
Cast Certificate Verification:
কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় আপডেট!
চালু OSCAR পোর্টাল দেখে নিন
Published on:
পশ্চিমবঙ্গের সমস্ত SC, ST এবং OBC কাস্ট সার্টিফিকেট ধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রাজ্য সরকারের তরফ থেকে ২০১১ সাল থেকে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র (Caste Certificate) পুনরায় যাচাই বা Re-verification করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথা থেকে কিভাবে কাস্ট সার্টিফিকেট Re-verification করাতে পারবে? এবং কাদের সার্টিফিকেট বাতিল হতে পারে? সমস্ত কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে।
একনজরে »
1 কাস্ট সার্টিফিকেট পুনঃ যাচাইকরণ (SC/ST, OBC Caste Certificate Re-verification 2026)
1.1 নতুন “OSCAR” পোর্টাল ও প্রশাসনিক যাচাই প্রক্রিয়া
1.2 Delisted OBC নিয়ে সরকারি SOP-তে কী বলা হয়েছে?
1.3 যাচাইয়ের পর সার্টিফিকেটের সম্ভাব্য স্ট্যাটাস (Verification Status)
কাস্ট সার্টিফিকেট পুনঃ যাচাইকরণ
(SC/ST, OBC Caste Certificate Re-verification 2026)
রাজ্য প্রশাসনের উচ্চপর্যায়ের নির্দেশিকা অনুযায়ী, ২০১১ সাল থেকে আজ পর্যন্ত যতগুলি SC, ST এবং OBC সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার সবকটি খুঁটিয়ে দেখা হবে। মূলত জালিয়াতি রুখতে এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা যাতে সরকারি সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতেই এই বড় পদক্ষেপ। যদি কোনো ব্যক্তি ভুয়ো সার্টিফিকেট বানিয়ে থাকেন, তবে তদন্তের পর তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং শংসাপত্রটি সম্পূর্ণ বাতিল করা হবে।
এছাড়াও ২০১১ সালের পর ইস্যু হওয়া কোনো সার্টিফিকেটের ভিত্তিতে যদি পরবর্তীকালে তাঁদের ছেলে-মেয়ে বা পরিবারের অন্যান্য সদস্যদের নতুন সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে, তবে সেগুলিকেও পুনঃ যাচাইয়ের আওতায় আনা হবে। মূল সার্টিফিকেটটি যদি ত্রুটিপূর্ণ প্রমাণিত হয়, তবে তার ওপর ভিত্তি করে তৈরি হওয়া সমস্ত শংসাপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
নতুন “OSCAR” পোর্টাল ও প্রশাসনিক যাচাই প্রক্রিয়া
Online Submission of Caste-Certificate Application Request
(OSCAR)
পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর (BCW Department) এই সম্পূর্ণ স্ক্রিনিং প্রক্রিয়াটি সম্পন্ন করতে OSCAR পোর্টাল-এ একটি নতুন মডিউল চালু করেছে। সরকারিভাবে জারি হওয়া SOP অনুযায়ী, এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে প্রশাসনিক স্তরে সম্পন্ন হবে।
কোন কোন সার্টিফিকেটের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে?
দুয়ারে সরকার ক্যাম্পের শংসাপত্র: বিগত বছরগুলিতে রেকর্ড সংখ্যক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে রাজ্য জুড়ে বিভিন্ন দফায় “দুয়ারে সরকার” ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এই ক্যাম্পগুলির মাধ্যমে বহু সাধারণ মানুষ সহজেই কাস্ট সার্টিফিকেট হাতে পেয়েছেন। তবে, এই প্রক্রিয়ায় দ্রুত কাজ করতে গিয়ে কোনো কারিগরি ত্রুটি বা নিয়মের শিথিলতা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখতে প্রতিটি সার্টিফিকেটের ব্যাক-এন্ড ডেটা ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।
ভোটার লিস্টে নাম না থাকা এবং আবাসন তথ্যে অসঙ্গতি: কোনো নাগরিকের নাম যদি সাম্প্রতিক ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকে, অথবা তদন্তের সময় (SIR) কোন ব্যক্তির নাগরিকত্ব বা আবাসিক তথ্যে কোনো অসঙ্গতি বা গরমিল পাওয়া যায়, তবে তাঁর কাস্ট শংসাপত্রের বৈধতা সরাসরি প্রশ্নের মুখে পড়বে এবং দ্রুত তদন্ত সাপেক্ষে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
Delisted OBC নিয়ে সরকারি SOP-তে কী বলা হয়েছে?
নতুন সরকারি SOP-তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেটি হলো— “Presently Delisted OBC Classes” অর্থাৎ বর্তমানে যে সমস্ত ওবিসি শ্রেণী (আদালতের রায় বা সরকারের নতুন নির্দেশনায়) ওবিসি তালিকা থেকে বাদ পড়েছে, তাদের সার্টিফিকেটগুলিকে এই নতুন Re-verification Module বা ড্যাশবোর্ডের আওতায় রাখা হয়নি।
যাচাইকরণের আওতায় আসছেন যাঁরা (Inclusion) |
যাচাইযাচাইকরণের ড্যাশবোর্ড থেকে বাদ থাকছেন যাঁরা (Exclusion) |
|---|---|
• ২০১১ সালের পর ইস্যু হওয়া সমস্ত SC সার্টিফিকেট।• ২০১১ সালের পর ইস্যু হওয়া সমস্ত ST সার্টিফিকেট।• বর্তমানে ওবিসি তালিকায় থাকা সম্পূর্ণ বৈধ ও অনুমোদিত OBC সার্টিফিকেট। |
• Presently Delisted OBC Classes: বর্তমানে ওবিসি তালিকা থেকে বাদ পড়া শ্রেণিগুলির শংসাপত্র এই নতুন SOP অনুযায়ী Re-verification |
যাচাইয়ের পর সার্টিফিকেটের সম্ভাব্য স্ট্যাটাস
(Verification Status)
OSCAR পোর্টালে প্রশাসনিক স্ক্রিনিং শেষ হওয়ার পর, প্রতিটি সার্টিফিকেটের বিপরীতে তিন ধরণের ডিজিটাল স্ট্যাটাস দেওয়া হতে পারে:
১. Reverified and Found Genuine (বৈধ): শংসাপত্র সম্পূর্ণ সঠিক ও বৈধ। আপনার সার্টিফিকেট সুরক্ষিত এবং সমস্ত সরকারি সুযোগ-সুবিধা যথারীতি বজায় থাকবে।
২. Reverification Under Process (যাচাই চলছে): দপ্তরের আধিকারিকদের দ্বারা নথিপত্র মেলানোর কাজ চলছে। নাগরিককে আপাতত অপেক্ষা করতে হবে।
৩. Reverified and Found Not Genuine (অবৈধ): তথ্য বা নথিতে জালিয়াতি বা বড় ত্রুটি প্রমাণিত হলে শংসাপত্রটি অবৈধ ঘোষণা হবে এবং পরবর্তী পর্যায়ে বাতিলের (Cancellation) প্রক্রিয়া শুরু হবে।
Caste Certificate Re-verification Process:
কিভাবে কাস্ট সার্টিফিকেট পুনঃ যাচাইকরণ করবেন
এই বিষয়ে রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর (Backward Classes Welfare Department)-এর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিস্তারিত গাইডলাইন বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে পোর্টালের মাধ্যমে হবে, নাকি নির্দিষ্ট সরকারি অফিসে (যেমন BDO বা SDO অফিস) গিয়ে অফলাইনে নথিপত্র জমা দিয়ে করতে হবে— সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।
যেহেতু সমস্ত SDO এবং ইস্যুইং অথরিটিকে মাত্র তদন্ত ও স্ক্রিনিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে, তাই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সাধারণ নাগরিকদের জন্য নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হবে।
পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট |
https://castcertificatewb.gov.in/ |
Verification: সার্টিফিকেট ভেরিফিকেশন লিংক |
Click Here » |




