
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার
জীববিদ্যা
‘মানুষের জনন’ প্রশ্ন উত্তর
(One Liner ও MCQ)
Biology Human Reproduction
Question Answer
Published on:
উচ্চ মাধ্যমিক (Class 12) জীববিদ্যার (Biology) তৃতীয় সেমিস্টারের (3rd Sem) অধ্যায় ‘মানুষের জনন’ (Human Reproduction)। এর মধ্যে পুরুষ ও স্ত্রী জননতন্ত্রের গঠন, শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া (Spermatogenesis ও Oogenesis), রজঃচক্র বা ঋতুচক্র (Menstrual Cycle), নিষেক (Fertilization), ভ্রূণের বিকাশ, অমরা বা প্লাসেন্টা (Placenta) গঠন এবং প্রসব নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) শেয়ার করা হলো।
বোর্ড: বিষয়বস্তু
1 ক্লাস 12 জীববিদ্যা দ্বিতীয় অধ্যায় মানুষের জনন প্রশ্ন উত্তর | HS Class 12 3rd Semester Biology Chapter 2 Human Reproduction Question Answer
1.1 HS Class 12 Biology Chapter 2 Human Reproduction One Liner Question Answer
1.2 HS Class 12 Biology Chapter 2 Human Reproduction MCQ Question Answer
1.3 HS Class 12 Biology Chapter 2 Human Reproduction Fill in the blanks Type MCQ
1.4 HS Class 12 Biology Chapter 2 Human Reproduction True/False MCQ
1.5 HS Class 12 Biology Chapter 2 Human Reproduction Column Matching Type MCQ
1.6 HS Class 12 Biology Chapter 2 Human Reproduction Assertion and Reason MCQ
ক্লাস 12 জীববিদ্যা দ্বিতীয় অধ্যায়
মানুষের জনন প্রশ্ন উত্তর
HS Class 12 3rd Semester Biology
Chapter 2 Human Reproduction
Question Answer
এই পোস্ট এর মধ্যে মানুষের জনন অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার জীববিদ্যা পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
HS Class 12 Biology
Chapter 2 Human Reproduction
One Liner Question Answer
১. পুরুষদের প্রধান জনন অঙ্গ হল শুক্রাশয় (Testes)।
২. স্ত্রীলোকদের প্রধান জনন অঙ্গ হল ডিম্বাশয় (Ovary)।
৩. ভ্রূণ স্ত্রীলোকের জরায়ুর মধ্যে পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হয়ে 280 দিন পর ভূমিষ্ঠ হয়।
৪. দেহের উদর গহ্বরের বাইরে অবস্থিত যে থলির মধ্যে শুক্রাশয় দুটি থাকে তাকে স্ক্রোটাম (Scrotum) বলে।
৫. শুক্রথলি বা সেমিনাল ভেসিকল থেকে ক্ষরিত পদার্থ সিমেন বা বীর্য-এর 60% গঠন করে।
৬. শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকায় অবস্থিত লেডিগের আন্তর কোশ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়।
৭. সেমিনিফেরাস নালিকায় অবস্থিত সারটোলি কোশ অপরিণত শুক্রাণুকে পুষ্টি প্রদান করে পোষক কোশ হিসেবে কাজ করে।
৮. প্রস্টেট গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থ বীর্যের প্রায় 30% অংশ গঠন করে।
৯. ডিম্বাশয়ের স্ট্রোমার মধ্যে থাকা কলাকোশের ক্ষুদ্র দ্বীপের মতো অংশকে ডিম্বথলি বা ফলিকল বলে।
১০. পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয়।
১১. বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকল পরিবর্তিত হয়ে করপাস লিউটিয়াম বা পীতগ্রন্থি গঠন করে যা থেকে প্রোজেস্টেরন ও রিল্যাক্সিন হরমোন ক্ষরিত হয়।
১২. ফ্যালোপিয়ান নালির শেষে প্রশস্ত ও ফানেলের মতো আকৃতিযুক্ত অংশটিকে ইনফান্ডিবুলাম বলে।
১৩. জরায়ুর পেশিময় স্তরটি মায়োমেট্রিয়াম নামে পরিচিত যা প্রসবকালে দৃঢ়ভাবে সংকুচিত হয়ে প্রসবে সহায়তা করে।
১৪. স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় পরিণত শুক্রাণু উৎপন্ন হতে প্রায় 65-74 দিন সময় লাগে।
১৫. পরিণত শুক্রাণুর মস্তকের উপরিভাগে টুপির মতো আবরণকে অ্যাক্রোজোম বলে যা গলগি বডি থেকে উৎপন্ন।
১৬. ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণের প্রক্রিয়া শুরু হয় বয়ঃসন্ধিকালে FSH (ফলিকল স্টিমুলেটিং হরমোন) এর প্রভাবে।
১৭. ডিম্বাণুর সাইটোপ্লাজমকে ঘিরে থাকা লাইপোপ্রোটিন নির্মিত আবরণকে ভাইটেলাইন পর্দা বলে।
১৮. স্ত্রীদেহে প্রথম রজঃস্রাব শুরু হওয়াকে মেনার্কি বলে যা সাধারণত 10-12 বছর বয়সে শুরু হয়।
১৯. স্ত্রীদেহে রজঃস্রাব স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার অবস্থাকে মেনোপজ বলে, যা সাধারণত 45-50 বছর বয়সে দেখা যায়।
২০. শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন বা নিষেক প্রধানত ফ্যালোপিয়ান নালির ঊর্ধ্বাংশে অ্যাম্পুলার মধ্যে সম্পন্ন হয়।
২১. স্তন্যপায়ী প্রাণীদের শুক্রাণুর ডিম্বাণু নিষিক্ত করার জন্য সক্রিয় হওয়ার পদ্ধতিকে ক্যাপাসিটেশন বলে।
২২. শুক্রাণু ও ডিম্বাণুর ক্রোমোজোমগুলির মিলিত হওয়াকে ক্যারিওগ্যামি বা অ্যাম্ফিমিক্সিস বলে।
২৩. জাইগোট ক্লিভেজ পদ্ধতিতে বারবার বিভাজিত হয়ে 16-32 টি কোশযুক্ত যে নিরেট কোশপুঞ্জ গঠন করে তাকে মরুলা বলে।
২৪. মানুষের শুক্রাণুর স্বাভাবিক গণনা হল 40-100 মিলিয়ন/ মিলিলিটার।
২৫. স্তনগ্রন্থিতে দুগ্ধ উৎপাদন ও ক্ষরণ হওয়াকে ল্যাকটেশন বা দুগ্ধ ক্ষরণ বলে যা প্রোল্যাকটিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত।
HS Class 12 Biology
Chapter 2 Human Reproduction
MCQ Question Answer
১. পুরুষদের তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলির যোগসূত্র কীসের মাধ্যমে ঘটে?
a) ইউস্টেশিয়ান নালি
b) ভাস ডিফারেন্স
c) ইঙ্গুইনাল ক্যানেল
d) স্পার্মাটিক কর্ড
উত্তর: c) ইঙ্গুইনাল ক্যানেল
২. টেস্টোস্টেরন কোথা থেকে ক্ষরিত হয়?
a) সারটোলি কোশ
b) লিডিগ কোশ
c) সেমিনিফেরাস টিউবিউল
d) স্পার্মাটোগোনিয়াল কোশ
উত্তর: b) লিডিগ কোশ
৩. শুক্রাশয়ের লম্বচ্ছেদে যে নালিকার মতো অংশ দেখা যায়, তাদের কী বলে?
a) শুক্রাণু উৎপাদক নালিকা
b) এপিডিডাইমিস
c) সেপ্টাম
d) স্ট্রোমা
উত্তর: a) শুক্রাণু উৎপাদক নালিকা
৪. সারটোলির কোশ নিম্নের কোন্ হরমোন ক্ষরণ করে?
a) টেস্টোস্টেরন
b) রিলাক্সিন
c) ইনহিবিন
d) গোনাডোট্রপিন
উত্তর: c) ইনহিবিন
৫. ফ্যালোপিয়ান নালির ফানেল সদৃশ যে অংশটি ডিম্বাণুকে আবদ্ধ করে, তাকে কী বলে?
a) সারভিক্স
b) অ্যাম্পুলা
c) ইনফান্ডিবুলাম
d) ইস্থমাস
উত্তর: c) ইনফান্ডিবুলাম
৬. ডিম্বাশয়ের কাছে অবস্থিত ফ্যালোপিয়ান নালির যে অংশটি আঙুলের ন্যায় প্রবর্ধক দেখায়, তাকে কী বলে?
a) ইস্থমাস
b) অ্যাম্পুলা
c) ইনফান্ডিবুলাম
d) ফিমব্রি
উত্তর: d) ফিমব্রি
৭. গ্রাফিয়ান ফলিকলকে ঘিরে থাকা বহিঃত্বকের নাম কী?
a) জোনা ফ্যাসিকুলাটা
b) জোনা মাসকুলারিস
c) জোনা পেলুসিডা
d) থিকা এক্সটারনা
উত্তর: d) থিকা এক্সটারনা
৮. করপাস লিউটিয়াম বা পীতগ্রন্থি কী ক্ষরিত করে?
a) FSH
b) প্রোজেস্টেরন
c) ইস্ট্রোজেন
d) LH
উত্তর: b) প্রোজেস্টেরন
৯. ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল কী নিঃসরণ করে?
a) ইস্ট্রোজেন
b) রিলাক্সিন
c) প্রোজেস্টেরন
d) থাইরক্সিন
উত্তর: a) ইস্ট্রোজেন
১০. স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া বা শুক্রাণু গঠিত হওয়ার পদ্ধতিকে কী বলে?
a) স্পার্মিওজেনেসিস
b) স্পার্মিয়েশন
c) স্পার্মাটোজেনেসিস
d) ট্রান্সফরমেশন
উত্তর: a) স্পার্মিওজেনেসিস
১১. সারটোলি কোশ থেকে সেমিনিফেরাস নালিকার গহ্বরে স্পার্মাটোজোয়ার মুক্তির পদ্ধতিকে কী বলা হয়?
a) স্পার্মিওজেনেসিস
b) স্পার্মাটোজেনেসিস
c) স্পার্মাটোসাইটোজেনেসিস
d) স্পার্মিয়েশন
উত্তর: d) স্পার্মিয়েশন
১২. শুক্রাণুর ডিম্বাণুতে প্রবেশের সময় শুক্রাণুর অ্যাক্রোজোম থেকে কী নিঃসৃত হয়?
a) কার্বনিক অ্যানহাইড্রেজ
b) অ্যাসিড ফসফাটেজ
c) অ্যালকালাইন ফসফাটেজ
d) হায়ালুরোনিডেজ
উত্তর: d) হায়ালুরোনিডেজ
১৩. ক্যাপাসিটেশন কোথায় ঘটে?
a) স্ত্রী জনননালিতে
b) ভাস ডিফারেন্সে
c) রেটি টেস্টিসে
d) এপিডিডাইমিসে
উত্তর: a) স্ত্রী জনননালিতে
১৪. উজেনেসিসের কোন দশায় প্রথম পোলার বডি উৎপন্ন হয়?
a) প্রথম মিয়োসিস
b) দ্বিতীয় মাইটোসিস
c) প্রথম মাইটোসিস
d) বিভেদন
উত্তর: a) প্রথম মিয়োসিস
১৫. ডিম্বাশয় থেকে কী মুক্ত হয়?
a) প্রাইমারি উসাইট
b) সেকেন্ডারি উসাইট
c) গ্রাফিয়ান ফলিকল
d) উগোনিয়াম
উত্তর: b) সেকেন্ডারি উসাইট
১৬. রজঃস্রাবের কোন্ দশাতে ডিম্বাণু নিঃসরণ (Ovulation) ঘটে?
a) ফলিকিউলার দশা
b) ওভিউলেটরি দশা
c) লিউটিয়াল দশা
d) রজঃস্রাবীয় দশা
উত্তর: b) ওভিউলেটরি দশা
১৭. ক্যাপাসিটেশনের জন্য নীচের কোনটি প্রয়োজন?
a) Ca2+
b) ZP3 প্রোটিন
c) IUD
d) Cu2+
উত্তর: a) Ca2+
১৮. স্তন্যপায়ী প্রাণীর নিষেক স্থান হলো-
a) ডিম্বাশয়
b) জরায়ু
c) জরায়ুর ফান্ডাস
d) ফ্যালোপিয়ান নালির অ্যাম্পুলা অংশ
উত্তর: d) ফ্যালোপিয়ান নালির অ্যাম্পুলা অংশ
১৯. মাসিকচক্রের কোন্ দিনে LH-Surge ঘটে থাকে?
a) 28 তম দিনে
b) 5 তম দিনে
c) 14 তম দিনে
d) 25 তম দিনে
উত্তর: c) 14 তম দিনে
২০. দুগ্ধ নিঃসরণের জন্য দায়ী হরমোনটি হল-
a) প্রোল্যাকটিন
b) LH
c) থাইরক্সিন
d) প্রোজেস্টেরণ
উত্তর: a) প্রোল্যাকটিন
২১. প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হল-
a) অ্যাড্রিনালিন
b) ইনসুলিন
c) অক্সিটোসিন
d) ভেসোপ্রেসিন
উত্তর: c) অক্সিটোসিন
২২. গর্ভাবস্থায় ভ্রূণকে ঘিরে সবচেয়ে ভিতরের দিকের পর্দাটি হল-
a) অ্যামনিয়ন
b) অ্যালানটয়েস
c) কোরিওন
d) একটিও নয়
উত্তর: a) অ্যামনিয়ন
২৩. শিশু জন্মের সময় জরায়ুর কোন কলাস্তর অধিক সংকোচনের জন্য দায়ী?
a) এন্ডোমেট্রিয়াম
b) পেরিমেট্রিয়াম
c) মায়োকার্ডিয়াম
d) মায়োমেট্রিয়াম
উত্তর: d) মায়োমেট্রিয়াম
২৪. একটি স্পার্মাটোগোনিয়াম থেকে কয়টি শুক্রাণু উৎপন্ন হবে?
a) 12
b) 4
c) 1
d) 2
উত্তর: b) 4
২৫. নীচের কোনটি প্লাসেন্টা থেকে ক্ষরিত হয় না?
a) hCG
b) প্রোল্যাকটিন
c) ইস্ট্রোজেন
d) প্রোজেস্টেরন
উত্তর: b) প্রোল্যাকটিন
HS Class 12 Biology
Chapter 2 Human Reproduction
Fill in the blanks Type MCQ
১. ভ্রূণ তিন সপ্তাহের হলে তারা ধীরে ধীরে নির্দিষ্ট পথে উদরগহ্বর থেকে ক্রমশ নীচের দিকে নামতে থাকে ও ভূমিষ্ঠ হওয়ার আগেই ______ এর মধ্যে প্রবেশ করে।
a) জরায়ু
b) স্ক্রোটাম
c) শুক্রথলি
d) প্রোস্টেট
উত্তর: b) স্ক্রোটাম
২. সংক্রমণের কারণে শুক্রাশয়ের আবরণের মধ্যে তরল বৃদ্ধি পেয়ে স্ফীত অবস্থাকে ______ বলে।
a) ক্রিপঅর্কিডিজম
b) হার্নিয়া
c) হাইড্রোসিল
d) ক্যানসার
উত্তর: c) হাইড্রোসিল
৩. জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে নিষেক পরবর্তী সময়ে নিষিক্ত ডিম্বাণু থেকে উৎপন্ন ______ রোপিত হয়।
a) মরুলা
b) গ্যাস্ট্রোলা
c) ব্লাস্টোসিস্ট
d) জাইগোট
উত্তর: c) ব্লাস্টোসিস্ট
৪. লেডিগের আন্তর কোশ থেকে ______ হরমোন ক্ষরিত হয়।
a) ইস্ট্রোজেন
b) টেস্টোস্টেরন
c) প্রোল্যাকটিন
d) LH
উত্তর: b) টেস্টোস্টেরন
৫. ডিম্বাণুর প্লাজমাপর্দার নীচে পর্দাবেষ্টিত দানা থাকে, এদের ______ বলে।
a) জোনা পেলুসিডা
b) অ্যাক্রোজোম দানা
c) কটিক্যাল গ্র্যানিউলস্
d) করোনা রেডিয়েটা
উত্তর: c) কটিক্যাল গ্র্যানিউলস্
৬. জরায়ুর পেশিময় স্তর যা মসৃণ পেশি দ্বারা গঠিত এবং প্রসবকালে দৃঢ়ভাবে সংকুচিত হয় তাকে ______ বলে।
a) পেরিমেট্রিয়াম
b) এন্ডোমেট্রিয়াম
c) মায়োমেট্রিয়াম
d) সারভিক্স
উত্তর: c) মায়োমেট্রিয়াম
৭. স্ত্রীযৌনাঙ্গে শুক্রাণুর নিষিক্তকরণের ক্ষমতা প্রায় ______ ঘন্টার মতো।
a) 12
b) 24
c) 48
d) 72
উত্তর: c) 48
৮. শুক্রাশয়ে অপরিণত শুক্রাণুকে পুষ্টিদ্রব্য ও হরমোন জোগায় ______ কোশ।
a) লেডিগ
b) সারটোলি
c) স্পার্মাটোগোনিয়া
d) জার্মিনাল
উত্তর: b) সারটোলি
HS Class 12 Biology
Chapter 2 Human Reproduction
True/False MCQ
৯. নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সত্য ও মিথ্যা নির্বাচন করো:
বিবৃতি I: মানব শুক্রাণুতে ক্লুপিন প্রোটিন বর্তমান।
বিবৃতি II: শুক্রাণুর মস্তক অংশের 2/3 অংশ ‘Galea Capitis’ দ্বারা পরিবৃত।
A. বিবৃতি I এবং বিবৃতি II উভয় সত্য
B. বিবৃতি I এবং বিবৃতি II উভয় মিথ্যা
C. বিবৃতি I মিথ্যা এবং বিবৃতি II সত্য
D. বিবৃতি I সত্য এবং বিবৃতি II মিথ্যা
উত্তর: A. বিবৃতি I এবং বিবৃতি II উভয় সত্য
১০. তথ্যগুলি ভালো করে লক্ষ করো এবং সত্য মিথ্যা নির্বাচন করো:
তথ্য I: মানুষের ডিম্বাণু কুসুমবিহীন
তথ্য II: মানুষের ডিম্বাণু ক্লিডোইক প্রকৃতির
A. তথ্য I সত্য এবং তথ্য II মিথ্যা
B. তথ্য I মিথ্যা এবং তথ্য II সত্য
C. তথ্য I এবং II উভয় সত্য
D. তথ্য I এবং II উভয় মিথ্যা
উত্তর: A. তথ্য I সত্য এবং তথ্য II মিথ্যা
১১. নীচের বক্তব্যগুলির মধ্যে সত্য মিথ্যা নির্বাচন করো:
বিবৃতি I: রজঃস্রাব বন্ধ হওয়ার ঘটনা মেনার্কি নামে পরিচিত।
বিবৃতি II: ডিম্ব নিঃসরণকালে মহিলাদের তলপেটে যে ব্যাথা অনুভূত হয় তা মিটেলমার্জ নামে পরিচিত।
A. বিবৃতি I সত্য এবং বিবৃতি II মিথ্যা
B. বিবৃতি I এবং II উভয় মিথ্যা
C. বিবৃতি I মিথ্যা, বিবৃতি II সত্য
D. বিবৃতি I এবং II উভয় সত্য
উত্তর: C. বিবৃতি I মিথ্যা, বিবৃতি II সত্য
১২. নিম্নলিখিত বিবৃতি দুটির মধ্যে সত্য ও মিথ্যা নির্বাচন করো:
বিবৃতি I: সারভাইক্যাল ক্যানাল হল সারভিক্সের গহবর বিশেষ। এটি মহিলাদের যৌনির সঙ্গে বার্থ ক্যানালকে সংযুক্ত করে।
বিবৃতি II: ব্লাস্টোসিস্টের রোপণের জন্য এন্ডোমেট্রিয়াম স্তর এর ভূমিকা অপরিহার্য।
A. বিবৃতি I এবং II উভয় সত্য
B. বিবৃতি I এবং II উভয় মিথ্যা
C. বিবৃতি I সত্য এবং বিবৃতি II মিথ্যা
D. বিবৃতি I মিথ্যা এবং বিবৃতি II সত্য
উত্তর: A. বিবৃতি I এবং II উভয় সত্য
১৩. ভ্রূণ স্ত্রীলোকের জরায়ুর মধ্যে পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হয়ে 280 দিন পর ভূমিষ্ঠ হয়।
A. সত্য
B. মিথ্যা
উত্তর: A. সত্য
১৪. সারটোলির কোশ অপরিণত শুক্রাণুকে পুষ্টিদ্রব্য ও হরমোন জোগায়।
A. সত্য
B. মিথ্যা
উত্তর: A. সত্য
১৫. গর্ভাবস্থায় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়।
A. সত্য
B. মিথ্যা
উত্তর: A. সত্য
১৬. মানুষের ডিম্বাণুর ভিতরে সেন্ট্রিওল থাকে।
A. সত্য
B. মিথ্যা
উত্তর: B. মিথ্যা (ডিম্বাণুতে সেন্ট্রিওল থাকে না)
HS Class 12 Biology
Chapter 2 Human Reproduction
Column Matching Type MCQ
১৭. নীচের স্তম্ভ দুটি মেলাও:
Column A |
Column B |
|---|---|
1. গর্ভধারণ |
i) জরায়ু থেকে শিশুর জন্ম |
2. রোপণ |
ii) গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণুর মুক্তি |
3. প্রসব |
iii) এন্ডোমেট্রিয়ামের সাথে ভ্রূণের সংযুক্তি |
4. ডিম্বাণু নিঃসরণ |
iv) জাইগোট গঠন |
A. 1-iv, 2-iii, 3-i, 4-ii
B. 1-ii, 2-i, 3-iii, 4-iv
C. 1-i, 2-ii, 3-iii, 4-iv
D. 1-iii, 2-i, 3-iv, 4-i
উত্তর: A. 1-iv, 2-iii, 3-i, 4-ii
১৮. নীচের স্তম্ভ দুটি মেলাও:
Column A |
Column B |
|---|---|
1. কোলোস্ট্রাম |
i) IgA |
2. মরুলা |
ii) 8-16 কোশ বিশিষ্ট |
3. অ্যাক্রোসিন |
iii) অ্যাক্রোজোম বিক্রিয়া |
4. ক্যাপাসিটেশন |
iv) শুক্রাণুর সক্রিয়করণ |
A. 1-iv, 2-iii, 3-i, 4-ii
B. 1-ii, 2-i, 3-iii, 4-iv
C. 1-i, 2-ii, 3-iii, 4-iv
D. 1-iii, 2-i, 3-iv, 4-i
উত্তর: C. 1-i, 2-ii, 3-iii, 4-iv
১৯. নীচের স্তম্ভ দুটি মেলাও:
Column A |
Column B |
|---|---|
1. নিষেক |
i) মরুলা |
2. ক্লিভেজ |
ii) যোনি |
3. ব্লাস্টোসিস্ট |
iii) অ্যাম্পুলা-ইস্থমাস সংযোগস্থল |
4. প্রসব |
iv) জরায়ুর প্রাচীর |
A. 1-iv, 2-iii, 3-i, 4-ii
B. 1-ii, 2-i, 3-iii, 4-iv
C. 1-iii, 2-i, 3-iv, 4-ii
D. 1-i, 2-ii, 3-iii, 4-iv
উত্তর: C. 1-iii, 2-i, 3-iv, 4-ii
২০. নীচের স্তম্ভ দুটি মেলাও:
Column A |
Column B |
|---|---|
1. 44A+XY |
i) আদি জনন কোশ |
2. 23 |
ii) গ্রাফিয়ান ফলিকল |
3. 2n |
iii) প্রাইমারি স্পার্মাটোসাইট |
4. অ্যানট্রাম |
iv) গৌন উসাইট |
A. 1-iv, 2-iii, 3-i, 4-ii
B. 1-iii, 2-iv, 3-i, 4-ii
C. 1-ii, 2-iii, 3-iv, 4-i
D. 1-iii, 2-i, 3-iv, 4-ii
উত্তর: B. 1-iii, 2-iv, 3-i, 4-ii
২১. নীচের স্তম্ভ দুটি মেলাও (হরমোন ও উৎস):
Column A |
Column B |
|---|---|
1. টেস্টোস্টেরন |
i) সারটোলি কোশ |
2. ইনহিবিন |
ii) লেডিগের আন্তর কোশ |
3. ইস্ট্রোজেন |
iii) করপাস লিউটিয়াম |
4. প্রোজেস্টেরন |
iv) গ্রাফিয়ান ফলিকল |
A. 1-ii, 2-i, 3-iv, 4-iii
B. 1-i, 2-ii, 3-iii, 4-iv
C. 1-iii, 2-iv, 3-i, 4-ii
D. 1-iv, 2-iii, 3-ii, 4-i
উত্তর: A. 1-ii, 2-i, 3-iv, 4-iii
২২. নীচের স্তম্ভ দুটি মেলাও (দশা ও সময়কাল):
Column A |
Column B |
|---|---|
1. মেনার্কি |
i) 45-50 বছর বয়স |
2. মেনোপজ |
ii) 10-12 বছর বয়স |
3. রজঃচক্রের স্থায়িত্ব |
iii) 3-5 দিন |
4. রজঃস্রাবীয় দশা |
iv) 28 দিন |
A. 1-ii, 2-i, 3-iv, 4-iii
B. 1-i, 2-ii, 3-iii, 4-iv
C. 1-iii, 2-iv, 3-i, 4-ii
D. 1-iv, 2-iii, 3-ii, 4-i
উত্তর: A. 1-ii, 2-i, 3-iv, 4-iii
২৩. নীচের স্তম্ভ দুটি মেলাও (শুক্রাণু ও গঠন):
Column A |
Column B |
|---|---|
1. শুক্রাণুর মস্তক |
i) মাইটোকনড্রিয়া |
2. শুক্রাণুর মধ্যখন্ড |
ii) অ্যাক্রোজোম |
3. স্পার্মাটোসাইটোজেনেসিস |
iii) শুক্রাণু উৎপন্ন |
4. স্পার্মিওজেনেসিস |
iv) প্রাইমারি স্পার্মাটোসাইট উৎপন্ন |
A. 1-ii, 2-i, 3-iv, 4-iii
B. 1-i, 2-ii, 3-iii, 4-iv
C. 1-iii, 2-iv, 3-i, 4-ii
D. 1-iv, 2-iii, 3-ii, 4-i
উত্তর: A. 1-ii, 2-i, 3-iv, 4-iii
HS Class 12 Biology
Chapter 2 Human Reproduction
Assertion and Reason MCQ
২৪. Assertion (A): মানুষে সংগমের সময় বীর্যের মাধ্যমে 50-100 মিলিয়ন শুক্রাণু নিক্ষেপ করে।
Reason (R): স্বাভাবিক নিষিক্তকরণ ক্ষমতার জন্য 40 শতাংশ শুক্রাণুর স্বাভাবিক আকৃতি ও আকার থাকা আবশ্যিক।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: D. A সত্য নয় কিন্তু R সত্য
২৫. Assertion(A): সকল সংগম থেকেই নিষেক বা গর্ভাবস্থা সূচিত হয় না।
Reason (R): নিষেক তখনই ঘটে যখন শুক্রাণু ও ডিম্বাণু উভয়ই একসঙ্গে অ্যাম্পুলারি-ইস্থমিক সংযোগস্থলে পরিবাহিত হয়।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
২৬. Assertion (A): 16-32টি ব্লাস্টোমিয়ারযুক্ত ভ্রূণকে মরুলা বলে।
Reason (R): মরুলা ক্রমাগত বিভাজিত হয় এবং ট্রোফোব্লাস্টে রূপান্তরিত হয়।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: C. A সত্য কিন্তু R সত্য নয় (কারণ মরুলা ব্লাস্টুলায় রূপান্তরিত হয়)
২৭. Assertion (A): ইনফান্ডিবুলাম হল ডিম্বাশয়ের সন্নিকটস্থ একটি ফানেল আকৃতির গঠন।
Reason (R): ডিম্বাণু নিঃসরণের পর ইনফান্ডিবুলামের কিনারা ডিম্বাণু সংগ্রহে সাহায্য করে।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
২৮. Assertion (A): জরায়ুর আকৃতি হল ওলটানো নাশপাতির ন্যায়।
Reason (R): জরায়ুর গহ্বরের অন্তঃস্থ গ্রন্থিময় স্তর হল মায়োমেট্রিয়াম।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: C. A সত্য কিন্তু R সত্য নয় (অন্তঃস্থ স্তরটি এন্ডোমেট্রিয়াম)
২৯. Assertion (A): রজঃচক্রের সময় এন্ডোমেট্রিয়ামের চক্রাকার পরিবর্তন ঘটে।
Reason (R): শিশুর জন্মের সময় মায়োমেট্রিয়াম জোরালো সংকোচন প্রদর্শন করে।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
৩০. Assertion (A): গর্ভাবস্থায় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়।
Reason (R): ভ্রূণের বৃদ্ধির জন্য এই সকল হরমোনের বর্ধিত মাত্রা একান্ত প্রয়োজন।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা দ্বিতীয় অধ্যায় (মানুষের জনন) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
SOURCE-EDT




