Jan Kalyan Shivir:

পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ শিবির!

কোন কোন সুবিধা পাবেন দেখে নিন

Published on: 

পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য এক অভূতপূর্ব সুযোগ নিয়ে এল রাজ্য সরকার। সাধারণ মানুষের দোরগোড়ায় সরাসরি সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ১৫ই জুন থেকে ১৭ই জুন, ২০২৬ পর্যন্ত রাজ্য জুড়ে আয়োজিত হতে চলেছে বিশেষ  ‘জনকল্যাণ শিবির’ (JKS) আজকের এই প্রতিবেদনে জনকল্যাণ শিবিরে কি কি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে? এবং আপনার এলাকার শিবিরের স্থান কিভাবে চেক করবেন? বিস্তারিত আলোচনা করা হয়েছে।

 

একনজরে »

1 West Bengal Jan Kalyan Shivir: পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ শিবির

2 দপ্তর ভিত্তিক প্রকল্পের তালিকা (All Schemes List)

2.1 শিবিরে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

3 নিজের এলাকার জনকল্যাণ শিবির ক্যাম্প (Find Your JKS Shivir)

West Bengal Jan Kalyan Shivir:

পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ শিবির

 

পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যান শিবিরে ১৫ জুন এর মধ্য একই ছাদের তলায় কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ৫৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনমুখী প্রকল্পের (G2C Schemes) সুবিধা পাবেন নাগরিকরা। যোগ্য প্রার্থীদের যাচাই করে এই নির্দিষ্ট শিবিরগুলি থেকেই অন-স্পট রেজিস্ট্রেশন, ভেরিফিকেশন ও পরিষেবা প্রদান করা হবে।

বিষয়

বিস্তারিত

সরকারি উদ্যোগ

পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যান শিবির

শিবিরের সময়সীমা

১৫ই জুন থেকে ১৭ই জুন, ২০২৬

শিবিরের সংখ্যা

৩,০২২টি

অন্তর্ভুক্ত প্রকল্পের সংখ্যা

৫৫টি

দপ্তর ভিত্তিক প্রকল্পের তালিকা

(All Schemes List)

নিচে অফিশিয়াল পোর্টাল ও সরকারি নির্দেশিকা অনুযায়ী ৫৫টি প্রকল্পের সম্পূর্ণ তালিকা বিভাগ অনুযায়ী টেবিলে দেওয়া হয়েছে, নিম্নলিখিত এই প্রকল্পগুলির সুবিধা আপনি পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ শিবিরে পাবেন।

সরকারি বিভাগ

প্রকল্পসমূহ (Schemes Name)

কৃষি বিভাগ (Agriculture)

• PM-Kisan Samman Nidhi

• Kisan Credit Card (KCC)

• Soil Health Card

• Agriculture Infrastructure Fund (AIF)

অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ (Backward Class Welfare)

• Pre-Matric and Post-Matric Scholarship

• Shikshashree (SC/ST)

• Medhashree (OBC)

• Taposhili Bandhu

অর্থ ও ব্যাংকিং বিভাগ (Finance / Banks)

• Pradhan Mantri Jan Dhan Yojana

• PM Jeevan Jyoti Beema Yojana

• PM Suraksha Beema Yojana

• Atal Pension Yojana

• Mudra Loan

মৎস্য চাষ ও খাদ্য সরবরাহ (Fisheries & Food Supplies)

• PM-Matsya Kisan Samridhi Sah-Yojna

• PM Garib Kalyan Anna Yojana

• Rajya Khadya Suraksha Yojana-1

• PM Ujjwala Yojana

খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন (Food Processing & Horticulture)

• Mission for Integrated Development of Horticulture (MIDH)

• PM Formalisation of Micro Food Processing Enterprises (PMFME)

স্বাস্থ্য ও উচ্চ শিক্ষা বিভাগ (Health & Higher Education)

• Ayushman Bharat

• WB Student Credit Card

স্বাষ্ট্র ও শ্রম বিভাগ (Home & Labour)

• [Aadhaar Redacted] Enrolment & Seeding

• Citizenship Amendment Act (CAA) Application

• E-Shram

• PM Shram Yogi Maandhan

• Bina Mulya Samajik Suraksha Yojana (BMSSY)

• WB Migrant Workers Welfare Schemes

ভূমি ও সংখ্যালঘু কল্যাণ বিভাগ (Land & Minority Affairs)

• Mutation of land records

• Minor Correction of land records

• Patta applications

• Pre-Matric and Post-Matric Scholarship (Minority)

• Pradhan Mantri Virasat Ka Samvardhan (PM-VIKAS)

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME & Textiles)

• PM-Vishwakarma

• Prime Minister Employment Generation Programme (PMEGP)

• Udyam Registration

বিদ্যুৎ, পঞ্চায়েত ও কারিগরি শিক্ষা (Power, Panchayat & Skill Development)

• PM Surya Ghar Yojana

• Swacha Bharat Mission (SBM)-IHHL

• Credit Linkage to SHGs

• Job cards for VB-GRAM G / MGNREGS

• Deen Dayal Upadhyay – Grameen Kaushalya Yojana (DDU-GKY)

• National Apprenticeship Promotion Scheme (NAPS) / NATS

• Prime Minister Internship Scheme (PMIS)

• Utkarsh Bangla / Rojgar Seva Portal

আদিবাসী, পুর নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ (Tribal, UDMA & WCD)

• Shikshashree (ST) & Jai Johar

• PM-SVANidhi (Street Vendor Loan)

• Pradhan Mantri Awas Yojana – Urban (PMAY-U)

• Annapurna Yojana

• Sukanya Samriddhi Yojana (SSY)

• Kanyashree Yojana / Beti Bachao Yojana

 

বিশেষ দ্রষ্টব্য: এই সমস্ত প্রধান কাজগুলি ছাড়াও শিবিরে Health Check-up Camps (স্বাস্থ্য পরীক্ষা), Consumer Awareness Camps (ভোক্তা সচেতনতা) এবং পরিবেশ রক্ষায় Ek Gaach Maayer Naam’-এর মতো বিশেষ সামাজিক কর্মসূচিও চালানো হবে।

শিবিরে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

(Required Documents)

 

যেহেতু ভিন্ন ভিন্ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথির ধরণ আলাদা হয়, তাই শিবিরে যাওয়ার সময় নিচের সাধারণ ডকুমেন্টসগুলির কয়েকটি জেরক্স কপি এবং আসল কপি সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ হবে:

  • পরিচয়পত্র: [Aadhaar Redacted] কার্ড, ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ড।

  • ব্যাংকিং তথ্য: ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক (আইএফএসসি কোড ও অ্যাকাউন্ট নম্বর স্পষ্ট থাকতে হবে)।

  • ছবি: সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

  • শংসাপত্র: কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC-দের জন্য) এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট (স্কলারশিপ ও লোনের ক্ষেত্রে)।

  • জমির নথি: জমির দলিল, পর্চা বা খতিয়ান (মিউটেশন, রেকর্ড সংশোধন ও কৃষি প্রকল্পের জন্য)।

 নিজের এলাকার জনকল্যাণ শিবির ক্যাম্প\

(Find Your JKS Shivir)

আপনি যদি আপনার নিজের এলাকার জনকল্যাণ শিবিরের ক্যাম্পের লিস্ট জানতে চান তাহলে খুব সহজেই নিম্নলিখিত কয়েকটি অনুসরণ করে তারিখ অনুযায়ী আপনার এলাকার জনকল্যাণ শিবিরের লিস্ট চেক করে নিতে পারবেন:

  • জনকল্যাণ শিবিরের লিস্ট চেক করার জন্য প্রথমেই Google অথবা Chrome থেকে জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইট (https://jks.wb.gov.in/) ভিজিট করুন।

  • এরপর জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজ থেকে “Locate Your Shivir” অপশনটিতে ক্লিক করুন।

  • এরপর নিজের জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে তাহলে নিচে তারিখ অনুযায়ী জনকল্যাণ শিবিরের লিস্ট চলে আসবে।

বিষয়

তথ্য

পশ্চিমবঙ্গ জনকল্যাণ শিবিরের প্রকল্পের লিস্ট

Cheack Now→

পশ্চিমবঙ্গ জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইট

https://jks.wb.gov.in/

জনকল্যাণ শিবিরের লিস্ট দেখে নিন

Cheack List↓

অফিসিয়াল হেল্পলাইন

 18003450117 / 033-22140152

Email: jankalyanshivirwb@gmail.com

আপনার এলাকার কোনো মানুষ যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হন। মাত্র ৩ দিনের এই বিশেষ শিবিরের সুবিধা নিতে আজই প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে রাখুন। এই গুরুত্বপূর্ণ তালিকাটি আপনার বন্ধু, পরিবার এবং প্রতিবেশীদের সাথে এখনই শেয়ার করুন

SOURCE-EDT

©Kamaleshforeducation.in (2023)

 

error: Content is protected !!
Scroll to Top