


Swami Vivekananda Merit Scholarship Scheme:
স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ স্কিম!
দেখে নিন
Published on:
পশ্চিমবঙ্গের মেধা ও প্রতিভাবান শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে চালু হলো এক নতুন অধ্যায় –“স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ স্কিম” (Swami Vivekananda Merit Scholarship Scheme – SVMS)। শিক্ষক দিবসের শুভক্ষণে মাননীয় মুখ্যমন্ত্রী এই নতুন আপডেট ও উদ্যোগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। দেশ ও বিদেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার জন্য শিক্ষার্থীদের ১০০% পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করাই এই স্কিমের মূল উদ্দেশ্য। আজকের এই প্রতিবেদনে সরকারের এই স্কিমটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
একনজরে »
1 স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ স্কিম (SVMS) কী?
1.1 প্রকল্পের মূল সুবিধা ও আর্থিক সহায়তা
2 স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ প্রকল্পের বৈশিষ্ট্য

স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ স্কিম (SVMS) কী?
পশ্চিমবঙ্গের মেধাবী শিক্ষার্থীরা যাতে কেবল অর্থাভাব বা আর্থিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে না পড়ে, তার জন্য এই বিশেষ স্কিমটি চালু করা হয়েছে। অনেক সময় বিশ্বমানের বা দেশের সেরা প্রতিষ্ঠানে সুযোগ পেলেও খরচের আশঙ্কায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে। সেই বাধা দূর করতেই উচ্চশিক্ষা বিভাগের অধীনে এই ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের মূল সুবিধা ও আর্থিক সহায়তা
-
বিশ্বের শীর্ষ ১০০টি বিশ্ববিদ্যালয়: QS World University Rankings অনুযায়ী বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া যোগ্য শিক্ষার্থীদের জন্য অনুমোদিত টিউশন ফি (Tuition Fee) এবং স্বাস্থ্যবিমার (Health Insurance) জন্য ১০০ শতাংশ (100%) পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে।
-
দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান: নির্দিষ্ট মানদণ্ড ও র্যাংকিং অনুযায়ী ভারতের সেরা শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত টিউশন ফি-র ১০০% পর্যন্ত সহায়তা নিশ্চিত করা হবে।
বিষয় |
তথ্য |
|---|---|
স্কিমের নাম |
স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ স্কিম (SVMS) |
পরিচালনাকারী বিভাগ |
উচ্চশিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার (Department of Higher Education, Government of West Bengal) |
সুবিধোভোগী |
মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীগণ |
সুবিধার পরিমাণ |
দেশ ও বিদেশের শীর্ষ প্রতিষ্ঠানে ১০০% পর্যন্ত টিউশন ফি ও স্বাস্থ্যবিমা |
আবেদন প্রক্রিয়া |
সহজ ও সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া |
বিশেষভাবে বলা প্রয়োজন: এটি কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ অর্থাৎ যেটি বিকাশ ভবন থেকে পরিচালিত হয় (SVMCM) সেটি নয় – সেটি স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের জন্য, এটি একটি অতিরিক্ত সংযোজন যেটি বিশ্বমানের শিক্ষাবৃত্তির জন্য।

স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ প্রকল্পের বৈশিষ্ট্য
মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এর আগেও একাধিক সাংবাদিক সম্মেলনে এর কথা বলেছিলেন, পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটেও এর উল্লেখ ছিল। এরপর অফিশিয়াল ভাবে শুরু হতে চলেছে সেরকমই ফেসবুক প্রোফাইল থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
-
স্বচ্ছ নির্বাচন: মেধার ভিত্তিতে সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায়সংগত প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করা হবে।
-
সমান সুযোগ: আর্থিক সীমাবদ্ধতাকে সরিয়ে উচ্চশিক্ষায় মেধাবী ছাত্র-ছাত্রীদের সমান সুযোগ প্রদান করা।
-
অনলাইন ব্যবস্থা: শিক্ষার্থীদের সুবিধার্থে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ সহজ ও অনলাইন মাধ্যমে রাখা হয়েছে।
-
বিশ্বমঞ্চে বাংলা: বিশ্বজুড়ে পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের মেধা ও আত্মবিশ্বাস তুলে ধরার এক অনন্য সুযোগ।
মেধা, যোগ্যতা ও উচ্চাকাঙ্ক্ষাকেই সাফল্যের মাপকাঠি করে তুলতে এই স্কিম পশ্চিমবঙ্গ সরকারের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।
পরবর্তী সমস্ত অফিসিয়াল আপডেট ও নির্দেশিকা জানতে আমাদের পোর্টালের সাথে যুক্ত থাকুন। যোগ্য শিক্ষার্থীরা সময়মতো আবেদন নির্দেশিকা মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল অনেক অনেক শুভকামনা!
SOURCE-EDT
©kamaleshforeducation.in(2023)


