উচ্চ মাধ্যমিক ইতিহাস

ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ

প্রশ্ন উত্তর

Class 12 3rd Semester History

Chapter 4 MCQ Question Answer

Updated on: 

উচ্চ মাধ্যমিক (Class 12) ইতিহাসের তৃতীয় সেমিস্টারের (3rd Sem) চতুর্থ অধ্যায় ‘ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ’ (Colonialism and Imperialism in the 19th and 20th Centuries)এর মধ্যে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের ধারণা, হবসন ও লেনিনের তত্ত্ব, এশিয়া ও আফ্রিকায় সাম্রাজ্যবাদী বিস্তার, চীনের ‘মুক্তদ্বার নীতি’ (Open Door Policy), এবং প্রথম আফিম যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)   শেয়ার করা হলো।

 

বোর্ড: বিষয়বস্তু

1 উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস চতুর্থ অধ্যায় ‘ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ’ প্রশ্ন উত্তর | HS Class 12 Sem 3 Semester History Chapter 4 MCQ

1.1 ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস চতুর্থ অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর (One Liner)

1.2 দ্বাদশ তৃতীয় সেমিস্টার ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | Class 12 Semester 3 History Chapter 4 MCQ

1.3 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ইতিহাস চতুর্থ অধ্যায় শূন্যস্থান পূরণ | Class 12 3rd Semester History Chapter 4 Fill in the blanks MCQ

1.4 দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার ইতিহাস চতুর্থ অধ্যায় সত্য/মিথ্যা | Class 12 3rd Semester History Chapter 4 True/False MCQ

1.5 ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস চতুর্থ অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 3rd Semester History Chapter 4 Match the Column MCQ

1.6 দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester History Chapter 4 Assertion and Reason Type MCQ

 

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার

ইতিহাস চতুর্থ অধ্যায়

 ‘ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ’

 প্রশ্ন উত্তর 

HS Class 12 Sem 3 Semester

History Chapter 4 MCQ

এই পোস্ট এর মধ্যে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ  অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর  শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।

ক্লাস 12 তৃতীয় সেমিস্টার

ইতিহাস চতুর্থ অধ্যায়

এককথায় প্রশ্ন উত্তর

(One Liner)

১. সাম্রাজ্যবাদ বা ‘ইম্পেরিয়ালিজম’ শব্দটির উৎপত্তি হয়েছে লাতিন শব্দ ‘ইম্পেরিয়াম’ থেকে।
২. ‘কলোনি’ বা উপনিবেশ শব্দটির উৎস হলো লাতিন শব্দ ‘কলোনিয়া’
৩. পোর্তুগাল ও স্পেনের মধ্যে টরডিসিল্লাস-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1494 খ্রিস্টাব্দে
৪. 1870-1914 খ্রিস্টাব্দের কালপর্বের সম্প্রসারণবাদ পরিচিত ‘নয়া সাম্রাজ্যবাদ’ হিসেবে।
৫. পোর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা তাঁর সামুদ্রিক অভিযান শুরু করেছিলেন 1498 খ্রিস্টাব্দের 4 জুন

৬. নেপাল এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় 1816 খ্রিস্টাব্দে
৭. ব্রহ্মদেশ এবং ইংরেজদের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1826 খ্রিস্টাব্দে
৮. ‘নতুন বিশ্ব’ বা ‘New World’ শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি
৯. মেক্সিকো দখল করে প্রাচীন আজটেক সভ্যতা ধ্বংস করেন স্পেনের নাবিক হার্নান্দো কোর্টেস
১০. স্পেনের নাবিক ফ্রান্সিসকো পিজারো পেরু জয় করেন 1532 খ্রিস্টাব্দে

১১. আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিকৃৎ ছিলেন স্যার হামফ্রে গিলবার্ট
১২. ‘মার্কেন্টাইলবাদ’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ
১৩. অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ ‘ওয়েলথ অব নেশনস’ প্রকাশিত হয় 1776 খ্রিস্টাব্দে
১৪. প্রথম আফিম যুদ্ধ বা প্রথম ইঙ্গ-চিন যুদ্ধ সংঘটিত হয়েছিল 1839-42 খ্রিস্টাব্দে
১৫. প্রথম আফিম যুদ্ধে চিনের যে শাসক বংশ পরাজিত হয়েছিল তা হলো মাঞ্জু শাসক

— Advertisement —

১৬. চিন-জাপান যুদ্ধে (1894-95) চিন পরাজিত হয়ে স্বাক্ষর করে শিমোনোসেকির সন্ধি (1895 খ্রি.)
১৭. মার্কিন পররাষ্ট্র-সচিব স্যার জন হে ‘মুক্তদার নীতি’ ঘোষণা করেন 1899 খ্রিস্টাব্দে
১৮. জাপান চিনের ওপর ‘একুশ দফা দাবি’ আরোপ করেছিল 1915 খ্রিস্টাব্দে
১৯. চার্লস ডারউইনের ‘On the Origin of Species’ গ্রন্থটি প্রকাশিত হয় 1859 খ্রিস্টাব্দে
২০. কঙ্গো ফ্রি স্টেট (Congo Free State) গঠিত হয়েছিল 1884-85 খ্রিস্টাব্দে

২১. ‘White Man’s Burden’ ধারণাটি প্রচার করেছিলেন ব্রিটিশ কবি রুডইয়ার্ড কিপলিং
২২. ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ‘সপ্তবর্ষব্যাপী যুদ্ধ’ চলেছিল 1756-63 খ্রিস্টাব্দ পর্যন্ত
২৩. দক্ষিণ আফ্রিকার ওলন্দাজ কৃষকরা পরিচিত ছিল ‘বোয়ার’ নামে।
২৪. শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডে
২৫. ‘ড্রেন অব ওয়েলথ’ বা সম্পদের নির্গমন তত্ত্বের প্রবক্তা হলেন দাদাভাই নওরোজী

দ্বাদশ তৃতীয় সেমিস্টার

ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর 

Class 12 Semester 3 History

Chapter 4 MCQ

১. ‘Imperialism’ শব্দটি কোন লাতিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
(a) Imperium
(b) Imperia
(c) Imperialis
(d) Imperio
উত্তর: (a) Imperium

২. ‘New World’ বা ‘নতুন বিশ্ব’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
(a) ক্রিস্টোফার কলম্বাস
(b) আমেরিগো ভেসপুচি
(c) ফার্দিনান্দ ম্যাগেলান
(d) ভাস্কো-দা-গামা
উত্তর: (b) আমেরিগো ভেসপুচি

৩. কত খ্রিস্টাব্দে পোর্তুগাল ও স্পেনের মধ্যে টরডিসিল্লাস-এর চুক্তি স্বাক্ষরিত হয়?
(a) 1492
(b) 1494
(c) 1498
(d) 1500
উত্তর: (b) 1494

৪. ‘Wealth of Nations’ (1776) গ্রন্থটির রচয়িতা কে?
(a) ডেভিড রিকার্ডো
(b) থমাস ম্যালথাস
(c) অ্যাডাম স্মিথ
(d) জন স্টুয়ার্ট মিল
উত্তর: (c) অ্যাডাম স্মিথ

৫. ‘মুক্তদার নীতি’ (Open Door Policy)-র প্রবক্তা কে ছিলেন?
(a) জন হে
(b) আব্রাহাম লিঙ্কন
(c) থিওডোর রুজভেল্ট
(d) উড্রো উইলসন
উত্তর: (a) জন হে

৬. কোন নাবিক মেক্সিকো দখল করে আজটেক সভ্যতা ধ্বংস করেন?
(a) ফ্রান্সিসকো পিজারো
(b) হার্নান্দো কোর্টেস
(c) জন কাটিয়ার
(d) হামফ্রে গিলবার্ট
উত্তর: (b) হার্নান্দো কোর্টেস

৭. দক্ষিণ আমেরিকার পেরুতে ইনকা সভ্যতা কে ধ্বংস করেছিলেন?
(a) হার্নান্দো কোর্টেস
(b) আমেরিগো ভেসপুচি
(c) ফ্রান্সিসকো পিজারো
(d) ফার্দিনান্দ ম্যাগেলান
উত্তর: (c) ফ্রান্সিসকো পিজারো

৮. ‘নয়া সাম্রাজ্যবাদ’ শব্দবন্ধটি কোন সময়কালের সম্প্রসারণবাদকে বোঝাতে ব্যবহৃত হয়?
(a) 1450-1600
(b) 1750-1850
(c) 1870-1914
(d) 1914-1945
উত্তর: (c) 1870-1914

৯. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে রয়‍্যাল চাটার বা রাজকীয় সনদ লাভ করে?
(a) 1600
(b) 1602
(c) 1664
(d) 1757
উত্তর: (a) 1600

১০. ‘White Man’s Burden’ কবিতাটি কার লেখা?
(a) চার্লস ডারউইন
(b) রুডইয়ার্ড কিপলিং
(c) জে এ হবসন
(d) হার্বাট স্পেন্সার
উত্তর: (b) রুডইয়ার্ড কিপলিং

১১. ইয়ান্দাবুর সন্ধি (1826) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
(a) ইংরেজ ও নেপাল
(b) ইংরেজ ও মারাঠা
(c) ইংরেজ ও ব্রহ্মদেশ
(d) ইংরেজ ও আফগান
উত্তর: (c) ইংরেজ ও ব্রহ্মদেশ

১২. ‘On the Origin of Species’ (1859) গ্রন্থটির রচয়িতা কে?
(a) হার্বাট স্পেন্সার
(b) চার্লস ডারউইন
(c) থমাস হাক্সলি
(d) ল্যামার্ক
উত্তর: (b) চার্লস ডারউইন

১৩. কোন দ্বীপটি নানকিং-এর সন্ধির মাধ্যমে ব্রিটিশদের অধীনে আসে?
(a) ম্যাকাও
(b) ফরমোজা
(c) হংকং
(d) জাভা
উত্তর: (c) হংকং

১৪. ‘Imperialism: A Study’ (1902) গ্রন্থটি কে লিখেছেন?
(a) ভি আই লেনিন
(b) জে এ হবসন
(c) কার্ল মার্কস
(d) রোজা লাক্সেমবার্গ
উত্তর: (b) জে এ হবসন

১৫. আফ্রিকার ডাচ বা ওলন্দাজ কৃষকরা কী নামে পরিচিত ছিল?
(a) মাওরি
(b) অ্যাবোরিজিনাল
(c) বোয়ার
(d) রেড ইন্ডিয়ান
উত্তর: (c) বোয়ার

১৬. কত খ্রিস্টাব্দে কঙ্গো ফ্রি স্টেট (Congo Free State) গঠিত হয়েছিল?
(a) 1880-81
(b) 1884-85
(c) 1890-91
(d) 1900-01
উত্তর: (b) 1884-85

১৭. চিনের কোয়ংচু বা ক্যান্টন বন্দর বিদেশি বণিকদের জন্য কত সালে উন্মুক্ত করা হয়?
(a) 1750
(b) 1759
(c) 1765
(d) 1780
উত্তর: (b) 1759

১৮. মেইজি রিস্টোরেশন বা মেইজি পুনর্গঠন কোন দেশে হয়েছিল?
(a) চিন
(b) কোরিয়া
(c) জাপান
(d) থাইল্যান্ড
উত্তর: (c) জাপান

১৯. ‘Imperialism: The Highest Stage of Capitalism’ গ্রন্থটি কার লেখা?
(a) কার্ল মার্কস
(b) ভি আই লেনিন
(c) ফ্রেডরিখ এঙ্গেলস
(d) জোসেফ স্ট্যালিন
উত্তর: (b) ভি আই লেনিন

২০. শিমোনোসেকির সন্ধি (1895) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
(a) চিন ও ইংল্যান্ড
(b) চিন ও জাপান
(c) জাপান ও রাশিয়া
(d) চিন ও আমেরিকা
উত্তর: (b) চিন ও জাপান

২১. 1899 খ্রিস্টাব্দে পোর্তুগাল চিনের হাতে কোন বন্দরটি ফিরিয়ে দিয়েছিল?
(a) সাংহাই
(b) ক্যান্টন
(c) ম্যাকাও
(d) তিয়েনতসিন
উত্তর: (c) ম্যাকাও

২২. ল্যাটিন আমেরিকার স্বাধীনতায় কার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল?
(a) জর্জ ওয়াশিংটন
(b) সাইমন বলিভার
(c) নেপোলিয়ন
(d) জোসেফ ম্যাৎসিনি
উত্তর: (b) সাইমন বলিভার

২৩. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?
(a) 1600
(b) 1602
(c) 1664
(d) 1670
উত্তর: (c) 1664

২৪. কঙ্গো কার ব্যক্তিগত উপনিবেশ হিসেবে পরিচিত ছিল?
(a) ব্রিটিশ রানি ভিক্টোরিয়া
(b) বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড
(c) ফরাসি সম্রাট নেপোলিয়ন
(d) জার্মান চ্যান্সেলর বিসমার্ক
উত্তর: (b) বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড

২৫. ‘অ্যাপার্থাইড’ বা বর্ণবৈষম্য নীতি কোন দেশে প্রবর্তিত ছিল?
(a) ভারত
(b) আমেরিকা
(c) দক্ষিণ আফ্রিকা
(d) চিন
উত্তর: (c) দক্ষিণ আফ্রিকা

 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার

ইতিহাস চতুর্থ অধ্যায়

শূন্যস্থান পূরণ 

Class 12 3rd Semester History

Chapter 4 Fill in the blanks MCQ

১. 1899 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র-সচিব স্যার জন হে তাঁর বিখ্যাত ________ নীতি ঘোষণা করেন।
(a) মহাদেশীয় নীতি
(b) মুক্তদার নীতি
(c) লেভেড্রো নীতি
(d) শুল্ক নীতি
উত্তর: (b) মুক্তদার নীতি

২. স্পেনের নাবিক ফ্রান্সিসকো পিজারো 1532 খ্রিস্টাব্দে ________ সভ্যতা ধ্বংস করেন।
(a) আজটেক
(b) মেসোপটেমীয়
(c) ইনকা
(d) হরপ্পা
উত্তর: (c) ইনকা

৩. 1776 খ্রিস্টাব্দে প্রকাশিত ‘ওয়েলথ অব নেশন্স’ গ্রন্থে ________ কথাটি সর্বপ্রথম ব্যবহৃত হয়।
(a) সাম্রাজ্যবাদ
(b) উপনিবেশবাদ
(c) মার্কেন্টাইলবাদ
(d) সমাজতন্ত্র
উত্তর: (c) মার্কেন্টাইলবাদ

৪. 1802 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত ________ সন্ধির দ্বারা সিংহল ইংল্যান্ডের অধিকারে আসে।
(a) অ্যামিয়েন্সের
(b) সগৌলির
(c) ইয়ান্দাবুর
(d) নানকিং-এর
উত্তর: (a) অ্যামিয়েন্সের

৫. ________ খ্রিস্টাব্দে জাপান চিনের ওপর ‘একুশ দফা দাবি’ চাপিয়ে দিয়েছিল।
(a) 1895
(b) 1905
(c) 1911
(d) 1915
উত্তর: (d) 1915

৬. চার্লস ডারউইনের লেখা ________ গ্রন্থটি 1859 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
(a) The Descent of Man
(b) On the Origin of Species
(c) Social Statics
(d) Evolution of Man
উত্তর: (b) On the Origin of Species

৭. আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে ক্রীতদাসদের আমেরিকায় রপ্তানি ________ নামে পরিচিত।
(a) ত্রিভুজাকার ব্যবসা
(b) আটলান্টিক ক্রীতদাস ব্যবসা
(c) সাহারা ব্যবসা
(d) এশীয় ব্যবসা
উত্তর: (b) আটলান্টিক ক্রীতদাস ব্যবসা

৮. কঙ্গো ফ্রি স্টেট (Congo Free State) গঠিত হয়েছিল ________ খ্রিস্টাব্দে।
(a) 1870-71
(b) 1884-85
(c) 1890-91
(d) 1900-01
উত্তর: (b) 1884-85

দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার

ইতিহাস চতুর্থ অধ্যায়

 সত্য/মিথ্যা 

Class 12 3rd Semester History

Chapter 4 True/False MCQ

৯. 1776 খ্রিস্টাব্দে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) কোনোটিই নয়
উত্তর: (a) সত্য

১০. ভাস্কো-দা-গামা প্রথম আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ডে নামেন।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) কোনোটিই নয়
উত্তর: (b) মিথ্যা

১১. 1895 সালে জাপানের সাথে শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) কোনোটিই নয়
উত্তর: (a) সত্য

১২. ‘নয়া উপনিবেশবাদ’ সরাসরি সামরিক দখলদারির চেয়ে অর্থনৈতিক নিয়ন্ত্রণের ওপর জোর দেয়।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) কোনোটিই নয়
উত্তর: (a) সত্য

১৩. চিনের বক্সার বিদ্রোহের মূল লক্ষ্য ছিল চিন থেকে বিদেশি বিতাড়ন।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) কোনোটিই নয়
উত্তর: (a) সত্য

১৪. 1826 সালে নেপালের সাথে সগৌলির সন্ধি হয়।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) কোনোটিই নয়
উত্তর: (b) মিথ্যা

১৫. বিবৃতি: ‘Young Turk’ আন্দোলন শুরু হয়েছিল তুরস্কে।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) কোনোটিই নয়
উত্তর: (a) সত্য

১৬. লেনিন মনে করতেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) কোনোটিই নয়
উত্তর: (a) সত্য

ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস

চতুর্থ অধ্যায় 

স্তম্ভ মেলানো 

Class 12 3rd Semester History

Chapter 4 Match the Column MCQ

১৭. নিচের স্তম্ভ ‘ক’-এর সাথে স্তম্ভ ‘খ’ মেলাও:

স্তম্ভ ‘ক’

স্তম্ভ ‘খ’

(i) স্যার জন হে

(c) মুক্তদার নীতি

(ii) হো-চি-মিন

(b) ভিয়েতনাম

(iii) শ্বেতাঙ্গদের দায়বদ্ধতা

(a) রুডইয়ার্ড কিপলিং

(iv) সোশ্যাল ডারউইনবাদ

(d) হার্বাট স্পেন্সার

(a) (i)-c, (ii)-b, (iii)-a, (iv)-d

(b) (i)-a, (ii)-c, (iii)-d, (iv)-b

(c) (i)-b, (ii)-a, (iii)-c, (iv)-d

(d) (i)-d, (ii)-b, (iii)-a, (iv)-c

উত্তর: (a) (i)-c, (ii)-b, (iii)-a, (iv)-d

১৮. নিচের স্তম্ভ ‘ক’-এর সাথে স্তম্ভ ‘খ’ মেলাও:

স্তম্ভ ‘ক’

স্তম্ভ ‘খ’

(i) অ্যাডাম স্মিথ

(d) ওয়েলথ অব নেশন্স

(ii) কোলবাট

(a) ফরাসি মন্ত্রী

(iii) দাদাভাই নওরোজী

(b) সম্পদের নির্গমন

(iv) ভি আই লেনিন

(c) পুজিবাদের সর্বোচ্চ স্তর

(a) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
(b) (i)-b, (ii)-d, (iii)-a, (iv)-c
(c) (i)-c, (ii)-b, (iii)-d, (iv)-a
(d) (i)-a, (ii)-c, (iii)-b, (iv)-d
উত্তর: (a) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c

১৯. নিচের স্তম্ভ ‘ক’-এর সাথে স্তম্ভ ‘খ’ মেলাও:

স্তম্ভ ‘ক’ স্তম্ভ ‘খ’
(i) প্রথম আফিম যুদ্ধ (c) 1839-42 খ্রিস্টাব্দ
(ii) দ্বিতীয় আফিম যুদ্ধ (d) 1856-60 খ্রিস্টাব্দ
(iii) চিন-জাপান যুদ্ধ (a) 1894-95 খ্রিস্টাব্দ
(iv) বক্সার বিদ্রোহ (b) 1900 খ্রিস্টাব্দ

(a) (i)-b, (ii)-c, (iii)-d, (iv)-a
(b) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(c) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a
(d) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
উত্তর: (d) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b

২০. নিচের স্তম্ভ ‘ক’-এর সাথে স্তম্ভ ‘খ’ মেলাও:

স্তম্ভ ‘ক’ স্তম্ভ ‘খ’
(i) ইনকা সভ্যতা (b) পেরু
(ii) আজটেক সভ্যতা (a) মেক্সিকো
(iii) নতুন বিশ্ব (d) আমেরিগো ভেসপুচি
(iv) বোয়ার (c) দক্ষিণ আফ্রিকা

(a) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
(b) (i)-b, (ii)-a, (iii)-d, (iv)-c
(c) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(d) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a
উত্তর: (b) (i)-b, (ii)-a, (iii)-d, (iv)-c

২১. নিচের স্তম্ভ ‘ক’-এর সাথে স্তম্ভ ‘খ’ মেলাও:

স্তম্ভ ‘ক’ স্তম্ভ ‘খ’
(i) নানকিং-এর সন্ধি (b) 1842 খ্রিস্টাব্দ
(ii) শিমোনোসেকির সন্ধি (d) 1895 খ্রিস্টাব্দ
(iii) মুক্তদার নীতি (a) 1899 খ্রিস্টাব্দ
(iv) সগৌলির সন্ধি (c) 1816 খ্রিস্টাব্দ

(a) (i)-b, (ii)-d, (iii)-a, (iv)-c
(b) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(c) (i)-c, (ii)-a, (iii)-d, (iv)-b
(d) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a
উত্তর: (a) (i)-b, (ii)-d, (iii)-a, (iv)-c

২২. নিচের স্তম্ভ ‘ক’-এর সাথে স্তম্ভ ‘খ’ মেলাও:

স্তম্ভ ‘ক’ স্তম্ভ ‘খ’
(i) আমেরিগো ভেসপুচি (b) ইতালীয় নাবিক
(ii) জন কাটিয়ার (a) কানাডা
(iii) হামফ্রে গিলবার্ট (d) ত্রয়োদশ উপনিবেশ
(iv) ম্যাগেলান (c) প্রশান্ত মহাসাগর

(a) (i)-b, (ii)-a, (iii)-d, (iv)-c
(b) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(c) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
(d) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a
উত্তর: (a) (i)-b, (ii)-a, (iii)-d, (iv)-c

২৩. নিচের স্তম্ভ ‘ক’-এর সাথে স্তম্ভ ‘খ’ মেলাও:

স্তম্ভ ‘ক’ স্তম্ভ ‘খ’
(i) ইন্দোনেশিয়া (b) ডাচ ইস্ট ইন্ডিজ
(ii) ভারত (d) ব্রিটিশ সাম্রাজ্যের মুকুটমণি
(iii) চিন (a) হংকং
(iv) ভিয়েতনাম (c) ইন্দোচিন

(a) (i)-b, (ii)-d, (iii)-a, (iv)-c
(b) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(c) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
(d) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a
উত্তর: (a) (i)-b, (ii)-d, (iii)-a, (iv)-c

দ্বাদশ শ্রেণীর ইতিহাস

চতুর্থ অধ্যায়

বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর 

Class 12 3rd Semester History

Chapter 4

Assertion and Reason Type MCQ

 

২৪. Assertion (A): শিল্প বিপ্লবের ফলে ইউরোপীয় দেশগুলিতে সাম্রাজ্যবাদের প্রসার ঘটেছিল।
Reason (R): শিল্প বিপ্লবের পর ইউরোপের কলকারখানাগুলোর জন্য প্রচুর কাঁচামাল এবং উৎপাদিত পণ্য বিক্রির বাজারের প্রয়োজন হয়ে পড়েছিল।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

২৫. Assertion (A): চিনকে ‘তরমুজের মতো খণ্ড খণ্ড’ (Melon Cutting) করার প্রতিযোগিতা শুরু হয়েছিল।
Reason (R): ঊনবিংশ শতকের শেষদিকে চিনের মাঞ্জু শাসন অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (c) A সঠিক কিন্তু R ভুল।

২৬. Assertion (A): 19 শতকের শেষে আফ্রিকাকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ বলা হতো।
Reason (R): আফ্রিকার ভৌগোলিক অবস্থান এবং অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে ইউরোপীয়দের কোনো ধারণা ছিল না।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

২৭. Assertion (A): 1842 খ্রিস্টাব্দে নানকিং-এর সন্ধি ছিল চিনের জন্য একটি অপমানজনক চুক্তি।
Reason (R): এই চুক্তির মাধ্যমে চিনকে একতরফাভাবে হংকং দ্বীপটি ব্রিটিশদের ছেড়ে দিতে হয়েছিল।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

২৮. Assertion (A): ডারউইনবাদের অপপ্রয়োগ সাম্রাজ্যবাদকে উৎসাহিত করেছিল।
Reason (R): সাম্রাজ্যবাদী দেশগুলি নিজেদের ‘যোগ্যতমের জয়গান’ গাইতে এই তত্ত্ব ব্যবহার করত।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

২৯. Assertion (A): পোর্তুগাল ও স্পেন ছিল ভৌগোলিক আবিষ্কারের পথিকৃৎ।
Reason (R): এই দেশ দুটির ভৌগোলিক অবস্থান আটলান্টিক মহাসাগরের উপকূলে হওয়ার সুবিধা ছিল।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

৩০. Assertion (A): রুডইয়ার্ড কিপলিং সাম্রাজ্যবাদের সমর্থক ছিলেন।
Reason (R): তিনি মনে করতেন শ্বেতাঙ্গদের কর্তব্য হলো অ-শ্বেতাঙ্গদের সভ্য করে তোলা।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় (ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি  পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।

 

 

SOURCE-EDT

©kamaleshforeducation.in(2023)

 

error: Content is protected !!
Scroll to Top