
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার
জীববিদ্যা
‘বংশগতি ও প্রকরণ’ প্রশ্ন উত্তর
(One Liner ও MCQ)
Biology Heredity and Variation
Question Answer
উচ্চ মাধ্যমিক (Class 12) জীববিদ্যার (Biology) তৃতীয় সেমিস্টারের (3rd Sem) চতুর্থ অধ্যায় ‘বংশগতি ও প্রকরণ’ (Heredity and Variation) -এর মধ্যে গ্রেগর জোহান মেন্ডেলের বংশগতি সূত্র, অসম্পূর্ণ প্রকটতা, সহ-প্রকটতা, মাল্টিপল অ্যালিল, ক্রোমোজোমাল তত্ত্ব, লিংকেজ ও ক্রসিং ওভার, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এবং বিভিন্ন জিনগত ও ক্রোমোজোম ঘটিত রোগ (যেমন- হিমোফিলিয়া, বর্ণান্ধতা, ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম) নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) শেয়ার করা হলো।
বোর্ড: বিষয়বস্তু
1 ক্লাস 12 জীববিদ্যা চতুর্থ অধ্যায় বংশগতি ও প্রকরণ প্রশ্ন উত্তর | HS Class 12 3rd Semester Biology Chapter 4 Heredity and Variation Question Answer
1.1 HS Class 12 Biology Chapter 4 Heredity and Variation One Liner Question Answer
1.2 HS Class 12 Biology Chapter 4 Heredity and Variation MCQ Question Answer
1.3 HS Class 12 Biology Chapter 4 Heredity and Variation Column Matching MCQ
1.4 HS Class 12 Biology Chapter 4 Heredity and Variation Assertion and Reason Type MCQ
1.5 HS Class 12 Biology Chapter 4 Heredity and Variation Fill in the blanks MCQ
ক্লাস 12 জীববিদ্যা
চতুর্থ অধ্যায় বংশগতি ও প্রকরণ
প্রশ্ন উত্তর
HS Class 12 3rd Semester
Biology Chapter 4
Heredity and Variation
Question Answer
এই পোস্ট এর মধ্যে বংশগতি ও প্রকরণ অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার জীববিদ্যা পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
HS Class 12 Biology
Chapter 4 Heredity and Variation
One Liner Question Answer
-
জীবদেহে বৈশিষ্ট্য সৃষ্টিকারী অংশটি হল জিন, যা এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হয়।
-
জনিতুর চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান-সন্ততিতে সঞ্চারিত হওয়াই হল বংশগতি।
-
একই জিনের বিভিন্ন রূপকে বলা হয় অ্যালিল।
-
ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিনের অবস্থান তাকে লোকাস বলা হয়।
-
জীবের কোনো চরিত্রের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে।
-
সুপ্রজননবিদ্যা হল গ্রেগর জোহান মেন্ডেলের গবেষণার ফল।
-
‘জেনেটিক্স’ কথাটি প্রচলন করেন বিজ্ঞানী উইলিয়াম বেটসন।
-
জীবের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য সৃষ্টির জন্য দায়ী একক ‘জিন’ কথাটি প্রবর্তন করেন উইলহোল্ম জোহানসেন।
-
জীবদেহে মিউটেশন, ক্রসিংওভার ও পুনঃসংযুক্তির মাধ্যমে যে নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে তাকে প্রকরণ বা Variation বলে।
-
মেন্ডেল যথাযথ পরিকল্পনা নিয়ে মটর গাছের ওপর সংকরায়ণ পরীক্ষা চালিয়ে গেছেন সাতবছর (1856-1863) ধরে।
-
বর্তমানে আমরা জিন বলতে যা বুঝি, তা আগে মেন্ডেল ফ্যাক্টর নামে অভিহিত করেছেন।
-
মেন্ডেলের নির্বাচিত মটরগাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সংখ্যা ছিল ৭ জোড়া।
-
অসম্পূর্ণ প্রকটতার একটি উল্লেখযোগ্য উদ্ভিদ উদাহরণ হল স্ন্যাপড্রাগন বা সন্ধ্যামালতী।
-
মানুষের ABO রক্তশ্রেণি বহু অ্যালিলতা বা মাল্টিপল অ্যালিল এর একটি উদাহরণ।
-
মানুষের A group-এর রক্তের জন্য IA অ্যালিল এবং B group-এর রক্তের জন্য IB অ্যালিলের সমান প্রকাশকে সহপ্রকটতা বলে।
-
কোনো জিনের নির্দিষ্ট একটি মিউটেশনের ফলে একাধিক ফেনোটাইপের বহিঃপ্রকাশ ঘটাকে প্লিওট্রপিজম বা প্লিওট্রপি বলে।
-
মেন্ডেলের এক-সংকর জনন পরীক্ষায় F2 জনুর ফিনোটাইপ অনুপাত হল 3:1।
-
কোনো অজানা জিনোটাইপযুক্ত জীবের জিনোটাইপ জানার জন্য অপত্য জীবের সঙ্গে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জনিতৃ জীবের সংকরায়ণ পরীক্ষাকে টেস্ট ক্রস বলে।
-
উত্তরাধিকারের ক্রোমোজোম তত্ত্ব প্রবর্তন করেন বিজ্ঞানী Sutton এবং Bovery।
-
ক্রোমোজোমের প্রতিটি প্রান্তকে টেলোমিয়ার বলে যা কোশের বার্ধক্য ও মৃত্যু ঘটায়।
-
জিনের যে ক্ষুদ্রতম অংশ একটি পলিপেপটাইড-এর সংকেত বহন করে, তাকে সিস্ট্রন বলে।
-
জিনের যে ক্ষুদ্রতম অংশে মিউটেশন ঘটে, তাকে মিউটন বলে।
-
মৌমাছিতে লিঙ্গনির্ধারণ পদ্ধতিটি হ্যাপ্লোডিপ্লয়ডি প্রকৃতির।
-
প্রথম মিয়োটিক বিভাজনের প্রফেজ-1-এর প্যাকাইটিন উপদশায় নন-সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে অংশবিশেষের আদানপ্রদানকে ক্রসিংওভার বলে।
-
মানুষের 21 তম ক্রোমোজোমের ট্রাইজমি ঘটার ফলে সৃষ্ট অস্বাভাবিকতাকে ডাউন সিনড্রোম বলে।
HS Class 12 Biology
Chapter 4 Heredity and Variation
MCQ Question Answer
1. মেন্ডেলবাদের বিচ্যুতি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে জিনোটাইপিক অনুপাত কত হয়?
a) 3:1
b) 1:2:1
c) 9:3:3:1
d) 2:1
উত্তর: b) 1:2:1
2. ক্রোমোজোমের যে অংশে নিউক্লিওলাস আটকে থাকে এবং যেখান থেকে নিউক্লিওলাস উৎপন্ন হয়, তাকে কী বলে?
a) টেলোমিয়ার
b) সেন্ট্রোমিয়ার
c) NOR
d) স্যাটেলাইট
উত্তর: c) NOR
3. মানুষের ক্ষেত্রে লিঙ্গনির্ধারণে কোন প্যাটার্ন দেখা যায়?
a) XX-XY প্যাটার্ন
b) XX-XO প্যাটার্ন
c) ZZ-ZW প্যাটার্ন
d) কোনোটিই নয়
উত্তর: a) XX-XY প্যাটার্ন
— Advertisement —
4. থ্যালাসেমিয়া রোগের নামকরণ কোন বিজ্ঞানী করেন?
a) Longdon Down
b) Whipple and Brad ford
c) T. H. Morgan
d) John Otto
উত্তর: b) Whipple and Brad ford
5. কোন বংশগত রোগটিকে ‘Bleeder’s disease’ বলা হয়?
a) বর্ণান্ধতা
b) থ্যালাসেমিয়া
c) হিমোফিলিয়া
d) ডাউন সিনড্রোম
উত্তর: c) হিমোফিলিয়া
6. সিকল সেল অ্যানিমিয়া কোন ধরনের জিনের প্রভাবের উদাহরণ?
a) সহপ্রকটতা
b) প্লিওট্রপিক জিন
c) মাল্টিপল অ্যালিল
d) পরিপূরক জিন
উত্তর: b) প্লিওট্রপিক জিন
7. ক্রিস-ক্রস বংশানুসরণ নিচের কোন রোগের ক্ষেত্রে দেখা যায়?
a) বর্ণান্ধতা
b) ডাউন সিনড্রোম
c) থ্যালাসেমিয়া
d) টার্নার সিনড্রোম
উত্তর: a) বর্ণান্ধতা
8. সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের প্রায় প্রান্তে থাকলে তাকে কী বলে?
a) মেটাসেন্ট্রিক
b) সাবমেটাসেন্ট্রিক
c) অ্যাক্রোসেন্ট্রিক
d) টেলোসেন্ট্রিক
উত্তর: c) অ্যাক্রোসেন্ট্রিক
9. জিনের যে ক্ষুদ্রতম অংশে রিকম্বিনেশন ঘটে তাকে কী বলে?
a) সিস্ট্রন
b) রেকন
c) মিউটন
d) রেপ্লিকন
উত্তর: b) রেকন
10. মানুষের ত্বকের বর্ণ এবং দৈর্ঘ্য নির্ধারণ কোন ধরনের বংশানুসরণের উদাহরণ?
a) পলিজেনিক ইনহেরিট্যান্স
b) প্লিওট্রপি
c) অসম্পূর্ণ প্রকটতা
d) সহপ্রকটতা
উত্তর: a) পলিজেনিক ইনহেরিট্যান্স
11. পাখির লিঙ্গ নির্ধারণের প্যাটার্ন কোনটি?
a) XX-XO
b) XX-XY
c) ZZ-ZW
d) ZZ-ZO
উত্তর: c) ZZ-ZW
12. টার্নার সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের ক্রোমোজোম সংখ্যা কত?
a) 46
b) 45
c) 47
d) 48
উত্তর: b) 45
13. ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্যারিওটাইপ কী?
a) 44A + XO, 45
b) 44A + XXY, 47
c) 45A + XX, 47
d) 44A + XYY, 47
উত্তর: b) 44A + XXY, 47
14. মেন্ডেলের দ্বি-সংকর জননে F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কত?
a) 9:3:3:1
b) 1:2:1
c) 3:1
d) 1:1:1:1
উত্তর: a) 9:3:3:1
15. ড্রসোফিলা মাছির সাদা চোখের জিনটি কোন ক্রোমোজোমে অবস্থিত?
a) অটোজোম
b) Y ক্রোমোজোম
c) X ক্রোমোজোম
d) 21 নং ক্রোমোজোম
উত্তর: c) X ক্রোমোজোম
16. কোনটি একটি অটোজোমাল রোগ?
a) টার্নার সিনড্রোম
b) ক্লাইনফেল্টার সিনড্রোম
c) থ্যালাসেমিয়া
d) বর্ণান্ধতা
উত্তর: c) থ্যালাসেমিয়া
17. লাল বর্ণান্ধতাকে কী বলা হয়?
a) ডিউটেরানোপিয়া
b) প্রোটোনোপিয়া
c) ট্রাইটানোপিয়া
d) কোনোটিই নয়
উত্তর: b) প্রোটোনোপিয়া
18. DNA replication-এর সূচনার জন্য প্রয়োজনীয় জিনগত উপাদানকে কী বলে?
a) সিস্ট্রন
b) রেকন
c) রেপ্লিকন
d) মিউটন
উত্তর: c) রেপ্লিকন
19. Y-chromosome-এ অবস্থিত জিনগুলিকে কী বলা হয়?
a) সেক্স-লিংকড জিন
b) অটোজোমাল জিন
c) হোলান্ড্রিক জিন
d) মিউট্যান্ট জিন
উত্তর: c) হোলান্ড্রিক জিন
20. কোশবিভাজনের সময় ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করে কোনটি?
a) টেলোমিয়ার
b) কাইনেটোকোর
c) স্যাটেলাইট
d) ক্রোমোমিয়ার
উত্তর: b) কাইনেটোকোর
21. অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কোন উদ্ভিদে?
a) মটরগাছ
b) স্ন্যাপড্রাগন
c) ড্রসোফিলা
d) আমগাছ
উত্তর: b) স্ন্যাপড্রাগন
22. মানুষের MN রক্তের শ্রেণি কোন ধর্মের উদাহরণ?
a) অসম্পূর্ণ প্রকটতা
b) সহপ্রকটতা
c) মাল্টিপল অ্যালিল
d) প্লিওট্রপি
উত্তর: b) সহপ্রকটতা
23. লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম তত্ত্ব কে রচনা করেন?
a) Wilson and Stevens
b) Sutton and Bovery
c) T. H. Morgan
d) Bateson and Punnet
উত্তর: a) Wilson and Stevens
24. মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য বিশুদ্ধ হলুদ বীজপত্র ও গোল আকারবিশিষ্ট বীজের জিনোটাইপ কী ধরেছিলেন?
a) yyrr
b) YyRr
c) YYRR
d) Yyrr
উত্তর: c) YYRR
25. মটর গাছের ক্ষেত্রে নিম্নের কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য?
a) বেগুনি ফুল
b) শীর্ষস্থ ফুল
c) স্ফীত শুঁটি
d) হলুদ বীজ
উত্তর: b) শীর্ষস্থ ফুল
HS Class 12 Biology
Chapter 4 Heredity and Variation
Column Matching MCQ
1. সঠিক জোড়টি নির্বাচন করো:
Column – A |
Column – B |
|---|---|
1. ZZ-ZW |
A. শচীন তেন্ডুলকার |
2. XX – XO |
B. লেগহর্ন |
3. XY-XX |
C. ডিওস্কোরিয়া |
4. ZZ-ZO |
D. প্রজাপতি |
A. 1-A 2-B C-3 4-D
B. 1-B 2-C 3-A 4-D
C. 1-D 2-C 3-B 4-A
D. 1-B 2-A 3-C 4-D
উত্তর: B. 1-B 2-C 3-A 4-D
2. সঠিক জোড়টি নির্বাচন করো:
Column – A |
Column – B |
|---|---|
1. ডাউনস সিনড্রোম |
B. 21ST ক্রোমোজোম |
2. X ক্রোমোজোম |
C. BARR BODY |
4. টার্নারস সিনড্রোম |
D. MORGAN |
A. 1-A 2-B C-3 4-D
B. 1-B 2-C 3-D 4-A
C. 1-D 2-C 3-B 4-A
D. 1-B 2-A 3-C 4-D
উত্তর: B. 1-B 2-C 3-D 4-A
3. সঠিক জোড়টি নির্বাচন করো:
Column – A |
Column – B |
|---|---|
1. ABO গ্রুপ |
A. থ্যালাসেমিয়া |
2. অটোজোম |
B. মাল্টিপল অ্যালীল |
3. X ক্রোমোজোম |
C. বর্ণান্ধতা |
4. SRY |
D. (ফাঁকা) |
A. 1-A 2-B C-3 4-D
B. 1-B 2-C 3-D 4- A
C. 1-D 2-C 3-B 4-A
D. 1-B 2-A 3-C 4-D
উত্তর: B (1-B, 2-A, 3-C)
4. সঠিক জোড়টি নির্বাচন করো:
Column – A |
Column – B |
|---|---|
1. মানুষ |
A. 46 |
2. বানর |
B. 42 |
3. শিম্পাঞ্জী |
C. 48 |
4. Y ক্রোমোজোম |
D. হোলান্ড্রিক জিন |
A. 1-A 2-B C-3 4-D
B. 1-B 2-C 3-D 4- A
C. 1-D 2-C 3-B 4-A
D. 1-B 2-A 3-C 4-D
উত্তর: A. 1-A 2-B C-3 4-D
HS Class 12 Biology
Chapter 4 Heredity and Variation
Assertion and Reason
Type MCQ
5. Assertion (A): ‘Pure line’-এর অপত্যেরা হেটেরোজাইগাস।
Reason (R): হেটেরোজাইগাসের অপত্যেরা ‘Pure line’ নয়।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: D
6. Assertion (A): স্ত্রী মৌমাছি ডিপ্লয়েড এবং পুরুষ মৌমাছি হ্যাপ্লয়েড।
Reason (R): স্ত্রী মৌমাছি, মিয়োসিস প্রক্রিয়ায় এবং পুরুষ মৌমাছি মাইটোসিস প্রক্রিয়ায় জননকোশ উৎপাদন করে।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: B
7. Assertion (A): লিংকড জিনগুলি একত্রে পরবর্তী জনুতে সঞ্চারিত হয়।
Reason (R): লিংকড জিনগুলির মধ্যে পারস্পরিক বন্ধন সহজে ছিন্ন হয় না।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: A
8. Assertion (A): শ্রীদীপ হিমোফিলিয়ায় আক্রান্ত এক্ষেত্রে ক্রিস-ক্রস বংশানুসরণ দেখা যায়।
Reason (R): হিমোফিলিয়ার নিয়ন্ত্রক জিনটি প্রচ্ছন্ন এবং X ক্রোমোজোম সংযোজিত।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: A
9. Assertion (A): স্বাধীন বিন্যাসসূত্র প্রণয়ন পরীক্ষায় নির্বাচিত জিন দুটির জোড় দুটি পৃথক সমসংস্থ ক্রোমোজোমে অবস্থান করে।
Reason (R): গ্যামেট গঠনকালে ক্রোমোজোমের পৃথকীভবন ঘটে; জিনের নয়।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: B
10. বিবৃতি (A): নিউজিল্যান্ডের Maori প্রজাতির পুরুষদের ক্ষেত্রে একইসাথে শ্বাসকষ্ট ও বন্ধ্যাত্ব প্রকাশ পায়।
কারণ (R): একই জিনোটাইপ দ্বারা সম্পর্কহীন বিভিন্ন প্রকার ফিনোটাইপ প্রভাবিত।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: A
11. বিবৃতি (A): পার্থিব পড়েছে বিভিন্ন মানুষের বিভিন্নরকম গাত্রবর্ণ হয়।
কারণ (R): একটি জিন দ্বারা বহু সংখ্যক ফিনোটাইপ নিয়ন্ত্রিত।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: C
12. বিবৃতি (A): পাখির লিঙ্গ নির্ধারণে পুরুষ পাখির ভূমিকা সর্বোচ্চ।
কারণ (R): পাখিদের ক্ষেত্রে পুরুষরা সর্বদা হোমোজাইগাস।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: D
13. বিবৃতি (A): মৌমাছিদের ক্ষেত্রে পুরুষ মৌমাছিরা হ্যাপ্লয়েড প্রকৃতির।
কারণ (R): অপুংজনি পদ্ধতিতে পুরুষ মৌমাছিদের সৃষ্টি।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: A
14. বিবৃতি (A): পৌলমী নীল বর্ণান্ধতায় আক্রান্ত যা ‘X’ ক্রোমোজোম দ্বারা বাহিত।
কারণ (R): 7 নং অটোজোমের ত্রুটির কারণে নীল বর্ণান্ধতা লক্ষ করা যায়।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: D
HS Class 12 Biology
Chapter 4 Heredity and Variation
Fill in the blanks MCQ
15. জেনেটিক্স শব্দ উদ্ভূত হয়েছে ______ থেকে।
A. জেনেসিস
B. জিনোম
C. জিন
D. জিনোমিক্স
উত্তর: A. জেনেসিস
16. ______ পদ্ধতিতে মৌমাছির লিঙ্গ নির্ধারিত হয়।
A. ডিলিশন
B. কনজুগেশন
C. হ্যাপ্লয়েড-ডিপ্লয়েডি
D. ZZ-ZW
উত্তর: C. হ্যাপ্লয়েড-ডিপ্লয়েডি
17. মেন্ডেল তাঁর সংকরায়ণ পরীক্ষার জন্য ______ জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন।
A. 14
B. 8
C. 10
D. 7
উত্তর: D. 7
18. দুটি সংকর (হেটারোজাইগাস) জীবের মধ্যে সংকরায়ণ ঘটালে বিশুদ্ধ (হোমোজাইগাস) অপত্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে ______
A. 5 ভাগ
B. 4 ভাগ
C. 3 ভাগ
D. 2 ভাগ
উত্তর: D. 2 ভাগ
19. নিম্নলিখিত ______ ব্যাক ক্রসের উদাহরণ।
A. F1 x যে-কোনো জনিতৃ
B. F1 x প্রকট জনিতৃ
C. F1 x প্রচ্ছন্ন জনিতৃ
D. কোনোটিই নয়
উত্তর: A. F1 x যে-কোনো জনিতৃ
20. একাধিক প্রভাবযুক্ত জিনকে ______ বলে।
A. এপিস্ট্যাটিক
B. সাপ্লিমেন্টারি
C. কোডমিনেন্ট
D. প্লিওট্রপিক
উত্তর: D. প্লিওট্রপিক
21. মেন্ডেলের ক্ষেত্রে ______ ধারণাটি FI জনুতে জনিতৃ জনুর উভয় বৈশিষ্ট্যের উপস্থিতির বর্ণনা দেয়।
A. অসম্পূর্ণ প্রকটতা
B. সহ প্রকটতা
C. বহুজিন উত্তরাধিকার
D. লিঙ্গ সংযোজিত উত্তরাধিকা
উত্তর: B. সহ প্রকটতা
22. ক্রোমাটিনের যে অংশ প্রজননিক অর্থে নিষ্ক্রিয়, তাকে ______ বলে।
A. হেটেরোক্রোমাটিন
B. ইউক্রোমাটিন
C. ক্রোমোমিয়ার
D. স্যাটেলাইট
উত্তর: A. হেটেরোক্রোমাটিন
23. ক্রোমোজোম ম্যাপে ব্যবহৃত ম্যাপ একক CM-এর অর্থ ______
A. সেন্টিমিটার
B. ক্রসিং মিডিয়ান
C. সেন্টি মরগ্যান
D. সেলুলার মিউটেশন
উত্তর: C. সেন্টি মরগ্যান
24. Tt x Tt সংকরায়ণে সৃষ্ট অপত্যের জিনোটাইপিক অনুপাতটি হল ______
A. 1:2
B. 1:1
C. 1:2:1
D. 2:1
উত্তর: C. 1:2:1
25. XO, XXY, XXXY প্রকৃতির যৌন ক্রোমোজোমের ক্ষেত্রে ‘বার বডি’র সংখ্যা যথাক্রমে ______
A. 0, 1, 2
B. 1, 2, 3
C. 2, 2, 3
D. 1, 2, 4
উত্তর: A. 0, 1, 2
২৭. RM BIOLOGY কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের নিজের নিজের ব্লাড গ্রুপ পরীক্ষা করার পরে রাকেশ স্যার বেশ কিছু ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করল সবার রক্ত দেখতে এক হলেও আলাদা আলাদা গ্রুপ ও Rh ফ্যাক্টর যুক্ত এই ঘটনাকে কী বলা হয়?
A. মাল্টিপল অ্যালিল
B. সহপ্রকটতা
C. পলিজেনিক ইনহেরিট্যান্স
D. লিংকেজ
উত্তর: A. মাল্টিপল অ্যালিল
২৮. এই রোগের (থ্যালাসেমিয়া) জন্য দায়ী ক্রোমোজোম নং ______
A. 11 এবং 12
B. 16
C. 16 এবং 11
D. (ফাঁকা)
উত্তর: C. 16 এবং 11
২৯. তৃষার রক্তের গ্রুপ ছিল O, Rh-ve। তার দুই সন্তানের মধ্য প্রথম সন্তান সুস্থ ভাবেই জন্মগ্রহণ করেছিল। কিন্তু দ্বিতীয় সন্তান এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস রোগে আক্রান্ত। এই তথ্যের ভিত্তিতে তাঁর স্বামীর Rh কেন্দ্রিক জিনোটাইপ কী ছিল বলে তুমি মনে করো?
A. Rh-ve অথবা Rh+ve
B. Rh+ve
C. Rh-ve
D. তথ্য অসম্পূর্ণ
উত্তর: B. Rh+ve
৩০. Case Study: এক ছোটো শিশু সায়ন্তনী কে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়াতে ডাক্তারবাবু বললেন ‘X’ রোগে আক্রান্ত সেই কারণে এক বিশেষ উৎসেচকের অভাবে অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালানিন টাইরোসিন অ্যাসিডে রূপান্তরিত হতে পারছে না। এখন বলো তো দেখি কোন রোগে আক্রান্ত?
A. ফিনাইল কিটোনিউরিয়া
B. হিমোফিলিয়া
C. ডাউনস সিনড্রোম
D. মাম্পস
উত্তর: A. ফিনাইল কিটোনিউরিয়া
আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর জীবনবিজ্ঞান চতুর্থ অধ্যায় (বংশগতি ও প্রকরণ) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
SOURCE-EDT




