শিক্ষক শিক্ষিকাদের চাকরির Continuation                        ( কন্টিনুয়েশন)  এবং Pay Protection ( পে প্রোটেকশন)। –  

====================================

 

যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এসএসসি দিয়ে একটা স্কুল থেকে অন্য স্কুলে জয়েন করেছেন বা করবেন তাঁদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দুটি বিষয় এই Continuation এবং Pay Protection। পরীক্ষা দিয়ে চলে এলাম আর নতুন স্কুলে Continuation ও Pay Protection পেয়ে গেলাম, বর্তমানে আর এরকম নেই ব্যাপারটা। ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকে রীতিমত অ্যাপ্রুভ করাতে হবে এটা। তবেই নতুন কর্মস্থলে পুরোনো চাকরির Continuation ও Pay Protection পাবেন একজন কর্মী। অনেকেই এরকম কোনো অর্ডার ছাড়াই Continuation এবং Pay Protection নিয়ে বসে আছেন। তাঁরা কিন্তু ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। খবর পাচ্ছি Retirement এর সময় এই নিয়ে সমস্যায় পড়ছেনও অনেকে। তাই বিষয়টি নিয়ে   আলোচনা করা হল। 

—————————————————————————

১) প্রশ্ন – সার্ভিস Continuation ও Pay Protection বলতে কি বোঝায় ?

উত্তর – Continuation বলতে বোঝায় নতুন কর্মস্থলে জয়েন করার পর সেখানে আগের চাকরির ধারাবাহিকতা বজায় থাকা। এটা প্রয়োজন হয় তখন যখন একজন টিচার এসএসসি পরীক্ষা দিয়ে একই স্কেলে বা হায়ার স্কেলে অন্য স্কুলে যোগদান করেন। Continuation অর্ডার পেলে তবেই আগের চাকরির এক্সপিরিয়েন্স ধরে বর্তমান চাকরিতে উক্ত টিচারের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। সেটা ধরেই নতুন স্কুলে ১০/২০/১৮ বছরের বেনিফিট পাবেন। সেটা ধরেই পেনশনারি বেনিফিট ক্যালকুলেট হবে। যদি Continuation অর্ডার না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে বর্তমান স্কুলের চাকরি নতুন করে শুরু হয়েছে। সে ক্ষেত্রে পূর্বের চাকরির এক্সপিরিয়েন্স ধরে বর্তমান চাকরিতে কোনো বেনিফিট পাবেন না। Continuation অর্ডার পাওয়া যায় হয় DSE থেকে। স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে ডি আই হয়ে প্রেয়ার পাঠাতে হয় DSE তে। তারপর সেখান থেকে এই অর্ডার হয়।  

Pay Protection দুই ধরনের হয় –

ক) প্রথম ক্ষেত্রে, অনেক সময় দেখা যায় ROPA Pay Fixation জনিত কারনে একই স্কুলের একই যোগ্যতা সম্পন্ন কোনো দুইজন টিচারের মধ্যে সিনিয়র টিচারের বেতন জুনিয়র টিচারের চেয়ে কমে গেছে। তখন সিনিয়রের বেতন বাড়িয়ে জুনিয়রের সমান করে দেওয়া হয়। এটা এক ধরনের Pay Protection।

খ) দ্বিতীয় ক্ষেত্রে Pay Protection এর প্রয়োজন হয় যখন একজন টিচার এসএসসি পরীক্ষা দিয়ে নতুন কর্মস্থলে জয়েন করেন। তখন পুরোনো স্কুলের শেষ বেতন ধরে নতুন স্কুলে বেতন নির্ধারণ করা হয় যাতে নতুন স্কুলে উক্ত টিচারের বেতন কোনো ভাবেই যেন পুরোনো স্কুলে ছেড়ে আসা বেতনের চেয়ে কম না হয়ে যায়। এটাও এক ধরনের Pay Protection। বর্তমানে এই ধরনের Pay Protection টিই বিবেচ্য।

Pay Protection কিন্তু DSE কর্তৃক অ্যাপ্রুভড হতে হবে ডি আই এর মাধ্যমে প্রেয়ার পাঠিয়ে। নীচে এই পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো।

এখানে উল্লেখ্য এমন অনেকেই আছেন যাঁরা বেশ কয়েক বছর আগে এসএসসি দিয়ে নতুন স্কুলে জয়েন করেছেন এবং DSE অনুমোদন ছাড়াই Continuation ও Pay Protection এর সুবিধা পাচ্ছেন। এঁদেরকেও বলবো আপনারাও কিন্তু খুব নিশ্চিন্তে থাকবেন না। যে কোনো সময় সমস্যা হাজির হবে। Retirement এর সময়েও হতে পারে। বর্তমানে এই নিয়মটি সমস্যায় পড়েছেন এরকম বেশ কিছু খবর পাচ্ছি। সুতরাং এরকম কেস থাকলে এই Continuation ও Pay Protection অর্ডার Post Facto বেসিসে পাওয়ার জন্য উদ্যোগী হওয়া উচিত।

২) প্রশ্ন – ইন সার্ভিস টিচাররা যদি আসন্ন SLST তে বসতে চান এবং ভবিষ্যতে ঝামেলাহীন ভাবে Service Continuation ও Pay Protection পেতে চান তাহলে তাঁদের কী ভাবে এই অ্যাপ্লিকেশন করা উচিত ?

উত্তর – তাঁদের প্রপার চ্যানেলে আবেদন করা উচিত। প্রপার চ্যানেলটা ঠিক কী রকম সেটা নিয়ে নীচে আলোচনা করা হল।

৩) প্রশ্ন – অনেক স্কুল 2025 SLST এর পরীক্ষায় বসার জন্য ইন সার্ভিস টিচারদের NOC দিতে চাইছে না। তাদের বক্তব্য NOC দিতে হবে এমন অর্ডার কোথায় আছে ?

উত্তর — “NOC” কথাটা নিয়ে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে বলে মনে হচ্ছে। আসলে কথাটা হচ্ছে প্রপার চ্যানেলে আবেদন করে পরীক্ষায় বসার পারমিশন গ্রহণ। প্রপার চ্যানেলে আবেদন করার কথা যুগে যুগে বিভিন্ন সরকারি নির্দেশিকায় বলা হয়েছে। সেই ব্যাপারে নীচে আলোচনা করা হল।

৪) প্রশ্ন – DCRB Rules,1981 অনুযায়ী এই প্রপার চ্যানেলটা ঠিক কী রকম ?

উত্তর — DCRB Rules পরিস্কার করে বলছে যে Continuation ও Pay Protection পেতে হলে প্রপার চ্যানেলে আবেদন করতে হবে। যদিও এটাতে প্রপার চ্যানেলের সংজ্ঞা সরাসরি দেওয়া হয়নি। DCRB Rules 1981 এর সেকশন 7(k) বলছে যে একজন টিচারের পূর্বের সার্ভিস এক্সপেরিয়েন্স তখনই গ্রাহ্য হবে যখন উক্ত টিচার প্রপার পারমিশন নিয়ে পূর্বের চাকরি থেকে Resignation দিয়ে নতুন স্কুলে জয়েন করবেন। অন্যথায় পূর্বের এক্সপেরিয়েন্স মূল্যহীন (forfeited) হয়ে যাবে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো উপযুক্ত কর্তৃপক্ষের পারমিশন নিয়ে নিয়োগ প্রক্রিয়ার অংশগ্রহণ করতে হবে এবং একটা স্কুলের চাকরি ছেড়ে নতুন স্কুলে জয়েন করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক আগের স্কুলের চাকরির রেজিগনেশন গৃহীত হওয়ার অর্ডার থাকতে হবে।

৫) প্রশ্ন- উপরে আলোচনায় বলা হলো পরীক্ষায় বসার জন্য পারমিশন নিতে হবে এবং আগের চাকরি থেকে ইস্তফা (Resignation) দিয়ে নতুন স্কুলে জয়েন করতে হবে। বর্তমান নিয়ম অনুসারে এই পারমিশন দেওয়ার এবং Resignation Accept করার উপযুক্ত কর্তৃপক্ষ কে ?

উত্তর –

i) স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের গেজেট নোটিফিকেশন মেমো নং- 214 SE, তারিখ – 08/03/2018 এর প্যারা 23(4) এ বলেছে যে শিক্ষকরা যে কোনো পরীক্ষায় বসার জন্য পারমিশন চেয়ে আবেদন করবেন। সেই আবেদন স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে ডি আই হয়ে বোর্ডে প্রেরণ করতে হবে বোর্ডের বিবেচনার জন্য। সুতরাং পারমিশন দেওয়ার উপযুক্ত কর্তৃপক্ষ হলো বোর্ড। এখানে মনে রাখতে হবে যে এই পারমিশননের জন্য বোর্ডে যে এমসি রেজোলিউশন পাঠাতে হবে তাতে এমসি কে বলতে হবে যে এই পারমিশন দেওয়া হলে এমসির কোনো আপত্তি নেই। অর্থাৎ আগে এমসির পারমিশন তারপর সেটাকে বোর্ডের অনুমোদন। এই হলো প্রসেস।

ii) ঐ একই নোটিফিকেশন (214 SE, তারিখ -08/03/2018) অনুযায়ী বর্তমানে স্কুল টিচারদের অ্যাপয়েন্টিং অথরিটি হলো বোর্ড (WBBSE )। স্বাভাবিক ভাবেই Resignation Acceptance এর অথরিটিও বোর্ড। সম্প্রতি WBBSE তার মেমো নং – 092/Sec/Gen/24, তারিখ – 04/04/2024 তে পরিষ্কার করে দিয়েছে কী ভাবে বোর্ড একজন টিচারের Resignation Accept করবে। এই অর্ডার অনুযায়ী কোনো স্টাফ Resignation দিলে সেই Resignation লেটার স্কুল কর্তৃপক্ষ দ্বারা forwarded হয়ে ডি আই এর মাধ্যমে বোর্ডে আসতে হবে। এই অর্ডারে বোর্ড বলেছে কী কী কাগজপত্র দিয়ে কীভাবে বোর্ডে পাঠাতে হবে Resignation Acceptance এর জন্য।

৬) প্রশ্ন – তাহলে বর্তমান নিয়ম অনুসারে প্রপার চ্যানেলটা ঠিক কী রকম দাঁড়ালো ?

উপরোক্ত আলোচনা থেকে বলা যায় বর্তমানে এই আবেদনের প্রপার চ্যানেলটি হলো নিম্নরূপ –

1) প্রথমে HOI এর নিকট সংশ্লিষ্ট টিচার এই পরীক্ষায় বসার অনুমতি চেয়ে আবেদনপত্র জমা করবেন।

2) HOI সেই আবেদন এমসিতে ফরোয়ার্ড করবেন এবং মিটিংয়ে সেটা নিয়ে আলোচনা করবেন।

3) এমসি মিটিংয়ে এই পারমিশন দেওয়ার ক্ষেত্রে এমসির সম্মতি বা অনুমোদন প্রদান করা হবে এবং ডি আই এর মাধ্যমে সেটা বোর্ডে প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হবে।

4) বোর্ড তারপর এই পারমিশন দেবে বা নির্দেশনা প্রদান করবে বা NOC ইস্যু করবে।

(এটাই হওয়া উচিত। তবে অনেক ক্ষেত্রে বোর্ড এই আবেদন ফেলে রাখে। পারমিশন দিতে দেরী করে। এতে বিশেষ কিছু চিন্তিত হওয়ার দরকার নেই। শুধু মনে রাখবেন বোর্ড থেকে পারমিশন আসুক বা না আসুক প্রেয়ারটা কিন্তু বোর্ডে পাঠাতে হবে এবং সেটা যে পাঠানো হয়েছিল তার প্রমাণ রাখতে হবে। বোর্ড থেকে যদি পারমিশন আসে তো ভালো, না এলে তখন শুধু এমসি রেজোলিউশন দিয়েই কাজ চলে যাবে। )

5) এবার আবেদনকারী টিচার নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষায় বসবেন এবং উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সিলেক্টেড হবেন।

6) আবেদনকারী টিচার তারপর নির্দিষ্ট ডেট উল্লেখ করে সেদিন থেকে রিজাইন করতে চেয়ে HOI কে প্রেয়ার দেবেন।

7) পূর্বের মতো একই পদ্ধতিতে এবার উক্ত টিচারের Resignation এর প্রেয়ার ডি আই এর মাধ্যমে বোর্ডে প্রেরণ করবে স্কুল কর্তৃপক্ষ WBBSE মেমো নং – 092/SEC/Gen/24, তারিখ – 04/04/2024 অনুযায়ী সমস্ত নথিপত্র দিয়ে।

😎 এরপর বোর্ড কর্তৃক Resignation গৃহীত হবে এবং সেই অর্ডারের কপি পাওয়া যাবে।

9) স্কুল কর্তৃপক্ষ তখন রিলিজ অর্ডার জারি করবে। সেটা নিয়ে উক্ত টিচার নতুন চাকরিতে জয়েন করবেন।

10) নতুন চাকরিতে জয়েন করার পর উক্ত টিচার প্রপার চ্যানেলে আবেদন করার সমস্ত নথি দিয়ে নতুন স্কুলের HOI এর নিকট Continuation ও Pay Protection এর জন্য আবেদন করবেন।

11) নতুন স্কুলের HOI এই ব্যাপারে প্রয়োজনীয় এমসি রেজোলিউশন ও অন্যান্য ডকুমেন্টস দিয়ে সেই আবেদন ডি আই কে ফরোয়ার্ড করবেন। ডি আই সেটা পাঠাবেন DSE তে।

12) DSE থেকে Continuation ও Pay Protection এর অর্ডার এলে স্কুল কর্তৃপক্ষ সেই অনুযায়ী সার্ভিসবুকে নোট দেবেন ও Pay Protection দিয়ে বেতন নির্ধারণ এর জন্য ডি আই এর কাছে আবেদন করবেন। এরপর উক্ত টিচারের বেতন আগের চাকরির বেতন ধরে নতুন ভাবে নির্ধারিত হবে।

এই হলো প্রপার চ্যানেল।

বিঃ দ্রঃ – এখানে মনে রাখুন বোর্ড এম্প্লয়ার হয়েছে এডুকেশন ডিপার্টমেন্টের গেজেট নোটিফিকেশন মেমো নং 214 SE, তারিখ – 08/03/2018 দ্বারা। তারপর থেকেই এই প্রসেসটাতে বোর্ড Involved হয়েছে। তার আগে অর্থাৎ যাঁদের নিয়োগ 2018 সালের আগে তাঁদের ক্ষেত্রে সমস্ত ভূমিকাটাই ছিল এমসির। অর্থাৎ এমসিই ছিল নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষায় বসার জন্য পারমিশন দেওয়ার উপযুক্ত কর্তৃপক্ষ এবং এমসিই ছিল Resignation Accept করার উপযুক্ত কর্তৃপক্ষ। তখন এই আবেদনগুলি বোর্ডে পাঠানোর দরকার ছিল না। সেক্ষেত্রে এই সংক্রান্ত এমসি রেজোলিউশন গুলিতেই এই পারমিশন দেওয়ার হতো এবং এমসি রেজোলিউশন করেই Resignation Accept করা হতো। সুতরাং তখন যাঁরা এই কাজগুলি এমসিকে দিয়ে করিয়ে রেখেছেন তাঁরা ভুল কিছু করেননি।

কিন্তু তাঁদের ক্ষেত্রেও Continuation ও Pay Protection এর অর্ডারের জন্য DSE থেকে পারমিশন নিতেই হবে। Continuation ও Pay Protection এর DSE অর্ডার সবার জন্য প্রযোজ্য। সে তাঁর নিয়োগ ২০১৮ এর আগে হোক বা পরে।

৭) প্রশ্ন – Continuation ও Pay Protection এর ব্যাপারে আর কী কী অর্ডার আছে ?

উত্তর –

ক) স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার মেমো নং – 269 SE, তারিখ – 16/04/1996 এ নির্দিষ্টভাবে বলেছে যে একজন টিচার যদি এক স্কুল ছেড়ে অন্য স্কুলে জয়েন করেন তাহলে তিনি পূর্বের চাকরির Pay Protection পাবেন যদি প্রপার চ্যানেলে আবেদন করেন। এই অর্ডারে Higher Scale এবং Lower Scale দুই ধরনের স্কেলেই যাওয়া যাবে বলা হয়েছে।

খ) এডুকেশন ডিপার্টমেন্ট এর মেমো নং 914 SE/S/SP-03/19, তারিখ — 01/08/2019 জানাচ্ছে যে পূর্বে উল্লেখিত 269 SE মেমো অনুযায়ী একজন টিচারের Pay Protection দিয়ে Pay Fixed হবে যদি তিনি এসএসসি দিয়ে এক স্কুল থেকে অন্য স্কুলে জয়েন করেন। এখানে বলা হয়েছে একজন টিচার একই স্কেলে পরীক্ষা দিয়ে নতুন স্কুলে যেতে পারবেন। 269 SE এর উল্লেখ করে এখানেও বুঝিয়ে দেওয়া হলো যে Pay Protection পেতে হলে প্রপার চ্যানেলে আবেদন করতে হবে। এই অর্ডারে আরো বলে দিল যে মাদ্রাসার টিচাররা এসএসসি দিয়ে স্কুলে এলে তাঁরাও Pay Protection পাবেন।

গ) এডুকেশন ডিপার্টমেন্ট আর একটি অর্ডার যার মেমো নং – 2017 /24- GA তারিখ – 06/08/2019 । এটাতে আবার জানিয়ে দিল যে একজন পাস স্কেলের টিচার পরীক্ষা দিয়ে অন্য স্কুলে পি জি স্কেলে জয়েন করলেও Pay Protection পাবেন যদি প্রপার চ্যানেলে আবেদন করে পরীক্ষা দেন।

৮) প্রশ্ন – আসন্ন SLST পরীক্ষাতে বসতে হলে উক্ত প্রপার চ্যানেলে আবেদন তাহলে কখন করতে হবে ?

উত্তর – সাধারণ নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে পরীক্ষায় বসার আগেই। এই আবেদন করার পর পরীক্ষা দেওয়ার আগে বোর্ড থেকে পারমিশন আসুক আর না আসুক আবেদন করাটা দরকার। পরবর্তী সময়ে আইনি লড়াইয়ে এই নথিগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

৯) প্রশ্ন – 2025 SLST তে বসার এই পারমিশন দিয়ে এমসি রেজোলিউশন কেমন হবে ?

উত্তর – উপরে উল্লেখিত 214 SE মেমোতে যে ভাবে বলেছে সেই অনুযায়ী ঐ আবেদন বোর্ডে পাঠাতে হবে। সেখানে পাঠানোর আগে এমসি এইরকম একটা Resolution করবে যে আবেদনকারী টিচারকে তার প্রার্থিত পরীক্ষায় বসার পারমিসন দিতে এমসির কোনো আপত্তি নেই, যদি বোর্ড সেই আবেদন অনুমোদন করে। এছাড়াও ঐ মিটিংয়েই সিদ্ধান্ত নেওয়া হবে যে পরবর্তী সময়ে যদি আবেদনকারী টিচার উক্ত সিলেকশন টেস্টে চূড়ান্তভাবে সিলেক্টেড হয়ে এই স্কুলে চাকরি থেকে Resignation দেন এবং বোর্ড কর্তৃক সেই Resignation গৃহীত হয় তাহলে আবেদনকারী টিচারকে রিলিজ করতেও এমসির কোনো আপত্তি নেই। ঐ রেজোলিউশনেই সিদ্ধান্ত নেওয়া হবে যে উক্ত পারমিসন বা NOC এর অনুমোদন চেয়ে ডি আই এর মাধ্যমে বোর্ডের কাছে প্রেয়ার পাঠানো হবে। পুরো প্রসেসটা সমাধা করার দায়িত্ব বিদ্যালয়প্রধানের উপর দেওয়া হবে উক্ত রেজোলিউশনে। সেই রেজোলিউশন এর একটা কপি ক্যান্ডিডেট নিজের কাছে রাখতে পারেন। এটাকেই এমসির পারমিশন বা NOC বলে ধরে নিতে পারেন। আলাদা করে NOC/Permission চেয়ে স্কুল কর্তৃপক্ষকে বিব্রত করার দরকার নেই।  

১০) প্রশ্ন – অনেক ক্ষেত্রেই দেখা যায় ক্যান্ডিডেট প্রপার চ্যানেলে আবেদন করতে চাইছেন কিন্তু কর্তৃপক্ষ সেই আবেদনপত্র গ্রহণ করছেন না অথবা আবেদন গ্রহণ করলেও পরবর্তী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সেক্ষেত্রে ক্যান্ডিডেট কী করবে ?

উত্তর – এক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতি ঘটতে পারে। সেগুলি নীচে বললাম।

ক) আবেদনকারী টিচারের আবেদনপত্র HOI/ বিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করলো না। বা গ্রহণ করলেও পরবর্তী উদ্যোগ নিল না –

————————

এরকম ঘটনা ঘটলে ক্যান্ডিডেট অবশ্যই এই পারমিশন চেয়ে HOI কে লিখিত আবেদন করুন। Received কপি নিন। যদি Received Copy না দেয় স্কুলের মেল এ মেল করে দিন। এই আবেদনের forwarded copy মেল করুন ডি আই ও WBBSE এর সেক্রেটারিকে। এরপর কিছু দিন পর RTI করে HOI এর কাছে জানতে চান আপনার উক্ত আবেদনের ভিত্তিতে তিনি বা স্কুল কর্তৃপক্ষ ঠিক কী ব্যবস্থা নিয়েছেন। যদি আপনার আবেদন খারিজ হয়ে থাকে তাহলে কোন Govt Order এর ভিত্তিতে সেটা হয়েছে তার কপি দিতে বলুন।

খ) স্কুল কর্তৃপক্ষ পারমিশনের প্রেয়ার ডি আই এর মাধ্যমে বোর্ডে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে রেজোলিউশন করেছে। কিন্তু ডি আই সেই আবেদন জমা নিচ্ছেন না। ————-

এরকম হলে স্কুল কর্তৃপক্ষকে বলুন ডি আই কে পুরো সেটটা মেল করে দিতে বা স্পিড পোস্টে পাঠাতে। আর সেই আবেদনের একটা করে Forwarded Copy বোর্ডকে ও কমিশনার অফ স্কুল এডুকেশনকে পাঠাতে। বোর্ডকে ও কমিশনারকে এই Forwarded Copy পাঠানোর জন্য যে Forwarding Letter লিখবেন HOI সেটাতে যেন লিখে দেওয়া হয় যে ডি আই এই আবেদনের হার্ডকপি গ্রহণ করতে অস্বীকার করেছেন। স্কুল থেকে এই পুরো সেটটা রেডি করে বোর্ডে গিয়ে হার্ডকপি জমা দিয়ে Received করে নিয়ে এলে সবচেয়ে ভালো হয়। ক্যান্ডিডেট এমসি রেজোলিউশন এর একটা Attested Copy নিজের কাছে রাখুন। কিছুদিন পর বোর্ডকে RTI করে জানতে চান আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ড কোনো ব্যবস্থা নিয়েছে কি না।

গ) নিয়ম মেনে ডি আই এর মাধ্যমে বোর্ডে আবেদন গেছে কিন্তু বোর্ড থেকে কোনো অর্ডার আসেনি –

এরকম হলে বোর্ডে পার্সোনালি গিয়ে খোঁজ নিন। অনেক সময় তাতে কাজ হয়। যদি তাতে কাজ না হয় তাহলে বোর্ডে RTI করে জানতে চান আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ড কোনো ব্যবস্থা নিয়েছে কি না।

বিঃ দ্রঃ – বোর্ড থেকে পারমিশন আসুক বা না আসুক ক্যান্ডিডেটকে উপরোক্ত ব্যবস্থাগুলি কিন্তু নিতে হবে। ভবিষ্যতে Continuation ও Pay Protection পেতে জটিলতা তৈরি হলে আইনি পথে যেতে হতে পারে। তখন এই ডকুমেন্টসগুলি দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি প্রপার চ্যানেলে আবেদন করেছিলেন কিন্তু কর্তৃপক্ষের অসহযোগিতার কারনে আপনি পারমিশন পাননি। ওটাই অনেকটা কাজে দেবে।

১১) প্রশ্ন – অনেকেই এই পরীক্ষা দেওয়ার আগে নানা কারনে এইরকম ভাবে প্রপার চ্যানেলে আবেদন করতে পারেননি। তাঁরা কী করবেন ?

উত্তর – অতি দ্রুত Post Facto বেসিস রেজোলিউশন করে উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে ডি আই এর মাধ্যমে বোর্ডে আবেদন করবেন স্কুল কর্তৃপক্ষ। বোর্ড থেকে Post Facto বেসিস পারমিসন পাওয়ার জন্য এই আবেদন করতে হবে।

১২) প্রশ্ন – অনেকে আছেন যাঁরা অনেক আগে থেকে চাকরিতে আছেন। স্কুল চেঞ্জ করে নতুন স্কুলে জয়েন করেছেন। সেখানে Continuation ও Pay Protection নিয়ে বেতনও পাচ্ছেন। কিন্তু Continuation বা Pay Protection এর অর্ডার করানো নেই। ভবিষ্যত জটিলতা এড়াতে তাঁদের কী করা উচিত ?

উত্তর – এরকম অনেক কেস সামনে আসছে যেখানে Continuation ও Pay Protection এর অর্ডার না থাকায় হঠাৎ করে বিপদে পড়ছেন টিচাররা। এখন বেতন পেলেও চাকরি জীবনের যে কোনো সময়ে এটা নিয়ে সমস্যা দিতে পারে। পারমিশন আগেই করানো উচিত ছিল। আগে যদি করানো না হয়ে থাকে তাহলে এখনই করুন Post Facto Basis এ। Post Facto বেসিসে Resolution করতে হবে। অবশ্য রেজোলিউশনটা Post Facto বেসিসে না করে অন্য একটা কৌশল আছে। সেটা পাবলিকলি বলা যাবে না। তাই বলছি না। আপনারা যেহেতু ২০১৮ এর আগে স্কুল চেঞ্জ করেছেন তাই আপনাদের আগের স্কুলে দুটি রেজোলিউশন করতে হবে। একটি হবে আপনাকে এই পরীক্ষায় বসার অনুমতি ও NOC দিয়ে। দ্বিতীয় রেজোলিউশনটা হবে আপনার Resignation Accept করে ও আপনাকে রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে। বর্তমান স্কুলে আর একটি রেজোলিউশন করতে হবে আপনার Continuation ও Pay Protection এর অর্ডার পাওয়ার জন্য ডি আই এর কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়ে। এই রেজোলিউশনেই কাজটি সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হবে HOI কে। এরপর এই তিনটি রেজোলিউশন এর কপি দিয়ে অন্য সমস্ত নথিপত্র দিয়ে HOI তাঁর ফরওয়ার্ডিং লিখে ডি আই এর কাছে আবেদন জমা করবেন এই Continuation ও Pay Protection এর অর্ডার Post Facto বেসিসে পাওয়ার জন্য।

১৩) প্রশ্ন – ডি আই এর মাধ্যমে DSE তে Continuation ও Pay Protection এর জন্য কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে ?

উত্তর – নিম্নলিখিত ডকুমেন্টসগুলি জমা করতে হবে – HM Forwarding Letter, Candidate’s Prayer, MC Resolution all (As mentioned above), Proper Channel documents, Approvals ( All) , Confirmation Order, All Recommendation Letters, Appointment Letters , Joining Reports, Release Orders, Resignation Acceptance order, All ROPA Option/ Fixation, Higher pay scale fixation ( if any ), LPC Countersigned by DI, Last Pay Slip, Service Book, NO Litigation Certificate, No liability Certificate, MC Validity Certificate, School Recognition Memo, Proof of Date of birth and educational qualifications, PAN Card and Aadhaar card

১৪) প্রশ্ন – বোর্ডে পরীক্ষায় বসার অনুমতি চেয়ে আবেদন করতে হলে কী কী ডকুমেন্টস দিতে হবে ?

উত্তর – HM Forwarding Letter, Candidate’s Prayer, Approval, Confirmation Order, MC Validity Certificate, NO Liability and No Litigation Certificate, School Recognition Memo, Examination Admit Card or Application proof।  

১৫) প্রশ্ন – বোর্ডে Resignation Acceptance এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে ?

উত্তর -HM ফরওয়ার্ডিং লেটার, MC Resolution, Candidate’s Prayer, Approval, SSC Recommendation, Appointment Letter, Transfer Order (if any), Joining Report, Confirmation Order, নতুন জায়গায় জয়েনিং এর অফার লেটার, No Liability and No Litigation Certificate, MC Validity Certificate, School Recognition Memo, Last Pay Slip, Attested Copy of Service Book.-  

১৬) প্রশ্ন – শেষ প্রশ্ন এবং সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন 2016 সালের প্যানেলের টিচাররা যাঁরা SLST 2025 থেকে নতুন করে নিয়োগ পেতে চলেছেন তাঁরা কি 2016 এর চাকরির Continuation এবং Pay Protection পাবেন ?

উত্তর – এখনই নিশ্চিত করে এই ব্যাপারে কিছু বলা মুশকিল। এই ব্যাপারে পরবর্তী Govt Order লাগবে। এমনকি কোর্টের Clarification ও লাগতে পারে।

যদি ব্যাপারটা নিয়ে শেষ পর্যন্ত আইনি লড়াই হয় তাহলে 2016 এর ক্যান্ডিডেটদের পক্ষে তিনটি জোরালো যুক্তি থাকছে। সেগুলি হলো —-

i) তাঁরা সুপ্রিম কোর্টের অর্ডারে এই পরীক্ষায় বসতে বাধ্য হয়েছিলেন। তাছাড়া তাঁরা নিয়ম মেনে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রপার চ্যানেলে আবেদন করে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। সুতরাং আগের চাকরির Continuation এবং Pay Protection তাঁরা পেতেই পারেন।

ii) সুপ্রিম কোর্ট পরিস্কার করে বলেছে তাঁরা হচ্ছেন Not Specifically Found to be Tainted/Untainted। প্যানেলে কিছু দূর্নীতি থাকার কারনে প্যানেল Cancelled হয়েছিল। তাই তাঁদের সার্ভিস টারমিনেটেড হয়ে যায়। কিন্তু তাঁদের সেই সময়ের চাকরিটা Invalid হয়ে যায় না। যদি যেত তাহলে Tainted দের মতো তাঁদেরও উক্ত চাকরির টাকা ফেরত দেওয়ার অর্ডার হতো। সুপ্রীমকোর্ট কিন্তু সেরকম কোনো অর্ডার দেয়নি। তাই আমরা ধরে নিতেই পারি যে ঐ চাকরি ভ্যালিড।

iii) WBBSE তার MA FILE করার অ্যাপ্লিকেশনে 2016 এর Untainted টিচারদের সার্ভিস কন্টিনিউ করার পারমিশন চেয়েছিল। সুপ্রীমকোর্ট সেই আবেদন মঞ্জুর করেছে। পরে সেই Service Continuation এর টাইম বারে বারে এক্সটেন্ডেড করা হয়েছে। এই সার্ভিস Continuation এর সময়টাতে সংশ্লিষ্ট টিচারদের চাকরিগত অধিকার, সুযোগ সুবিধা, ইনক্রিমেন্ট, ছুটি ইত্যাদি কোনো কিছু যে তাঁদের জন্য রেস্ট্রিকটেড থাকবে সুপ্রিমকোর্ট অথবা এডুকেশন ডিপার্টমেন্ট এরকম কোনো অর্ডার দেয়নি। সুতরাং আমরা ধরে নিতেই পারি Service Continuation এর জন্য সংশ্লিষ্ট অর্ডারগুলি 2016 এর টিচারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

১৭) প্রশ্ন – চলতি SLST থেকে যে সমস্ত 2016 এর টিচার নিয়োগ পেতে চলেছেন তাঁরা কি নতুন স্কুলে জয়েন করার পরের মাস থেকেই Continuation এবং Pay Protection পেয়ে বেতন পাবেন নতুন স্কুল থেকে ?

উত্তর – সেই সম্ভাবনা খুব কম। এর মধ্যেই যদি 2016 এর টিচারদের Pay Protection বা Continuation এর ব্যাপারে কোনো অর্ডার না বেরোয় তাহলে নতুন স্কুলে জয়েন করার পরে তাঁদের সেই পোস্টের ইনিশিয়াল বেতন নিতে হবে। এরপর তাঁরা উপরে বর্ণিত পদ্ধতিতে Pay Protection ও Continuation এর জন্য আবেদন করবেন স্কুল কর্তৃপক্ষের কাছে। সেটা ডি আই হয়ে DSE যাবে। সেখান থেকে অনুমোদন এলে এই সুবিধা পাবেন এবং Pay Protection দিয়ে নতুন করে বেসিক নির্ধারণ করা হবে। কিন্তু ব্যাপারটা খুব সোজা হবে বলে মনে হয় না। সরকারের কাছে আবেদন নিবেদন করতে এই ব্যাপারে দ্রুত নির্দেশিকা দেওয়ার জন্য। প্রয়োজনে আবার কোর্টে যেতেও হতে পারে। তবে আশা করছি সরকার বিষয়টা নিয়ে সহানুভূতির সঙ্গেই বিবেচনা করবেন। – 

 

SOURCE-SMR

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top