



অতি সম্প্রতি অর্থ দপ্তররের অন্তর্গত মেডিকেল সেল থেকে 70- F ( MED) 14.08.26 প্রকাশিত হয়েছে। এই অর্ডারে WBHS এর নতুন কিছু নিয়ম প্রবর্তন সহ ট্রিটমেন্ট এর রেট পরিবর্তিত হয়েছে।
এই অর্ডারের মূল বিষয়গুলি হল :
1. Empanelled hospital গুলোকে ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়েছে – X ( Tier I), Y ( Tier II ) এবং Z ( Tier III) ,Tier I এর ক্ষেত্রে approved rate একটা নির্দিষ্ট হারে ধরা হয়েছে। Tier II এর ক্ষেত্রে সেই rate এর 90% এবং Tier III র ক্ষেত্রে প্রথমোক্ত রেট এর 80% ধরা হয়েছে।
2. কলকাতা মেট্রোপলিটন এরিয়া কে টায়ার I এর মধ্যে ধরা হয়েছে। এর মধ্যে পড়ছে কলকাতা কর্পোরেশন, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া এবং নদীয়া। এই সব অঞ্চলের মধ্যে যে সমস্ত HCO গুলো আছে সেগুলি পড়বে। টায়ার II বলতে আসানসোল, দুর্গাপুর ও শিলিগুড়ি কে বোঝানো হয়েছে। এই সব অঞ্চলে যে সমস্ত HCO গুলো আছে সেগুলি এই ভাগে পড়বে। টায়ার III বলতে বাকি অংশকে বোঝানো হয়েছে।
3. যে সমস্ত empenelled HCO গুলো class I ক্যাটাগরি ভুক্ত ( WBHS এর পোর্টালে দেওয়া আছে ) সেগুলির ক্ষেত্রে যে জোন ভিত্তিক যে যে রেট প্রযোজ্য সেটাই হবে। class II এর ক্ষেত্রে সেটা হবে জোন ভিত্তিক APPROVED রেট এর 80%
4. Non empenelled nursing home এর ক্ষেত্রে bed ক্যাপাসিটি র উপর ভিত্তি করে approved rate এর 80 বা 60% এর যে ভাগ ছিল সেটাই থাকছে।
5. রিভাইসড রেট নির্ধারণ করতে গিয়ে CGHS ( Central Govt Health Scheme) এর বর্তমান রেট অন্তর্ভুক্ত করা হয়েছে। রেট চার্ট ( Annexure I ) এর প্রথম কলাম এ টায়ার I এর যে রেট আছে সেটাই CGHS এর রেট। এবার যদি কোন ক্ষেত্রে WBHS এর রেট CGHS এর থেকে বেশি হয় তাহলে WBHS এর রেট টাই ধরতে হবে।
6. Tata medical centre, Rajarhat ; Chittaranjan national cancer institute এবং উডবার্ন ওয়ার্ড , IPGME&R – SSKM এর ট্রিটমেন্ট রেট তৈরি হয়েছে সরকারের সাথে পৃথক এগ্রিমেন্ট দিয়ে সেই কারণে annexure I বর্ণিত রেট প্রযোজ্য নয়।
7. নতুন অর্ডার প্রযোজ্য হবে 1 সেপ্টেম্বর 2026 থেকে। যারা উক্ত তারিখ বা তারপর হাসপাতালে ভর্তি হবে অথবা উক্ত তারিখ বা তারপর ওপিডি কনসালটেশন করবে তাদের ক্ষেত্রে এই রেট প্রযোজ্য হবে।
8. Annexure II তে প্যাকেজ রেট বলতে ভর্তি থেকে ছুটি পর্যন্ত সম্পুর্ণ চিকিৎসা পরিষেবার সর্বসাকুল্যে খরচ। এর মধ্যে কি কি থাকবে সেটা প্রথমে বলে দেওয়া আছে।
9. এবার সেই পরিষেবাগুলির কিছুটা অংশ যদি নার্সিংহোম বাইরে থেকে করায় তার জন্য অতিরিক্ত টাকা চার্জ করতে পারবে না। হাসপাতাল বিভিন্ন পরিষেবা যেমন ডায়াগনস্টিক , ল্যাবরেটরি, ইমেজিং , ফিজিওথেরাপির বা অন্যান্য যা পরিষেবা বাইরের প্রতিষ্ঠান থেকে করুক না কেন সেই অজুহাতে প্যাকেজ রেট এর বাইরে অতিরিক্ত টাকা নিতে পারবে না। প্যাকেজ রেট সব ক্ষেত্রেই একই থাকবে।
10. Indoor treatment এর ক্ষেত্রে সর্বোচ্চ কত দিন পর্যন্ত ভর্তি থাকতে পারবে সেটা বলা হয়েছে :
A. সুপার স্পেশালিটি চিকিৎসার ক্ষেত্রে 12 দিন
B. বড় অপারেশন এর ক্ষেত্রে 7 দিন।
C. ল্যাপারোস্কপিক সার্জারি , ইলেকটিভ এনজিওপ্লাস্টি , স্বাভাবিক ডেলিভারির ক্ষেত্রে 3 দিন
D. Day care বা ছোটখাটো সার্জারি যেটা ইমারজেন্সি তে হয় সেগুলোর ক্ষেত্রে 1 দিন। হাসপাতালে ভর্তি থাকাকালীন কর্তৃপক্ষ রোগীর আত্মীয়কে বাইরে থেকে ওষুধ / সরঞ্জাম কিনে আনতে বলতে পারবে না। সবকিছু প্যাকেজ রেট এর মধ্যে করে দিতে হবে।
11. বিভিন্ন ইমপ্ল্যান্ট যেমন লেন্স , স্টেন্ট, mesh, ভালভ এগুলির খরচ প্যাকেজ এর সাথে অতিরিক্ত হিসাবে WBHS এর রেট অনুযায়ী মেটানো হবে। প্যাকেজ এর মধ্যে আসবে না।
12. যে সমস্ত ইমপ্ল্যান্ট তালিকাভুক্ত নয় সেগুলির ক্ষেত্রে ইনভয়েস বা NPPA রেট এগুলোর মধ্যে যেটা কম সেটাই প্রযোজ্য হবে। ইমপ্ল্যান্ট এর রেট সমস্ত জোন এর ক্ষেত্রে একই থাকবে।প্যাকেজ ট্রিটমেন্ট এর ক্ষেত্রে সমস্ত consumables ও মেডিসিন , গাইড wire ও ক্যাথেটার এর দাম প্যাকেজ এর মধ্যেই ধরা থাকবে।
13. কেমোথেরাপি র ক্ষেত্রে শুধু procedural charge ধরা আছে। রুম রেন্ট, ইনভেস্টিগেশন , ক্যান্সার প্রতিরোধকারী ওষুধ আলাদা করে reimburse হবে।
14. একই OT সেশন এ একাধিক সার্জারির ক্ষেত্রে নিম্নলিখিত নিয়মগুলো প্রযোজ্য :
একাধিক অপারেশন একসাথে হলে যার প্যাকেজ রেট সবচেয়ে বেশি সেটার পুরো reimbursement হবে। তার পরের সার্জারির ( যার প্যাকেজ রেট অপেক্ষাকৃত কম) রেট হবে approved rate এর 50% এবং তৃতীয় বা তার পরবর্তী অপারেশন এর খরচ হবে 25% হারে।
যদি একই ধরনের সার্জারি শরীরের দুই জায়গায় হলে যেমন দুই চোখে ছানি অপারেশন বা দুই হাঁটু প্রতিস্থাপন হলে একটির ক্ষেত্রে পুরো reimbursement হবে কিন্তু দ্বিতীয়টির ক্ষেত্রে 50% হারে হবে।
একটি ভর্তিতে HCO গুলো দুটো প্যাকেজ ধরতে পারবে। এর বেশি হলে মেডিকেল সেল এর অনুমতি লাগবে।
15. OPD ও INDOOR কনসালটেশন এর ক্ষেত্রে পৃথক রেট ধরা হয়েছে। এই রেট এর মধ্যে পরীক্ষার সময় ব্যবহৃত বিভিন্ন ধরনের গ্লাভস এর খরচ ধরা আছে। INDOOR ট্রিটমেন্ট এর ক্ষেত্রে সর্বোচ্চ দুটি কনসালটেশন ধরা আছে। চোখের OPD র ক্ষেত্রে Refraction, Tonometry & fundus এক্সামিনেশন এর কথা বলা আছে। সব ধরনের শহরের ক্ষেত্রেই OPD র রেট একই।
16. Non surgical ( medical management) case:
ডাক্তার যদি বাইরে থেকে কোন ওষুধ বা consumable কিনতে বলে এবং সেটা যদি in admissible না হয় তাহলে সেটা re imburse করা যাবে।
কিন্তু যদি নার্সিংহোম কর্তৃপক্ষ যদি সেই আইটেম প্যাকেজ রেট এর বাইরে কিনতে বলে এবং সেটা নার্সিং হোম এর প্যাকেজ থেকে বাদ দিয়ে বাকিটা রোগীকে reimburse করতে হবে। এছাড়া IV এলবুমিন ব্যবহারের জন্য নির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে।
17. রোগীর শারীরিক উপসর্গ, রোগের ইতিহাস ও ক্লিনিক্যাল পরীক্ষার ভিত্তিতে রোগ নির্ধারণ করে চিকিৎসা শুরু করতে হবে। যে পদ্ধতি সুপ্রতিষ্ঠিত সেইভাবেই চিকিৎসা করতে হবে। ট্রায়াল এর ভিত্তিতে নয়।
18. Annexure III এর মধ্যে ward charge , nursing care charge, ICU & CCU charge এবং ইকুইপমেন্ট চার্জ এর মধ্যে কি কি থাকবে সেগুলি বলা আছে।
ওয়ার্ড চার্জ এর মধ্যে যেগুলি বলা আছে সেগুলো রুম রেন্ট এর অবিচ্ছেদ্য অংশ। সেই সংক্রান্ত সুবিধাগুলোর জন্য আলাদা বিল করা যাবে না
Nursing care চার্জ ওয়ার্ড চার্জ এর সাথেই সংযুক্তিকরণ করা আছে। আলাদা করে বিল করা যাবে না।
ICU সহ অন্যান্য ক্রিটিক্যাল CARE ইউনিট গুলোকে একটা standardised ইউনিট হিসাবে ধরতে হবে এবং এতে ওয়ার্ড ক্যাটাগরি এবং নার্সিং care চার্জ এর মধ্যে যেগুলি পড়বে সেই সংক্রান্ত সমস্ত সুবিধা ক্রিটিক্যাল care ইউনিট গুলিতে থাকবে।
এছাড়া সমস্ত ক্রিটিক্যাল care ইউনিটগুলোর ক্ষেত্রে – মনিটরিং , ইকুইপমেন্ট, অক্সিজেন সাপোর্ট, সংক্রমণ নিয়ন্ত্রণ, নার্সিং সহায়তা থাকবে। ICU র চার্জ সমস্ত শহরে সমান হবে।
ইনপেশেন্ট বা সার্জারির সময় ব্যবহৃত মেডিকেল ইকুইপমেন্ট এর চার্জ প্যাকেজ এর মধ্যেই অন্তর্ভুক্ত হবে। কি কি ইকুইপমেন্ট প্যাকেজ এর মধ্যে আসবে সেই ব্যাপারে বলা হয়েছে। সেগুলোর জন্য আলাদা বিল করা যাবে না।
SOURCE-SSS

©Kamaleshforeducation.in (2023)
Related