



State TET না Central TET কোনটা আমাদের রাজ্যের জন্য প্রযোজ্য ? সেন্ট্রাল টেট পরীক্ষা হতে চলেছে। তাতে কি Appear করবেন ? নাকি করে কিছু লাভ হবে না ? প্রশ্নগুলি খুব ঘুরপাক খাচ্ছে শিক্ষক মহলে। আজ বিষয়টা বিস্তারিত কিছুটা পরিষ্কার করার চেষ্টা করা হল।

———————————————————————— ———
১) প্রশ্ন – আপার প্রাইমারি/ নরমাল / IX -X/ XI- XII/ HS, কোন ধরনের অ্যাপয়েন্টমেন্টের জন্য টিচারদের জন্য টেট দিতে হবে ?
উত্তর – এটা নিয়ে দীর্ঘ পোস্ট করা হয়েছে 30/08/2026 তারিখে। দেখে নিতে পারেন kamalesh for education.in এ গিয়ে।
২) প্রশ্ন – কোনও একটি নির্দিষ্ট রাজ্যের জন্য Central TET না State TET কোনটা প্রযোজ্য হবে সেটা বুঝতে গেলে RTE Act, 2009 এর কোন কোন ধারাগুলির অর্থ আগে বুঝে নিতে হবে ?
উত্তর – কোন ধরনের স্কুলের জন্য সেন্ট্রাল টেট আর কোন ধরনের স্কুলের জন্য স্টেট টেট প্রযোজ্য সেটা বুঝতে গেলে আগে RTE Act এর সেকশন 2 এর আন্ডারে বিভিন্ন উপধারাগুলিতে কোন কোন টাইপের স্কুলকে বোঝাচ্ছে সেটা বুঝতে হবে। তার সঙ্গে বুঝতে সেই বিভিন্ন ধরনের স্কুলগুলোর জন্য “Appropriate Government” বলতে সেন্ট্রাল না স্টেট কোন গভর্নমেন্টকে বোঝাবে। নীচে RTE Act এর সংশ্লিষ্ট ধারাগুলি উল্লেখ করে এই ব্যাপারগুলোর একটা সংক্ষিপ্ত বিবরণ দিলাম –
ক) Clause (a) of Section 2
——————————————————
স্কুল পরিচালনার ক্ষেত্রে “Appropriate Government” কথাটির ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে। এখানে বলা হয়েছে –
i) সেন্ট্রাল গভর্নমেন্ট ও legislature বিহীন ইউনিয়ন টেরিটরিগুলি পরিচালিত স্কুলগুলোর ক্ষেত্রে Appropriate Government হলো সেন্ট্রাল গভর্নমেন্ট।
ii) উপরে উল্লেখিত সেন্ট্রাল গভর্নমেন্ট পরিচালিত স্কুলগুলো ছাড়া যত স্টেট গভর্নমেন্ট বা লোকাল অথরিটি বা legislature যুক্ত ইউনিয়ন টেরিটরি পরিচালিত স্কুল আছে সেগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটরির গভর্নমেন্ট হবে সেই স্কুলগুলোর “Appropriate Government”।
খ) Sub Clause (i) of Clause (a) of Section 2
—————————————————
কেন্দ্রীয় সরকার পরিচালিত অথবা legislature হীন ইউনিয়ন টেরিটরিগুলির অ্যাডমিনিস্ট্রেটর পরিচালিত স্কুলগুলো আসে এই ধারার মধ্যে।
গ) Sub Clause (i) of Clause n of Section 2
—————————————————-
এই ধারার মধ্যে আসে স্টেট গভর্নমেন্ট বা legislature সহ ইউনিয়ন টেরিটরিগুলির বা লোকাল অথরিটির মালিকানাধীন স্কুলগুলো অর্থাৎ রাজ্যের Govt School গুলো।
ঘ) Sub Clause (ii) of Clause (n)of Section 2
—————————————————–
এই ধারার মধ্যে আসে স্টেট গভর্নমেন্ট বা legislature সহ ইউনিয়ন টেরিটরিগুলির বা লোকাল অথরিটির দ্বারা আর্থিক সাহায্যপ্রাপ্ত (অর্থাৎ স্পন্সরড বা এইডেড) স্কুলগুলো। অর্থাৎ আমাদের স্কুলগুলো।
(ঙ) Sub Clause (iv) of Clause (n)of Section 2
——————————————————
পুরোপুরি প্রাইভেট স্কুলগুলো যারা কোনো সরকার বা কোনো লোকাল অথরিটির থেকে কোনো আর্থিক সহায়তা পায় না সেই স্কুলগুলো এই ধারার আওতায় আসে।
৩) প্রশ্ন – কোন ধরনের স্কুলের জন্য স্টেট টেট আর কোন ধরনের স্কুলের জন্য সেন্ট্রাল টেট প্রযোজ্য হবে ?
উত্তর – এই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে 11/02/2011 তারিখের NCTE Notification এ। এটাকে দেখতে হবে উপরে উল্লেখিত “Appropriate Government” এর ধারণার নিরিখে। উক্ত ধারণা এবং এই নোটিফিকেশন অনুযায়ী বলা যায় –
ক) সেন্ট্রাল টেট (C-TET) প্রযোজ্য হবে–
—————————————————
উপরের ২ নং প্রশ্নের উত্তরে (খ) পয়েন্টে উল্লেখিত স্কুলগুলোর ক্ষেত্রে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দ্বারা অথবা legislature হীন ইউনিয়ন টেরিটরিগুলির দ্বারা পরিচালিত স্কুলগুলোর ক্ষেত্রে।
খ) স্টেট টেট (S-TET) প্রযোজ্য হবে –
————————————————–
i) উপরের ২ নং প্রশ্নের উত্তরে (গ) পয়েন্টে উল্লেখিত স্কুলগুলোর ক্ষেত্রে অর্থাৎ রাজ্য সরকারের বা লোকাল অথরিটির বা legislature যুক্ত ইউনিয়ন টেরিটরির মালিকানাধীন সরকারি স্কুলগুলোর ক্ষেত্রে।
এবং
ii) উপরে ২ নং প্রশ্নের উত্তরে (ঘ) পয়েন্টে উল্লেখিত স্কুলগুলোর ক্ষেত্রে অর্থাৎ রাজ্য সরকারের বা লোকাল অথরিটির বা legislature যুক্ত ইউনিয়ন টেরিটরির সরকার দ্বারা সাহায্যপ্রাপ্ত (Aided/Sponsored) স্কুলগুলির ক্ষেত্রে।
গ) উপরের (খ) পয়েন্টের স্কুলগুলোর ক্ষেত্রে অর্থাৎ রাজ্য সরকারের বা লোকাল অথরিটির বা legislature যুক্ত ইউনিয়ন টেরিটরিগুলির মালিকানাধীন বা সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোর ক্ষেত্রে স্টেট টেট (S-TET) প্রযোজ্য না হয়ে (C-TET) প্রযোজ্য হতে পারে যদি –
—————————————————-
কোনো রাজ্য সরকার বা legislature যুক্ত ইউনিয়ন টেরিটরির সরকার সিদ্ধান্ত নেয় যে তারা স্টেট টেট নেবে না এবং তারা সেন্ট্রাল টেট দিয়েই কাজ চালাবে। এটা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে একই সঙ্গে স্টেট টেট ও সেন্ট্রাল টেট কোনো রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। দুটির মধ্যে যে কোনও একটা ধরণের TET প্রযোজ্য হবে সংশ্লিষ্ট রাজ্যের সিদ্ধান্ত অনুযায়ী।
ঘ) স্টেট টেট বা সেন্ট্রাল টেট এর মধ্যে যে কোনো একটাকে নিজেদের চয়েস মতো নিতে পারে যে স্কুলগুলো সেগুলি হলো –
——————————————————-
এই স্কুলগুলো হলো উপরে ২ নং প্রশ্নের উত্তরে (ঙ) পয়েন্টে উল্লেখিত স্কুলগুলো অর্থাৎ পুরোপুরি প্রাইভেট স্কুলগুলো। প্রাইভেট স্কুলগুলো যে রাজ্যে অবস্থিত তারা সেই রাজ্যের টেট বা সেন্ট্রাল টেট এর মধ্যে যে কোনো একটিকে অপশন দিয়ে বেছে নিতে পারে। এই স্বাধীনতা প্রাইভেট স্কুলগুলোর থাকছে।
৪) প্রশ্ন – তাহলে আমাদের রাজ্যের ক্ষেত্রে Govt Sponsored বা Aided School গুলির টিচারদের জন্য কোন টেট প্রযোজ্য ?
উত্তর – আমাদের রাজ্য নিজেরাই টেট নিয়েছে এতদিন। এই রাজ্য নিজেরা টেট না নিয়ে সেন্ট্রাল টেটকেই মান্যতা দেবে এমন কোনো নোটিফিকেশন এখনও দেখিনি। সুতরাং উপরের আলোচনা থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে আমাদের রাজ্যে এখনও স্টেট টেট (S-TET) ই প্রযোজ্য।
এখানে উল্লেখ্য বোম্বে হাইকোর্টে সেই রাজ্যের টিচাররা একটা মামলা করেছিলেন এই দাবি জানিয়ে যে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্য টেটের সঙ্গে সঙ্গে সেন্ট্রাল টেটকেও স্বীকৃতি দিতে হবে কর্মরত টিচারদের মিনিমাম কোয়ালিফিকেশন হিসাবে। বোম্বে হাইকোর্ট ঐ রাজ্যের টিচারদের পক্ষেই রায় দেয়। কিন্তু এখানে মনে রাখতে হবে বোম্বে হাইকোর্টের রায় ঐ রাজ্যের জন্য প্রযোজ্য হবে। সব রাজ্যের জন্য নয়। তবে এই রাজ্যের CTET পাস কোনও টিচার বোম্বে হাইকোর্টের এই রায়ের রেফারেন্স দিয়ে কলকাতা হাইকোর্টে যেতেই পারেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারে কোনো কোর্ট অর্ডার হচ্ছে বা Govt Notification হচ্ছে ততক্ষন পর্যন্ত ধরে নিতে হবে যে আমাদের রাজ্যের জন্য রাজ্য টেটই একমাত্র প্রযোজ্য।
৫) প্রশ্ন – তাহলে কি আমাদের রাজ্যের Aided/ Sponsored School গুলির টিচারদের সেন্ট্রাল টেট (C-TET) এ বসাটা অর্থহীন বা না বসাই ভালো ?
উত্তর – কোনো কিছুকেই অর্থহীন বলা ঠিক হবে না। অথবা এই মুহূর্তে সেন্ট্রাল টেটে বসার দরকার নেই এমনও বলা যায় না। হয়ত এই মুহূর্তে সেন্ট্রাল টেট আমাদের জন্য applicable নয়, কিন্তু ভবিষ্যতের কথা বলা যায় না। সরকারের পলিসির পরিবর্তন হতেই পারে। তখন হয়ত এই সেন্ট্রাল টেট উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেটটা কাজে লেগে যাবে।
৬) প্রশ্ন – টেট নিয়ে এই ধোঁয়াশা দূরীকরণের মাধ্যমে টিচারদের উদ্বেগমুক্ত করার জন্য সরকারের কাছে কী কী নির্দিষ্ট দাবি করা উচিত ?
উত্তর – এই দাবিগুলো সুনির্দিষ্টভাবে করা উচিত সরকারের কাছে –
i) Normal Section টিচারদের টেট দিতে হবে কি না পরিষ্কার করুন।
ii) 90 মার্কস এর টেট দেওয়া টিচারদের টেট গ্রাহ্য হবে কি না পরিষ্কার করুন।
iii) 2010 সালের আগে নিযুক্ত টিচারদের টেট দিতে হবে কি না বলুন।
iv) আমাদের রাজ্যের ক্ষেত্রে সেন্ট্রাল টেট, রাজ্য টেট, অথবা দুটোই প্রযোজ্য হবে কি না সেটা নোটিফিকেশন জারি করে জানিয়ে দিন।
v) যদি টেট দিতেই হয় তাহলে 2028 সালের নির্দিষ্ট সময়সীমার মধ্যে কত বার টেট নেওয়ার ব্যবস্থা করতে চলেছেন সেটা দ্রুত জানিয়ে দিন।
vi) কর্মরত টিচারদের জন্য আলাদা করে টেট নেওয়ার ব্যবস্থা নিচ্ছেন কি না জানান। নির্ধারিত সময়ের মধ্যে কতবার নিতে চাইছেন , সিলেবাস কী থাকছে, প্যাটার্ন কেমন হচ্ছে পরিষ্কার করে জানান।
vii) অহেতুক ধোঁয়াশার মধ্যে রেখে কালক্ষেপ না করে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য এই ব্যাপারে স্পষ্ট নীতিমালা প্রণয়ন করুন এবং দ্ব্যর্থহীন ভাষায় সেটা জানিয়ে দিন যাতে রাজ্যের শিক্ষিক – শিক্ষিকাগণ সময় থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
SOURCE-SMR

©kamaleshforeducation.in(2023)
Related