


2016 চাকরিহারা টিচারদের থেকে এই মুহূর্তে কয়েকটি সংশয় আর প্রশ্ন বারবার উঠে আসছে। সেগুলির সংক্ষিপ্ত Clarification দেওয়ার চেষ্টা করলাম।
——————————————————–
১) প্রশ্ন – বর্তমানে কোন অর্ডারের বলে Untainted টিচাররা সার্ভিসে আছেন ?
উত্তর – 03/04/2025 তারিখের সুপ্রীম কোর্টের অর্ডার দ্বারা 2016 প্যানেল ক্যান্সেলড হয়ে যাওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রীম কোর্টে একটি MA Application ফাইল করে দুটি আবেদন জানিয়ে। সেগুলি হলো —
i) Untainted টিচারদের সার্ভিস 31/12/2025 পর্যন্ত CONTINUE করার অনুমতি দেওয়া হোক।
ii) সুপ্রীম কোর্ট যদি মনে করে অন্য কোনো অর্ডার দিক।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রীম কোর্ট 17/04/2025 তারিখে অর্ডার জারি করে এই আবেদনের মান্যতা দেয়। কোনো শর্ত চাপায়নি কোর্ট। অন্যরকম কোনো অর্ডারও দেয়নি। সেই অর্ডারের পরিপ্রেক্ষিতেই এখনও সার্ভিস Continue করছেন 2016 এর Untainted টিচাররা।
২) প্রশ্ন – এই অর্ডারটির পরে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা বোর্ড কি কোনো অর্ডার জারি করে এই সময়ে চাকরির উপরে কোনও রেস্ট্রিকশন চাপিয়েছে বা কোনো শর্ত আরোপ করেছে ?
উত্তর – না। কোনও রেস্ট্রিকশন দেয়নি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। এডুকেশন ডিপার্টমেন্ট ডি আই দের মাধ্যমে সুপ্রীম কোর্টের উক্ত অর্ডারটিকে স্কুল কর্তৃপক্ষের নিকট প্রেরণ করে সেই অর্ডার অনুযায়ী কাজ করতে বলেছে। অর্থাৎ সোজা কথায় যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই সময়ের চাকরিটি শর্তহীন ভাবেই চলবে 31/12/2025 পর্যন্ত। অন্য স্টাফদের মতো 2016 এর টিচাররাও চাকরির স্বাভাবিক সমস্ত নিয়ম মেনে ও সমস্ত সুযোগ সুবিধাসহ 31/12/2025 পর্যন্ত তাঁদের সার্ভিস কন্টিনিউ করবেন। তাঁরা এই সময়ের মধ্যে প্রাপ্য সমস্ত ছুটি, ইনক্রিমেন্ট (ইতিমধ্যেই পেয়ে গেছেন) নিয়ে স্বাভাবিক নিয়মে চাকরি কন্টিনিউ করবেন। কোনো বাধা নিষেধের ব্যাপার নেই।
৩) প্রশ্ন – তাহলে কেন বিভিন্ন স্কুলে বলছে বর্তমানে এই টিচারদের সার্ভিস যেহেতু এক্সটেনশনে আছে আর ছেলে মেয়েদের স্বার্থে এই টিচাররা বর্তমানে সার্ভিসে আছেন, তাই তাঁরা কোনো ছুটি পাবেন না বা তাঁদের সার্ভিসবুক এখন লেখা যাবে না অথবা চাকরির অন্যান্য সুবিধা যা অন্য কর্মীরা পাচ্ছেন তা তাঁরা পাবেন না। এটা কেন হচ্ছে ?
উত্তর – কেন হচ্ছে বলতে পারবো না। তবে পরিষ্কার বলছি এটা ঠিক হচ্ছে না। উপরোক্ত আলোচনা থেকে পরিষ্কার যে এই টিচারদের সার্ভিস 31/12/2025 পর্যন্ত কন্টিনিউ করবে। এটা সুপ্রীম কোর্টের অর্ডার। এডুকেশন ডিপার্টমেন্ট এরও তাই বিধান। শর্ত টর্তের কোনো গল্প নেই। যা অর্ডারে নেই সেটা ধরে নেওয়া অর্থহীন। তাই বলতে পারি এই সময়ে সমস্ত স্বাভাবিক প্রাপ্য ছুটি এই টিচাররা পাবেন। সার্ভিসবুক এন্ট্রি করতে বাধা নেই। তবে স্কুল কর্তৃপক্ষ যদি চান এই ব্যাপারটা পুরো মিটে যাওয়ার পরও সার্ভিসবুক আপডেট করতে পারেন। তবে পি এফ উইথড্র করা বা অন্য কোনো আর্থিক সুবিধা যার অনুমোদন ডি আই বা বোর্ড অফিস থেকে নিতে হয় এবং যেগুলিতে No Litigation Certificate লাগে সেগুলি পেতে আইনত বাধা না থাকলেও ঔ পার্টিকুলার অফিসের বাবুদের খেয়ালে সেই কাজ হবে। হয় সেটা মেনে নিতে হবে নাহলে কোর্টে যেতে হবে।
৪) প্রশ্ন – সুপ্রীম কোর্টে প্যানেল বাতিলের রায় হয়েছিল 03/04/2025 তারিখে। আর MA Application এর মান্যতা দিয়ে রায় হয়েছিল 17/04/2025 তারিখে। এই সময়টার মধ্যে অর্থাৎ 03/04/2025 থেকে 17/04/2025 তারিখ পর্যন্ত অনেকেই স্কুলে আসেননি। তাহলে এই তিন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত absent এর দিনগুলির জন্য চাকরির স্ট্যাটাস কী হবে ?
উত্তর – আগেই বলেছি যে MA Application এর পরিপ্রেক্ষিতে সুপ্রীমকোর্ট Untainted টিচারদের সার্ভিস কন্টিনিউ করার অর্ডার দিয়েছে। তিন তারিখের পর এডুকেশন ডিপার্টমেন্ট কোনো টার্মিনেশন এর অর্ডার দেয়নি। সার্ভিস কন্টিনিউ মানে এক্সিস্টিং সার্ভিসটাই কন্টিনিউ করছে। সুতরাং ঐ অনুপস্থিতির দিনগুলিও সার্ভিসের মধ্যেই থাকছে। তাই ঐ দিনগুলিতে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট কর্মী অনুপস্থিতির জন্য যে কোনো প্রাপ্য ছুটির আবেদন করবেন। সেটা উপযুক্ত কর্তৃপক্ষ অনুমোদন করলে ঐ কর্মী নিয়ম অনুযায়ী ঐ দিনগুলির বেতনও পাবেন।
৫) প্রশ্ন – আসন্ন SLST ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্টে যে ইন সার্ভিস টিচাররা অবতীর্ণ হতে চলেছেন। তাঁরা কোন কোন জিনিস এখন থেকে খেয়াল রাখবেন ?
উত্তর –
i) অনেক আগেই বলেছিলাম পরীক্ষায় বসার অনুমতি চেয়ে আবেদন করুন স্কুল কর্তৃপক্ষের নিকট। স্কুল কর্তৃপক্ষ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এই মর্মে রেজোলিউশন করবে যে আপনাকে পরীক্ষায় বসার অনুমতি তারা দিচ্ছে । তবে একই সঙ্গে ঐ রেজোলিউশনে এটাও লিখবে যে তাদের এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য এই আবেদন বোর্ডের কাছে ফরোয়ার্ড করা হবে। এরপর নিয়ম মেনে সেটা বোর্ডে ফরওয়ার্ড করবেন স্কুল কর্তৃপক্ষ। তারপর বোর্ডের অনুমোদন পান বা না পান উক্ত এমসি রেজোলিউশন এর একটা কপি HOI দ্বারা অ্যাটেস্টেড করে নিজের কাছে রাখুন। যদি এই আবেদন করা আগে না হয়ে থাকে তবে ইন্টারভিউ লিস্টে নাম থাকলে সঙ্গে সঙ্গে উক্ত পদ্ধতিতে আবেদন করুন।
ii) যদি ইন সার্ভিস অবস্থায় শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে সেই যোগ্যতা দেখিয়ে পরীক্ষায় বসেছেন তাহলে উক্ত পরীক্ষায় বসার অনুমতি দিয়ে যে এমসি রেজোলিউশন হয়েছে তার অ্যাটেস্টেড কপি নিয়ে রাখুন।
iii) কোনও মেডিকেল গ্রাউন্ডের লিভ নিয়ে ভেরিফিকেশন বা পার্সোনালিটি টেস্ট অ্যাটেন্ড করবেন না। অন্য ছুটি নিন।
iv) বাকি ডকুমেন্টস এসএসসি যেমন বলবে তেমন নিয়ে রাখবেন।
v) গোপনীয়তা বজায় রাখুন। নিজেদের স্ট্র্যাটেজি, ভাবনা, চিন্তা, ইন্টারভিউ প্রস্তুতি, লিখিত পরীক্ষা ও এক্সপেরিয়েন্স এর মার্কস ইত্যাদি গোপন রাখুন। পাবলিক করবেন না। যদি মনে হয় আপনার ক্ষেত্রে কিছু ভুল হয়েছে তাহলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন বা আইনি পদক্ষেপ গ্রহণ করুন।
৬) প্রশ্ন – IX-X এর এক্সপেরিয়েন্স কি XI -XII এ বা উল্টোটা হলে কাজে লাগবে ?
উত্তর – হ্যাঁ লাগবে। Recruitment Rules, 2025 বলছে Aided/Sponsored/Govt সেকেন্ডারি স্কুলের Substantive পোস্টে পড়ানোর অভিজ্ঞতা থাকলেই অভিজ্ঞতার মার্কস পাওয়া যাবে। সেই নিয়ম IX-X বা XI -XII এর ক্ষেত্রে একই। বুঝতে গেলে আইনের আলোকে জানতে হবে কাকে বলে সেকেন্ডারি আর কাকে বলে হায়ার সেকেন্ডারি এডুকেশন।
i) WBBSE Act, 1963 বলছে সেকেন্ডারি এডুকেশন বলতে বোঝাবে প্রাইমারি এডুকেশন এর উপরের স্কুল লেভেল এডুকেশনকে। এই এডুকেশন কমপ্লিট করার পর একজন শিক্ষার্থী কোনো ডিপ্লোমা বা ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারে।
ii) WBBSE আবার পরবর্তীতে তার নোটিফিকেশন মেমো নং – 654 Edn (S), তারিখ – 02/07/1981 তে বলেছে যে সেকেন্ডারি এডুকেশন বলতে বোঝাবে WBBSE অনুমোদিত জুনিয়র হাই স্কুল, হাই স্কুল এবং সেই সমস্ত হাই স্কুল যেখানে WBCHSE অনুমোদিত XI -XII পড়ানো হয়।
iii) Management Rules, 1969 বলছে XI -XII হলো সেকেন্ডারি স্কুলের ইন্টিগ্রেটেড পার্ট।
সুতরাং উপরের আলোচনা থেকে পরিষ্কার যে IX -X বা XI -XII দুটোই একই ব্যবস্থার ইন্টিগ্রেটেড পার্ট। দুটোই সেকেন্ডারি এডুকেশন এর মধ্যেই পড়ছে। তাই একটির এক্সপেরিয়েন্স অপরটিতে কাজে লাগতেই পারে।
৭) প্রশ্ন – Substantive Post জিনিসটা কী ?
উত্তর – “Substantive Post” বলে কোনো কথা Management Rules এ নেই। এটা দিয়ে সম্ভবত “Sanctioned Post” বোঝানো হয়েছে । Sanctioned Post এর পরিষ্কার সংজ্ঞা দেওয়া হয়েছে Management Rules এ। বলা হয়েছে যে পোস্টগুলো ডিরেক্টর অব স্কুল এডুকেশন কর্তৃক অনুমোদিত সেগুলিই শুধুমাত্র Sanctioned Post হিসাবে গণ্য করা যাবে। সুতরাং একথা বলাই যায় যে পোস্ট গুলির জন্য Post Sanctioning Memo আছে অথবা যে পোস্টগুলি এডুকেশন ডিপার্টমেন্ট এর জারি করা অর্ডার অনুযায়ী স্বাভাবিক স্টাফ প্যাটার্ন এর মধ্যে পড়ে সেই AT, HM, Gr D, Clerk ও Librarian এর রেগুলার পোস্টগুলিকে Sanctioned Post বলে। উল্লেখ্য এই পোস্টগুলিতে অ্যাপয়েন্টমেন্ট হয় এসএসসির মাধ্যমে। এই পোস্টগুলিতে নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট টিচাররা এক্সপেরিয়েন্স এর মার্কস পাবেন। অথবা এগুলির সমতুল্য পোস্টে চাকরি করা টিচাররা এই এক্সপেরিয়েন্স এর মার্কস পাবেন।
৮) প্রশ্ন – 2016 এর ইন সার্ভিস টিচাররা যদি এই সিলেকশন প্রসেসের মাধ্যমে চাকরি ফিরে পান তাহলে কি তাঁরা পুরোনো চাকরির Continuation ও Pay Protection পাবেন ?
উত্তর – এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া কঠিন। তবে মনে রাখতে হবে যে প্যানেল বাতিল হলেও বর্তমানের চাকরি কিন্তু বাতিল হয়নি। কারন এই চাকরির বেতন তাঁদের ফেরত দিতে হয়নি। এই চাকরির জন্য তাঁরা এক্সপেরিয়েন্স এর মার্কস পাচ্ছেন। তাই এই চাকরির Continuation পেতেও বাধা থাকার কথা নয়। এই ব্যাপারে জেনারেল অর্ডার আছে। তাতে বলা হয়েছে একটা চাকরি ছেড়ে একই স্কেলে বা হায়ার স্কেলে অন্য জায়গায় জয়েন করলে Continuation ও Pay Protection পাওয়া যাবে। কিন্তু হায়ার স্কেল থেকে লোয়ার স্কেলে জয়েন করলে কী হবে সেটা নিয়ে অর্ডার নেই। এটা একটা ইউনিক পরিস্থিতি। ইন সার্ভিসরা চাকরি ফিরে পেয়ে নিজের স্কুলে বা অন্য স্কুলে জয়েন করলে কী ভাবে তাদের চাকরি regularise হবে সেটা এখনই নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয়। তবে নিশ্চয়ই এই ব্যাপারে ভবিষ্যতে Govt Notification আসবে। তখন সব ঠিক হয়ে যাবে।
৯) প্রশ্ন – 2016 এর যে সমস্ত ইন সার্ভিস টিচাররা কোর্টের অর্ডারে পূর্বের চাকরিতে ফিরে যাচ্ছেন তারা যদি এই SLST তে সিলেক্টেড হন তাহলে তাঁরা কি আগের চাকরির Continuation ও Pay Protection পাবেন ?
উত্তর – আগেই বলেছি এটা একটা ইউনিক পরিস্থিতি। এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। তবে যেহেতু পুরো প্রক্রিয়াটা হচ্ছে কোর্টের অর্ডারে তাই আশা করা যায় এই ব্যাপারে Govt Notification আসবে। কেউ বঞ্চিত হবেন না।
১০) প্রশ্ন – বর্তমানে যা চলছে তাতে শেষ পর্যন্ত এক্সপিরিয়েন্স এর মার্কস পাওয়া যাবে তো ?
উত্তর – কিছু কিছু প্রতিভাবান মহামান্য আছেন যাঁদের কার্যকলাপ বোঝা মুশকিল। তবুও বলবো নিশ্চিন্তে থাকুন। Recruitment Rules মেনেই এক্সপেরিয়েন্স এর মার্কস পাবেন। সুপ্রীমকোর্ট এটা নিশ্চিত করেছে। অন্যথা হলে আবার আইনি লড়াই করতে হবে। তাতে জয় নিশ্চিত।
১১) প্রশ্ন – যে সমস্ত টিচার ইন সার্ভিস অবস্থায় শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে সেটা দেখিয়ে পরীক্ষায় বসেছেন তাঁদের সেই পড়াশোনা করার জন্য পারমিশন এর কপি কি ডকুমেন্টস ভেরিফিকেশন এর সময় দেখাতেই হবে ?
উত্তর – 2016 এর আগের Recruitment Rules এবং এসএসসি নোটিফিকেশন গুলিতে পরিষ্কার লিখে দিত যে এই রকম পারমিশন দেখানো বাধ্যতামূলক। দেখাও হতো ভেরিফিকেশন এর সময়। কিন্তু 2016 এর Recruitment Rules আর 2025 এর Recruitment Rules এই কথাটা তুলে দিয়েছে। জানি না এখন আর দেখবে কি না। তবে দেখতে চাইতেই পারে। তাই এরকম কেস থাকলে পারমিশন এর কপি কালেক্ট করে রাখুন।-
১২) প্রশ্ন – ধরা যাক এত প্রচেষ্টার পরেও খুব অল্প হলেও কিছু জন এই SLST এর মাধ্যমে চাকরি ফিরে পেলেন না। তাঁদের কী হবে ?
উত্তর – তাঁদের জন্য সমমানের বিকল্প চাকরির ব্যবস্থা করতে হবে সরকারকে। সরকারের উপর চাপ তৈরি করতে হবে। সকলে মিলে। হ্যাঁ যাঁরা চাকরি ফিরে পেয়েছেন তাঁরাও থাকবেন এই আন্দোলনে। বিকল্প ব্যবস্থা করার ক্ষেত্রে আইনগত বাধা নেই। সরকার চাইলেই করতে পারে।
SOURCE-SMR

©kamaleshforeducation.in(2023)
