্রযুক্তি (যেমন- IVF, ZIFT) নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) শেয়ার করা হলো।
বোর্ড: বিষয়বস্তু
1 ক্লাস 12 জীববিদ্যা তৃতীয় অধ্যায় জননগত স্বাস্থ্য প্রশ্ন উত্তর | HS Class 12 3rd Semester Biology Chapter 3 Reproductive Health Question Answer
1.1 HS Class 12 Biology Chapter 3 Reproductive Health One Liner Question Answer
1.2 HS Class 12 Biology Chapter 3 Reproductive Health MCQ Question Answer
1.3 HS Class 12 Biology Chapter 3 Reproductive Health Fill in the blanks Type MCQ
1.4 HS Class 12 Biology Chapter 3 Reproductive Health True/False Type MCQ
1.5 HS Class 12 Biology Chapter 3 Reproductive Health Column Matching MCQ
1.6 HS Class 12 Biology Chapter 3 Reproductive Health Assertion and Reason MCQ
ক্লাস 12 জীববিদ্যা
তৃতীয় অধ্যায় জননগত স্বাস্থ্য
প্রশ্ন উত্তর
HS Class 12 3rd Semester Biology
Chapter 3 Reproductive Health
Question Answer
এই পোস্ট এর মধ্যে জননগত স্বাস্থ্য অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার জীববিদ্যা পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
HS Class 12 Biology
Chapter 3 Reproductive Health
One Liner Question Answer
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মতে জননগত স্বাস্থ্য হল জননের সবদিক থেকে এক সামগ্রিক সুস্থতা।
-
সিফিলিস (Syphilis) রোগের প্যাথোজেনটি হল Treponema pallidum নামক ব্যাকটেরিয়া।
-
গনোরিয়া রোগের ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তাবস্থাকাল হল 2-5 দিন।
-
এইডস (AIDS) রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম HIV (Human Immuno Deficiency Virus)।
-
HIV মানবদেহের সাহায্যকারী T লিম্ফোসাইট বা CD4 কোশকে আক্রমণ করে ধ্বংস করে দেয়।
-
AIDS রোগ নির্ণয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমিউনোলজিক্যাল পরীক্ষাটি হল ELISA।
-
বিশ্ব এইডস দিবস হিসেবে পালিত হয় 1 ডিসেম্বর।
-
ট্রাইকোমোনিয়াসিস রোগটি ঘটে Trichomonas vaginalis নামক আদ্যপ্রাণীর সংক্রমণে।
-
হেপাটাইটিস B (Hepatitis B) ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড হল 1-3 মাস।
-
জেনিটাল হারপিস (Genital Herpes) রোগের জন্য দায়ী প্যাথোজেনটি হল Herpes Simplex Virus।
-
মানবদেহের বহিঃজননেন্দ্রিয় ও পেরিঅ্যানাল স্থানে আঁচিল বা জেনিটাল ওয়ার্টস সৃষ্টিকারী ভাইরাসটি হল Human papilloma Virus (HPV)।
-
কপার-T (Cu-T) বা কপার IUD থেকে নির্গত কপার আয়ন শুক্রাণুর গতিশীলতা হ্রাস করে ও শুক্রাণুকে বিনষ্ট করে।
-
মহিলাদের ফ্যালোপিয়ান নালি কেটে বেঁধে দেওয়ার স্থায়ী জন্মনিয়ন্ত্রক শল্যচিকিৎসাকে টিউবেকটমি (Tubectomy) বলা হয়।
-
পুরুষদের ভাস ডিফারেন্স বা শুক্রনালি কেটে বেঁধে দেওয়ার শল্যচিকিৎসা পদ্ধতিকে ভ্যাসেকটমি (Vasectomy) বলে।
-
গর্ভবতী স্ত্রীলোকের অ্যামনিওটিক তরল সংগ্রহ করে ভ্রূণের ক্রোমোজোম ঘটিত ত্রুটি নির্ণয়ের পদ্ধতিকে অ্যামনিওসেনটেসিস বলে।
-
লক্ষ্ণৌর CDRI কর্তৃক প্রস্তুত প্রথম নন-স্টেরয়ডাল মৌখিক গর্ভনিরোধক বড়ি হল সহেলি (Saheli)।
-
জরায়ুর সারভিক্স অঞ্চলকে শুক্রাণুর অগ্রগমনের জন্য প্রতিকূল করে তোলা একটি হরমোনাল IUD হল LNG-20।
-
ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) পদ্ধতিতে সৃষ্ট শিশুকে সাধারণভাবে টেস্ট টিউব বেবি (Test tube baby) বলা হয়।
-
ZIFT পদ্ধতিতে নিষিক্তকরণের মাধ্যমে সৃষ্ট ২-৮ কোশবিশিষ্ট জাইগোটকে যান্ত্রিক উপায়ে স্ত্রীদেহের ফ্যালোপিয়ান নালিতে স্থানান্তরিত করা হয়।
-
পুরুষদের শুক্রাশয় উদর গহ্বর থেকে স্ক্রোটামে নেমে না আসার গঠনগত ত্রুটিকে ক্রিপটরকিডিজম (Cryptorchidism) বলে।
-
মূত্রনালির প্রদাহ সৃষ্টিকারী ক্ল্যামাইডিয়াসিস রোগের প্যাথোজেনের নাম হল Chlamydia trachomatis।
-
MTP বা চিকিৎসাগত গর্ভপাত গর্ভাবস্থার 12 থেকে 18 সপ্তাহের মধ্যে করানো সবচেয়ে নিরাপদ।
-
মহিলাদের ডিম্বাশয় কেটে বাদ দেওয়ার শল্যচিকিৎসাকে ওভারিয়েকটমি (Ovariaectomy) বলা হয়।
-
সিফিলিস রোগ নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা পদ্ধতি হল VDRL test।
-
MCH কর্মসূচির মাধ্যমে দেশে মূলত মাতৃত্ব ও শিশুর স্বাস্থ্যের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
HS Class 12 Biology
Chapter 3 Reproductive Health
MCQ Question Answer
1. সহযোগী জননগত প্রযুক্তিতে ডিম্বাণুর অভ্যন্তরে সরাসরি শুক্রাণু ইনজেক্ট করার পদ্ধতিটির নাম কী?
a. GIFT
b. ZIFT
c. ICSI
d. ET
উত্তর: c. ICSI
2. নীচের কোনটি গর্ভনিয়ন্ত্রণের IUD পদ্ধতি?
a. পুরুষ বন্ধ্যাকরণ
b. কনডোমের ব্যবহার
c. Copper-T-এর ব্যবহার
d. জন্ম নিয়ন্ত্রণ বড়ির ব্যবহার
উত্তর: c. Copper-T-এর ব্যবহার
3. GIFT পদ্ধতি কোন ধরনের মহিলাদের জন্য প্রয়োজনীয়?
a. যারা ডিম্বাণু উৎপাদনে অক্ষম
b. যারা নিষেকের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে অক্ষম
c. যারা জরায়ুর অভ্যন্তরে ভ্রূণকে ধরে রাখতে অক্ষম
d. যাদের ডিম্বাণু ফ্যালোপিয়ান নালিতে স্থানান্তরিত হয় না
উত্তর: a. যারা ডিম্বাণু উৎপাদনে অক্ষম
— Advertisement —
4. নীচের কোনটি সহযোগী জননগত প্রযুক্তি নয়?
a. ZIFT
b. GIFT
c. IVF
d. ভ্যাসেকটমি
উত্তর: d. ভ্যাসেকটমি
5. নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ জাইগোটের রোপণ স্থান হল-
a. জরায়ুর এন্ডোমেট্রিয়াম
b. ডিম্বাশয়
c. ফ্যালোপিয়ান নালি
d. ভ্যাজাইনা
উত্তর: a. জরায়ুর এন্ডোমেট্রিয়াম
6. আপদকালীন গর্ভনিরোধক কত সময় ব্যবহারের মধ্যে সর্বাধিক কার্যকর?
a. যৌন মিলনের 72 ঘণ্টার মধ্যে
b. ডিম্বাণু নিঃসরণের 72 ঘণ্টার মধ্যে
c. রজঃনিঃসরণের 72 ঘণ্টার মধ্যে
d. রোপণের 72 ঘণ্টার মধ্যে
উত্তর: a. যৌন মিলনের 72 ঘণ্টার মধ্যে
7. সিফিলিস রোগসৃষ্টিকারী প্যাথোজেনটির নাম হল-
a. Treponema pallidum
b. Neisseria gonorrhoeae
c. Trichomonas vaginalis
d. Chlamydia trichomatis
উত্তর: a. Treponema pallidum
8. ইনভিট্রো নিষেক পদ্ধতিতে ডিম্ববাহী নালিতে কীসের স্থানান্তর ঘটে?
a. কেবলমাত্র জাইগোট
b. 8 কোশবিশিষ্ট ভ্রূণ
c. 32 কোশবিশিষ্ট ভ্রূণ
d. জাইগোট বা 8 কোশবিশিষ্ট আদি ভ্রূণ
উত্তর: d. জাইগোট বা 8 কোশবিশিষ্ট আদি ভ্রূণ
9. জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতি টিউব্যাকটমি কার ক্ষেত্রে প্রযোজ্য?
a. পুরুষ ও মহিলা উভয়ক্ষেত্রে
b. শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে
c. শুধুমাত্র নারীর ক্ষেত্রে
d. শুধুমাত্র গর্ভবতী মহিলার ক্ষেত্রে
উত্তর: c. শুধুমাত্র নারীর ক্ষেত্রে
10. গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান হল-
a. থাইরক্সিন
b. অক্সিটোসিন
c. প্রোজেস্টেরন
d. টেস্টোস্টেরন
উত্তর: c. প্রোজেস্টেরন
11. Medical Termination Pregnancy (MTP) আইন, 1971 অনুযায়ী গর্ভাবস্থার কত সপ্তাহ পর্যন্ত MTP নিরাপদ বলে গণ্য করা হয়?
a. 12 সপ্তাহ
b. 8 সপ্তাহ
c. 18 সপ্তাহ
d. 6 সপ্তাহ
উত্তর: a. 12 সপ্তাহ
12. Copper-T থেকে নির্গত কপারের জন্ম নিয়ন্ত্রণে ভূমিকা হল-
a. ব্লাস্টোসাইডাল
b. ব্যাকটেরিওস্ট্যাটিক
c. ব্যাকটেরিওসাইডাল
d. স্পার্মিসাইডাল
উত্তর: d. স্পার্মিসাইডাল
13. নীচের কোন যৌন সংক্রামক রোগের প্রথম পর্যায়ে যৌনাঙ্গ, মলাশয় অথবা মুখে ব্যথাহীন ক্ষত দেখা যায়?
a. গনোরিয়া
b. হেপাটাইটিস B
c. সিফিলিস
d. AIDS
উত্তর: c. সিফিলিস
14. নীচের কোনটি হরমোন নিঃসরণকারী ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইস?
a. Lippe’s Loop, Multiload 375
b. Vaults, LNG-20
c. Multiload 375, Progestasert
d. Progestasert, LNG-20
উত্তর: d. Progestasert, LNG-20
15. MTP-এর সম্পূর্ণ নাম হল-
a. Multi Trade Practices
b. Malthusian Treatise on Population
c. Multiple Temporary Pregnancy
d. Medical Termination of Pregnancy
উত্তর: d. Medical Termination of Pregnancy
16. নন-মেডিকেটেড অন্তঃজরায়ু ব্যবস্থাপনা (IUD) কোনটি?
a. লিপ্পেস লুপ
b. LNG-20
c. কপার-T
d. মাল্টিলোড-375
উত্তর: a. লিপ্পেস লুপ
17. ইন-ভিট্রো নিষেকে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে কোনটি রোপিত হয়?
a. 8 টির অধিক ব্লাস্টোমিয়ারযুক্ত ভ্রুণ
b. 8 টি ব্লাস্টোমিয়ারযুক্ত ভ্রুণ
c. 8 টির কম ব্লাস্টোমিয়ারযুক্ত ভ্রুণ
d. শুধুমাত্র জাইগোট
উত্তর: a. 8 টির অধিক ব্লাস্টোমিয়ারযুক্ত ভ্রুণ
18. ভারত সরকার MTP-কে কত সালে আইনসিদ্ধ করেছেন?
a. 1961
b. 1971
c. 1965
d. 1982
উত্তর: b. 1971
19. মাল্টিলোড ডিভাইসে উপস্থিত মৌলটি হল-
a. ম্যাঙ্গানিজ
b. আয়রন
c. ক্যালশিয়াম
d. কপার
সঠিক উত্তর: d. কপার
20. টারসিয়ারি সিফিলিসের একটি বিশেষ বৈশিষ্ট্য হল-
a. যন্ত্রণাবিহীন জলপূর্ণ ফোসকা
b. অ্যানুলোসা বা গুমা
c. ত্বকে র্যাশ ও জ্বর
d. অস্থিসন্ধিতে যন্ত্রণা
উত্তর: d. অস্থিসন্ধিতে যন্ত্রণা
21. টেস্ট টিউব বেবি কার্যক্রমে নীচের কোন পদ্ধতিটি কাজে লাগানো হয়?
a. ICSI
b. IUI
c. GIFT
d. ZIFT
উত্তর: d. ZIFT
22. ‘X’ হল একটি IUD যা শুক্রাণুর জন্য জরায়ুকে অনুপযুক্ত ও সারভিক্সকে প্রতিকূল করে তোলে। ‘X’ কী ধরনের ডিভাইস?
a. হরমোন নিঃসরণকারী IUD
b. নন মেডিকেটেড IUD
c. কপার নির্গমনকারী IUD
d. আদর্শ গর্ভনিরোধক
উত্তর: a. হরমোন নিঃসরণকারী IUD
23. ডিম্বাণু নিঃসরণকালীন সারভিক্স অঞ্চলে অত্যধিক মাত্রায় মিউকাস ক্ষরিত হয়। এই মিউকাস সুতোর আকার ধারণ করেছে কিনা তা দেখার পরীক্ষাটি কী নামে পরিচিত?
a. রিদম টেস্ট
b. ওয়াইডাল টেস্ট
c. BBT টেস্ট
d. স্পিন বারকিউ টেস্ট
উত্তর: d. স্পিন বারকিউ টেস্ট
24. একটি সাপ্তাহিক মৌখিক গর্ভনিরোধক বড়ি হল-
a. Mala A
b. Mala D
c. Saheli
d. Lippe’s Loop
উত্তর: c. Saheli
25. কৃত্রিম শুক্রাণু প্রবিষ্টকরণ (Artificial insemination)-এর অর্থ কী?
a. কোনো একজন সুস্থ দাতার শরীর থেকে যোনিতে শুক্রাণুর কৃত্রিমভাবে প্রবেশ করানো
b. দাতার শরীর থেকে শুক্রাণুকে সরাসরি ডিম্বাশয়ে প্রবেশ করানো
c. দাতার শুক্রাণুকে ডিম্বাণুযুক্ত টেস্ট টিউবে স্থানান্তর
d. স্বামীর শুক্রাণুকে ডিম্বাণুযুক্ত টেস্ট টিউবে স্থানান্তর
উত্তর: a. কোনো একজন সুস্থ দাতার শরীর থেকে যোনিতে শুক্রাণুর কৃত্রিমভাবে প্রবেশ করানো
HS Class 12 Biology
Chapter 3 Reproductive Health
Fill in the blanks
Type MCQ
1. _________ হল পৃথিবীর প্রথম নন-স্টেরয়ডাল মৌখিক গর্ভনিরোধক বড়ি।
a. কপার-T
b. সহেলি
c. মেলা-D
d. লিপ্পেস লুপ
উত্তর: b. সহেলি
2. সিফিলিস রোগের দ্বিতীয় দশা বা গৌণ সিফিলিসে দেহে _________ বের হয়।
a. র্যাশ
b. রক্ত
c. পুঁজ
d. টিউমার
উত্তর: a. র্যাশ
3. জরায়ুতে উপস্থিত ভ্রূণ বা বিকাশপ্রাপ্ত ভ্রূণ ধ্বংস করাকে _________ বলা হয়।
a. ফিটিসাইড
b. ম্যাট্রিসাইড
c. প্যাট্রিসাইড
d. ম্যারিটিসাইড
উত্তর: a. ফিটিসাইড
4. পুরুষদের শুক্রাণুর চলন ক্ষমতা হ্রাস পাওয়াকে _________ বলে।
a. অ্যাজোস্পার্মিয়া
b. পলিস্পার্মিয়া
c. অ্যাসথেনোস্পার্মিয়া
d. অলিগোস্পার্মিয়া
উত্তর: c. অ্যাসথেনোস্পার্মিয়া
5. পুরুষের ভাস ডিফারেন্স কেটে বেঁধে দেওয়ার স্থায়ী জন্মনিয়ন্ত্রক পদ্ধতিকে _________ বলে।
a. ভ্যাসেকটমি
b. টিউবেকটমি
c. ক্যাসট্রেশন
d. ওভারিয়েকটমি
উত্তর: a. ভ্যাসেকটমি
6. _________ নামক আদ্যপ্রাণী দ্বারা ট্রাইকোমোনিয়াসিস রোগ হয়।
a. Treponema pallidum
b. Trichomonas vaginalis
c. Chlamydia
d. Neisseria
উত্তর: b. Trichomonas vaginalis
7. IVF পদ্ধতিতে সৃষ্ট 16টির অধিক ব্লাস্টোমিয়ারযুক্ত ভ্রূণকে _________ স্থানে স্থানান্তরিত করা হয়।
a. ফ্যালোপিয়ান নালি
b. সারভিক্স
c. ডিম্বাশয়
d. জরায়ু
উত্তর: d. জরায়ু
8. _________ মৌলের অভাব বন্ধ্যাত্বের কারণ।
a. আয়রন
b. Mn
c. ক্লোরিন
d. জিংক
উত্তর: d. জিংক
HS Class 12 Biology
Chapter 3 Reproductive Health
True/False
Type MCQ
9. নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে সত্য/মিথ্যা নির্বাচন করো:
তথ্য I: IUD-তে CU-এর কাজ হল ‘Fertilizing Capasity” দমন করা।
তথ্য II: একজন মহিলার গর্ভধারণকালের 14-16 সপ্তাহের মধ্যে অ্যামনিওসেপ্টেসিস করা হয়।
a. তথ্য I এবং তথ্য II উভয় সত্য
b. তথ্য I এবং তথ্য II উভয় মিথ্যা
c. তথ্য I সত্য এবং তথ্য II মিথ্যা
d. তথ্য I মিথ্যা এবং তথ্য II সত্য
উত্তর: a. তথ্য I এবং তথ্য II উভয় সত্য
10. নিম্নলিখিত বিবৃতি দুটির মধ্যে সত্য এবং মিথ্যা নির্বাচন করো:
বিবৃতি I: ‘Mifepristone’ ব্যবহৃত হয় MTP তে।
বিবৃতি II: “Nirodh” একটি জনপ্রিয় ব্র্যান্ড যারা Female Condom-এর জন্য বিখ্যাত।
a. বিবৃতি I সত্য এবং বিবৃতি II মিথ্যা
b. বিবৃতি I মিথ্যা এবং বিবৃতি II সত্য
c. বিবৃতি I এবং II উভয় সত্য
d. বিবৃতি I এবং II উভয় মিথ্যা
উত্তর: a. বিবৃতি I সত্য এবং বিবৃতি II মিথ্যা
11. নীচের তথ্য দুটির মধ্যে সত্য এবং মিথ্যা নির্বাচন করো:
তথ্য I: ELISA পরীক্ষাটিতে ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতি ব্যবহার্য।
তথ্য II: অ্যাসথেনোস্পার্মিয়ার ক্ষেত্রে শুক্রাণুর চলন ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হয়।
a. তথ্য I এবং তথ্য II উভয় সত্য
b. তথ্য I এবং তথ্য II উভয় মিথ্যা
c. তথ্য I সত্য এবং তথ্য II মিথ্যা
d. তথ্য I মিথ্যা এবং তথ্য II সত্য
উত্তর: a. তথ্য I এবং তথ্য II উভয় সত্য
12. নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সত্য এবং মিথ্যা নির্বাচন করো:
বিবৃতি I: ভ্যাসেকটোমি হল অপরিবর্তনীয় বন্ধ্যাত্ব।
বিবৃতি II: গর্ভনিরোধক ‘সহেলী’ একপ্রকার IUD।
a. বিবৃতি I সত্য এবং বিবৃতি II মিথ্যা
b. বিবৃতি I মিথ্যা এবং বিবৃতি II সত্য
c. বিবৃতি I এবং II উভয় সত্য
d. বিবৃতি I এবং II উভয় মিথ্যা
উত্তর: a. বিবৃতি I সত্য এবং বিবৃতি II মিথ্যা
13. বিবৃতি দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো-
বিবৃতি 1: হরমোন মুক্তকারী IUD জরায়ুকে রোপণের উপযোগী করে এবং সারভিক্সকে শুক্রাণু-বান্ধব করে তোলে।
বিবৃতি 2: কপার মুক্তকারী IUD শুক্রাণুর চলনক্ষমতা ও নিষেক ক্ষমতা বাড়ায়।
a. বিবৃতি 1 ও 2 উভয়ই সত্য।
b. বিবৃতি 1 সত্য, কিন্তু বিবৃতি 2 মিথ্যা।
c. বিবৃতি 1 মিথ্যা, কিন্তু বিবৃতি 2 সত্য।
d. বিবৃতি 1 ও 2 উভয়ই মিথ্যা।
উত্তর: d. বিবৃতি 1 ও 2 উভয়ই মিথ্যা।
14. বিবৃতি দুটি যত্নসহকারে পড়ো এবং নীচের সঠিক বিকল্পটি খুঁজে নাও-
বিবৃতি 1: প্রজননগত স্বাস্থ্য প্রজননের সমস্ত ক্ষেত্রের (দৈহিক, প্রাক্ষোভিক, আচরণগত ও সামাজিক) সুস্থতা নির্দেশ করে।
বিবৃতি 2: আমেরিকা যুক্তরাষ্ট্র হল পৃথিবীর প্রথম দেশ যা রাষ্ট্রীয় স্তরে প্রজননগতভাবে সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে নানা কর্মসূচি রূপায়ণ শুরু করে।
a. বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য।
b. বিবৃতি 1 এবং 2 উভয়ই মিথ্যা।
c. একমাত্র বিবৃতি 1 সত্য।
d. একমাত্র বিবৃতি 2 সত্য।
উত্তর: c. একমাত্র বিবৃতি 1 সত্য।
15. নীচের বিবৃতি দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করো-
বিবৃতি 1: ডায়াফ্রাম, সারভাইক্যাল ক্যাপ এবং ভল্ট রাবার নির্মিত এবং স্ত্রী-জনননালিতে যৌনমিলনের পূর্বে সারভিক্সকে ঢেকে দেওয়ার জন্য ব্যবহার করা হয়।
বিবৃতি 2: গর্ভধারণের বিরুদ্ধে এগুলি রাসায়নিক ব্যবধায়ক-রূপে কাজ করে যা পুনর্ব্যবহারযোগ্য।
a. বিবৃতি 1 ও 2 উভয়ই সত্য।
b. বিবৃতি 1 সত্য হলেও বিবৃতি 2 মিথ্যা।
c. বিবৃতি 1 মিথ্যা, কিন্তু বিবৃতি 2 সত্য।
d. বিবৃতি 1 ও 2 উভয়ই মিথ্যা।
উত্তর: b. বিবৃতি 1 সত্য হলেও বিবৃতি 2 মিথ্যা।
HS Class 12 Biology
Chapter 3 Reproductive Health
Column Matching MCQ
16. সঠিক জোড়টি মেলাও (যৌন রোগ এবং তাদের প্যাথোজেন):
Column A |
Column B |
|---|---|
1. সিফিলিস |
i. Chlamydia trachomatis |
2. গনোরিয়া |
ii. Trichomonas vaginalis |
3. ক্ল্যামাইডিয়াসিস |
iii. Treponema pallidum |
4. ট্রাইকোমোনিয়াসিস |
iv. Neisseria gonorrhoeae |
a. 1-iii, 2-iv, 3-i, 4-ii
b. 1-iv, 2-iii, 3-i, 4-ii
c. 1-iii, 2-i, 3-iv, 4-ii
d. 1-ii, 2-iv, 3-iii, 4-i
উত্তর: a. 1-iii, 2-iv, 3-i, 4-ii
17. সঠিক জোড়টি মেলাও (গর্ভনিরোধক পদ্ধতি এবং তাদের উদাহরণ):
Co lumn A |
Column B |
|---|---|
1. রাসায়নিক পদ্ধতি |
i. ভ্যাসেকটমি |
2. প্রতিবন্ধক পদ্ধতি |
ii. শুক্রাণুবিনাশী জেলি |
3. অন্তঃজরায়ুজ ব্যবস্থাপনা (IUD) |
iii. কনডোম |
4. শল্যচিকিৎসা পদ্ধতি |
iv. কপার- T |
a. 1-ii, 2-iii, 3-iv, 4-i
b. 1-iii, 2-ii, 3-iv, 4-i
c. 1-ii, 2-iv, 3-iii, 4-i
d. 1-iv, 2-iii, 3-i, 4-ii
উত্তর: a. 1-ii, 2-iii, 3-iv, 4-i
18. সঠিক জোড়টি মেলাও (IUD-এর প্রকারভেদ ও উদাহরণ):
Column A |
Column B |
|---|---|
1. নন-মেডিকেটেড IUD |
i. Multiload-375 |
2. কপার IUD |
ii. LNG-20 |
3. হরমোনাল IUD |
iii. Lippe’s loop |
a. 1-i, 2-ii, 3-iii
b. 1-iii, 2-i, 3-ii
c. 1-iii, 2-ii, 3-i
d. 1-ii, 2-iii, 3-i
উত্তর: b. 1-iii, 2-i, 3-ii
19. সঠিক জোড়টি মেলাও (রোগ নির্ণয় পরীক্ষা এবং রোগ):
Column A |
Column B |
|---|---|
1. VDRL test |
i. হেপাটাইটিস B |
2. ELISA |
ii. সিফিলিস |
3. HbSAg পরীক্ষা |
iii. গনোরিয়া |
4. অক্সিডেজ টেস্ট |
iv. AIDS |
a. 1-ii, 2-iv, 3-i, 4-iii
b. 1-iii, 2-i, 3-ii, 4-iv
c. 1-iv, 2-ii, 3-iii, 4-i
d. 1-ii, 2-i, 3-iv, 4-iii
উত্তর: a. 1-ii, 2-iv, 3-i, 4-iii
20. সঠিক জোড়টি মেলাও (সহযোগী জনন প্রযুক্তি এবং তাদের সংজ্ঞা):
Column A |
Column B |
|---|---|
1. IVF |
i. জাইগোটকে ফ্যালোপিয়ান নালিতে স্থানান্তর |
2. ZIFT |
ii. দাতা মহিলার ডিম্বাণুকে ফ্যালোপিয়ান নালিতে স্থানান্তর |
3. GIFT |
iii. মাতৃগর্ভের বাইরে নিষেক ঘটিয়ে জরায়ুতে স্থানান্তর |
a. 1-iii, 2-i, 3-ii
b. 1-i, 2-ii, 3-iii
c. 1-ii, 2-i, 3-iii
d. 1-iii, 2-ii, 3-i
উত্তর: a. 1-iii, 2-i, 3-ii
21. সঠিক জোড়টি মেলাও (যৌন রোগ এবং তাদের লক্ষণ):
Column A |
Column B |
|---|---|
1. জেনিটাল হারপিস |
i. বহিঃজননেন্দ্রিয় স্থানে আঁচিল সৃষ্টি |
2. জেনিটাল ওয়ার্টস |
ii. পীতবর্ণের ত্বক এবং চোখ |
3. গনোরিয়া |
iii. মূত্রত্যাগের সময় মূত্রনালিতে জ্বালা ও পুঁজ নিঃসরণ |
4. হেপাটাইটিস B |
iv. জনন-অঙ্গে বা জননছিদ্রকে ঘিরে ঝনঝনে সংবেদন ও ক্ষুদ্র ক্ষত |
a. 1-iv, 2-i, 3-iii, 4-ii
b. 1-ii, 2-iii, 3-i, 4-iv
c. 1-iv, 2-iii, 3-i, 4-ii
d. 1-iii, 2-iv, 3-ii, 4-i
উত্তর: a. 1-iv, 2-i, 3-iii, 4-ii
22. সঠিক জোড়টি মেলাও (শল্যচিকিৎসা এবং তাদের কাজ):
Column A |
Column B |
|---|---|
1. টিউব্যাকটমি |
i. গর্ভাবস্থার চিকিৎসা সংক্রান্ত সমাপ্তিকরণ |
2. ভ্যাসেকটমি |
ii. পুরুষদের শুক্রাশয় অপসারণ |
3. অর্কিয়েকটমি |
iii. পুরুষদের ভাস ডিফারেন্স কেটে বাঁধা |
4. MTP |
iv. স্ত্রীদের ফ্যালোপিয়ান টিউব কেটে বাঁধা |
a. 1-iv, 2-iii, 3-ii, 4-i
b. 1-iii, 2-iv, 3-i, 4-ii
c. 1-iv, 2-ii, 3-iii, 4-i
d. 1-ii, 2-iii, 3-iv, 4-i
উত্তর: a. 1-iv, 2-iii, 3-ii, 4-i
HS Class 12 Biology
Chapter 3 Reproductive Health
Assertion and Reason MCQ
23. বিবৃতি (A): Genital Worts রোগে জননাঙ্গোর স্থানে গুটির ন্যায় স্ফীতি দেখা যায়।
কারণ (R): একপ্রকার আদ্যপ্রাণীর প্রভাবে এটি ঘটে।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: C. A সত্য কিন্তু R সত্য নয়
24. বিবৃতি (A): মূত্র ত্যাগের সময় পুড়ে যাওয়ার মতো যন্ত্রণা।
কারণ (R): ব্যক্তি গনোরিয়া রোগে আক্রান্ত।
a. A এবং R উভয় সঠিক
b. A এবং R উভয় ভুল
c. A-এর ক্ষেত্রে R ভুল ব্যাখ্যা
d. R-এর ক্ষেত্রে A ভুল ব্যাখ্যা
উত্তর: a. A এবং R উভয় সঠিক
25. Assertion (A): মাতা তার সন্তানকে পরিপূর্ণভাবে যতদিন স্তনদুগ্ধ পান করান, ততদিন গর্ভধারণের সম্ভাবনা প্রায় থাকেই না।
Reason (R): ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া যে ঘটনার ওপর প্রতিষ্ঠিত তা হল তীব্র দুগ্ধ পান করানোর সময়কালে ডিম্বাণু নিঃসরণের ঘটনা ঘটে না।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
26. Assertion (A): বড়ি হল অত্যন্ত কার্যকর গর্ভনিরোধক যাদের কিছু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে।
Reason (R): বড়ি ডিম্বাণু নিঃসরণে ও রোপণে বাধা দেয়।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
27. Assertion (A): ভ্যাসেকটমিতে ভাস ডিফারেন্সের একটি ক্ষুদ্র অংশকে অপসারণ করা হয় বা বেঁধে রাখা হয়।
Reason (R): টিউবেকটমিতে ফ্যালোপিয়ান নালির কিছু অংশকে অপসারণ করা হয় বা বেঁধে রাখা হয়।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
28. Assertion (A): সিফিলিস, গনোরিয়া ও AIDS হল STD।
Reason (R): যৌনমিলনের মাধ্যমে সিফিলিস, গনোরিয়া ও AIDS-এর সংক্রমণ ঘটে।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
29. Assertion (A): ডায়াফ্রাম, সারভাইক্যাল ক্যাপ ও ভল্ট হল রাবার-নির্মিত ব্যবধায়ক।
Reason (R): যৌনমিলনের সময় পুরুষের জনননালিতে ডায়াফ্রাম, সারভাইক্যাল ক্যাপ ও ভল্ট সন্নিবেশিত করা হয়।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: C. A সত্য কিন্তু R সত্য নয়
30. বিবৃতি (A): সহেলি একপ্রকার গর্ভনিরোধক বড়ি যা হরমোন ঘটিত।
কারণ (R): এতে ormeloxifere নামক Selective estrogen receptor modulator থাকে যা ইস্ট্রোজেন গ্রাহকের ওপর কাজ করে।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: D. A সত্য নয় কিন্তু R সত্য
আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর জীবনবিজ্ঞান তৃতীয় অধ্যায় (জননগত স্বাস্থ্য) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
SOURCE-EDT



