বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালু হলে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আসা যাওয়ার নিয়মগুলির সত্যিই কি বিরাট কিছু পরিবর্তন হবে ? আসুন দেখি। 

বিঃ দ্রঃ – Late Arrival ও Early Departure এর নিয়ম সম্পর্কে ডিটেইলস জানার জন্য এই সংক্রান্ত বিষয়ে পূর্বে পোষ্ট করা হয়েছে  । দেখতে পারেন।

———————————————————————–

  

১) প্রশ্ন – বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালু হলে টিচারদের স্কুলে যাওয়ার বা ফেরার টাইমের নিয়মের কি কোনও পরিবর্তন হবে ?

উত্তর – বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালু হলে টিচারদের আসা যাওয়ার নিয়মের কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র স্কুলে আসার (অ্যারাইভাল) ও স্কুল থেকে বেরিয়ে যাওয়ার (Departure) সময়টা অ্যাটেনডেন্স খাতার পরিবর্তে আঙুল ছুঁইয়ে বা ফেস রিকগনিশনের মাধ্যমে একটা মেশিনে ডিজিটালি সংরক্ষণ করা হবে। বাকি কিছুই পাল্টাচ্ছে না।

২) প্রশ্ন – বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালু হলে কোন জিনিসটা আর করা যাবে না ?

উত্তর – পরে এসে আগের টাইম দিয়ে সই করার সুযোগ থাকছে না। আবার আগে স্কুল থেকে বেরিয়ে গিয়ে সাড়ে চারটেয় Departure বসানোর সুযোগ থাকছে না। অথবা একদিন না এসে পরের দিন অ্যাটেনডেন্স রেজিষ্টারে সই করে Absent কে Present করে দেখানোর সুযোগ থাকছে না। স্টাফ যখন আসছেন এবং যখন যাচ্ছেন সেটাই রেকর্ডেড হবে।

৩) প্রশ্ন – উপরে বলা হলো আসা যাওয়ার টাইম নিখুঁত ভাবে রেকর্ডেড থাকবে বায়োমেট্রিক মেশিনে। কিন্তু কেউ অ্যাটেনডেন্স দিয়ে তারপর বেরিয়ে গেলে এবং আবার শেষের দিকে ফিরে এসে অ্যাটেনডেন্স দিলে সেটা কি মেশিন ধরতে পারবে ?

উত্তর – না পারবে না। সব কিছুকেই বায়োমেট্রিক দিয়ে ধরা যাবে না। কেউ সাড়ে দশটার সময় বায়োমেট্রিক অ্যাটেনডেন্স দিয়ে তারপর স্কুল থেকে বেরিয়ে গেল। আবার সাড়ে চারটের সময় এসে মেশিনে Departure দিল। এই ফাঁকিটাকে মেশিন ধরতে পারবে না। এই ব্যাপারে যে Rules আছে সেটা প্রয়োগ করবেন HOI।

৪) প্রশ্ন – বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালু হলে Late Arrival বা Early Departure করার সুযোগ কি আর থাকবে না ? বিশেষ কারনে নির্ধারিত সময়ের পরে হাজির হলে বা নির্ধারিত সময়ের আগেই স্কুল থেকে যাওয়ার প্রয়োজন হলে সে দিনটা কি Absent করতেই হবে ?

উত্তর – না এরকম কিছু হবে না। মনে রাখবেন বায়োমেট্রিক অ্যাটেনডেন্স একজন কর্মীর আসা যাওয়ার সময়টাকে কাগজে রেকর্ড রাখার পরিবর্তে ডিজিটালি রেকর্ড রাখার পদ্ধতি মাত্র। লেট করে আসা বা আগে চলে যাওয়ার চালু নিয়মগুলির কোনো পরিবর্তন হচ্ছে না এই পদ্ধতির দ্বারা।

৫) প্রশ্ন – বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালু হলে বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত সময়ের পরে স্কুলে আসার অর্থাৎ Late Arrival এর এবং নির্ধারিত সময়ের পূর্বে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার অর্থাৎ Early Departure এর কোনও ঘটনা ঘটলে বিদ্যালয়ের HOI কীভাবে লেট মার্ক করবেন ? কীভাবে সেই লেট এর জন্য CL কাটবেন ? Late এর পিছনে ভ্যালিড কারন থাকলে কীভাবে সেই Late Arrival টি Condoned করবেন ?

উত্তর – বর্তমান নিয়মে ১০.৪০ পর্যন্ত( MEMO NO.N/S/212,DATE-20.03.2013) স্কুলে এলে কোনো লেট অ্যারাইভাল মার্ক পড়বে না। ১০.৪০ থেকে ১১.১৫ এর মধ্যে স্কুলে এলে লেট মার্ক করা হয়। একটি ক্যালেন্ডার মাসে প্রতি তিন দিন Late Arrival হলে একটা CL কেটে নেওয়া হয়। CL না থাকলে হাফ এভারেজ পে লিভ কেটে নেওয়া হয়। সেটাও না হলে একদিন উইদাউট পে লিভ করে দেওয়া হয়। আর কোনো দিন ১১.১৫ এর পরে এলে সেই দিনটা Absent হিসাবে গণ্য করা হয়। তবে উপযুক্ত কারন থাকলে Late Arrival মকুব (Condone) করার ক্ষমতা আছে মাননীয় বিদ্যালয় প্রধানের। এই নিয়মগুলির কোনোটাই কিন্তু বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালু হলেও পাল্টাচ্ছে না।

৬) প্রশ্ন – তাহলে HOI কীভাবে Late Arrival/ Early Departure এর ঘটনা রেকর্ড রাখবেন ?

উত্তর – এটা ঠিকই যে বায়োমেট্রিক মেশিনে শুধুমাত্র স্কুলে যাওয়া এবং আসার টাইমটাই রেকর্ডেড হয়ে থাকবে। তাই কেন Late Arrival/ Early Departure হলো, সেটার জন্য কী ব্যবস্থা নেওয়া হলো সেই ব্যাপারটার হিসাব রাখা হবে আলাদা খাতায়। যেটাকে বলা হয় “Late Arrival/Early Departure Register”। এই খাতায় নিম্নলিখিত কলমগুলির মধ্যে Late Arrival/Early Departure এর তথ্য নথিভুক্ত থাকবে :–

1) Name and Designation of the Staff–

2) Whether Late Arrival or Early Departure? —

3) Date of Late Arrival/Early Departure –

4) Cause –

5) Whether Late Arrival Condoned/Early Departure permitted by the HOI? —

6) Remarks —

7) Signature of the Staff –

😎 Signature of the HOI –

এখানে মনে রাখবেন HOI নিজে কোনো কাজ সেরে বেলা ১১.১৫ এর পর স্কুলে আসতে পারেন বা কোনো কাজ করার জন্য সাড়ে চারটের আগে স্কুল থেকে বেরিয়ে যেতে পারেন। ঠিক একই ভাবে অন্য কোনো স্টাফকে এরকম কোনো কাজে পাঠাতেই পারেন। অথবা এমনও হতে পারে বিশেষ পরিস্থিতিতে কোনো স্টাফকে ১১.১৫ এর পরে আসতে হলো বা সাড়ে চারটের আগেই স্কুল থেকে বেরিয়ে যেতে হলো।এরকম ঘটনা ঘটলে বায়োমেট্রিক মেশিন কিন্তু উক্ত স্টাফ যে সময়ে এসেছেন বা বেরিয়ে গেছেন সেই টাইমটাই দেখাবে। সেটা দেখাক। সমস্যা নেই। উপরে উল্লিখিত “Late Arrival/Early Departure” রেজিস্টারে সব তথ্য ঠিকঠাক করে লিখলেই আর কোনো সমস্যা নেই।

৭) প্রশ্ন – স্কুলের ভ্যাকেশন, হলিডে, বা সানডে কীভাবে বোঝা যাবে ?

উত্তর – সানডে বোঝাবে ক্যালেন্ডার আর হলিডে বুঝতে হবে স্কুলের হলিডে লিস্ট থেকে। এই ডেটাগুলি কিন্তু সংরক্ষিত রাখতে হবে আলাদা করে।

৮) প্রশ্ন – অনেক সময় কোনো ওয়ার্কিং ডে তে স্কুলের বাইরে কোথাও অফিসিয়াল কাজ সম্পন্ন করার জন্য HOI স্কুলে না এসে On Duty তে থাকেন অথবা অন্য কোনো স্টাফকে সেই কাজে পাঠান। বায়োমেট্রিক অ্যাটেনডেন্স মেশিনে তো এই দিনটিকে প্রেজেন্ট দেখাবে না। তাহলে এই অন ডিউটির হিসাবটা কীভাবে রাখা হবে ?

উত্তর – On Duty র হিসাব রাখার জন্য HOI একটা রেজিষ্টার মেনটেন করবেন যার নাম হবে “On Duty Register/Movement Register”। এই রেজিষ্টারে নিম্নলিখিত কলমগুলিতে তথ্য নথিবদ্ধ করতে হবে –

1) Name and Designation of the Staff —

2) Date/Dates on which “On Duty” was accorded —

3) Purpose of allowing On Duty-

4) Signature of the concerned staff —

5) Signature of the HOI of the School —

৯) প্রশ্ন – স্টাফ নিজের ব্যক্তিগত ছুটি (Leave) নিলে সেটার কীভাবে হিসাব রাখা হবে ?

উত্তর – স্বাভাবিক নিয়মেই Leave Register এবং Service Book এ সমস্ত স্টাফের ব্যক্তিগত ছুটি বা Leave এর হিসাব রাখবেন HOI।

১০) প্রশ্ন – তাহলে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স নিয়ে এত হৈ চৈয়ের কী সত্যিই কোনো কারন আছে ?

উত্তর – না। কোনও কারন নেই। Leave Rules বা অ্যাটেনডেন্স এর নিয়মের কোনো পরিবর্তন হচ্ছে না। শুধুমাত্র কাগজের খাতায় সই করে Arrival এবং Departure এর টাইমের হিসাব রাখার পরিবর্তে ফিঙ্গার প্রিন্ট বা ফেস রিকগনিশন পদ্ধতির মাধ্যমে বায়োমেট্রিক মেশিনে Arrival এবং Departure সময়টা হিসাব রাখা হবে। তফাৎ আর কিছুই নেই।  

বিঃ দ্রঃ – উপরের আলোচনা বায়োমেট্রিক অ্যাটেনডেন্স নিয়ে কিছু কনফিউশন দূর করার জন্য। এবং কেমন পদ্ধতি ফলো করা হতে পারে তার একটা অনুমানভিত্তিক উপস্থাপনা। এক্সাক্ট পদ্ধতিটা ঠিক কেমন হবে সেটা আমরা জানতে পারব এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই সংক্রান্ত অর্ডার বেরোনোর পর। – 

SOURCE-SMR

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top