HEADMASTER/ HEADMISTRESS নিয়োগের পরীক্ষা কেমন হয় ?

রাজ্যে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আটকে থাকা নিয়োগ প্রক্রিয়াগুলি আবার শুরু হওয়ার আশা দেখা দিয়েছে। স্পন্সরড স্কুলগুলিতে প্রচুর শূন্যপদে নিয়োগ শুরু হবে বলে আশা করছেন অনেকেই। যদি সেই প্রক্রিয়া শুরু হয় তাহলে অবশ্যই স্কুলে স্কুলে প্রধানশিক্ষক/ প্রধানশিক্ষিকা নিয়োগের প্রক্রিয়াও চালু হবে। সেই 2017 এর পর HM পদে আর নিয়োগ হয়নি। স্থায়ী হেডমাষ্টার/হেডমিষ্ট্রেসের অভাবে ধুঁকছে স্কুলগুলি। এই অবস্থায় অনেকেই   HM নিয়োগের পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে কৌতূহল রয়েছে। প্রথমেই বলে নিই প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যাপারে আমি এক্সপার্ট নই। সীমিত জ্ঞান আমার।  স্কুল সংক্রান্ত বিভিন্ন আইন কানুনগুলি সম্পর্কে কিঞ্চিৎ জ্ঞানলাভ করেছি। তা থেকেই এই পরীক্ষার প্রস্তুতির সম্পর্কে কিছু জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তবে এই আলোচনা আগের অভিজ্ঞতার ভিত্তিতে। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেখে একেবারে নিশ্চিত হয়ে সবটা বলা যাবে। আপাতত এটা শুধুমাত্র একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। –  

——————————————————————————————————

 

১) প্রশ্ন – HIGH/ HS স্কুলের HM নিয়োগের পদ্ধতিটি ঠিক কী ?

উত্তর – এসএসসি পরীক্ষার মাধ্যমে।

২) প্রশ্ন – এই পরীক্ষায় বসার জন্য যোগ্যতা কী লাগে ?

উত্তর – 50 % মার্কস সহ মাস্টার ডিগ্রি ও BEd। সঙ্গে দশ বছরের টিচিং এক্সপেরিয়েন্স। বয়স – 55 বছরের মধ্যে।

৩) প্রশ্ন – PASS/ HONS/ PG স্কেলে কর্মরত শিক্ষকরা সবাই কী এই পরীক্ষায় বসতে পারবে ?

উত্তর – হ্যাঁ যে কোনো স্কেলের টিচাররা যদি উপরে উল্লেখিত যোগ্যতা রাখেন তাহলে তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন ।

৪) প্রশ্ন – কোনোও টিচার যদি কর্মরত অবস্থায় PG ডিগ্রি অর্জন করে থাকেন তাঁকে কী ঐ ডিগ্রি অর্জন করার জন্য কোনো পারমিশন নিতে হবে এই পরীক্ষায় বসার জন্য ?

উত্তর – হ্যাঁ উক্ত পড়াশোনা করার জন্য এমসির পারমিশন নিতে হবে। ডি আই এর Prior Permission থাকলে বা বোর্ডের Approved স্টাডি লিভ থাকলে আরও ভালো হয় কিন্তু না থাকলেও চিন্তার কিছু নেই। Relevant সাবজেক্টে PG করে থাকলে এমসির পারমিশনই যথেষ্ট। সেই রেজোলিউশন এর কপি HM নিয়োগের ইন্টারভিউ এর সময় দেখতে চাইতে পারে।

৫) প্রশ্ন – এই পরীক্ষাটা কী খুব কঠিন ?

উত্তর – মোটেই না। ইংলিশ/ ম্যাথ যাঁদের সাবজেক্ট তাঁদের একটু সুবিধা হয় । কিন্তু অন্য সাবজেক্টের টিচাররাও এই পরীক্ষায় সহজেই সফল হতে পারেন। ইংলিশ / ম্যাথটা থাকে মাধ্যমিক লেভেলের। সিলেবাসের বাকি অংশটা এডুকেশন ও স্কুল ম্যানেজমেন্ট সংক্রান্ত। সেটা সবার জন্যই সমান কঠিন বা সহজ হবে।

৬) প্রশ্ন – Govt Sponsored স্কুলের HM নিয়োগের পরীক্ষার অ্যাড কী এ বছর বেরিয়েছে বা তার সিলেবাস কী দিয়েছে ?

উত্তর – অ্যাড বেরোয়নি। একটা সিলেবাস WBSSC এর ওয়েবসাইটে আছে। তবে সেটা 2017 এর পরীক্ষার। সম্ভবত সেরকমই কিছু থাকবে। সেটা ধরেই আপাতত প্রস্তুতি শুরু করা যায়।

৭) প্রশ্ন – BEd এর বই থেকে কী পড়বো ?

উত্তর –

1) Educational Philosophy of Gandhi, Rabindranath, Jiddu Krishnan , Dewey, Skinner, Piaget, Vygotsky, Robinson, Vidyasagar , Aurobindo, Vivekananda, Macor

2) Radhakrishnan, Mudaliar and Kothari Commission,

3) NPE 1986, NEP 2020

4) Program of Action, Yashpal Committee – Learning without burden, Inclusive education

5) NCF 2005, RTE ACT 2009,WB RTE RULES, 2012

6) Bloom’s Taxonomy, Cognitive and social constructivism,

7) ICT in classroom

😎 Education system in USA

9) Initiative in school education in West Bengal since 2011

10) New curriculum, textbook, CCE , PEACOCK Model in school education in West Bengal

৮) প্রশ্ন – English এর জন্য কী পড়বো?

উত্তর – মাধ্যমিক লেভেলের ইংলিশ গ্রামার বইগুলি থেকে এবং প্রতিযোগিতামূলক বইগুলি থেকে এইগুলি পড়ুন –

1) Question and answer from Unseen Passage

2) Gender change, number change, voice change, narration change, verb forms, articles and prepositions, pharasal verbs, error correction, antonym and synonym

৯) প্রশ্ন – অঙ্কের প্রস্তুতি কী ভাবে নেওয়া যায় ?

উত্তর – অঙ্কের জন্য প্র্যাক্টিস করতে হবে। একেবারে ক্লাস ফাইভ এর বই থেকে শুরু করে ক্লাস নাইন টেনের অঙ্ক বইয়ের এইগুলি প্র্যাক্টিস করুন – মৌলিক ও যৌগিক সংখ্যা, জোড় বিজোড় সংখ্যা, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, বর্গমূল, গ সা গু, ল সা গু, শতকরা, একক, সময় ও কার্য, অনুপাত, সমানুপাত, সরল ও চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি করবার, ত্রিভূজ, চতুর্ভূজ, বৃত্তের ক্ষেত্রফল ও পরিসীমা, চোঙ, শঙ্কু, আয়তঘন, ঘনক, গোলকের তলের ক্ষেত্রফল ও আয়তন, গড় ও মীন, পিথাগোরাসের উপপাদ্য সংক্রান্ত অঙ্ক।

১০) প্রশ্ন – স্কুল অ্যাডমিনিস্ট্রেশন ও ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়গুলির প্রস্তুতি কেমন হবে ?

উত্তর – প্রথমেই পড়ে ফেলুন পশুপতি ঘোষের মুসকিল আসান নামক প্রশ্নোত্তরের বইটা। এরপর বিভিন্ন অ্যাক্ট, রুলস, জি ও গুলির টেক্সটগুলি পড়ে নিন বি বি কুণ্ডুর হেডমাষ্টার ম্যানুয়াল থেকে। প্রয়োজনে ইন্টারনেট সার্চ করুন। এই সেকশনটা কিন্তু গুরুত্বপূর্ন। ইন্টারিউয়ের জন্যও। এখানে যেগুলি ভালো করে দেখবেন –

1) অ্যাডমিশন – ক্লাস এইট পর্যন্ত ও ক্লাস নাইনের পরবর্তী ক্লাসগুলোর ক্ষেত্রে RTE RULES অনুযায়ী।

2) Health safety and disaster management in school। এই অংশটা বি এড এর বইয়ে পেতে পারেন।

3) শিশুদের ফিজিক্যাল, ইমোশনাল, ও মানসিক নিরাপত্তা । BEd এর বইয়ে পাবেন।

4) RTE অনুযায়ী মেয়েদের শিক্ষার অধিকার সুনিশ্চিতকরণ।

5) CWSN, Weaker section এর বাচ্চাদের অধিকার সুরক্ষিত করা RTE অনুযায়ী।

6) বর্তমানে রাজ্যে চালু পাঠ্যক্রম, পাঠ্যবই, CCE, PEACOCK MODEL, সেগুলির বৈশিষ্ট্য, তাদের প্রয়োগ, প্রয়োজনীয়তা।

7) চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, অ্যাক্টিভ চাইল্ড পলিসি, সহ পাঠক্রমিক কার্যাবলী, স্কুলে সংস্কৃতির ও খেলাধূলার চর্চা।

😎 বিদ্যালয়ের ম্যানেজমেন্ট ও ডিসিপ্লিন এর ক্ষেত্রে HOI এর ভূমিকা

9) POWERS AND DUTIES OF HM ( মেমো নং 215 SE, ডেট – 8/3/2018 দেখুন)

10) টিচারদের কোড অফ কন্ডাক্ট। মেমো নং 214 SE, ডেট -8/3/2018 দেখুন।

11) এমসির গঠন ( Sponsored ও Aided দুটোই) ও কার্যাবলী। একাডেমিক কাউন্সিল ও স্টাফ কাউন্সিল এর ভূমিকা।

12) স্কুল ডেভলপমেন্ট প্ল্যান ও অডিট

13) CASHBOOK, ডেবিট ক্রেডিট ভাউচার , বিল কীভাবে রাখা হয়

14) স্টাফ প্যাটার্ন

15) স্কুল টাইম টেবিল ও অ্যানুয়াল অ্যাকাডেমিক ক্যালেন্ডার।

16) বিভিন্ন স্কুল রেকর্ডস

17) স্কুল ও সমাজ

18) চাকরির রেকমেন্ডেশন, বিভিন্ন ধরনের টিচারদের ক্যাটাগরি, বেতনক্রম, অ্যাপ্রুভাল , কনফার্মেশন, অ্যাডিশনাল ও রেগুলার পোস্ট, Additional Post Retention, Break Service, Condonation Of Break Service , পেনশন, পি এফ, Arrear Claim, স্কুলের Bank Account ও সেগুলির অপারেটর কারা হবেন, ট্রান্সফার এর নিয়মাবলী,Leave Rules, Lien, HRA এর নিয়ম, বিভিন্ন ROPA ( বিশেষ করে ROPA 2019 ), সার্ভিস বুক সম্পর্কে ধারণা, মেমো নং প্রদান পদ্ধতি।

19) Acts – WBBSE অ্যাক্ট 1963, WBCHSE অ্যাক্ট, 1975, RTE অ্যাক্ট 2009, WB RTE RULES, 2012, WB Expenditure Control Act,2005, WB পঞ্চায়েত অ্যাক্ট,1973, মিউনিসিপ্যাল অ্যাক্ট, RTI অ্যাক্ট, 2005।

20) National Education Policy, 2020 মন দিয়ে পড়ুন।

নোট – বিশেষ করে মনে রাখুন সিলেবাসটা দেখতে অনেকটা বড় মনে হলেও এগুলো গল্পের ছলে পড়ে নেওয়া যায় এবং প্রশ্ন আসে একেবারে ভাসা ভাসা। বেশি গভীরে যায় না। তাই মোটামুটি একটা ধারণা তৈরি করতে পারলেই যথেষ্ট এই পরীক্ষার জন্য। তবে অ্যাড এর অপেক্ষায় সময় নষ্ট না করে প্রস্তুতি শুরু করা উচিত।

১১) প্রশ্ন – হেডমাস্টার কেন হবেন ?

উত্তর –

ক) Pay Scale এর উন্নীতকরণ – আপনি AT হিসাবে পাস গ্র্যাজুয়েট ( Pay Level – 11/12, Honours Graduate – Pay Level -14, পিজি – Pay Level -15) যাতেই থাকুন না কেন আপনার পে লেভেল উন্নীত হয়ে HM হিসাবে আপনার Pay Level হবে 16। Fixation করার সময় এক্সিষ্টিং Pay Level এ একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন ও তার উপর ফিটমেন্ট amount পাওয়া যাবে। দুটি মিলিয়ে প্রায় দেড়টা এক্সট্রা ইনক্রিমেন্ট হয়ে যায়। AT হিসাবে আপনার বেসিক যাই হোক না কেন সেটা 56100 টাকার কম হলে এবং উপরোক্ত সুবিধা গুলি পাওয়ার পরেও 56100 টাকাতে পৌঁছাতে না পারলে আপনার বেসিক পে 56100 টাকাতে ফিক্সড হবে। এটাতে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন গ্রাজুয়েট স্কেলের টিচাররা যাঁদের চাকরি ১০- ১৫ বছরের। ভবিষ্যতের পে কমিশনে HM দের আর্থিক সুবিধা বেশি হবে বলে আশা করা যাচ্ছে। আগে HM দের তেমন কোনো শক্তিশালী সংগঠন ছিল না। ফলে আগে পে কমিশনগুলির কাছে HM দের পক্ষ থেকে সেই ভাবে দাবিই তোলা হয়নি। এখন HM দের রাজ্যব্যাপী অত্যন্ত শক্তিশালী সংগঠন আছে। ভবিষ্যতের পে কমিশনে ন্যায্য দাবি দাওয়া আদায়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।

খ) নিজের পরিকল্পনার রূপায়ণ – Head of the Institution হিসাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের মতো করে সাজিয়ে তোলার সুযোগ। অবশ্যই সেটা হবে সরকারি নির্দেশিকার আলোকে।

গ) ব্যক্তি জীবনে সুবিধা – বিভিন্ন প্রশাসনিক দফতর, আধিকারিক ও প্রশাসনিক কাজের এক্সপোজার পাবেন যা আপনাকে ব্যক্তি জীবনেও অনেক সুবিধা দেবে।

ঘ) চ্যালেঞ্জ মোকাবিলা – নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার আনন্দ কাজটিকে একঘেয়ে করে তোলে না।

ঙ) শিক্ষক হিসাবে পাওনা – সর্বোপরি একজন শিক্ষক হিসাবে নিজের ছাত্র ছাত্রীদের জন্য কিছু করার অনেক বেশি সুযোগ। আপনি একই সঙ্গে শিক্ষক ও প্রশাসক।

১২) প্রশ্ন – হেডমাস্টার কেন হবেন না ?

উত্তর – মোটেই হেড মাস্টার হওয়ার চেষ্টা করবেন না —

ক) যদি আপনার ১০.৩৫ থেকে ৪.৩০ এর বাইরে স্কুলে থাকতে হলে মন খারাপ করে।

খ) যদি বিভিন্ন বিরূপ পরিস্থিতির মোকাবিলা করতে আপনি আনন্দ না পেয়ে ভয় পান।

গ) যদি উদ্ভাবনী কিছু না করে গতানুগতিকতা বেশি ভালো লাগে।

ঘ) যদি অনেকের সঙ্গে মানিয়ে নিয়ে চলার অভ্যাস না থাকে।

ঙ) যদি পড়াশোনা করে প্রশাসনিক দক্ষতা অর্জন করার মতো এনার্জি না থাকে।

চ) যদি হিসাব নিকাশ ও চিঠি লেখালিখিতে মোটেই দক্ষতা না থাকে।

ছ) যদি নেতৃত্ব দানের দক্ষতা ও ইচ্ছা না থাকে।

জ) সর্বোপরি যদি আপনি যদি ভালো টিচার না হন। হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি ভালো টিচার না হলে মোটেই হেডমাস্টার হবার চেষ্টা করবেন না। এটা একদম পরীক্ষিত সত্য যে ভালো হেডমাস্টার তিনিই হন যিনি একজন ভালো শিক্ষক।  

 SOURCE-SMR

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top