
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2027
WBBSE Madhyamik History Suggestion 2027
September 14, 2026 12:31 pm
পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্র-ছাত্রী ভাই-বোনেরা মাধ্যমিক 2027 এর পরীক্ষা দিতে চলেছ, তাদের Kamaleshforeducation.in এর মাধ্যমিক সাজেশন 2027 সিরিজে স্বাগত! আজকের প্রতিবেদনে মাধ্যমিক ইতিহাস সাজেশন 2027 দেওয়া হচ্ছে। পর্ষদের (WBBSE) সিলেবাস মেনে এবছরের মাধ্যমিক ইতিহাসের ৯০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য আমাদের শিক্ষকমন্ডলীরা বেশ কিছু সাজেস্টিভ প্রশ্ন তৈরি করেছেন। এগুলির মধ্যে ১ নম্বরের MCQ/SAQ থেকে শুরু করে ২ নম্বর, ৪ নম্বর ও ৮ নম্বরের বড় প্রশ্নও রয়েছে। এগুলো ঠিকঠাক মতো অভ্যেস করলে প্রস্তুতি অনেকের চেয়ে এগিয়ে থাকবে বলে আশা করা যায়।
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2027
পরীক্ষা |
মাধ্যমিক ২০২৭ (Madhyamik 2027)।
|
বোর্ড |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।
|
বিষয় |
ইতিহাস। |
মোট নম্বর |
১০০ (৯০ লিখিত+১০ প্রজেক্ট)।
|
সময় |
৩ ঘন্টা ১৫ মিনিট।
|
প্রশ্নের মান |
MCQ, SAQ (১ নম্বর করে), ২ নম্বর, ৪ নম্বর ও ৮ নম্বরের প্রশ্ন।
|
WBBSE Madhyamik History Suggestion 2027
মাধ্যমিক ২০২৭ সালের ইতিহাস পরীক্ষার সম্পূর্ণ নম্বর বিভাজন মেনে গুরুত্বপূর্ণ একটি সাজেশন সেট নিচে দেওয়া হলো।

বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (১ নম্বরের)
1. ‘নব্য সামাজিক ইতিহাস চর্চা’ শুরু হয় কোন দশকে?
(ক) ১৯৫০ (খ) ১৯৬০ (গ) ১৯৭০ (ঘ) ১৯৮০
2. ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থটি কার লেখা?
(ক) কালীপ্রসন্ন সিংহ (খ) টেকচাঁদ ঠাকুর (গ) দীনবন্ধু মিত্র (ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
3. কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৮১৭ (খ) ১৮২৩ (গ) ১৮৩৫ (ঘ) ১৮৫৭
4. উলগুলান নামে কোন বিদ্রোহ পরিচিত ছিল?
(ক) সাঁওতাল বিদ্রোহ (খ) কোল বিদ্রোহ (গ) মুণ্ডা বিদ্রোহ (ঘ) চুয়াড় বিদ্রোহ
5. ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে কে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলেছিলেন?
(ক) রমেশচন্দ্র মজুমদার (খ) বিনায়ক দামোদর সাভারকর (গ) জওহরলাল নেহরু (ঘ) সুরেন্দ্রনাথ সেন
6. ‘ভারতমাতা’ চিত্রটি কে অঙ্কন করেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর (ঘ) নন্দলাল বসু
7. বসু বিজ্ঞান মন্দির (Bose Institute) কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯১৭ (খ) ১৯১৪ (গ) ১৯০৫ (ঘ) ১৯১১
8. একা বা একতা আন্দোলনের নেতা কে ছিলেন?
(ক) বাবা রামচন্দ্র (খ) মাদারি পাশি (গ) অল্লুরি সীতারাম রাজু (ঘ) মহাত্মা গান্ধী
9. দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন?
(ক) কল্পনা দত্ত (খ) প্রীতিলতা ওয়াদ্দেদার (গ) লীলা নাগ (ঘ) মাতঙ্গিনী হাজরা
10. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
(ক) জওহরলাল নেহরু (খ) ড. বি আর আম্বেদকর (গ) বল্লভভাই প্যাটেল (ঘ) ড. রাজেন্দ্র প্রসাদ
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (১ নম্বরের)
1. ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
2. কে বাংলায় প্রথম উন্নত মানের বাংলা হরফ বা টাইপ তৈরি করেন?
3. সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন?
4. ‘রসিদ আলি দিবস’ কবে পালিত হয়?
5. সত্য বা মিথ্যা নির্ণয়: শ্রীরামপুর মিশন প্রেস ১৮০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
6. সত্য বা মিথ্যা নির্ণয়: মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন।
7. স্তম্ভ মেলাও
ক’ স্তম্ভ |
খ’ স্তম্ভ |
ডিরোজিও |
সাঁওতাল বিদ্রোহ |
সিধু-কানু |
বার্দোলী সত্যাগ্রহ |
সর্দার প্যাটেল |
দেশীয় রাজ্য অবলুপ্তি
|
ভি পি মেনন |
ইয়ং বেঙ্গল |




