Bharathi Cement Scholarship:

ভারতী সিমেন্ট পড়ুয়াদের দিচ্ছে ১০,০০০ টাকা!

স্কুল ও কলেজ পড়ুয়া সবাই পাবে

Published on: 

প্রতিটা ছাত্রছাত্রী সরকারি স্কলারশিপের পাশাপাশি বেসরকারি স্কলারশিপেও আবেদন করতে চায়। তবে বেসরকারি স্কলারশিপ সম্পর্কে তারা অনেক সময় খবর পায় না। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে একটি বেসরকারি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব। স্কলারশিপটির নাম ভারতী সিমেন্ট স্কলারশিপ

 

এটি একটি প্রাইভেট কোম্পানির স্কলারশিপ তাই অন্যান্য সরকারি কলাচিপের সাথেই তোমরা আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন? আবেদন করার সময় কি কি নথিপত্র প্রয়োজন? অনলাইন আবেদনের প্রক্রিয়া কী? সমস্ত বিস্তারিত তথ্য এই পোস্টে মাধ্যমে তুলে ধরা হল।

একনজরে »

1 ভারতী সিমেন্ট স্কলারশিপ (Bharathi Cement Scholarship 2026-27)

1.1 কোর্স অনুযায়ী স্কলারশিপের টাকার পরিমাণ (Scholarship Amount)

1.2 যোগ্যতা (Eligibility) – কারা আবেদন করতে পারবেন?

2 স্কলারশিপে কিভাবে আবেদন করবেন ?

3 প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Document)

4 গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক

 

ভারতী সিমেন্ট স্কলারশিপ

(Bharathi Cement Scholarship 2026-27)

 

ভারতের নামকরা সিমেন্ট কোম্পানিগুলির মধ্যে অন্যতম হল  ভারতী সিমেন্ট কর্পোরেশন প্রাইভেট লিমিটেড দরিদ্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তরুণ শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখার জন্য বিদ্যাসারথি পোর্টালের সহযোগিতায় ভারতী সিমেন্ট কোম্পানি একটি স্কলারশিপ প্রদান করছে।

 

নবম শ্রেণী থেকে দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীর স্কুল পড়ুয়ারা, তার সঙ্গে সঙ্গে কলেজ, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা আইটিআই এবং পোস্ট গ্রাজুয়েট-এর জন্য আবেদন করে এর সুযোগ সুবিধা পাবে।

কোর্স অনুযায়ী স্কলারশিপের টাকার পরিমাণ

(Scholarship Amount)

 

ছাত্র-ছাত্রীরা তাদের কোর্সের ওপর নির্ভর করে ১০০০০ টাকা থেকে শুরু করে ২০০০০ টাকা এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সর্বোচ্চ ৩৫০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে।

ক্লাস বা কোর্স

স্কলারশিপের পরিমাণ

নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণী এবং ITI ছাত্র ছাত্রীরা

১০০০০ টাকা

সাধারণ কলেজ পড়ুয়া (BA, BCA,BSC, B.Com)

২০০০০ টাকা

ডিপ্লোমা ছাত্র-ছাত্রীরা

১৫০০০ টাকা

পোস্ট গ্রাজুয়েশন বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীরা (MA, M Com, MSC ,MCA MSW etc)

২৫০০০ টাকা

ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীরা B.E./B.Tech

৩৫০০০ টাকা

যোগ্যতা (Eligibility) – কারা আবেদন করতে পারবেন?

 

এই বৃত্তিতে আবেদন করার জন্য ছাত্রদের কি যোগ্যতার প্রয়োজন তা নিচে বিশদে আলোচনা করা হল-

  • এই স্কলারশিপে শুধুমাত্র ভারতীয় ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।

  • ছাত্র-ছাত্রী উভয়ই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

  • শেষ পরীক্ষায় অবশ্যই ন্যূনতম ৫০% নম্বর পেয়ে থাকতে হবে

  • পূর্ণ সময়ের রেগুলার যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীতে, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছেন তারা এর জন্য আবেদন করতে পারবেন।

  • শিক্ষার্থীদের অবশ্যই ফুল টাইম কোর্সে পাঠরত হতে হবে।

  • কোর্সগুলি এআইসিটিই/এনএএসি/ইউজিসি/সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে করতে হবে।

  • শিক্ষার্থীর নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।

স্কলারশিপে কিভাবে আবেদন করবেন ?

 

ভারতী সিমেন্ট স্কলারশিপ ২০২৬-২৭-এ আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন করতে হবে। নিচে সহজ কয়েকটি ধাপে আবেদন করার নিয়ম আলোচনা করা হলো:

  • প্রথমত, আবেদনকারীকে বিদ্যাসারথীর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নির্দিষ্ট ‘Bharathi Cement Scholarship’ অপশনটি বেছে নিয়ে নতুন আবেদন নাকি রেনুয়াল—তা নির্বাচন করতে হবে।

  • যদি প্রথমবার আবেদন করেন, তবে নাম, বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি ব্যবহার করে পোর্টালটিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।

  • রেজিস্ট্রেশন শেষে প্রাপ্ত ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগইন করুন। এরপর নিজের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত ও পারিবারিক যাবতীয় তথ্য সঠিকভাবে লিখুন এবং নির্দেশিত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করুন।

  • সব তথ্য সঠিক রয়েছে কিনা ভালোভাবে মিলিয়ে নিয়ে ‘Final Submit’ বোতামে ক্লিক করে আবেদনপত্রটি জমা দিন। ভবিষ্যতে ব্যবহারের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট রেখে দিতে পারেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস

(Required Document)

 

এই স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে শিক্ষার্থীদের যে ডকুমেন্টসগুলি স্ক্যান করে দিতে হবে সেগুলি হল-

  • বিগত পরীক্ষার রেজাল্টের কপি।

  • বয়সের প্রমাণপত্রের জন্য বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি।

  • স্নাতক কোর্সে পাঠরত শিক্ষার্থীদের ক্ষেত্রে কোর্সে ভর্তির ও পেমেন্টের রশিদ কপি।

  • আধার কার্ডের কপি ( আধার কার্ড না থাকলে অ্যাড্রেস প্রুফের যেকোনো ডকুমেন্টস)

  • প্যান কার্ডের কপি।

  • পাসপোর্ট সাইজের ফটো।

  • ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্টস।

  • পারিবারিক আয়ের কপি।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক

 

Bharathi Cement Scholarship:এ চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া ১৩ই আগস্ট, ২০২৬ তারিখ শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত চলবে

বিষয়

তথ্য

আবেদন শুরুর তারিখ

১৩ই আগস্ট, ২০২৬

আবেদনের শেষ তারিখ

৩০শে সেপ্টেম্বর, ২০২৬

JK লক্ষী বিদ্যা স্কলারশিপের আবেদন লিংক

Apply Now

বিদ্যাসারথী পোর্টালের লিংক

https://www.vidyasaarathi.co.in/

  SOURCE-EDT

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top