দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার

জীববিদ্যা

 ‘অভিব্যাক্তি ও বিবর্তন’ প্রশ্ন উত্তর

(One Liner ও MCQ)

Biology Evolution Question Answer

 

Published on: 

উচ্চ মাধ্যমিক (Class 12) জীববিদ্যার (Biology) তৃতীয় সেমিস্টারের (3rd Sem) ষষ্ঠ অধ্যায় ‘অভিব্যক্তি ও বিবর্তন’ (Evolution) -এর মধ্যে প্রাণের উৎপত্তি (Origin of life), ল্যামার্কের তত্ত্ব (Lamarckism), ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ (Darwinism), হুগো দ্য ভ্রিসের মিউটেশন তত্ত্ব, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, হার্ডি-উইনবার্গ নীতি এবং মানুষের বিবর্তন (Human Evolution) নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)   শেয়ার করা হলো।

 

বোর্ড: বিষয়বস্তু

1ক্লাস 12 জীববিদ্যা ষষ্ঠ অধ্যায় অভিব্যক্তি ও বিবর্তন প্রশ্ন উত্তর | HS Class 12 3rd Semester Biology Chapter 6 Evolution Question Answer

1.1 HS Class 12 Biology Chapter 6 Evolution One Liner Question Answer

1.2 HS Class 12 Biology Chapter 6 Evolution MCQ Question Answer

1.3 HS Class 12 Biology Chapter 6 Evolution Fill in the blanks MCQ

1.4 HS Class 12 Biology Chapter 6 Evolution True/False Type MCQ

1.5 HS Class 12 Biology Chapter 6 Evolution Column Matching Type MCQ

1.6 HS Class 12 Biology Chapter 6 Evolution Assertion and Reason MCQ

ক্লাস 12 জীববিদ্যা ষষ্ঠ অধ্যায় 

অভিব্যক্তি ও বিবর্তন প্রশ্ন উত্তর 

HS Class 12 3rd Semester Biology

Chapter 6 Evolution Question Answer

 

এই পোস্ট এর মধ্যে অভিব্যক্তি ও বিবর্তন অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর   শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার জীববিদ্যা পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।

HS Class 12 Biology

Chapter 6 Evolution

One Liner Question Answer

 

  • বিবর্তন বা অভিব্যক্তি-এর ইংরেজি প্রতিশব্দ ‘evolution’-এর উৎস ল্যাটিন শব্দ evolvere

  • ‘Evolution’ শব্দটির প্রবক্তা হলেন বিজ্ঞানী Herbert Spencer

  • ডারউইনের মতে বিবর্তন হল পরিবর্তনের মাধ্যমে অবতরণ (Descent with modification)

  • বহির্বিশ্ব বা কসমিক উদ্ভব তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী Richter

  • প্যানস্পার্মিয়া তত্ত্বের প্রবর্তক হলেন বিজ্ঞানী আরহেনিয়াস

  • পৃথিবীতে জীবনের উৎপত্তি সম্বন্ধীয় সর্বাধিক গ্রহণযোগ্য রাসায়নিক বিবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন ওপারিন এবং হ্যালডেন

  • জীবনের উদ্ভব সমন্ধীয় Oparin-এর বিখ্যাত গ্রন্থটির নাম ‘The Origin of Life’

  • পৃথিবীর আদিম পরিবেশের উপাদানসমূহের মধ্যে সর্বাধিক বিক্রিয়কমুক্ত পরমাণু ছিল হাইড্রোজেন

  • জল সৃষ্টির দরুন ব্যবহৃত হওয়ার কারণে সকল মুক্ত অক্সিজেন বিলুপ্ত হওয়ায় পৃথিবীর আদিম পরিবেশ বিজারকধর্মী (reducing) হয়ে ওঠে।

  • প্রথম সজীব বস্তুর পূর্বসূরী বা ‘প্রিবায়োটিক গঠন’ রূপে অভিহিত করা হয় কোয়াসারভেট-কে।

  • বিজ্ঞানী Sydney Fox-এর আবিষ্কৃত, কক্কাস ব্যাকটেরিয়া সদৃশ আকৃতিযুক্ত প্রোটিন কলয়েডকে মাইক্রোস্ফিয়ার বলা হয়।

  • বিজ্ঞানী Haldane আদিম পৃথিবীর বিভিন্ন জৈবযৌগ যুক্ত উত্তপ্ত জলকে ‘গরম তরল স্যুপ’ (Hot dilute soup) নামাঙ্কিত করেন।

  • মিলার ও উরের পরীক্ষায় মিথেন (CH4), অ্যামোনিয়া (NH3) এবং হাইড্রোজেন (H2) গ্যাসের অনুপাত ছিল 2:2:1

  • ঘোড়ার সবচেয়ে প্রাচীন পূর্বপুরুষের নাম ইয়োহিপ্পাস

  • মাছের হৃৎপিণ্ড দিয়ে সর্বদা ভেনাস রক্ত প্রবাহিত হয় বলে একে ভেনাস বা একচক্রী হৃৎপিণ্ড বলা হয়।

  • সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র বা মিসিং লিংক (Missing Link) হলো আর্কিওপটেরিক্স

  • সুদূর অতীতকালে সৃষ্টি হওয়া যেসব জীব প্রায় অপরিবর্তিত অবস্থায় এখনও বেঁচে আছে তাদের জীবন্ত জীবাশ্ম (Living Fossil) বলে।

  • যেসব অঙ্গের গঠন একই প্রকার কিন্তু কাজ আলাদা তাদের সমসংস্থ অঙ্গ বলা হয়।

  • পতঙ্গের ডানা, পাখির ডানা এবং বাদুড়ের ডানা বাতাসে ওড়ার কাজ করলেও তাদের গঠন আলাদা হওয়ায় এরা সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ।

  • মানুষ ও মাংসাশী স্তন্যপায়ীদের দেহে অবস্থিত সিকাম বা অ্যাপেনডিক্স হলো একটি নিষ্ক্রিয় অঙ্গ

  • “ব্যক্তিজনি জীবজনিকে পুনরাবৃত্তি করে” (Ontogeny recapitulates phylogeny)—এই বায়োজেনেটিক সূত্রটি প্রবর্তন করেন বিজ্ঞানী হেকেল

  • চার্লস ডারউইন তাঁর প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি “On the origin of species by means of natural selection” নামক পুস্তকে ব্যাখ্যা করেন।

  • ডাচ্ বিজ্ঞানী Hugo de Vries ইভিনিং প্রাইমোজ উদ্ভিদ নিয়ে গবেষণার মাধ্যমে মিউটেশন তত্ত্ব (The Mutation Theory) প্রণয়ন করেন।

  • ক্রোমোজোমের একটি অংশ নিজ অক্ষ বরাবর 180 degree আবর্তিত হয়ে পুনরায় যুক্ত হলে তাকে উৎক্রম বা ইনভারশন (Inversion) বলে।

  • একই উদবংশীয় পপুলেশন থেকে একাধিক গোষ্ঠীর পৃথক বাস্তুতান্ত্রিক পরিবেশে অভিযোজনের ফলে বিভিন্ন প্রজাতি গঠনের ঘটনাকে অভিযোজনগত বিকিরণ (Adaptive Radiation) বলা হয়।

HS Class 12 Biology

Chapter 6 Evolution

MCQ Question Answer

১। কে প্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্ত ভাবে হয় না?
a. ওপারিন
b. লুই পাস্তুর
c. মিলার ও উরে
d. হ্যালডেন
উত্তর: b. লুই পাস্তুর

২। ‘The Origin of Life’ গ্রন্থটি কার লেখা?
a. ডারউইন
b. ল্যামার্ক
c. ওপারিন
d. হ্যালডেন
উত্তর: c. ওপারিন

৩। মিলার ও উরের পরীক্ষায় কোন গ্যাসটি ব্যবহৃত হয়নি?
a. মিথেন
b. অক্সিজেন
c. অ্যামোনিয়া
d. হাইড্রোজেন
উত্তর: b. অক্সিজেন

 

৪। কোয়াসারভেট বিভাজিত হতে পারে কোন পদ্ধতিতে?
a. বাডিং পদ্ধতিতে
b. দ্বি-বিভাজন পদ্ধতিতে
c. বহুবিভাজন পদ্ধতিতে
d. স্পোরুলেশন পদ্ধতিতে
উত্তর: a. বাডিং পদ্ধতিতে / কোরকোদগম

৫। আর্কিওপটেরিক্স কোন দুটি প্রাণীর গোষ্ঠীর মধ্যে মিসিং লিঙ্ক?
a. উভচর ও সরীসৃপ
b. মৎস্য ও উভচর
c. সরীসৃপ ও পক্ষী
d. পক্ষী ও স্তন্যপায়ী
উত্তর: c. সরীসৃপ ও পক্ষী

৬। নিচের কোনটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়?
a. লিমুলাস
b. স্ফেনোডন
c. জিংগো
d. আর্কিওপটেরিক্স
উত্তর: d. আর্কিওপটেরিক্স

৭। বাদুড়ের ডানা ও তিমির পাখনা কিসের উদাহরণ?
a. সমসংস্থ অঙ্গ
b. সমবৃত্তীয় অঙ্গ
c. নিষ্ক্রিয় অঙ্গ
d. প্রতিস্থাপিত অঙ্গ
উত্তর: a. সমসংস্থ অঙ্গ

৮। মানুষের ক্ষেত্রে ভার্মিফর্ম অ্যাপেনডিক্সের উপস্থিতি প্রকৃতপক্ষে—
a. প্রোগ্রেসিভ বিবর্তনের উদাহরণ
b. রেট্রোগ্রেসিভ বিবর্তনের উদাহরণ
c. মেগাবিবর্তনের উদাহরণ
d. মাইক্রোবিবর্তনের উদাহরণ
উত্তর: b. রেট্রোগ্রেসিভ বিবর্তনের উদাহরণ (নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে)

৯। ‘বায়োজেনেটিক সূত্র’-এর প্রবক্তা কে?
a. Ernst Mayer
b. Ernst Haeckel
c. Ernst Smith
d. Ernst Ganong
উত্তর: b. Ernst Haeckel

১০। ডারউইনের তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি কী?
a. প্রাকৃতিক নির্বাচন
b. উত্তরাধিকার
c. মিউটেশন
d. অঙ্গজ জনন
উত্তর: a. প্রাকৃতিক নির্বাচন

১১। মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে?
a. ডারউইন
b. হুগো দ্য ভিস
c. ল্যামার্ক
d. মরগ্যান
উত্তর: b. হুগো দ্য ভিস

১২। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ফিঞ্চ পাখি কোন ঘটনার প্রকৃষ্ট উদাহরণ?
a. প্রাকৃতিক নির্বাচন
b. জেনেটিক ড্রিফট
c. অ্যাডাপটিভ রেডিয়েশন (অভিযোজনগত বিকিরণ)
d. কানেক্টিং লিংক
উত্তর: c. অ্যাডাপটিভ রেডিয়েশন

১৩। হার্ডি-উইনবার্গের নীতি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়?
a. মিউটেশন
b. জেনেটিক ড্রিফ্ট
c. প্রাকৃতিক নির্বাচন
d. সবগুলি
উত্তর: d. সবগুলি

১৪। প্রারম্ভিক পৃথিবীর বিজারক বায়ুমণ্ডল-এর অর্থ হল—
a. মুক্ত হাইড্রোজেন-মুক্ত বায়ুমণ্ডল
b. মুক্ত অক্সিজেন-মুক্ত বায়ুমণ্ডল
c. হাইড্রোজেন-মুক্ত বায়ুমণ্ডল
d. কার্বন-মুক্ত বায়ুমণ্ডল
উত্তর: b. মুক্ত অক্সিজেন-মুক্ত বায়ুমণ্ডল

১৫। আধুনিক মানুষের নিকটতম পূর্বসূরি হল-
a. ক্রো-ম্যাগনন মানুষ
b. নিয়ানডারথাল মানুষ
c. জাভা মানুষ
d. পিকিং মানুষ
উত্তর: a. ক্রো-ম্যাগনন মানুষ

১৬। হোমো হ্যাবিলিস-এর মস্তিষ্কের আয়তন কত ছিল?
a. প্রায় 1500 cc
b. প্রায় 1400 cc
c. প্রায় 900 cc
d. প্রায় 800 cc
উত্তর: d. প্রায় 800 cc (বা 650-700 cc রেঞ্জ)

১৭। জাভা মানবের বিজ্ঞানসম্মত নাম কোনটি?
a. অস্ট্রালোপিথেকাস
b. হোমো হ্যাবিলিস
c. হোমো ইরেকটাস
d. হোমো সেপিয়েন্স
উত্তর: c. হোমো ইরেকটাস

১৮। ঘোড়ার প্রাচীনতম জীবাশ্মটি হল—
a. ইওহিপ্পাস
b. ইকুয়াস
c. রিওহিপ্পাস
d. মেরিচিপ্পাস
উত্তর: a. ইওহিপ্পাস

১৯। মানুষের চোখের কোণায় অবস্থিত ক্ষুদ্র মাংসল নিষ্ক্রিয় অঙ্গটি কী নামে পরিচিত?
a. কক্সিস
b. প্লিকা সেমিলুনারিস
c. নিকটিটেটিং মেমব্রেন
d. অ্যাপেনডিক্স
উত্তর: b. প্লিকা সেমিলুনারিস

২০। ক্রোমোজোম সেটের নির্দিষ্ট এক বা একাধিক ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তিত হলে তাকে কী বলা হয়?
a. ইউপ্লয়ডি
b. অ্যানিউপ্লয়ডি
c. পলিপ্লয়ডি
d. অটোপলিপ্লয়ডি
উত্তর: b. অ্যানিউপ্লয়ডি

২১। ‘Continuty of Germplasm’ কে প্রস্তাব করেন?
a. ওয়াইসম্যান
b. ল্যামার্ক
c. ডারউইন
d. ভিস
উত্তর: a. ওয়াইসম্যান

২২। জীবাশ্ম-সম্পর্কিত অধ্যয়নকে কী বলে?
a. প্যালিওবোটানি
b. প্যালিওজুলজি
c. প্রত্নজীববিদ্যা বা প্যালিয়েন্টোলজি
d. ইকোলজি
উত্তর: c. প্রত্নজীববিদ্যা বা প্যালিয়েন্টোলজি

২৩। ইনডাসট্রিয়াল মেলানিজম এক প্রকারের—
a. নির্দেশিত বা অভিমুখী নির্বাচন
b. ভাঙনমূলক নির্বাচন
c. স্থিতিশীল নির্বাচন
d. কৃত্রিম নির্বাচন
উত্তর: a. নির্দেশিত বা অভিমুখী নির্বাচন

২৪। কোন আদিম মানব প্রথম আগুনের ব্যবহার বা পাথরের অস্ত্র তৈরি করতে শেখে?
a. রামাপিথেকাস
b. হোমো হ্যাবিলিস
c. পিকিং মানব
d. অস্ট্রালোপিথেকাস
উত্তর: b. হোমো হ্যাবিলিস (পাথরের অস্ত্র) / পিকিং মানব (অস্থি ও কাঠের অস্ত্র)

২৫। ডবল মনোজমিকে নিচের কোনটি দ্বারা নির্দেশ করা হয়?
a. 2n-1
b. 2n+1+1
c. 2n-2
d. 2n-1-1
উত্তর: d. 2n-1-1

HS Class 12 Biology

Chapter 6 Evolution

Fill in the blanks MCQ

 

১. ________ একটি মন্থর অথচ ধারাবাহিক প্রক্রিয়া যার ফলে সময় ও পরিবেশের পরিবর্তনের সাথে সাথে জীবের পরিবর্তন সংঘটিত হয়।
a. পরিব্যক্তি
b. বিবর্তন
c. প্রজনন
d. পরিযান
উত্তর: b. বিবর্তন

২. বিজ্ঞানীগণের মতে পৃথিবীর উৎপত্তির পর প্রথমে কেমোজেনি বা ________ বিবর্তনের মাধ্যমে প্রথম সজীব বস্তুর উদ্ভব ঘটে।
a. জৈবিক
b. রাসায়নিক
c. ভৌত
d. মহাজাগতিক
উত্তর: b. রাসায়নিক

৩. Oparin-Haldane তত্ত্বানুযায়ী জীবনের উদ্ভব পদ্ধতিকে মূলত দুটি পর্যায়ে বিভক্ত করা যায়- (i) কেমোজেনি এবং (ii) ________।
a. বায়োজেনি
b. মেটাজেনি
c. অন্টোজেনি
d. ফাইলোজেনি
উত্তর: a. বায়োজেনি

৪. ঘোড়ার জাতিজনি সম্পূর্ণ গঠিত হতে সময় লেগেছিল প্রায় ছয় কোটি বছর। ঘোড়ার সবচেয়ে প্রাচীন পূর্বপুরুষের নাম ________।
a. ইকুয়াস
b. মেরিহিপ্পাস
c. ইয়োহিপ্পাস
d. প্লিওহিপ্পাস উত্তর: c. ইয়োহিপ্পাস

৫. যেসব অঙ্গ একই কাজ করে কিন্তু গঠন আলাদা তাদের ________ অঙ্গ বলে।
a. সমসংস্থ
b. সমবৃত্তীয়
c. নিষ্ক্রিয়
d. প্রতিস্থাপিত
উত্তর: b. সমবৃত্তীয়

৬. কদাচিৎ কোনো মানুষের গলবিল অঞ্চলে ফাটল থেকে যায়, একে ________ বলে।
a. সারভাইকাল ফিস্টুলা
b. কক্সিস
c. অ্যাপেনডিক্স
d. অ্যাটাভিজম
উত্তর: a. সারভাইকাল ফিস্টুলা

৭. ________ কথাটির অর্থ পূর্বপুরুষদের বৈশিষ্ট্যের উত্তরাধিকারীদের মধ্যে পূর্ণবিকাশ।
a. মিউটেশন
b. অ্যাটাভিজম
c. রূপান্তর
d. বিচ্ছুরণ
উত্তর: b. অ্যাটাভিজম

 

HS Class 12 Biology

Chapter 6 Evolution

True/False Type MCQ

 

৮. বিবৃতি: লুই পাস্তুর প্রমাণ করেছিলেন স্বতঃস্ফূর্ত উদ্ভবতত্ত্ব (Theory of Abiogenesis) ভ্রান্ত।
a. বিবৃতিটি সম্পূর্ণ সত্য
b. বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা
c. বিবৃতিটি আংশিক সত্য
d. তথ্য অসম্পূর্ণ
উত্তর: a. বিবৃতিটি সম্পূর্ণ সত্য

১০. বিবৃতি: পৃথিবীর আদিম পরিবেশের উপাদানসমূহের মধ্যে সর্বাধিক বিক্রিয়কমুক্ত পরমাণু ছিল অক্সিজেন।
a. বিবৃতিটি সম্পূর্ণ সত্য
b. বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা
c. বিবৃতিটি আংশিক সত্য
d. ওপরের কোনোটিই নয়
উত্তর: b. বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা (সঠিক উত্তর: হাইড্রোজেন)

১০. বিবৃতি: মাছের হৃৎপিণ্ড দুটি প্রকোষ্ঠযুক্ত, ব্যাং-এর তিনটি, সরীসৃপের অসম্পূর্ণভাবে চারটি এবং পাখি ও স্তন্যপায়ীর সম্পূর্ণ চারটি প্রকোষ্ঠযুক্ত।
a. বিবৃতিটি সম্পূর্ণ সত্য
b. বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা
c. বিবৃতিটি আংশিক সত্য
d. তথ্য অসম্পূর্ণ
উত্তর: a. বিবৃতিটি সম্পূর্ণ সত্য

১১. বিবৃতি: অবলুপ্ত জীবের সন্ধান পাওয়া যায়… এদের মধ্য দুই গোষ্ঠীর জীবের বৈশিষ্ট্যের চিহ্ন মেলে। এমন লুপ্ত জীবদের জীবন্ত জীবাশ্ম হিসেবে গণ্য করা হয়।
a. বিবৃতিটি সম্পূর্ণ সত্য
b. বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা
c. বিবৃতিটি আংশিক সত্য
d. ওপরের কোনোটিই নয়
উত্তর: b. বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা

১২. বিবৃতি: যেসব অঙ্গের গঠন একই প্রকার কিন্তু কাজ আলাদা তাদের সমবৃত্তীয় অঙ্গ বলা হয়।
a. বিবৃতিটি সম্পূর্ণ সত্য
b. বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা
c. বিবৃতিটি আংশিক সত্য
d. তথ্য অসম্পূর্ণ
উত্তর: b. বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা

১৩. বিবৃতি: মানুষের মেরুদন্ডের শেষদিকে কয়েকটি কশেরুকা যুক্ত হয়ে ত্রিকাস্থি বা কক্সিস (coccyx) গঠন করেছে। কক্সিস লেজের নিষ্ক্রিয় অঙ্গ।
a. বিবৃতিটি সম্পূর্ণ সত্য
b. বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা
c. বিবৃতিটি আংশিক সত্য
d. ওপরের কোনোটিই নয়
উত্তর: a. বিবৃতিটি সম্পূর্ণ সত্য

১৪. বিবৃতি: মিউটাজেন (Mutagen): মিউটেশন সৃষ্টিকারী উপাদান। ভৌত মিউটাজেন: X-রশ্মি, অতিবেগুনী রশ্মি (UV-ray) ইত্যাদি।
a. বিবৃতিটি সম্পূর্ণ সত্য
b. বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা
c. বিবৃতিটি আংশিক সত্য
d. তথ্য অসম্পূর্ণ
উত্তর: a. বিবৃতিটি সম্পূর্ণ সত্য

HS Class 12 Biology

Chapter 6 Evolution

Column Matching Type MCQ

 

১৫. তত্ত্ব ও প্রবক্তা মেলাও:

Column A

Column B

a. ডারউইন

i. প্যানস্পার্মিয়া তত্ত্ব

b. ওপারিন

ii. ‘The Origin of Life’

c. লুই পাস্তুর

iii. প্রাকৃতিক নির্বাচন

d. আরহেনিয়াস

iv. স্বতঃস্ফূর্ত উদ্ভবতত্ত্ব ভ্রান্ত প্রমাণ

A. a-iii, b-ii, c-iv, d-i
B. a-ii, b-iii, c-i, d-iv
C. a-iii, b-iv, c-ii, d-i
D. a-i, b-ii, c-iv, d-iii
উত্তর: A. a-iii, b-ii, c-iv, d-i

১৬. বিবর্তনের প্রমাণ মেলাও:

Column A

Column B

a. জীবন্ত জীবাশ্ম

i. মানুষের কক্সিস

b. সমসংস্থ অঙ্গ

ii. লিমুলাস

c. সমবৃত্তীয় অঙ্গ

iii. পাখির ডানা ও ঘোড়ার অগ্রপদ

d. নিষ্ক্রিয় অঙ্গ

iv. পতঙ্গের ডানা ও পাখির ডানা

A. a-i, b-ii, c-iii, d-iv
B. a-ii, b-iii, c-iv, d-i
C. a-ii, b-i, c-iv, d-iii
D. a-iv, b-iii, c-i, d-ii
উত্তর: B. a-ii, b-iii, c-iv, d-i

১৭. মিউটেশনের প্রকারভেদ মেলাও:

Column A

Column B

a. ট্রানজিশন

i. ক্রোমোজোম খণ্ডক ১৮০ ডিগ্রি আবর্তিত হয়

b. ট্রান্সভারশন

ii. ক্রোমোজোমের একটি অংশ অপসারিত হয়

c. ডিলিশান

iii. পিউরিন দ্বারা পিউরিন প্রতিস্থাপিত হয়

d. ইনভারশন

iv. পিউরিন দ্বারা পাইরিমিডিন প্রতিস্থাপিত হয়

A. a-iii, b-iv, c-ii, d-i
B. a-iv, b-iii, c-i, d-ii
C. a-ii, b-i, c-iv, d-iii
D. a-i, b-ii, c-iii, d-iv
উত্তর: A. a-iii, b-iv, c-ii, d-i

১৮. মানব জীবাশ্ম ও মস্তিষ্ক গহ্বর মেলাও:

Column A

Column B

a. জাভা মানব

i. ১৫০০ সিসি

b. পিকিং মানব

ii. ৯৫০ সিসি

c. হোমো হ্যাবিলিস

iii. ৮০০ সিসি

d. নিয়ানডারথাল মানব

iv. ১১০০ সিসি

A. a-ii, b-iv, c-iii, d-i
B. a-iv, b-ii, c-i, d-iii
C. a-iii, b-iv, c-ii, d-i
D. a-ii, b-i, c-iv, d-iii
উত্তর: A. a-ii, b-iv, c-iii, d-i

১৯. অঙ্গ ও বিবর্তনের ধরন মেলাও:

Column A

Column B

a. আর্কিওপটেরিক্স

i. সমসংস্থ অঙ্গ

b. সিলাকান্থ

ii. জীবন্ত জীবাশ্ম

c. বোগেনভিলিয়ার কাঁটা ও শসার আকর্ষ

iii. ইনডাসট্রিয়াল মেলানিজম

d. Biston betularia

iv. মিসিং লিংক

A. a-iv, b-ii, c-i, d-iii
B. a-ii, b-iv, c-iii, d-i
C. a-i, b-iii, c-ii, d-iv
D. a-iv, b-i, c-ii, d-iii
উত্তর: A. a-iv, b-ii, c-i, d-iii

২০. বিবর্তনের পর্যায় মেলাও:

Column A

Column B

a. কেমোজেনি

i. ব্যক্তিজনি

b. বায়োজেনি

ii. জাতিজনি

c. অন্টোজেনি

iii. রাসায়নিক বিবর্তন

d. ফাইলোজেনি

iv. প্রাণের উৎপত্তি

A. a-iii, b-iv, c-i, d-ii
B. a-iv, b-iii, c-ii, d-i
C. a-ii, b-i, c-iv, d-iii
D. a-iii, b-ii, c-i, d-iv
উত্তর: A. a-iii, b-iv, c-i, d-ii

২১. প্রাণী ও হৃৎপিণ্ড মেলাও:

Column A

Column B

a. মাছ

i. অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ

b. উভচর

ii. সম্পূর্ণ চার প্রকোষ্ঠ

c. সরীসৃপ

iii. দুই প্রকোষ্ঠ

d. স্তন্যপায়ী

iv. তিন প্রকোষ্ঠ

A. a-iii, b-iv, c-i, d-ii
B. a-iv, b-iii, c-ii, d-i
C. a-ii, b-i, c-iv, d-iii
D. a-iii, b-ii, c-iv, d-i
উত্তর: A. a-iii, b-iv, c-i, d-ii

২২. বিজ্ঞানী ও অবদান মেলাও:

Column A

Column B

a. মিউটেশন তত্ত্ব

i. হ্যালডেন

b. গরম তরল স্যুপ

ii. সিডনি ফক্স

c. কোয়াসারভেট

iii. হুগো দ্য ভিস

d. মাইক্রোস্ফিয়ার

iv. ওপারিন

A. a-iii, b-i, c-iv, d-ii
B. a-i, b-ii, c-iii, d-iv
C. a-iv, b-iii, c-ii, d-i
D. a-iii, b-ii, c-i, d-iv
উত্তর: A. a-iii, b-i, c-iv, d-ii

HS Class 12 Biology

Chapter 6 Evolution

Assertion and Reason MCQ

 

২৩. Assertion (A): অভিযোজনক্ষমতা বংশানুসরণযোগ্য।
Reason (R): অভিযোজিত হওয়ার ক্ষমতার অন্তিম ফল হল প্রজননিক ফিটনেস এবং প্রকৃতি দ্বারা নির্বাচন।

a. A এবং R উভয়ই সত্য এবং R হল এ-এর সঠিক ব্যাখ্যা।
b. A এবং R উভয়ই সত্য, কিন্তু R এ-এর সঠিক ব্যাখ্যা নয়।
c. A সত্য, কিন্তু R মিথ্যা।
d. A মিথ্যা, কিন্তু R সত্য।
উত্তর: a. A এবং R উভয়ই সত্য এবং R হল এ-এর সঠিক ব্যাখ্যা।

২৪. Assertion (A): ফাউন্ডার ইফেক্ট-এর ফলে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে।
Reason (R): নতুন স্থানে ফাউন্ডার সকল প্রকারের প্যারেন্টাল জিন পুল বহন করে।

a. A এবং R উভয়ই সত্য এবং R হল এ-এর সঠিক ব্যাখ্যা।
b. A এবং R উভয়ই সত্য, কিন্তু R এ-এর সঠিক ব্যাখ্যা নয়।
c. A সত্য, কিন্তু R মিথ্যা।
d. A মিথ্যা, কিন্তু R সত্য।
উত্তর: c. A সত্য, কিন্তু R মিথ্যা।

২৫. Assertion (A): নির্দেশিত নির্বাচন পপুলেশনকে একটি নির্দিষ্ট অভিমুখে পরিবর্তিত করো
Reason (R): এই ধরনের নির্বাচনে গড় আয়তনের জীবেরা সুবিধা পায়৷

a. A এবং R উভয়ই সত্য এবং R হল এ-এর সঠিক ব্যাখ্যা।
b. A এবং R উভয়ই সত্য, কিন্তু R এ-এর সঠিক ব্যাখ্যা নয়।
c. A সত্য, কিন্তু R মিথ্যা।
d. A মিথ্যা, কিন্তু R সত্য।
উত্তর: c. A সত্য, কিন্তু R মিথ্যা।

২৬. Assertion (A): জীবনের উৎপত্তি বিষয়ক সকল প্রকারের প্রমাণই আমরা হারিয়েছি।
Reason (R): যে সকল ব্যক্তিরা প্রমাণ সংরক্ষণের জন্য দায়ী তাঁরা দক্ষ ছিলেন না।

a. A এবং R উভয়ই সত্য এবং R হল এ-এর সঠিক ব্যাখ্যা।
b. A এবং R উভয়ই সত্য, কিন্তু R এ-এর সঠিক ব্যাখ্যা নয়।
c. A সত্য, কিন্তু R মিথ্যা।
d. A মিথ্যা, কিন্তু R সত্য।
উত্তর: c. A সত্য, কিন্তু R মিথ্যা।

২৭. Assertion (A): জাভা এপম্যান, পিকিং ম্যান এবং হাইডেলবার্গ ম্যান হল Homo erectus-এর জীবাশ্ম।
Reason (R): Homo erectus, Homo habilis থেকে উদ্ভূতা

a. A এবং R উভয়ই সত্য এবং R হল এ-এর সঠিক ব্যাখ্যা।
b. A এবং R উভয়ই সত্য, কিন্তু R এ-এর সঠিক ব্যাখ্যা নয়।
c. A. সত্য, কিন্তু R মিথ্যা।
d. A মিথ্যা, কিন্তু R সত্যা
উত্তর: b. A এবং R উভয়ই সত্য, কিন্তু R এ-এর সঠিক ব্যাখ্যা নয়।

২৮. Assertion (A): ‘জীবিত সত্তা সাধারণ পূর্বপুরুষযুক্ত’-এ বিষয়ে তুলনামূলক প্রাণরসায়ণ মজবুত প্রমাণ উপস্থাপন করে।
Reason (R): এটি মূলত জীবেদের মধ্যেকার বিবর্তন-সম্পর্কিত অধ্যয়ন।

a. A এবং R উভয়ই সত্য এবং R হল এ-এর সঠিক ব্যাখ্যা।
b. A এবং R উভয়ই সত্য, কিন্তু R এ-এর সঠিক ব্যাখ্যা নয়।
c. A সত্য, কিন্তু R মিথ্যা।
d. A মিথ্যা, কিন্তু R সত্য।
উত্তর: b. A এবং R উভয়ই সত্য, কিন্তু R এ-এর সঠিক ব্যাখ্যা নয়।

২৯. Assertion (A): জিনপ্রবাহ বা জিন ফ্লো বা জিন মাইগ্রেশনের ফলে পপুলেশনে নতুন অ্যালিলের প্রর্বতন ঘটে।
Reason (R): জিনপ্রবাহগ্রহীতা পপুলেশনে জিনগত বিভিন্নতার উৎস হিসেবে বিবেচিত হয়।

a. A এবং R উভয়ই সত্য এবং R হল এ-এর সঠিক ব্যাখ্যা।
b. A এবং R উভয়ই সত্য, কিন্তু R এ-এর সঠিক ব্যাখ্যা নয়।
c. A সত্য, কিন্তু R মিথ্যা।
d. A মিথ্যা, কিন্তু R সত্য।
উত্তর: a. A এবং R উভয়ই সত্য এবং R হল এ-এর সঠিক ব্যাখ্যা।

৩০. Assertion (A): শিল্পাঞ্চলে বসবাসকারী মথ গাত্রবর্ণকে উদ্ভিদের কান্ডের সাথে সদৃশ করার জন্য কৃষ্ণবর্ণ ধারণ করে।
Reason (R): শিল্পজাত ধোঁয়া, উদ্ভিদকাণ্ডকে আচ্ছাদিত করে, ফলে কাণ্ড কৃষ্ণবর্ণ ধারণ করে এবং কৃল্পবর্ণের মথকে পলায়নে বা পরিত্রাণে সাহায্য করে।

a. A এবং R উভয়ই সত্য এবং R হল এ-এর সঠিক ব্যাখ্যা।
b. A এবং R উভয়ই সত্য, কিন্তু R এ-এর সঠিক ব্যাখ্যা নয়।
c. A সত্য, কিন্তু R মিথ্যা।
d. A মিথ্যা, কিন্তু R সত্য।
উত্তর: a. A এবং R উভয়ই সত্য এবং R হল এ-এর সঠিক ব্যাখ্যা।

আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর জীবনবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় (অভিব্যাক্তি ও বিবর্তন) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি  পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।

 

  

SOURCE-EDT

©Kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top