দ্বাদশ শ্রেণি  শিক্ষাবিজ্ঞান

তৃতীয় সেমিস্টার

মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ

প্রশ্ন উত্তর

(One Liner ও MCQ)

Class 12 3rd Semester

Education Chapter 2 Question Answer

Published on: 

 

উচ্চ মাধ্যমিক (Class 12) শিক্ষাবিজ্ঞানের (Education) তৃতীয় সেমিস্টারের (3rd Sem) দ্বিতীয় অধ্যায় ‘মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ’ (Great Educators and Their Contributions to Education)এর মধ্যে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, জঁ জ্যাক রুশো, ফ্রেডরিক ফ্রয়েবেল, মাদাম মারিয়া মন্তেসরি এবং জন ডিউই-এর মতো মহান মনীষীদের শিক্ষা চিন্তা, শিক্ষাপদ্ধতি এবং বিদ্যালয় সংগঠন নিয়ে আলোচনা করা হয়।  এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)   শেয়ার করা হলো।

বোর্ড: বিষয়বস্তু

1 ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ প্রশ্ন উত্তর | HS 3rd Semester Education

1.1 ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর (One Liner)

1.2 উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর (MCQ) | Class 12 3rd Semester Education Chapter 2 MCQ

1.3 মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ প্রশ্ন উত্তর (শূন্যস্থান পূরণ) | Class 12 3rd Semester Education Question Answer

1.4 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার অধ্যায় ২ সত্য-মিথ্যা/সঠিক-ভুল প্রশ্ন উত্তর | HS Semester 3 Education True False MCQ

1.5 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 Sem 3 Education Column Matching MCQ

1.6 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অধ্যায় ২ বিবৃতি-ব্যাখ্যা | HS Class 12 Semester 3 Education Assertion Reason MCQ

 

ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান

দ্বিতীয় অধ্যায় 

মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ

প্রশ্ন উত্তর 

HS 3rd Semester Education

 

এই পোস্ট এর মধ্যে মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর   শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।

ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান

দ্বিতীয় অধ্যায়

এককথায় প্রশ্ন উত্তর

(One Liner)

 

১. রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
২. রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন১৯০১ সালে
৩. রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার মূল ভিত্তি হবে স্বাধীনতা, সৃজনশীলতা এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সংযোগ
৪. স্বামী বিবেকানন্দের পূর্বাশ্রমের নাম ছিলনরেন্দ্রনাথ দত্ত

৫. ভারতে ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবসটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়।
৬. স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসম্মেলনে ভারতের শ্রেষ্ঠত্ব স্থাপন করেন ১৮৯৩ সালে
৭. স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ১৮৯৭ সালে
৮. বিবেকানন্দের শিক্ষাদর্শনের মূল ভিত্তি ছিল ‘মানুষ গড়ার শিক্ষা’ (Man-making Education)
৯. মহাত্মা গান্ধীর জন্মস্থান হলো গুজরাটেরপোরবন্দর
১০. গান্ধীজি ১৯৩৭ সালে ওয়ার্ধা সম্মেলনে তাঁর ‘বুনিয়াদী শিক্ষা’ বা ‘নয়ী তালিম’এর পরিকল্পনা পেশ করেন।

১১. গান্ধীজির শিক্ষাদর্শনে 3H বলতে বোঝানো হয়েছে মস্তিষ্ক (Head), হৃদয় (Heart) এবং হস্ত বা হাতের কাজ (Hand)কে।
১২. গান্ধীজির প্রস্তাবিত শিক্ষণ পদ্ধতিতে ব্যবহারিক কাজের ওপর গুরুত্ব দেওয়া পদ্ধতিকে বলা হয় কাজের মাধ্যমে শিক্ষা (Learning by doing)
১৩. ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা দাতা এবং প্রখ্যাত প্রকৃতিবাদী দার্শনিক হলেন জঁ-জ্যাক রুশো
১৪. রুশোর মতে ১২ বছর বয়স পর্যন্ত শিশুকে কোনো নীতিশিক্ষা বা পুঁথিগত জ্ঞান না দেওয়াকে নেতিবাচক শিক্ষা (Negative Education)বলা হয়।
১৫. রুশো তাঁর ‘এমিল’ (Emile)গ্রন্থে মানবজীবনকে চারটি স্তরে ভাগ করে শিক্ষার পরিকল্পনা দিয়েছেন।

১৬. রুশো কৃত্রিম শৃঙ্খলার বিরোধী ছিলেন এবং শিশুর ভুলের জন্য প্রকৃতির শাস্তিকে প্রাকৃতিক পরিণাম তত্ত্ববলেছেন।
১৭. বিংশ শতাব্দীর প্রখ্যাত আমেরিকান দার্শনিক এবং ‘প্রয়োগবাদ’ (Pragmatism) দর্শনের প্রবক্তা হলেন জন ডিউই
১৮. জন ডিউই ১৮৯৬ সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ে আধুনিক শিক্ষার পরীক্ষাগার হিসেবে ল্যাবরেটরি স্কুল’ (Laboratory School) প্রতিষ্ঠা করেন।
১৯. জন ডিউই বিদ্যালয়কে সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ (Miniature Society) বলে মনে করতেন।
২০. সমস্যা সমাধান পদ্ধতির (Problem Solving Method) কথা প্রথম বলেছেনজন ডিউই

২১. রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করে তাকে ‘মাতৃদুগ্ধ’-এর সঙ্গে তুলনা করেছেন।
২২. স্বামী বিবেকানন্দ নারী শিক্ষার ক্ষেত্রে সীতা-সাবিত্রীর আদর্শ অনুসরণ করতে বলেছেন।
২৩. স্বামী বিবেকানন্দ শারীরিক শিক্ষার গুরুত্ব বোঝাতে বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো
২৪. মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম হলো‘The Story of My Experiments with Truth’
২৫. ‘Democracy and Education’ নামক বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন জন ডিউই

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার

শিক্ষাবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর (MCQ) 

Class 12 3rd Semester

Education Chapter 2 MCQ

১. রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রকৃত শিক্ষা শিক্ষার্থীর মধ্যে কোন বিষয়ের সমন্বয় ঘটায়?
(a) কেবলমাত্র পাঠ্যপুস্তক ও পরীক্ষা
(b) বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রক্ষা
(c) কেবল উন্নত পেশাগত দক্ষতা
(d) কঠোর শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা
উত্তর: (b) বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রক্ষা

২. শান্তিনিকেতন কত খ্রিস্টাব্দে ‘বিশ্বভারতী’ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়?
(a) 1901
(b) 1913
(c) 1921
(d) 1951
উত্তর: (c) 1921

৩. ‘Education is the manifestation of perfection already in man’- উক্তিটি কার?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) মহাত্মা গান্ধী
(c) স্বামী বিবেকানন্দ
(d) শ্রী অরবিন্দ
উত্তর: (c) স্বামী বিবেকানন্দ

৪. স্বামী বিবেকানন্দ কোন দর্শনের ওপর ভিত্তি করে তাঁর শিক্ষাদর্শন প্রচার করেছিলেন?
(a) ইসলামীয় দর্শন
(b) বেদান্ত দর্শন
(c) মার্কসীয় দর্শন
(d) অস্তিত্ববাদ
উত্তর: (b) বেদান্ত দর্শন

৫. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পল্লী পুনর্গঠন কর্মসূচি কোথায় শুরু করেছিলেন?
(a) শান্তিনিকেতনে
(b) শ্রীনিকেতনে
(c) কলকাতায়
(d) শিলাদহে
উত্তর: (b) শ্রীনিকেতনে

৬. ‘Learning by doing’ বা কর্মের মাধ্যমে শিক্ষা কোন দার্শনিক মতবাদের প্রধান ভিত্তি?
(a) ভাববাদ
(b) প্রকৃতিবাদ
(c) প্রয়োগবাদ
(d) বাস্তববাদ
উত্তর: (c) প্রয়োগবাদ

৭. রুশো তাঁর ‘এমিল’ গ্রন্থে মানুষের জীবনবিকাশকে কয়টি স্তরে ভাগ করেছেন?
(a) ৩টি
(b) ৪টি
(c) ৫টি
(d) ৬টি
উত্তর: (b) ৪টি

৮. আধুনিক শিশু-কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়?
(a) জন ডিউই
(b) রুশো
(c) মন্তেসরি
(d) পেস্তালৎসি
উত্তর: (b) রুশো

৯. ‘The Social Contract’ গ্রন্থটির লেখক কে?
(a) জন ডিউই
(b) জঁ-জ্যাক রুশো
(c) প্লেটো
(d) অ্যারিস্টটল
উত্তর: (b) জঁ-জ্যাক রুশো

১০. গান্ধীজির বুনিয়াদী শিক্ষার অপর নাম কী?
(a) নঈ-তালিম
(b) সাধারণ শিক্ষা
(c) উচ্চ শিক্ষা
(d) বৃত্তিমূলক শিক্ষা
উত্তর: (a) নঈ-তালিম

১১. জন ডিউই শিকাগো বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন?
(a) একচ্ছত্র অধিপতি
(b) ল্যাবরেটরী স্কুল
(c) একটি বিচ্ছিন্ন দ্বীপ
(d) মুক্ত বিদ্যালয়
উত্তর: (b) ল্যাবরেটরী স্কুল

১২. ‘The School and Society’ গ্রন্থটির লেখক হলেন-
(a) স্বামী বিবেকানন্দ
(b) জন ডিউই
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) মহাত্মা গান্ধী
উত্তর: (b) জন ডিউই

১৩. স্বামী বিবেকানন্দের জন্মদিবস (১২ই জানুয়ারি) ভারতে কী হিসেবে পালিত হয়?
(a) শিক্ষক দিবস
(b) শিশু দিবস
(c) জাতীয় যুব দিবস
(d) জাতীয় সংহতি দিবস
উত্তর: (c) জাতীয় যুব দিবস

১৪. ‘Man is born free and everywhere he is in chains’- উক্তিটি কার?
(a) মহাত্মা গান্ধী
(b) স্বামী বিবেকানন্দ
(c) জঁ-জ্যাক রুশো
(d) জন ডিউই
উত্তর: (c) জঁ-জ্যাক রুশো

১৫. গান্ধীজি প্রবর্তিত বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি কী ছিল?
(a) বই পড়া
(b) হস্তশিল্প বা কর্মতৎপরতা
(c) খেলাধুলা
(d) বক্তৃতা শোনা
উত্তর: (b) হস্তশিল্প বা কর্মতৎপরতা

১৬. ‘রাজযোগ’ ও ‘ভক্তিযোগ’ গ্রন্থ দুটির রচয়িতা হলেন-
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) স্বামী বিবেকানন্দ
(c) রামকৃষ্ণ পরমহংস
(d) শ্রী অরবিন্দ
উত্তর: (b) স্বামী বিবেকানন্দ

১৭. রুশোর মতে ১২ বছর বয়স পর্যন্ত শিশুকে যে শিক্ষা দেওয়া হয়, তাকে কী বলে?
(a) নীতি শিক্ষা
(b) ইতিবাচক শিক্ষা
(c) নেতিবাচক শিক্ষা
(d) ধর্মীয় শিক্ষা
উত্তর: (c) নেতিবাচক শিক্ষা

১৮. “Nature never deceives us; it is we who deceive ourselves” উক্তিটি কার?
(a) জঁ-জ্যাক রুশো
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) জন ডিউই
(d) মহাত্মা গান্ধী
উত্তর: (a) জঁ-জ্যাক রুশো

১৯. জন ডিউই বিদ্যালয়কে সমাজের কী হিসেবে বর্ণনা করেছেন?
(a) একচ্ছত্র অধিপতি
(b) ক্ষুদ্র সংস্করণ
(c) একটি বিচ্ছিন্ন দ্বীপ
(d) কেবল খেলার মাঠ
উত্তর: (b) ক্ষুদ্র সংস্করণ (Miniature)

২০. স্বামী বিবেকানন্দের মতে প্রকৃত ধর্ম হলো-
(a) মন্দির নির্মাণ
(b) শাস্ত্র পাঠ
(c) জীবের সেবা বা মানবসেবা
(d) উপবাস করা
উত্তর: (c) জীবের সেবা বা মানবসেবা

২১. ‘শিক্ষার হেরফের’ নামক প্রবন্ধটি রবীন্দ্রনাথ কত সালে লিখেছিলেন?
(a) 1892
(b) 1901
(c) 1915
(d) 1921
উত্তর: (a) 1892

২২. ‘Problem Solving Method’ বা সমস্যা সমাধান পদ্ধতির প্রবক্তা কে?
(a) রুশো
(b) ফ্রয়েবেল
(c) জন ডিউই
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (c) জন ডিউই

২৩. স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে, “সকল শক্তিই ______ মধ্যে বিদ্যমান।”
(a) বইয়ের
(b) শিক্ষকের
(c) আমাদের নিজেদের
(d) মন্দিরের
উত্তর: (c) আমাদের নিজেদের

২৪. গান্ধীজি তাঁর বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা কত সালে করেছিলেন?
(a) 1921
(b) 1930
(c) 1937
(d) 1947
উত্তর: (c) 1937

২৫. ‘বর্তমান ভারত’ গ্রন্থটির রচয়িতা হলেন-
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) স্বামী বিবেকানন্দ
(c) রাজা রামমোহন রায়
(d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: (b) স্বামী বিবেকানন্দ

মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ

 প্রশ্ন উত্তর

(শূন্যস্থান পূরণ) 

Class 12 3rd Semester

Education Question Answer

 

১. স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ________ সালে।
(a) ১৮৯৩,
(b) ১৮৯৭,
(c) ১৯০১,
(d) ১৯২১
উত্তর: (b) ১৮৯৭

২. রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার মাধ্যম হওয়া উচিত ________।
(a) ইংরেজি,
(b) হিন্দি,
(c) মাতৃভাষা,
(d) সংস্কৃত
উত্তর: (c) মাতৃভাষা

৩. গান্ধীজির আত্মজীবনীর নাম হলো ________।
(a) Hind Swaraj,
(b) The Story of My Experiments with Truth,
(c) Young India,
(d) Harijan
উত্তর: (b) The Story of My Experiments with Truth

৪. রুশোর মতে ________ বছর বয়স পর্যন্ত শিশুকে কোনো নীতিশিক্ষা দেওয়া উচিত নয়।
(a) ৫,
(b) ১০,
(c) ১২,
(d) ১৫
উত্তর: (c) ১২

৫. জন ডিউই-র মতে, শিক্ষা হলো ________ নিরবচ্ছিন্ন পুনর্গঠন।
(a) সমাজের,
(b) অভিজ্ঞতার,
(c) বইয়ের,
(d) বিদ্যালয়ের
উত্তর: (b) অভিজ্ঞতার

৬. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নোবেল পুরস্কারের অর্থ ________ কাজে ব্যয় করেছিলেন।
(a) জমিদারির,
(b) বিশ্বভারতীর উন্নয়নে,
(c) বিদেশ ভ্রমণে,
(d) পারিবারিক
উত্তর: (b) বিশ্বভারতীর উন্নয়নে

৭. রুশোর বিখ্যাত গ্রন্থটির নাম ________।
(a) ল্যাবরেটরি স্কুল,
(b) এমিল,
(c) বর্তমান ভারত,
(d) ডিসকভারি অফ ইন্ডিয়া
উত্তর: (b) এমিল

৮. মহাত্মা গান্ধীর মতে শিক্ষার প্রধান লক্ষ্য হলো ________ তৈরি।
(a) ডাক্তার,
(b) আদর্শ নাগরিক,
(c) ইঞ্জিনিয়ার,
(d) কেরানি
উত্তর: (b) আদর্শ নাগরিক

ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার

অধ্যায় ২

সত্য-মিথ্যা/সঠিক-ভুল

 প্রশ্ন উত্তর 

HS Semester 3

Education True False MCQ

 

৯. নিচে দেওয়া বিবৃতিগুলো পড়ো:
i) রবীন্দ্রনাথ ১৯২১ সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।
ii) তিনি মাতৃভাষাকে ‘মাতৃদুগ্ধ’ বলেছেন।
iii) রবীন্দ্রনাথ কঠোর শৃঙ্খলায় বিশ্বাসী ছিলেন।

সঠিক বিকল্পটি হলো:
(a) কেবল i ও ii সঠিক
(b) কেবল ii ও iii সঠিক
(c) i, ii ও iii সঠিক
(d) সবকটিই ভুল
উত্তর: (a) কেবল i ও ii সঠিক

১০. স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শন সম্পর্কিত সত্য বিবৃতিটি চিহ্নিত করো:
i) তিনি নারী শিক্ষার জন্য সীতা ও সাবিত্রীর আদর্শ তুলে ধরেছিলেন।
ii) তিনি ১৮৯৭ সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।
iii) তাঁর মতে শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার বিকাশ।

সঠিক কম্বিনেশন কোনটি?
(a) i ও ii
(b) ii ও iii
(c) i, ii ও iii সবগুলোই সঠিক
(d) কেবল iii
উত্তর: (c) i, ii ও iii সবগুলোই সঠিক

১১. মহাত্মা গান্ধীর বুনিয়াদী শিক্ষা সম্পর্কে কোন বক্তব্যটি ভুল?
i) এটি ৭ থেকে ১৪ বছরের শিশুদের জন্য।
ii) এটি একটি উৎপাদনশীল ও স্বনির্ভর শিক্ষা ব্যবস্থা।
iii) শিক্ষার প্রধান মাধ্যম ছিল ইংরেজি ভাষা।

সঠিক বিকল্পটি হলো:
(a) কেবল iii ভুল
(b) কেবল i ও ii ভুল
(c) সবকটি বিবৃতি সঠিক
(d) কেবল ii ভুল
উত্তর: (a) কেবল iii ভুল

১২. জন ডিউই এবং তাঁর শিক্ষাপদ্ধতি সম্পর্কে সঠিক তথ্যসমূহ হলো:
i) তিনি ল্যাবরেটরী স্কুল প্রতিষ্ঠা করেন।
ii) তিনি প্রজেক্ট পদ্ধতির (Project Method) মূল ভিত্তি দিয়েছিলেন।
iii) তিনি ভাববাদী দর্শনের সমর্থক ছিলেন।

সঠিক বিকল্পটি বেছে নাও:
(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) সবকটি সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক

১৩. স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার প্রধান উপাদান হলো:
i) ত্যাগ ও সেবা।
ii) পবিত্রতা ও ব্রহ্মচর্য।
iii) একাগ্রতা।

সঠিক বিকল্পটি হলো:
(a) কেবল i
(b) ii ও iii সঠিক
(c) i, ii ও iii সঠিক
(d) কেবল iii সঠিক
উত্তর: (c) i, ii ও iii সঠিক

১৪. জন ডিউই-র শিক্ষাদর্শন অনুযায়ী ‘অভিজ্ঞতা’ হলো:
i) একটি গতিশীল প্রক্রিয়া।
ii) এটি শিক্ষার্থীর নিজস্ব সক্রিয়তার ওপর নির্ভরশীল।
iii) এটি কেবল বই পড়ে অর্জন করা যায়।

সঠিক কম্বিনেশন কোনটি?
(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) কেবল iii সঠিক
(d) i, ii ও iii সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক

১৫. রুশোর ‘নেতিবাচক শিক্ষা’ বলতে বোঝায়:
i) অনৈতিক কাজ শেখানো।
ii) জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়কে সচল রাখার প্রশিক্ষণ।
iii) কৃত্রিমতা ও কুসংস্কার থেকে শিশুকে দূরে রাখা।

সঠিক বিকল্পটি হলো:

(a) i ও ii
(b) ii ও iii
(c) i ও iii
(d) সবকটি
উত্তর: (b) ii ও iii

ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার

শিক্ষাবিজ্ঞান

দ্বিতীয় অধ্যায় স্তম্ভ মেলানো 

Class 12 Sem 3

Education Column Matching MCQ

 

১৬. গ্রন্থ ও রচয়িতার সঠিক মিলটি চিহ্নিত করো:

Column A

Column B

i) এমিল (Emile)

(a) মহাত্মা গান্ধী

ii) বর্তমান ভারত

(b) জন ডিউই

iii) হিন্দ স্বরাজ

(c) জঁ-জ্যাক রুশো

iv) ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন

(d) স্বামী বিবেকানন্দ

(a) i-c, ii-d, iii-b, iv-a
(b) i-c, ii-d, iii-a, iv-b
(c) i-a, ii-b, iii-c, iv-d
(d) i-d, ii-a, iii-b, iv-c
উত্তর: (b) i-c, ii-d, iii-a, iv-b

১৭. শিক্ষাদর্শন ও প্রবক্তার সঠিক মিলটি খুঁজে বের করো:

Column A

Column B

i) নেতিবাচক শিক্ষা

(a) জন ডিউই

ii) ৩-এইচ (3H) শিক্ষা

(b) জঁ-জ্যাক রুশো

iii) মানুষ গড়ার শিক্ষা

(c) মহাত্মা গান্ধী

iv) প্রয়োগবাদ

(d) স্বামী বিবেকানন্দ

(a) i-b, ii-c, iii-d, iv-a
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-c, ii-d, iii-a, iv-b
(d) i-d, ii-a, iii-b, iv-c
উত্তর: (a) i-b, ii-c, iii-d, iv-a

১৮. সাল ও ঘটনার সঠিক মিলটি বেছে নাও:

Column A

Column B

i) ১৮৯৩ সাল

(a) বিশ্বভারতী প্রতিষ্ঠা

ii) ১৮৯৭ সাল

(b) গান্ধীজির ওয়ার্ধা পরিকল্পনা

iii) ১৯২১ সাল

(c) শিকাগো ধর্মসম্মেলন

iv) ১৯৩৭ সাল

(d) রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা

(a) i-a, ii-b, iii-c, iv-d
(b) i-c, ii-d, iii-a, iv-b
(c) i-d, ii-a, iii-b, iv-c
(d) i-b, ii-c, iii-d, iv-a
উত্তর: (b) i-c, ii-d, iii-a, iv-b

১৯. শিক্ষার লক্ষ্য ও শিক্ষাবিদদের চিন্তার মিল করো:

Column A

Column B

i) আধ্যাত্মিক মুক্তি

(a) জন ডিউই

ii) অভিজ্ঞতার পুনর্গঠন

(b) জঁ-জ্যাক রুশো

iii) স্বাভাবিক বিকাশ

(c) রবীন্দ্রনাথ ঠাকুর

iv) বিশ্বসত্তার মিলন

(d) মহাত্মা গান্ধী

(a) i-d, ii-a, iii-b, iv-c
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-b, ii-c, iii-d, iv-a
(d) i-c, ii-d, iii-a, iv-b
উত্তর: (a) i-d, ii-a, iii-b, iv-c

২০. শিক্ষণ পদ্ধতি ও প্রবক্তার সঠিক জোড়টি নির্ণয় করো:

Column A

Column B

i) অনুবন্ধ প্রণালী

(a) জঁ-জ্যাক রুশো

ii) ল্যাবরেটরী পদ্ধতি

(b) মহাত্মা গান্ধী

iii) আবিষ্কার পদ্ধতি

(c) রবীন্দ্রনাথ ঠাকুর

iv) ভ্রমণ ও পর্যটন

(d) জন ডিউই

(a) i-b, ii-d, iii-a, iv-c
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-c, ii-a, iii-d, iv-b
(d) i-d, ii-c, iii-b, iv-a
উত্তর: (a) i-b, ii-d, iii-a, iv-c

২১. শিক্ষাপ্রতিষ্ঠান ও তাদের অবস্থানের মিল করো:

Column A

Column B

i) বিশ্বভারতী

(a) শিকাগো

ii) ল্যাবরেটরী স্কুল

(b) বীরভূম (শান্তিনিকেতন)

iii) রামকৃষ্ণ মঠ

(c) ওয়ার্ধা

iv) বুনিয়াদী শিক্ষা সম্মেলন

(d) বেলুড়

(a) i-b, ii-a, iii-d, iv-c
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-c, ii-d, iii-a, iv-b
(d) i-d, ii-c, iii-b, iv-a
উত্তর: (a) i-b, ii-a, iii-d, iv-c

২২. গ্রন্থ ও তাদের মূল উপজীব্য বিষয়ের মিল করো:

Column A

Column B

i) শিক্ষার হেরফের

(a) গণতন্ত্র ও শিক্ষা

ii) সোশাল কন্ট্রাক্ট

(b) মাতৃভাষার গুরুত্ব

iii) ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন

(c) স্বরাজ ও দেশাত্মবোধ

iv) হিন্দ স্বরাজ

(d) রাজনৈতিক স্বাধীনতা

(a) i-b, ii-d, iii-a, iv-c
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-c, ii-a, iii-d, iv-b
(d) i-d, ii-c, iii-b, iv-a
উত্তর: (a) i-b, ii-d, iii-a, iv-c

২৩. শিক্ষার উপকরণ ও শিক্ষাবিদদের গুরুত্বের মিল করো:

Column A

Column B

i) চরকা ও তাঁত

(a) জন ডিউই

ii) বিজ্ঞানাগার (Lab)

(b) স্বামী বিবেকানন্দ

iii) খোলা আকাশ ও বন

(c) মহাত্মা গান্ধী

iv) ধ্যান ও যোগ

(d) রবীন্দ্রনাথ ঠাকুর

(a) i-c, ii-a, iii-d, iv-b
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-b, ii-c, iii-a, iv-d
(d) i-d, ii-b, iii-c, iv-a
উত্তর: (a) i-c, ii-a, iii-d, iv-b

ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার

শিক্ষাবিজ্ঞান অধ্যায় ২

বিবৃতি-ব্যাখ্যা 

HS Class 12 Semester 3

Education Assertion Reason MCQ

 

২৪. Assertion (A): রবীন্দ্রনাথ ঠাকুর চার দেয়ালের আবদ্ধ শিক্ষাব্যবস্থার বিরোধী ছিলেন।
Reason (R): তিনি বিশ্বাস করতেন প্রকৃত শিক্ষা কেবল উন্মুক্ত প্রকৃতির সান্নিধ্যেই সম্ভব।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

২৫. Assertion (A): স্বামী বিবেকানন্দ ‘মানুষ গড়ার শিক্ষা’র (Man-making Education) ওপর জোর দিয়েছিলেন।
Reason (R): তাঁর মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো কেবল সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (c) A সঠিক কিন্তু R ভুল।

২৬. Assertion (A): মহাত্মা গান্ধী বুনিয়াদী শিক্ষায় হস্তশিল্পকে পাঠ্যক্রমের কেন্দ্রে রেখেছিলেন।
Reason (R): তিনি চেয়েছিলেন শিক্ষার্থীরা যেন শিক্ষার মাধ্যমেই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হয়ে ওঠে।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

২৭. Assertion (A): জন ডিউই-র মতে বিদ্যালয় হলো একটি ‘Miniature Society’ বা সমাজের ক্ষুদ্র সংস্করণ।
Reason (R): বিদ্যালয়ের কার্যাবলি ও পরিবেশ সমাজের বাস্তব প্রতিফলন হওয়া উচিত।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

২৮. Assertion (A): জঁ-জ্যাক রুশো ১২ বছর বয়স পর্যন্ত ‘নেতিবাচক শিক্ষা’র কথা বলেছেন।
Reason (R): তিনি মনে করতেন শৈশবে পুঁথিগত বিদ্যার চেয়ে ইন্দ্রিয়ের প্রশিক্ষণ বেশি জরুরি।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

২৯. Assertion (A): জন ডিউই প্রথাগত ‘স্থির পাঠ্যক্রম’-এর ঘোর বিরোধী ছিলেন।
Reason (R): তাঁর মতে জ্ঞান হলো অভিজ্ঞতার পুনর্গঠন যা প্রতিনিয়ত পরিবর্তনশীল।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

৩০. Assertion (A): গান্ধীজি ‘৩-আর’ (3R) এর পরিবর্তে ‘৩-এইচ’ (3H) শিক্ষার প্রবর্তন করেন।
Reason (R): ৩-এইচ হলো- Head (মস্তিষ্ক), Heart (হৃদয়) এবং Hand (হস্ত)।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় (মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি  পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।

SOURC-EDT

©kamaleshforeducation.in(2023)

 

error: Content is protected !!
Scroll to Top