


Ramakrishna Mission Admission:
রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীতে ভর্তি!
আবেদন প্রক্রিয়া দেখে নিন
Published on:
সমস্ত স্কুল ছাত্র-ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা দের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! ইতি মধ্যেই আগামী শিক্ষাবর্ষ তথা 2027 শিক্ষাবর্ষের জন্য রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে চাই তাদের অভিভাবকদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন।
একনজরে »
1 Ramakrishna Mission Class V Admission: রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীতে ভর্তি
1.1 ভর্তির যোগ্যতা ও প্রক্রিয়ার বিশেষ দিকসমূহ
1.2 রামকৃষ্ণ মিশন সমূহের তালিকা ও আবেদনের সময়সীমা
2 Ramkrishna Mission School Admission Class 5 2027: আবেদন করার পদ্ধতি
2.1 আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Documents Required)
Ramakrishna Mission Class V Admission:
রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীতে ভর্তি
রামকৃষ্ণ মিশনের জেলায় জেলায় প্রায় প্রতিটি শাখাতেই পঞ্চম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বর্তমানে রামকৃষ্ণ মিশনের ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে নজর কাড়া সাফল্য দেখে প্রত্যেক অভিভাবক অভিভাবকাই তাদের সন্তানদের রামকৃষ্ণ মিশনে ভর্তি করাতে চায়। যে সকল অভিভাবকরা তাদের সন্তানদের রামকৃষ্ণ মিশনে ভর্তি করাতে চান আপনাদের জন্য খুবই ভালো সুযোগ রয়েছে।
ভর্তির যোগ্যতা ও প্রক্রিয়ার বিশেষ দিকসমূহ
রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখায় ভর্তির জন্য নির্দিষ্ট কিছু নিয়ম ও যোগ্যতা রয়েছে:
-
পরীক্ষার ভিত্তিতে নির্বাচন: বেশিরভাগ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে ভর্তির জন্য শিক্ষার্থীদের একটি লিখিত প্রবেশিকা পরীক্ষা (Admission Test) দিতে হয়। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে প্রশ্ন করা হয়। এরপর ইন্টারভিউ ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
-
চতুর্থ শ্রেণীর নম্বরের ভিত্তিতে শিথিলতা/যোগ্যতা: লিখিত পরীক্ষায় বসতে দেওয়ার জন্য বা আবেদন ফর্ম তোলার ক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যইবিগত বার্ষিক পরীক্ষা বা চতুর্থ (Class IV) শ্রেণীর পরীক্ষায় নির্দিষ্ট ন্যূনতম নম্বর (সাধারণত ৬০% বা তার বেশি) পেতে হয়।
-
বয়সসীমা:পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীদের বয়স সাধারণত ১০ থেকে ১১ বছরের মধ্যে হতে হয় (প্রতিটি স্কুলের নির্দিষ্ট নোটিশ অনুযায়ী)।

রামকৃষ্ণ মিশন সমূহের তালিকা ও আবেদনের সময়সীমা
আবেদন করার সুবিধার্থে নিচে বিভিন্ন রামকৃষ্ণ মিশন স্কুলের আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ এবং ঠিকানা ছক আকারে দেওয়া হলো:
স্কুলের নাম |
আবেদনের সময়সীমা / শেষ তারিখ |
|---|---|
রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া |
২০ জুলাই ২০২৬ – ২৮ নভেম্বর ২০২৬ (বিকাল ৫:০০ টা) |
রামকৃষ্ণ মিশন আশ্রম, মেদিনীপুর |
ছাত্রাবাস: ১৫ আগস্ট ২০২৬ – ১৯ নভেম্বর ২০২৬অন-আবাসিক: ১৫ আগস্ট ২০২৬ – ৯ ডিসেম্বর ২০২৬ |
কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় |
১ সেপ্টেম্বর ২০২৬ – ১৫ সেপ্টেম্বর ২০২৬ (জমা: ১৬ সেপ্টেম্বর) |
রামকৃষ্ণ মিশন ‘বিবেক বীথি’ বিদ্যালয় |
১৭ আগস্ট ২০২৬ – ১৫ সেপ্টেম্বর ২০২৬ |
রামকৃষ্ণ সারদা মিশন গার্লস স্কুল |
১ই জুলাই ২০২৬ – ২৭শে আগস্ট ২০২৬ |
রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর |
শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে |
রামকৃষ্ণ মিশন বয়েজ হোম, রহড়া |
শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে |
আসান্সোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল |
শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে |
বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম স্কুল |
শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে |
রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল |
শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে |
সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল |
শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে |
টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল |
শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে |
জয়রামবাটি রামকৃষ্ণ মিশন স্কুল |
শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে |
মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির |
শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে |
Ramkrishna Mission School Admission Class 5 2027:
আবেদন করার পদ্ধতি
রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখায় ভর্তির আবেদন করার নিয়ম ভিন্ন ভিন্ন হতে পারে।কিছু স্কুলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হচ্ছে, আবার কিছু স্কুলে এটি অফলাইন মাধ্যমে করা যাচ্ছে।যেমন— পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (www.rkmvp.org), দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (www.rkmvdeoghar.org) এবং মেদিনীপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের (www.rkmvmidnapore.org) ক্ষেত্রে অভিভাবকেরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি অনলাইনে ফর্ম পূরণ, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড এবং আবেদন ফি জমা দিয়ে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।
অন্যদিকে, কামারপুকুর রামকৃষ্ণ মিশনসহ অন্যান্য বেশ কিছু স্থানীয় স্কুলের ক্ষেত্রে অফলাইনে আবেদন করতে হবে।
অফলাইনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরাসরি স্কুল অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে অথবা ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে।
এরপর সেই আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট শেষ তারিখ ও সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্কুল অফিসে গিয়ে জমা করতে হবে।প্রতিটি স্কুলের ভর্তির শেষ তারিখ, আবেদনের মাধ্যম ও ফি আলাদা হওয়ায়, আবেদন প্রক্রিয়া শুরু করার আগে অবশ্যই পছন্দনীয় রামকৃষ্ণ মিশন স্কুলেরঅফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে অথবা কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলে সঠিক ও পুঙ্খানুপুঙ্খ তথ্য জেনে নেওয়া আবশ্যক।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
(Documents Required)
আবেদন করার সময়ে বা ফর্ম জমা দেওয়ার জন্য নিচের ডকুমেন্টসগুলি তৈরি রাখার পরামর্শ দেওয়া হচ্ছে:
-
জন্মের প্রমাণপত্র: ছাত্রের বার্থ সার্টিফিকেটের (Birth Certificate) জেরক্স।
-
আধার কার্ড: ছাত্র এবং পিতা-মাতার আধার কার্ডের জেরক্স।
-
মার্কশীট: চতুর্থ (Class IV) শ্রেণীর বার্ষিক বা প্রথম/দ্বিতীয় টার্মের পরীক্ষার মার্কশীট।
-
ছবি:ছাত্রের সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
-
জাতিগত প্রশংসাপত্র: কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC), যদি প্রযোজ্য থাকে।
-
বাসস্থানের প্রমাণ:স্থানীয় অভিভাবক ও পিতার ভোটার কার্ড/রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (অন-আবাসিক স্কুলের ক্ষেত্রে)।
স্বামী বিবেকানন্দের আদর্শে মানুষের মতো মানুষ গড়ে তোলার লক্ষ্যে রামকৃষ্ণ মিশন দীর্ঘ দিন ধরে প্রশংসনীয় কাজ করে আসছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন ও শৃঙ্খলা শেখার জন্য রামকৃষ্ণ মিশন অতুলনীয়। যেহেতু আবেদনের নির্দিষ্ট সময়সীমা রয়েছে অবিলম্বে নিজস্ব শাখা অনুযায়ী প্রস্তুতি শুরু করুন!
SOURCE-EDT
©kamaleshforeducation.in(2023)


