


Sitaram Jindal Scholarship:
সীতারাম জিন্দাল স্কলারশিপ পাবে 5000 টাকা! অনলাইনে আবেদন
Published on:
Sitaram Jindal Scholarship: ছাত্রছাত্রীদের আর্থিক সুবিধার্থে একটি জনপ্রিয় স্কলারশিপের বিস্তৃত আপডেট দেব। যেখানে ছাত্র ছাত্রী পড়ুয়া বার্ষিক ৫০০০ টাকা, ১০০০০ থেকে ৫০০০০ টাকা অবধি বৃত্তি পেতে পারেন। কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে এর বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়বেন।
একনজরে »
1 Sitaram Jindal Scholarship 2026 (সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ)
1.1 আবেদনকারীর যোগ্যতা (Eligibility)
1.2 স্কলারশিপের পরিমাণ এবং কোর্স
2 জিন্দাল স্কলারশিপ আবেদন পদ্ধতি (Online Application Fill up)
2.1 আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents)

Sitaram Jindal Scholarship 2026
(সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ)
সীতারাম জিন্দাল ফাউন্ডেশন বেঙ্গালুরুতে অবস্থিত একটি আন্তর্জাতিক ট্রাস্ট (যা জিন্দাল অ্যালুমিনিয়াম লিমিটেডের একটি অঙ্গ) যা প্রত্যেক বছর প্রায় ১২০০০ এর ও বেশী দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা করার জন্য আর্থিক সাহায্য প্রদান করে থাকে। এই স্কলারশিপ প্রোগ্রামের অধীনে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা ৫০০০০ টাকা অবধি আর্থিক সাহায্য পেতে পারেন।
আবেদনকারীর যোগ্যতা (Eligibility)
গোটা ভারতবর্ষ থেকেই ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, এবং কলেজে-বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পর আবেদন করতে পারবে।
-
আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষের কম হতে হবে।
-
ছাত্র (Male) আবেদনকারীদের পূর্ববর্তী পরীক্ষায় ৬৫% ও – ছাত্রী (Female) আবেদনকারীদের পূর্ববর্তী পরীক্ষায় নুন্যতম ৬০% নম্বর রাখতেই হবে।
স্কলারশিপের পরিমাণ এবং কোর্স
যদিও স্কলারশিপের উল্লেখ মাসে থাকে, তবে বছরের দুবার বা তিনবার হিসেবে পেমেন্ট করা হয় ধাপে ধাপে। তার পাশাপাশি প্রত্যেক বছর রেনুয়াল করারও সুবিধা রয়েছে – অর্থাৎ একবার স্কলারশিপের জন্য নির্বাচিত হলে সম্পূর্ণ কোর্স জুড়ে স্কলারশিপের টাকা পাওয়া যাবে।
কোর্স / স্তর |
Category |
মাসিক Scholarship |
|---|---|---|
Class 11–12 |
Category A |
₹500 |
Government ITI |
Category B |
₹500 |
Private ITI |
Category B |
₹700 |
BA, B.Com, B.Sc, BCA, BBA, BFA, BBM, B.Sc Agriculture ইত্যাদি |
Category C – Graduation |
ছেলেরা: ₹1,100মেয়েরা: ₹1,400 |
Engineering / Architecture – B.E./B.Tech/B.Arch |
Category E |
ছেলেরা: ₹2,000মেয়েরা: ₹2,300 |
Medical – MBBS, BDS, B.Pharm, Homeopathy, Ayurveda ইত্যাদি |
Category E |
ছেলেরা: ₹2,000মেয়েরা: ₹2,300 |
Diploma – Engineering/Technology/অন্যান্য |
Category D |
ছেলেরা: ₹1,000মেয়েরা: ₹1,200 |
Diploma – Nursing/Pharmacy/Physiotherapy |
Category D |
ছেলেরা: ₹1,000মেয়েরা: ₹1,200 |
MA, M.Com, M.Sc, MBA, MCA ইত্যাদি |
Category C – PG |
ছেলেরা: ₹1,500মেয়েরা: ₹1,800 |
M.E./M.Tech, M.Pharm ও PG Engineering/Medical |
Category E |
ছেলেরা: ₹2,800মেয়েরা: ₹3,200 |
জিন্দাল স্কলারশিপ আবেদন পদ্ধতি
(Online Application Fill up)
পূর্ববর্তী সময়ে সীতারাম জিন্দাল স্কলারশিপের আবেদন অফলাইনে স্পিড পোস্টের মাধ্যমে ফিলাপ করে পাঠাতে হতো, কিন্তু বর্তমানে এখানেও অনলাইন আবেদন শুরু হয়েছে এবং অনলাইন পোর্টালে প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন এবং ফরম ফিলাপ হবে।
তারপর ছাত্র বা ছাত্রী স্কলারশিপের জন্য নির্বাচিত হলে ইমেইল মাধ্যমে একটি ভেরিফিকেশন ফরম পাঠানো হয়, যেটি তার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে দিয়ে সই করিয়ে আবার পাঠাতে হয় সংস্থার ঠিকানায়, প্রাথমিকভাবে সম্পূর্ণ আবেদন অনলাইনে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
(Required Documents)
অনলাইনে আবেদনের বিভিন্ন ধাপে এই ডকুমেন্টগুলোর তথ্য লাগবে। পরবর্তীকালে ভেরিফিকেশনের সময় এগুলি জেরক্স কপি পাঠাতে হতে পারে।
-
(১) পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার রেজাল্ট।
-
(২) মাধ্যমিকের এডমিট (জন্মতারিখ উল্লেখ না থাকলে জন্মতারিখের আলাদা প্রমান লাগবে)।
-
(৩) পারিবারিক আয়ের শংসাপত্র। (BDO/SDO)
-
(৪) অ্যানেক্সার-VIII অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ।
-
(৫) হোস্টেলারদের জন্য সংশ্লিষ্ট হোস্টেলের ওয়ার্ডেন বা বাসস্থানের মালিকের থেকে শংসাপত্র।
-
(৬) সরকারী মেধা কোটার অধীনে ভর্তি হলে তার শংসাপত্র এবং
-
(৭) শারীরিক প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত কতৃপক্ষের শংসাপত্র (যদি থাকে)।
বিবরণ |
লিংক |
|---|---|
অনলাইন আবেদন পোর্টাল (Direct Link) |
Apply Now » |
অফিসিয়াল ওয়েবসাইটের: |
sitaramjindalfoundation.org |
Sitaram Jindal Scholarship Last Date: প্রসঙ্গত এই স্কলারশিপের আবেদনের কোন নির্দিষ্ট তারিখ নেই। সারা বছর ধরেই আবেদনকারীরা আবেদন করতে পারেন।
সকল ছাত্রছাত্রীদের পড়াশুনায় এগিয়ে যেতে সাহায্য করাই আমাদের মূল লক্ষ্য ।
সব শিক্ষা সবার আগে
kamalesh for education
SOURCE-EDT
©kamaleshforeducation.in(2023)

