HS 3rd Semester:

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট WBCHSE নোটিশ দেখে নিন

Updated on: 

2027 সালের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার (Semester-III) পরীক্ষা আগামী ২১ সেপ্টেম্বর 2026 থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) প্রকাশ করেছে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যেখানে Semester-III Supplementary Examination 2027 নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তির অবসান ঘটানো হয়েছে।

 

একনজরে »

1 WBCHSE HS 2027 Semester প্রকাশ করা হল এই নতুন বিজ্ঞপ্তি?

1.1 কোন ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন?

2 কবে অনুষ্ঠিত হবে Semester-III Supplementary Examination?

2.1 আরও একটি সুযোগ মিলবে

WBCHSE HS 2027 Semester প্রকাশ করা হল এই নতুন বিজ্ঞপ্তি?

সংসদের নজরে আসে যে, বিভিন্ন স্কুল, শিক্ষক এবং পরীক্ষার্থীদের মধ্যে Semester-III Supplementary Examination নিয়ে একাধিক ভুল ধারণা তৈরি হয়েছে। কেউ মনে করছিলেন আলাদা পরীক্ষার রুটিন প্রকাশ হবে, আবার অনেকেই আবেদন প্রক্রিয়া সম্পর্কেও নিশ্চিত ছিলেন না। এই বিভ্রান্তি দূর করতেই কাউন্সিল স্পষ্টভাবে জানিয়েছে, আগের প্রকাশিত বিজ্ঞপ্তিগুলির নির্দেশিকাই কার্যকর থাকবে এবং সেই অনুযায়ী পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কোন ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন?

 

যাঁরা Semester-III Supplementary Examination 2027-এ অংশগ্রহণের জন্য যোগ্য, তাঁদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে এনরোলমেন্ট (Enrollment) সম্পূর্ণ করতে হবে। সময়সীমার মধ্যে আবেদন না করলে পরবর্তী ধাপে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব নাও হতে পারে। তাই যোগ্য পরীক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কবে অনুষ্ঠিত হবে Semester-III Supplementary Examination?

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, Semester-III Supplementary Examination-এর জন্য আলাদা কোনও নতুন পরীক্ষার রুটিন প্রকাশ করা হচ্ছে না।

সংসদের নির্দেশ অনুযায়ী, ২০২৭ সালের Higher Secondary Semester-II পরীক্ষার নির্ধারিত সময়সূচি অনুসারেই Semester-III Supplementary Examination অনুষ্ঠিত হবে। অর্থাৎ, যে রুটিন ইতিমধ্যেই সংসদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, সেই সময়েই সাপ্লিমেন্টারি পরীক্ষাও নেওয়া হবে।

আরও একটি সুযোগ মিলবে

নতুন বিজ্ঞপ্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল দ্বিতীয় সুযোগের বিষয়টি সংসদ জানিয়েছে, Semester-IV Higher Secondary Examination 2027 অনুষ্ঠিত হওয়ার সময় আবারও একবার Semester-III Supplementary Examination আয়োজন করা হবে।

অর্থাৎ, কোনও পরীক্ষার্থী যদি প্রথম সুযোগে পরীক্ষা দিতে না পারেন অথবা নির্ধারিত নিয়ম অনুযায়ী পরবর্তী সুযোগের জন্য যোগ্য হন, তাহলে Semester-IV পরীক্ষার সময় আবারও Supplementary পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে।

বিজ্ঞপ্তির বিষয়

ডাউনলোড লিংক

Class 12 Sem-3 Supplementary (New Notice)

Date: 23.07.2026

No: L/PR/283/2026

↓ Download Notice

উচ্চ মাধ্যমিক সংসদের অফিসিয়াল ওয়েবসাইট

WBCHSE →

SOURCE-EDT

 ©kamaleshforeducation.in(2023)

 

 

error: Content is protected !!
Scroll to Top