উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী
তৃতীয় সেমিস্টার দর্শন
সপ্তম অধ্যায়
সমাজ ও রাষ্ট্রদর্শন প্রাথমিক ধারণা প্রশ্ন উত্তর
HS Class 12 3rd Semester
Philosophy Chapter 7
MCQ Question Answer
Updated on:
উচ্চ মাধ্যমিক (Class 12) দর্শনের (Philosophy) তৃতীয় সেমিস্টারের (3rd Sem) সপ্তম অধ্যায় ‘সমাজ ও রাষ্ট্রদর্শন প্রাথমিক ধারণা’ (Basic Concepts of Social and Political Philosophy)-এর মধ্যে সমাজ ও রাষ্ট্রের স্বরূপ, উৎপত্তি, কার্যাবলি এবং সমাজ ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) শেয়ার করা হলো।
◆ বিষয়বস্তু ◆
1 উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন সপ্তম অধ্যায় সমাজ ও রাষ্ট্রদর্শন প্রাথমিক ধারণা প্রশ্ন উত্তর | HS 3rd Semester Philosophy Chapter 7 MCQ
1.1 ক্লাস 12 সেমিস্টার 3 দর্শন সপ্তম অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর (Class 12 Semester 3 Philosophy Chapter 7 One Liner Question Answer)
1.2 দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার সমাজ ও রাষ্ট্রদর্শন MCQ প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester Philosophy Chapter 7 MCQ
1.3 দ্বাদশ শ্রেণীর দর্শন সপ্তম অধ্যায় শূন্যস্থান পূরণ | Class 12 3rd Semester Philosophy Chapter 7 Fill in the blanks Type MCQ
1.4 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন সপ্তম অধ্যায় (সমাজ ও রাষ্ট্রদর্শন প্রাথমিক ধারণা) বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর | HS 3rd Semester Philosophy Chapter 7 Assertion and Reason MCQ
1.5 দ্বাদশ শ্রেণীর দর্শন সপ্তম অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 3rd Semester Philosophy Chapter 7 Column Matching MCQ
1.6 দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন সপ্তম অধ্যায় সত্য/মিথ্যা | Class 12 3rd Semester Philosophy Chapter 7 True/False MCQ
ক্লাস 12 সেমিস্টার 3
দর্শন সপ্তম অধ্যায়
এককথায় প্রশ্ন উত্তর
Class 12 Semester 3
Philosophy Chapter 7
One Liner Question Answer
১) Society গ্রন্থটির রচয়িতা কে? → ম্যাকাইভার ও পেজ
২) কোন দার্শনিক প্রথম Sociology শব্দটি ব্যবহার করেন? → অগাস্ট কোঁৎ
৩) Community শব্দটি কোন শব্দ থেকে এসেছে? → ফরাসি শব্দ Communaute থেকে
৪) State শব্দটি কোন শব্দ থেকে এসেছে? → ল্যাটিন Status থেকে
৫) কে প্রথম State কথাটি ব্যবহার করেন? → ম্যাকেয়াভেলি
৬) “রাষ্ট্র হলো উৎপীড়নের যন্ত্র” – কার উক্তি? → লেনিন
৭) “রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র” – কার উক্তি? → কার্ল মার্কস
৮) “আইন হলো সার্বভৌমের নির্দেশ” – কার উক্তি? → জন অস্টিন
৯) নৈরাজ্যবাদের প্রবক্তা কে? → মিখাইল বাকুনিন
১০) Democracy শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে? → Demos ও Kratos
১১) “গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের জন্য সরকার” – কার উক্তি? → আব্রাহাম লিংকন
১২) সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন কী? → রাষ্ট্র
১৩) “আমরা সংঘে জন্মাই কিন্তু প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করি” – কার উক্তি? → গিসবার্ট
১৪) Law শব্দটি কোন শব্দ থেকে এসেছে? → Lag
১৫) Fundamentals of Society গ্রন্থের লেখক কে? → গিসবার্ট
দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার
সমাজ ও রাষ্ট্রদর্শন MCQ প্রশ্ন উত্তর
Class 12 3rd Semester
Philosophy Chapter 7 MCQ
1. “Society” গ্রন্থটির রচয়িতা কে?
(A) ম্যাকাইভার ও পেজ
(B) পি. গিসবার্ট
(C) কার্ল মার্কস
(D) প্লেটো
উত্তর: (A) ম্যাকাইভার ও পেজ
2. “Institution” শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত?
(A) Institutio
(B) Institute
(C) Institus
(D) Instruct
উত্তর: (A) Institutio
3. প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন?
(A) The Statesman
(B) Republic
(C) Laws
(D) Politics
উত্তর: (B) Republic
4. কাকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়?
(A) আইনসভা
(B) সরকার
(C) জনগণ
(D) বিচারব্যবস্থা
উত্তর: (B) সরকার
5. Anarchia শব্দের অর্থ কী?
(A) শাসনহীনতা
(B) জনগণের শাসন
(C) আইনের শাসন
(D) রাজার শাসন
উত্তর: (A) শাসনহীনতা
6. সমাজের মানদণ্ড কী?
(A) ভৌগোলিক সীমারেখা
(B) সামাজিক সম্পর্ক ও তার সচেতনতা বোধ
(C) অর্থনৈতিক ব্যবস্থা
(D) আইন প্রণয়ন
উত্তর: (B) সামাজিক সম্পর্ক ও তার সচেতনতা বোধ
7. প্রত্যক্ষ গণতন্ত্র কোন দেশে ছিল?
(A) এথেন্সে
(B) রোমে
(C) ভারতে
(D) স্পার্টায়
উত্তর: (B) রোমে
8. “রাষ্ট্রের আইন দুর্বলকে নিয়ন্ত্রণের হাতিয়ার” – কার উক্তি?
(A) লেনিন
(B) কার্ল মার্কস
(C) প্লেটো
(D) জন অস্টিন
উত্তর: (B) কার্ল মার্কস
9. Demos কথার অর্থ কী?
(A) ক্ষমতা
(B) আইন
(C) জনসাধারণ
(D) সরকার
উত্তর: (C) জনসাধারণ
10. আইন সর্বদা কী ধরনের?
(A) স্থির
(B) গতিশীল ও পরিবর্তনশীল
(C) ঐশ্বরিক
(D) প্রাকৃতিক
উত্তর: (B) গতিশীল ও পরিবর্তনশীল
দ্বাদশ শ্রেণীর দর্শন
সপ্তম অধ্যায় শূন্যস্থান পূরণ
Class 12 3rd Semester
Philosophy Chapter 7
Fill in the blanks Type MCQ
1. শূন্যস্থান পূরণ করো: শিশুর কাছে ________ হলো প্রাথমিক সম্প্রদায়।
(A) রাষ্ট্র
(B) পরিবার
(C) বিদ্যালয়
(D) ক্লাব
উত্তর: (B) পরিবার
2. শূন্যস্থান পূরণ করো: সমাজ দর্শন হলো সমাজতত্ত্ব ও দর্শনের মিলনস্থল – এটি ________ এর মত।
(A) প্লেটো
(B) অ্যারিস্টটল
(C) পি. গিসবার্ট
(D) অগাস্ট কোঁৎ
উত্তর: (C) পি. গিসবার্ট
3. শূন্যস্থান পূরণ করো: ল্যাটিন Socius শব্দের অর্থ কী? ________।
(A) শত্রু
(B) সঙ্গী
(C) সমাজ
(D) রাষ্ট্র
উত্তর: (B) সঙ্গী
4. শূন্যস্থান পূরণ করো: আদর্শ রাষ্ট্রের ________ টি উপাদান।
(A) দুই
(B) তিন
(C) চার
(D) পাঁচ
উত্তর: (C) চার
5. শূন্যস্থান পূরণ করো: গার্নারের মতে রাষ্ট্রের বৈশিষ্ট্য ________ টি।
(A) তিন
(B) চার
(C) পাঁচ
(D) ছয়
উত্তর: (C) পাঁচ
6. শূন্যস্থান পূরণ করো: ________ হলো সার্বভৌমের নির্দেশ।
(A) প্রথা
(B) আইন
(C) ধর্ম
(D) নৈতিকতা
উত্তর: (B) আইন
7. শূন্যস্থান পূরণ করো: Kratos কথার অর্থ হলো ________।
(A) ক্ষমতা বা শক্তি
(B) জনগণ
(C) স্বাধীনতা
(D) সাম্য
উত্তর: (A) ক্ষমতা বা শক্তি
8. শূন্যস্থান পূরণ করো: সাম্য, মৈত্রী, স্বাধীনতা হলো ________ এর ভিত্তি।
(A) সমাজতন্ত্র
(B) নৈরাজ্যবাদ
(C) গণতন্ত্র
(D) রাজতন্ত্র
উত্তর: (C) গণতন্ত্র
9. শূন্যস্থান পূরণ করো: সমাজ নিয়ন্ত্রণের দুটি উপাদান হলো আইন ও ________।
(A) প্রথা
(B) ধর্ম
(C) সরকার
(D) আদালত
উত্তর: (A) প্রথা
10. শূন্যস্থান পূরণ করো: পৃথিবীর প্রাচীনতম সংগঠন হলো ________।
(A) পরিবার
(B) সমাজ
(C) রাষ্ট্র
(D) সংঘ
উত্তর: (B) সমাজ
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার
দর্শন সপ্তম অধ্যায়
(সমাজ ও রাষ্ট্রদর্শন প্রাথমিক ধারণা)
বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর
HS 3rd Semester Philosophy
Chapter 7 Assertion and Reason MCQ
1. বিবৃতি (A): রাষ্ট্র হলো সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন।
কারণ (R): সমাজের নানা সংঘ ও প্রতিষ্ঠানের উপর আইন প্রণয়ন করতে সক্ষম রাষ্ট্র।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
2. বিবৃতি (A): লেনিন ও কার্ল মার্কস রাষ্ট্রকে একটি ইতিবাচক ও কল্যাণকামী সত্তা বলেছেন।
কারণ (R): লেনিনের মতে “রাষ্ট্র হলো উৎপীড়নের যন্ত্র” এবং মার্কসের মতে “রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র”।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
3. বিবৃতি (A): নৈরাজ্যবাদ রাষ্ট্রকে অর্থহীন বলে মনে করে।
কারণ (R): Anarchism শব্দটি Anarchia থেকে এসেছে যার অর্থ শাসনহীনতা।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
4. বিবৃতি (A): গণতন্ত্রের অর্থ হলো জনগণের শাসন।
কারণ (R): Democracy শব্দটি Demos (জনসাধারণ) এবং Kratos (ক্ষমতা বা শক্তি) থেকে এসেছে।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
5. বিবৃতি (A): আইন ও প্রথা সকলের কাছে সমানভাবে বাধ্যতামূলক।
কারণ (R): আইন নিঃশর্ত কিন্তু প্রথা ও আচার-বিধি সকলের কাছে বাধ্যতামূলক নয়।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
6. বিবৃতি (A): প্লেটো Republic গ্রন্থে আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন।
কারণ (R): প্লেটোর মতে আইন হলো সার্বভৌমের নির্দেশ।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
7. বিবৃতি (A): সরকার হলো রাষ্ট্রের মস্তিষ্ক।
কারণ (R): ম্যাকেয়াভেলি প্রথম State কথাটি ব্যবহার করেন।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
8. বিবৃতি (A): বিবাহ ও উপাসনা হলো এক প্রকার অনুষ্ঠান (Institution)।
কারণ (R): সংকীর্ণ অর্থে সমাজবিজ্ঞানে বিবাহকে Institution বলা হয়।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
9. বিবৃতি (A): সমাজ দর্শন হলো সমাজতত্ত্ব ও দর্শনের মিলনস্থল।
কারণ (R): অগাস্ট কোঁৎ প্রথম Sociology শব্দটি ব্যবহার করেন।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
10. বিবৃতি (A): আধুনিক রাষ্ট্রে আইনের প্রাচীনতম উৎস হলো আইনসভা।
কারণ (R): আইনের প্রাচীনতম উৎস হলো প্রথা।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
দ্বাদশ শ্রেণীর দর্শন সপ্তম অধ্যায় স্তম্ভ মেলানো
Class 12 3rd Semester Philosophy
Chapter 7 Column Matching MCQ
1. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
স্তম্ভ-I |
স্তম্ভ-II |
|---|---|
i) Society |
a) গিসবার্ট |
ii) Fundamentals of Society |
b) ডি ডি র্যাফেল |
iii) Republic |
c) ম্যাকাইভার ও পেজ |
iv) Problems of Political Philosophy |
d) প্লেটো |
বিকল্পসমূহ:
(A) i-c, ii-a, iii-d, iv-b
(B) i-a, ii-c, iii-b, iv-d
(C) i-d, ii-b, iii-c, iv-a
(D) i-b, ii-d, iii-a, iv-c
উত্তর: (A) i-c, ii-a, iii-d, iv-b
2. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
স্তম্ভ-I |
স্তম্ভ-II |
|---|---|
i) Demos |
a) সঙ্গী |
ii) Kratos |
b) জনসাধারণ |
iii) Socius |
c) ক্ষমতা বা শক্তি |
iv) Communitas |
d) জনগণের চেতনা |
বিকল্পসমূহ:
(A) i-a, ii-d, iii-b, iv-c
(B) i-b, ii-c, iii-a, iv-d
(C) i-c, ii-a, iii-d, iv-b
(D) i-d, ii-b, iii-c, iv-a
উত্তর: (B) i-b, ii-c, iii-a, iv-d
3. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
স্তম্ভ-I |
স্তম্ভ-II |
|---|---|
i) আইন হলো সার্বভৌমের নির্দেশ |
a) আব্রাহাম লিংকন |
ii) গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের জন্য সরকার |
b) কার্ল মার্কস |
iii) রাষ্ট্র হলো উৎপীড়নের যন্ত্র |
c) জন অস্টিন |
iv) রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র |
d) লেনিন |
বিকল্পসমূহ:
(A) i-c, ii-a, iii-d, iv-b
(B) i-a, ii-b, iii-c, iv-d
(C) i-d, ii-c, iii-b, iv-a
(D) i-b, ii-d, iii-a, iv-c
উত্তর: (A) i-c, ii-a, iii-d, iv-b
4. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
স্তম্ভ-I |
স্তম্ভ-II |
|---|---|
i) রাষ্ট্রের মস্তিষ্ক |
a) সমাজ |
ii) সমাজের মানদণ্ড |
b) মিখাইল বাকুনিন |
iii) প্রাচীনতম সংগঠন |
c) সামাজিক সম্পর্ক ও সচেতনতা |
iv) নৈরাজ্যবাদের প্রবক্তা |
d) সরকার |
বিকল্পসমূহ:
(A) i-a, ii-b, iii-c, iv-d
(B) i-c, ii-d, iii-a, iv-b
(C) i-d, ii-c, iii-a, iv-b
(D) i-b, ii-a, iii-d, iv-c
উত্তর: (C) i-d, ii-c, iii-a, iv-b
5. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
স্তম্ভ-I |
স্তম্ভ-II |
|---|---|
i) হাসপাতাল |
a) অনুষ্ঠান |
ii) শিক্ষক সংগঠন |
b) সংঘ |
iii) বিবাহ ও উপাসনা |
c) সমিতি |
iv) পাড়ার ফুটবল ক্লাব |
d) সংস্কৃতির প্রতিষ্ঠান |





